খেলাধুলা

বিশ্বকাপে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হরভজন সিং

মো: দেলোয়ার হোসাইন জানুয়ারী ০৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই ঘটনার জের ধরেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে চায় না বাংলাদেশ।


আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। বিসিবি ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে।


এ প্রসঙ্গে ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং বলেন

‘গত কয়েক দিনে যা যা ঘটেছে, তার পর বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা হয়েছে, তা ভুল। এখন আইসিসিকেই তাদের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারত সবাইকে স্বাগত জানায়, তবে তারা এখানে আসতে চায় কি না—সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।’


বিশ্বকাপের আসন্ন মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়। তবে নিলামের কয়েক সপ্তাহ পরই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়।


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতি’-র কারণে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। যদিও ওই ‘সাম্প্রতিক পরিস্থিতি’ কী তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। পরবর্তীতে কেকেআর জানায়, বিসিসিআইয়ের নির্দেশ মানা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।

আইপিএলের ইতিহাসে এর আগে কখনো ফিটনেস বা শৃঙ্খলাজনিত কারণ ছাড়া, মৌসুম শুরুর এত আগে কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড়কে বাদ দেওয়ার নজির নেই। ফলে বিষয়টি শুধু ক্রিকেটীয় নয়, বরং কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে।

মুস্তাফিজকে বাদ দেওয়ার দিনই জরুরি বৈঠকে বসে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ সরকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা

চলতি বছরের জুনে যৌথভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হবার পরই শুরু হয়েছে টিকিট বিক্রি। ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকার মতো । গত ডিসেম্বরে টুর্নামেন্টের ড্র’র পর ফিফা যখন টিকিট বিক্রি শুরু করেছিল তখন দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির টিকিটের মূল্য আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার করা হয়েছে। ‘ক্যাটাগরি ৩’-এর মূল্য ৪ হাজার ১৮৫ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৭৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। বুধবার রাত পর্যন্ত গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টির টিকিট তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু নকআউট পর্বের কোন ম্যাচের টিকিট তালিকাভুক্ত করা হয়নি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপের জন্য ডাইনামিক প্রাইসিং পদ্ধতি ব্যবহার করছে, যা যুক্তরাষ্ট্রের ১১টি শহর ছাড়াও মেক্সিকোতে তিনটি এবং কানাডায় দু’টি শহরে অনুষ্ঠিত হবে। এছাড়া দু’টি সেমিফাইনালের টিকিটের মূল্য ৩ হাজার ২৯৫ ডলার থেকে বাড়িয়ে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১১ জুন মেক্সিকো ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ২ হাজার ৩৫৫ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে। টিকিট বিক্রির সময় নির্দিষ্ট ঘোষণা না থাকায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে অপেক্ষা করতে হয়েছে ক্রেতাদের। এছাড়া কারিগরি ত্রুটির কারণে অনেকেই সঠিক লিঙ্কে প্রবেশ করতে পারেননি। তবে পরে সমস্যার সমাধান করেছে ফিফা। ফিফা জানিয়েছে, ১০৪টি ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট বিক্রি করা হবে।

জান্নাতুল ফেরদৌস জেমি এপ্রিল ০৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস হকি বাছাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগের দিনও প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

ছবি- বাফুফে

সাফের শিরোপা ধরে রাখার পণ আজ

ছবি : সংগৃহীত
অবসরের ইঙ্গিত দিলেন লেভান্ডভস্কি

দীর্ঘ চার বছর পর জুন-জুলাইয়ে আবারও পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আসরের। এই ধরনের বড় টুর্নামেন্টে যেমন নতুন মুখের উত্থান ঘটে, তেমনি প্রতিষ্ঠিত তারকারাও অনেক সময় প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। তবু বিশ্বকাপে খেলার স্বপ্ন কেউই সহজে ত্যাগ করতে চান না। পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডভস্কির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তবে ২০২৬ বিশ্বকাপে তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে গেছে, কারণ প্লে-অফে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে পোল্যান্ড বিদায় নিয়েছে। এই হারের পর ৩৭ বছর বয়সী লেভান্ডভস্কি নিজের হতাশা গোপন করতে পারেননি। স্টকহোমে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি সামাজিক মাধ্যমে মাঠ ছাড়ার একটি ছবি শেয়ার করেন, যার পেছনে বাজছিল ‘টাইম টু সে গুডবাই’। অনেকেই এটিকে তার বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। ম্যাচ শেষে পোলিশ গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় লেভান্ডভস্কি জানান, তিনি এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। ক্লাবে ফিরে গিয়ে বাকি ম্যাচগুলো খেলতে চান এবং সেই সময়ের মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন। পরবর্তী বিশ্বকাপ চার বছর পর অনুষ্ঠিত হবে, তখন লেভান্ডভস্কির বয়স হবে ৪১-এর বেশি। বয়সের কারণে সেখানে তার অংশ নেওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি পোল্যান্ডের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। ২০১৪ সাল থেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ (১৬৫) ও গোল (৮৯) করার রেকর্ডও তার দখলে। জাতীয় দলের হয়ে আর বড় কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ না পাওয়ার সম্ভাবনার মধ্যে লেভান্ডভস্কি আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়। একই সঙ্গে ক্লাব পর্যায়েও তার ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ চলতি মৌসুমের পর বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩৭ ম্যাচে ১৬টি গোল করেছেন।

মারিয়া রহমান এপ্রিল ০৩, ২০২৬ 0
বিসিবি কার্যালয়। ছবি: সংগৃহীত

বিসিবিতে হচ্ছেটা কী?

ছবি: সংগৃহীত

সমালোচনা সত্ত্বেও বিশ্বকাপ ফাইনালের টিকিটমূল্য আকাশছোঁয়া

ছবি : সংগৃহীত

যে সমীকরণ মিললেই বিশ্বকাপে খেলতে পারবে ইতালি

ছবি : সংগৃহীত
১৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি! টানা দ্বিতীয় হারে ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স

কলকাতা, ৩ এপ্রিল ২০২৬: চলতি আইপিএল মৌসুম শুরুর আগে থেকেই বিতর্ক ও চোটের ঝড়ে জর্জরিত ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ধারাবাহিকতায় মাঠের পারফরম্যান্সেও এখনও পর্যন্ত হতাশা। আসরের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখলো অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি।   ২০১২ সালের পর এবারই প্রথম কলকাতা আইপিএলের শুরুতে টানা দুই ম্যাচ হারল। গতকাল বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।   টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইশান কিষাণের নেতৃত্বাধীন হায়দরাবাদ দলীয় ২২৬ রানের বড় সংগ্রহ গড়ে। ট্রাভিস হেড (২১ বলে ৪৬) ও অভিষেক শর্মা (২১ বলে ৪৮) ঝড়ো শুরু এনে দেন। পরে হেইনরিখ ক্লাসেন ৩৫ বলে ৫২ রান এবং নীতিশ কুমার রেড্ডি ২৪ বলে ৩৯ রান করে দলকে শক্ত ভিত্তি দেন।   কলকাতার হয়ে ব্লেসিং মুজারাবানি সর্বোচ্চ ৪ উইকেট নেন (৪১ রানে), যদিও দলের বোলিংয়ে নিয়ন্ত্রণ ছিল না। বরুণ চক্রবর্তী ২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।   জবাবে ব্যাট করতে নেমে কলকাতাও উড়ন্ত শুরু পায়। ফিন অ্যালেন মাত্র ৭ বলে ২৮ রান (৪ চার ও ২ ছক্কা) করে দলকে ৩.২ ওভারে ৫০ রান এনে দেন— যা কেকেআরের আইপিএল ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি। কিন্তু এরপরই ধস নামে। অজিঙ্কা রাহানে মাত্র ৮ রানে ফেরেন। অংক্রিশ রঘুবংশী ২৯ বলে ৫২ রান করলেও রানআউটে কাটা পড়েন। রিংকু সিং ৩৫ রান করেন। শেষ পর্যন্ত ১৬ ওভারেই ১৬১ রানে অলআউট হয়ে যায় কলকাতা।   হায়দরাবাদের হয়ে জয়দেব উনাদকাট ৩ উইকেট নিয়ে সেরা বোলার হন। নীতিশ রেড্ডি ও এহসান মালিঙ্গা দুটি করে উইকেট শিকার করেন।   এই হারের ফলে কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। আগামী ম্যাচগুলোতে দ্রুত ঘুরে দাঁড়ানো না হলে প্লে-অফের স্বপ্ন কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আক্তারুজ্জামান এপ্রিল ০৩, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

ইতালির ফুটবল ফেডারেশনের প্রধানের পদত্যাগ

ছবি : সংগৃহীত

‘মুস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি’—দুঃখ প্রকাশ আইপিএলের

ছবি : বাফুফে

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশ

0 Comments