রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা ফয়সল আমীন। ছবি: সংগৃহীত
সারের বাড়তি বরাদ্দ মিলেছে, সংকটের সমাধান হয়ে গেছে: মির্জা ফয়সল

সারের সমস্যা সমাধান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, আপনাদের জন্য ভালো খবর আছে। সারের সমস্যা সমাধান হয়ে গেছে। কৃষক কোথাও আর সারের সমস্যায় ভুগবে না। আগামী দুয়েক দিনের মধ্যে বাজারে গেলে বুঝতে পারবেন সারের আর কোনো সমস্যা নেই।   শনিবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।     তিনি আরও বলেন, ‘কোথাও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। সরাসরি আমাকে জানাবেন। সেটা আমি দেখব। ঠাকুরগাঁও জেলার জন্য ৪ হাজার টন টিএসপি অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এত সারের প্রয়োজন হবে না আশা করছি। সবাই ভালো থাকবেন।’     তিনি আরও বলেন, উন্নয়নের যে রাস্তায় আপনারা এসে গেছেন, এটা শুধু সূচনা মাত্র। আপনার জন্য কোনো কিছু তৈরি করাটা সহজ। কিন্তু ভবিষ্যত প্রজন্মের জন্য তৈরি করা কঠিন। সেজন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে। আগামী দুশো বছর পরের সুবিধাটা আপনি তৈরি করে দিতে পারবেন। এটা থাকতে হবে। না থাকলে গোছানো আধুনিক দেশ তৈরি করতে পারবেন না। সেই কাজ করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর।   সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনটির ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা। কাজটি বাস্তবায়ন করবে এলজিইডি।

মারিয়া রহমান নভেম্বর ০৮, ২০২৬
ছবি : সংগৃহীত
সিরাতের বাস্তবায়ন ছাড়া শান্তির রাষ্ট্র গড়া অসম্ভব: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আল্লাহ তায়ালা মানবতার মুক্তির দূত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সে আদর্শ মেনে নেওয়ার কারণে আইয়ামে জাহেলিয়াতের অভিশাপ থেকে সৃষ্টিকূল মুক্তি পেয়েছিল।   শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জাতীয় সিরাত সম্মেলন ২৬’-এ তিনি এসব কথা বলেন।   চরমোনাই পীর বলেন, রাসুল (সা.)-এর আদর্শ থেকে মানবজাতি নিজেদের সরিয়ে নেওয়ার কারণেই বর্তমানে বাংলাদেশসহ সারা পৃথিবীতে অশান্তি বিরাজ করছে। দেশের অভ্যন্তরে চলছে গুম, খুন, চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির রাজত্ব। স্বাধীনতা উত্তর যে আদর্শ বা নীতি দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, তাতে জনগণ মুক্তি পায়নি এবং পাবেও না। সেজন্য আদর্শ বা নীতির পরিবর্তন জরুরি। সেই আদর্শই হচ্ছে সিরাতে রাসুল (সা.)। মোটকথা, রাসুল (সা.) আনীত আদর্শ বা সিরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না, আসতে পারে না।   তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আইন তথা শরীয়াহ প্রতিষ্ঠার কথা বলে আসছে। আমরা মনেপ্রাণে দৃঢ় বিশ্বাস করি শরীয়াহ প্রতিষ্ঠাই পারে মানবজাতিকে মুক্তি দিতে। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠার জ্বলন্ত উদাহরণ সিরাত। যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি পরিচালনার আইন দিয়েছেন। সেই আইন নিহিত আছে রাসুল (সা.)-এর সিরাতে। মানবজাতির মুক্তির জন্য আমৃত্যু সিরাত বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।   সভাপতির বক্তব্যে নগর সভাপতি শেখ ফজলুল করীম বলেন, ব্যক্তি জীবনে আমরা অনেকেই রাসুল (সা.)-এর সিরাত মেনে চলি। এতে ব্যক্তিজীবনে সুশৃঙ্খলতার প্রভাব পরিলক্ষিত হয়। কিন্তু সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে সিরাতের চর্চায় সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা উদাসীন। সিরাত আমাদের শেখায় শাসকরা শাসনের নামে শোষণ করবে না বরং তারা হবে খাদেম। আমরা সেই সচেতনতা তৈরি করতেই প্রতিবছর সিরাত সম্মেলনের আয়োজন করি।   সিরাত সম্মেলনে সিরাত গবেষক ও লেখক এনামুল করীম ইমামকে সংবর্ধনা দেওয়া হয়। মাসব্যাপী সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।   নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় জাতীয় সিরাত সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আ ইখ ম ইউনুস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান, সিরাত গবেষক ও লেখক ডা. আবিদ হোসেন, নগর সহ-সভাপতি আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, এম এইচ মোস্তফা, ফজলুল হক মৃধা প্রমুখ।

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৭, ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকার দুই সিটির মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা খেলাফত মজলিসের

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আমির মাওলানা মামুনুল হক।   আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মুর্শিদ সিদ্দিকী। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির হয়ে মেয়র পদে লড়বেন হাফেজ মাওলানা মাহবুবুল হক।   সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক দাবি করেন, ১১ দলীয় ঐক্যের সমন্বিত প্রার্থী ঘোষণা হলে ভোট ব্যাংক আলাদা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এ জন্য ঐক্যের শীর্ষ স্থানীয় নেতাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৭, ২০২৬
ছবি : সংগৃহীত
বিপ্লবের সুবিধা নিয়ে আবার আওয়ামী লীগ হতে চায় বিএনপি: হাসনাত

দেশের বিভিন্ন আন্দোলন ও বিপ্লবের সুফল বিএনপি ভোগ করে, পরে দলটি আবার আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার মতে, বিএনপি হচ্ছে একটা ‘ফেইলড আওয়ামী লীগ’। এনসিপির নেতা বলেন, বিএনপির রাজনৈতিক ব্যর্থতার পেছনে আওয়ামী লীগ হওয়ার প্রবণতা কাজ করেছে। ব্যক্তির মধ্যে ‘হাসিনাপনা’ থাকলে তিনি যে দলেরই হোন, আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করবেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সবসময় বিপ্লবে জনগণের অংশগ্রহণের যেসব ঐতিহাসিক ঘটনা ঘটে, বিপ্লবগুলো হয়, সবগুলোর সুবিধা বিএনপি নেয়। নেওয়ার পরে বিএনপি আবার আওয়ামী লীগ হতে চায়। আওয়ামী লীগ তো একটা খাসিলত, একটা চরিত্র বা কিছু বৈশিষ্ট্যের বিষয়। আপনি যে দলই করেন না কেন, পেছনে যে দলের ব্যানারই লাগান না কেন, আপনার মধ্যে সেই বৈশিষ্ট্য থাকলে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন। আপনি টি-শার্ট বা বিএনপির জার্সি গায়ে লাগালেন, কিংবা এনসিপির জার্সি গায়ে লাগালেন, কিন্তু আপনার নিজের মধ্যে হাসিনাপনা আছে।’ তিনি আরও বলেন, ‘হয়তো আপনার জার্সি বা পোশাক বিএনপির, কিন্তু আপনার নিজের মধ্যে আওয়ামী লীগের খাসিলত থাকবে। আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। ৯০ সালে, ৯৬ সালে এবং আবার ২০০৬ সালে পথ দেখিয়েছে। বিএনপি হচ্ছে একটা ফেইলড আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে একটা সফল আওয়ামী লীগ।’ বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের তুলনা করে এনসিপির এ কেন্দ্রীয় নেতা বলেন, ‘আওয়ামী লীগের প্রজেক্টগুলো বিএনপি করতে চেয়েছে। আওয়ামী লীগ যা করতে চেয়েছে, তা করে সফল হয়েছে। এগুলো বিএনপি করতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। বিএনপি নির্বাচনব্যবস্থাকে কলুষিত করতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সফল হয়েছে।’ বিএনপির রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘এখন নিয়ত বা নাফসানিয়তের জায়গাটিতে বিএনপির মধ্যে আমরা কোনো ইতিবাচক দিক দেখতে পাচ্ছি না। কিন্তু জাতির প্রয়োজনে, সামগ্রিক প্রয়োজনে একটি জাতি এতবার রক্ত দিতে পারে না, এত কম সময়ের মধ্যে এত রক্তপাত সহ্য করতে পারে না। আমরা মাঝে মাঝে বলি, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। একটি জাতি কয়বার রক্ত দেবে বলেন? প্রত্যেকটি প্রজন্ম কি রক্ত দেবে? ৯০-এর প্রজন্ম রক্ত দিয়েছে, এই প্রজন্মও রক্ত দিয়েছে। তাহলে প্রত্যেকটি প্রজন্ম যদি রক্ত দেয়, একটি রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা তো গড়ে উঠতেই পারব না।’ এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আমরা আর কত রক্ত দেব? কতবার রক্ত দেব? তার মানে কি এই দেশের প্রত্যেকটি প্রজন্ম শেষ হবে, আরেকটি প্রজন্ম আসবে, সে আবার রক্ত দেবে। সে আবার একটি ঐতিহাসিক সংকটের মধ্য দিয়ে যাবে, সংগ্রামের মধ্য দিয়ে যাবে, নিজের পরিচয় খুঁজবে, নিজের জায়গা খুঁজবে।’ প্রজন্মের পর প্রজন্ম পরিচয় সংকটে থাকার বিষয়টি তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এভাবে কত বছর পরিচয় খুঁজবে? খুঁজতে খুঁজতে একটি প্রজন্ম আবার শেষ হয়ে যাবে। নতুন একটি প্রজন্ম আসবে, সে আবার নিজের পরিচয় সংকটে ভুগবে। নিজের পরিচয় খোঁজার চেষ্টা করবে। পুরো বিশ্বের মধ্যে নিজের পরিচয় কোথায়, সেটি খুঁজতে খুঁজতেই তার প্রজন্ম শেষ হয়ে যাবে।’

মারিয়া রহমান নভেম্বর ০৭, ২০২৬
সংগৃহীত ছবি
নাস্তিকতা ছেড়ে যেভাবে ইসলামের পথে ফেরেন সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক: মুসলিম পরিবারে জন্ম নিয়েও একসময় নাস্তিক বা অজ্ঞেয়বাদী জীবনধারায় বিশ্বাসী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য পদত্যাগকারী নেত্রী সামান্তা শারমিন। সম্প্রতি নিজের অতীত জীবন, নাস্তিকতা থেকে পুনরায় ইসলামের পথে ফেরা এবং বৈশ্বিক রাজনীতি নিয়ে তাঁর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে সম্প্রতি এনসিপি থেকে তাঁর পদত্যাগের রাজনৈতিক কারণগুলোও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বায়তুল মাকদিস ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় নিজের জীবনের বিশ্বাস ও আদর্শিক পরিবর্তনের গল্প তুলে ধরেন সামান্তা শারমিন।সেখানে তিনি অকপটে স্বীকার করে বলেন,“আমি মুসলিম পরিবারের সন্তান হলেও একসময় মুসলিম ছিলাম না; আমি নাস্তিক বা অজ্ঞেয়বাদী (অ্যাগনস্টিক) চিন্তায় বিশ্বাসী ছিলাম এবং সেই অনুযায়ী জীবনযাপন করতাম। ইসলামের মৌলিক বিশ্বাস, কালেমার গুরুত্ব বা আল্লাহর সান্নিধ্য পাওয়ার অনুভূতি আমার মধ্যে তৈরি হয়েছে অনেক পরে।” তিনি জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে—ফিলিস্তিনের গাজায় সংঘাত তীব্র হওয়ার ঠিক সপ্তাহখানেক আগে—ব্যক্তিগত জীবনে এক অলৌকিক আত্মোপলব্ধির মধ্য দিয়ে তাঁর এই পরিবর্তন শুরু হয়। ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের ত্যাগ ও অবিচল বিশ্বাস তাঁর চিন্তা জগতে গভীর প্রভাব ফেলে। এরপর থেকেই তিনি বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিকে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করতে শুরু করেন। সামান্তা শারমিনের ভাষ্যমতে, একসময় তিনি রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন। তবে ইসলামের ছায়াতলে আসার পর তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন যেন ধর্মীয় অনুশাসন মেনে পুনরায় দেশ ও জনগণের রাজনীতিতে সক্রিয় হতে পারেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমেই তাঁর সামনে রাজনীতিতে সক্রিয় হওয়ার নতুন দ্বার উন্মোচিত হয়। অভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সঙ্গে যুক্ত হয়ে তিনি মাঠে নামেন। রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেও তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন: জামায়াত বিরোধিতার অবস্থান: তিনি দাবি করেন, নীতিগত বা কৌশলগত কোনো দিক থেকেই জামায়াতে ইসলামী এনসিপির মিত্র হওয়ার যোগ্য নয়। কিন্তু দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে জামায়াতের জোট বা ঘনিষ্ঠতার বিষয়ে তাঁর তীব্র আপত্তি ছিল। অভ্যন্তরীণ সংকট ও নারী নেতৃত্ব: এনসিপির ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব, নারী নেতৃত্বের অবমূল্যায়ন এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ তোলেন তিনি। নাস্তিকতা থেকে বিশ্বাসে ফেরা, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ এবং অবশেষে আদর্শিক মতপার্থক্যের কারণে দলত্যাগের মতো ঘটনাপ্রবাহের কারণে বর্তমানে দেশের তরুণ রাজনৈতিক অঙ্গনে সামান্তা শারমিনের এই রূপান্তর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মারিয়া রহমান নভেম্বর ০৭, ২০২৬
ছবি: সংগৃহীত
বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকালে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।   এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর গড়াতেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা।   সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। তাদের হাতে শোভা পাচ্ছে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।   কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ( দপ্তরের দায়িত্বে থাকা) নূরুল ইসলাম সোহেল বলেন, আজকের শোভাযাত্রাকে কেন্দ্র করে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। নেতাকর্মীরা আগেভাগেই নয়াপল্টনে আসছেন।     আজকের শোভাযাত্রায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই নেতৃত্ব দিবেন। এটা আমাদের জন্য গর্বের। এতে নেতাকর্মীরা অনুপ্রাণিত হবেন। দল ও সংগঠনগুলো নতুন করে শক্তি সঞ্চয় করবে।    দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৩টায় শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শোভাযাত্রার শুরুতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।   সমাবেশ শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হয়ে রাজধানীর নির্ধারিত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিকমিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে। শোভাযাত্রাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবকরা।   এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মোঃ ইমরান হোসেন নভেম্বর ০৭, ২০২৬
সামান্তা শারমিন। ফাইল ছবি
পদত্যাগের নেপথ্যের আসল কারণ জানালেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাব, নিজস্ব রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনসহ বিভিন্ন কারণেই দল থেকে পদত্যাগ করেছেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে যুগান্তরকে এসব কারণের কথা  বলেন সাবেক এই এনসিপি নেত্রী।   প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে একটি নতুন প্রগতিশীল ধারা তৈরি করতে চাই। মানুষ তরুণদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল এমন একটি রাজনৈতিক শক্তির প্রত্যাশা নিয়ে, যারা পুরোনো ক্ষমতাকাঠামোর পুনরাবৃত্তি করবে না; বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জাতীয় স্বার্থভিত্তিক রাজনীতির পথ তৈরি করবে। এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চাই, যারা এমনটাই অঙ্গীকারবদ্ধ, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে চাই। আমি ইতোমধ্যে আলোচনা শুরু করেছি, সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রচলিত পুরোনো রাজনৈতিক ধারার দেওয়াল ভেঙে সব প্রগতিশীল, মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে-এমন আকাক্সক্ষা নিয়েই এগোচ্ছি। সামান্তা শারমিন   সামান্তা শারমিন জামায়াতের সঙ্গে জোটে গিয়ে এনসিপি নিজের রাজনৈতিক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান হারাচ্ছে এবং দলটি জামায়াতে হারিয়ে যাচ্ছে। এমন একটি দলে থাকা সম্ভব নয় বলেই দীর্ঘ চিন্তাভাবনা করে এনসিপি থেকে পদত্যাগ করেছি। তার পদত্যাগকে স্বাগত জানিয়েছেন দলটি থেকে আগে পদত্যাগ করা শীর্ষ নেতারাও। পদত্যাগের কারণ হিসাবে জামায়াতের সঙ্গে এনসিপির ঐক্যকে দায়ী করেন সামান্তা।    এই নেত্রীর মতে, এ ঐক্যের কারণে এনসিপি জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও নিজস্ব আদর্শিক ভিত্তি বিকিয়ে দিয়েছে।   তিনি বলেন, জুলাই আন্দোলনে নারীদের ঐতিহাসিক ভূমিকা থাকলেও এনসিপির শীর্ষ নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি এবং দলে চরম বৈষম্য তৈরি করা হয়েছিল।   সামান্তা বলেন, এনসিপি এককভাবে নির্বাচন করলে আরও বেশি সিট পেত। জামায়াত এনসিপিকে ব্যবহার করেছে। এনসিপি ঐক্য না করলে জামায়াত এত সিট পেত না। এনসিপির কারণেই জামায়াত এত সিট পেয়েছে নতুবা ১০-১২টা সিট পেত জামায়াত।   তিনি আরও বলেন, প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে একটি নতুন প্রগতিশীল ধারা তৈরি করতে চাই। মানুষ তরুণদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল এমন একটি রাজনৈতিক শক্তির প্রত্যাশা নিয়ে, যারা পুরোনো ক্ষমতাকাঠামোর পুনরাবৃত্তি করবে না; বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জাতীয় স্বার্থভিত্তিক রাজনীতির পথ তৈরি করবে। এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চাই, যারা এমনটাই অঙ্গীকারবদ্ধ, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে চাই। আমি ইতোমধ্যে আলোচনা শুরু করেছি, সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রচলিত পুরোনো রাজনৈতিক ধারার দেওয়াল ভেঙে সব প্রগতিশীল, মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে-এমন আকাক্সক্ষা নিয়েই এগোচ্ছি। এর আগে এনসিপিতে যেসব শীর্ষ নেতা ছিলেন, যারা এখন সরে গেছেন, তাদের ভালোবাসাও পাচ্ছি। শুভেচ্ছাও জানাচ্ছেন। সবাইকে নিয়েই কাজ করতে চাই। 

মোঃ ইমরান হোসেন নভেম্বর ০৭, ২০২৬
ছবি: সংগৃহীত
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, প্রতিবাদে চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় চাঁদপুরে প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।   শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টায় শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।    মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।   মিছিলে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামছুল আলম সূর্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।   মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার কড়া প্রতিবাদ জানান নেতারা। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।   এর আগে, আজ শুক্রবার বেলা আড়াইটায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৬, ২০২৬
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের শক্তির উৎস ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী

জুলাই গণ-অভ্যুত্থানের অন্তর্নিহিত শক্তিই ছিল ৭ নভেম্বরের চেতনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।   শুক্রবার (৬ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বাণী পাঠানো হয়।   বাণীতে রুহুল কবির রিজভী বলেন, জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবস্মরণীয় দিন ৭ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা রক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় অঙ্গীকার বুকে নিয়ে। ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।   স্বাধীনোত্তর তৎকালীন ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে হুমকির মুখোমুখি করে আধিপত্যের থাবায় দেশকে ঠেলে দেয়। মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়ে একদলীয় ব্যবস্থা গঠন করে দুঃশাসন চালু করা হয়। তারা দেশের সকল বিরোধী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটি মাত্র রাজনৈতিক দল বাকশাল গঠন করে। ভিন্নমতাবলম্বী সংবাদপত্র নিষিদ্ধ করা হয়। দেশে নেমে আসে নিদারুন অশান্তি আর নৈরাজ্য।    তিনি বলেন, মাতৃভূমির এই চরম সংকটকালে ‘৭৫ এর ৩ নভেম্বর চক্রান্তকারীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন। এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয় এবং জনগণ নাগরিক স্বাধীনতা ফিরে পায়।   এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ চলা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। দেশে শুরু হয় উৎপাদন ও সমৃদ্ধির প্রবাহ। স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির ভিত রচিত হয়। দেশ স্বনির্ভর হয়ে উঠে। বিদেশি শক্তির এদেশীয় অনুচররা উদ্দেশ্য সাধনের পথে কাঁটা মনে করে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে। জিয়া শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও দৃঢ় সংকল্পবদ্ধ।   তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে চিরতরে উচ্ছেদ করতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করে। গুম, খুন আর ক্রসফায়ারের সংস্কৃতি হয় রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাদের নিষ্ঠুর নির্যাতনে অব্যাহত ধারায় লক্ষ-লক্ষ নেতাকর্মীসহ ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখে। ছাত্র-জনতার সাহসী প্রতিরোধের মুখে ২০২৪-এর জুলাই এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়, ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার। জুলাই বিপ্লবের অন্তর্নিহিত শক্তিই ছিল ৭ নভেম্বরের চেতনা। তাই আজও ৭ নভেম্বরের সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লবের গুরুত্ব অপরিসীম।   আমি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৬, ২০২৬
ছবি: সংগৃহীত
চাঁদাবাজ ও দখলদারদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই: আমিনুল হক

রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি ও দখলদারত্ব করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। প্রয়োজনে তাকে জানালে তিনি নিজেই সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন।   শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর রূপনগরে রূপনগর থানা ছাত্রদলের উদ্যোগে বৃহত্তর রূপনগর ও ৬ নম্বর ওয়ার্ডের ১৮টি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।   আমিনুল হক বলেন, ‘কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না। কেউ দলের নাম ভাঙিয়ে কিংবা আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি বা দখলদারত্ব করলে সবার আগে তাকে ধরে পুলিশে দেবেন। আপনারা না পারলে আমাকে জানাবেন, আমি তাদের আইনের হাতে তুলে দেব।’   সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছাত্ররাই পারে আগামীর বাংলাদেশকে পরিবর্তন করতে। সমাজের নানা সমস্যা সমাধান, মাদক নির্মূল এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।   আমিনুল হক বলেন, পল্লবী-রূপনগরের প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে স্পোর্টিং ক্লাব, ক্রীড়া একাডেমি ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। তাদের লক্ষ্য শুধু ডাক্তার, প্রকৌশলী বা সরকারি চাকরিজীবী তৈরি করা নয়; একজন খেলোয়াড় হিসেবেও যেন তরুণেরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সে সুযোগ তৈরি করা।   তিনি জানান, পল্লবী ও রূপনগরে ইতোমধ্যে ১২টি স্পোর্টিং ক্লাব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রূপনগরে আরও ১৮টি ক্লাব উদ্বোধন করা হলো। আগামী শুক্রবার ৫ নম্বর ওয়ার্ডে আরও ১২টি ক্লাব উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এলাকার সব ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।   এলাকার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরে পাঁচটি ফুটসাল মাঠ এবং দুটি সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রূপনগরের মুকুল ফৌজ মাঠও রয়েছে। মাঠটিতে কৃত্রিম ঘাস, চারপাশে নিরাপত্তাবেষ্টনী, আলোর ব্যবস্থা এবং হাঁটার পথ তৈরি করা হবে। যাতে শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও নারীরাও মাঠটি ব্যবহার করতে পারেন।   তিনি বলেন, প্রকল্পটি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুটি সুইমিং পুল শিশুদের সাঁতার শেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধন করা প্রতিটি স্পোর্টিং ক্লাবের জন্য প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও খেলার মাঠের ব্যবস্থা করার বিষয়েও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করবে।   বেকার তরুণদের প্রশিক্ষণের উদ্যোগ তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে তোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষ করে নিজেদের ও পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য রয়েছে।   বৃহত্তর মিরপুরে সরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, এ অঞ্চলে কোনো সরকারি হাসপাতাল না থাকায় অসুস্থ রোগীদের কুর্মিটোলা, শহীদ সোহরাওয়ার্দী বা শিশু হাসপাতালে যেতে হয়। এতে রোগীদের অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়।   তিনি জানান, পল্লবী সরকারি কলেজের পেছনে সাগুফতা মোড় এলাকায় প্রায় ১০ একর জমি সরকারি হাসপাতাল নির্মাণের জন্য বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে। দ্রুত হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।   এছাড়া এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সরকারিভাবে চিঠি পাওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা গেলে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের কম খরচে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে।   সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, একটি বিরোধী দল জনগণের কাছে না গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।   নিজেকে এলাকার সন্তান ও সাধারণ মানুষের একজন উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষের সমস্যা সমাধানে তিনি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবেন। জনগণের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজানো হবে।   বক্তব্যের শেষ পর্যায়ে মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পারলেই সত্যিকার অর্থে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৬, ২০২৬
সংগৃহীত ছবি
এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াতের জোট ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। যা কখনো একটির সঙ্গে আরেকটি মেশে না।   শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   এনসিপি ও জামায়াতের সম্পর্ক টিকবে না দাবি করে রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল। সেই সময় ডা. তাসনিম জারার মতো তরুণ নেতারা এনসিপি থেকে বের হয়ে যান। জামায়াতের সঙ্গে এনসিপির জোট তরুণ নেতৃত্ব মেনে নিতে পারেনি।   তিনি বলেন, এখন আবার সামান্তা শারমিন এনসিপি থেকে বের হয়ে গেলেন। এনসিপি যদি জামায়াতের জোট থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো গুরুত্বপূর্ণ নেতারা এভাবেই দিনে দিনে এনসিপি থেকে বের হয়ে আসবেন।   তিনি আরও বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বলে। কিন্তু দলটির নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচিত। এরই মধ্যে গতকাল থেকে কুষ্টিয়ার এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার একটি অডিও রেকর্ড তার কাছে এসেছে। তিনি সেটির ফ্যাক্ট চেক করে সত্যতাও পেয়েছেন। জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নন।

মোঃ ইমরান হোসেন নভেম্বর ০৬, ২০২৬
চট্টগ্রামে লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।   বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তিনি এ কর্মসূচিতে অংশ নেন।    এ সময় রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।   তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।    এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ প্রমুখ।   এ সময় চমেক হাসপাতালের আশপাশের দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।   লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। হাসপাতালের সামনে থাকা দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের মধ্যেও এসব প্রচারপত্র বিতরণ করা হয়।   কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে। চট্টগ্রামে পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহার করায় ঢাকার তুলনায় সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কম। ডেঙ্গু সেলগুলোতে বিনা মূল্যে এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি পরীক্ষা, প্রতিটি শয্যায় মশারির ব্যবস্থা এবং পর্যাপ্ত ওষুধের মজুত রাখা হয়েছে।

মোঃ ইমরান হোসেন নভেম্বর ০৫, ২০২৬
সংগৃহীত ছবি
জামায়াতের সঙ্গে ঐক্য প্রশ্নে এনসিপিতে অস্থিরতা, দল ছাড়লেন ৩ নেত্রী

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি ঐক্য নিয়ে শুরু থেকেই দলটির ভেতরে মতবিরোধ তৈরি হয়। এর জেরে একে একে দল ছেড়েছেন এনসিপির বহু কেন্দ্রীয় নেতা। এই তালিকায় আছেন দলটির ৩ জনপ্রিয় নেত্রী—ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন ও সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে জোট গঠন, দলের আদর্শিক অবস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে পদত্যাগ করেন তারা।   এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা গত বছরের ২৭ ডিসেম্বর দল থেকে পদত্যাগ করেন। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ঢাকা-৯ আসনে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে তিনি লেখেন, ‘আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’   স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তাসনিম জারা। তিনি লেখেন, ‘একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না।’   জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে এনসিপির আলোচনা শুরুর পর দলের ভেতরে ভিন্নমত তৈরি হয়। তাসনিম জারার পদত্যাগের দিনই জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দেন এনসিপির ৩০ নেতা।   চিঠিতে তারা বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে সামনে আসা আলোচনা দলের ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।   নেতাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াত ও ছাত্রশিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি ও নাশকতার চেষ্টা, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানো এবং দলটির নারী সদস্যদের চরিত্রহননের চেষ্টা উদ্বেগজনক। এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা ও সে সময় সংঘটিত অপরাধের বিষয়ে দলটির অবস্থান এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক বলেও চিঠিতে উল্লেখ করা হয়।   চিঠিতে আরও বলা হয়, জামায়াতের সঙ্গে জোট হলে এনসিপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। নতুন, নীতিনিষ্ঠ ও ভবিষ্যতমুখী রাজনীতির প্রত্যাশায় যারা দলটির পাশে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি হবে। নেতারা নাহিদ ইসলামকে জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানান।   তবে এসব আপত্তির পরও এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের সঙ্গে জোট গঠন করে।   তাজনূভা জাবীনের পদত্যাগ তাসনিম জারার পদত্যাগের একদিন পর, ২৮ ডিসেম্বর এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন তাজনূভা জাবীন। ফেসবুক পোস্টে তিনি জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান।   তাজনূভা লেখেন, ‘আপনারা অনেকে ভাবছেন, হয়তো জামায়াতের সঙ্গে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ, সেটা হল যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনি জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে। আমি বলব এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে।’   দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী মনোনয়ন ও আসন সমঝোতার মাধ্যমে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সীমিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে পদত্যাগ করলেও তখনই স্বতন্ত্র নির্বাচনে অংশ নেবেন না বলে জানান।   তাজনূভা বলেন, এনসিপির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য—গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থা, নারী ও বিভিন্ন জাতিসত্তাকে নিয়ে রাজনীতি—ধারণ করা নেতাদের মধ্যে তিনি একজন। দলের প্রতিষ্ঠাতা সদস্য হয়েও পদত্যাগ ছাড়া সামনে আর কোনো ‘সম্মানজনক অপশন’ ছিল না বলে মন্তব্য করেন তিনি।   জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে তাজনূভা বলেন, এনসিপি নিজস্ব স্বকীয়তা নিয়ে দাঁড়ালে পাঁচ বছর পর যেকোনো দলের সঙ্গে রাজনৈতিক জোটে যেতে সমস্যা ছিল না। কিন্তু প্রথম নির্বাচনেই কেন জোট করতে হবে, সেই প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, অন্য বিকল্পগুলো ধীরে ধীরে বাদ দেওয়া হয়েছে, যাতে জামায়াতের সঙ্গে জোট ছাড়া আর কোনো পথ না থাকে।   তিনি আরও বলেন, ‘আমার পদত্যাগের কারণ যতটা না জোট, তারচেয়ে বেশি যে প্রক্রিয়ায় জোট হয়েছে। অবিশ্বাস, অনাস্থা মূল কারণ।’   এনসিপির শীর্ষ নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমালোচনা করে তাজনূভা বলেন, তারা নিজেদের মধ্যে রাজনৈতিক হিসাব-নিকাশে এতটাই ব্যস্ত যে দেশের জন্য নতুন মধ্যপন্থি বাংলাদেশপন্থি রাজনীতি গড়ে তুলতে পারবেন না।   সামান্তা শারমিনের পদত্যাগ সবশেষ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির প্রথম সারির নেত্রী সামান্তা শারমিন দল থেকে পদত্যাগ করেন। নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রায় এক বছর ধরে জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রশ্নে দলের ভেতরে নিজের ভিন্ন অবস্থান তুলে ধরেছেন।   সামান্তা লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম, জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’   নিজের পোস্টে ‘সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কিনা’ শিরোনামে বিস্তারিত ব্যাখ্যা দেন সামান্তা। তিনি বলেন, এনসিপির রাজনীতির মূল লক্ষ্য ছিল সংস্কার। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পথে বিদ্যমান ক্ষমতা কাঠামো যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সাংবিধানিক সংস্কার, আইনের সংস্কার এবং রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন ছিল।   সামান্তার দাবি, জামায়াতে ইসলামী এই তিনটির কোনোটিকেই নিজেদের রাজনীতি ও রাষ্ট্রপ্রকল্পের অংশ মনে করে না। তার মতে, জামায়াত প্রকৃত অর্থে সংস্কারের রাজনীতি ধারণ করে না; সংগঠনটির দার্শনিক ভিত্তি ও প্রস্তাবিত রাষ্ট্রপ্রকল্প গণতান্ত্রিক নয়।   তিনি আরও লেখেন, গণতান্ত্রিক সংস্কারের মূল ভিত্তি উদার গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধ। অন্যদিকে জামায়াত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের সুবিধা কাজে লাগিয়ে ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সংগঠনটির রাজনৈতিক অভিপ্রায় বলে মনে করেন তিনি।   সামান্তার ভাষ্য, জামায়াতকে সংস্কারের পথে বন্ধু মনে করার কারণে বাংলাদেশের উদার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষ এনসিপির সংস্কারের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। দলের নিজস্ব রাজনৈতিক অবস্থান স্পষ্ট না থাকায় এনসিপি জামায়াতের মধ্যে হারিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ইস্যুতে জামায়াতের পক্ষে প্রতিক্রিয়ামূলক ও সহায়ক ভূমিকা নিতে হচ্ছে।   তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া দল হিসেবে এনসিপিকে এসব সমস্যা সম্পর্কে বারবার সতর্ক করে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন।   জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতবিরোধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে এনসিপির নেতাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। স্বাধীনতাযুদ্ধে জামায়াতের ভূমিকা এবং পরবর্তী সময়ে ক্ষমা না চাওয়ার বিষয়টি সামনে রেখে দলের অনেক নেতা দলটির সঙ্গে জোটের বিরোধিতা করেন।   তবে শেষ পর্যন্ত নাহিদ-আখতার-হাসনাতরা জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে দলটি ছয়টি আসনে জয়ী হয়।   পদত্যাগী নেত্রীদের বক্তব্য ও অভিযোগের মূল বিষয় ছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন তৈরি হয়েছিল, এনসিপি জামায়াতের সঙ্গে ঐক্য করে সেখান থেকে সরে গেছে। তাদের আশঙ্কা, এ ঐক্যের ফলে এনসিপি নিজস্ব রাজনৈতিক পরিচয় হারিয়ে জামায়াতের রাজনীতির দিকে ঝুঁকতে পারে এবং ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।   এনসিপিতে ফিরে আসবেন কিনা—এমন প্রশ্নে তাজনূভা জাবীন যুগান্তরকে বলেন, ‘আমি তো একটা প্লাটফর্মে আছিই। অলটারনেটিভস। শিগগিরই বড় আকারে আমরা সাংগঠনিক শক্তি প্রকাশ করবো। অলটারনেটিভকে আমরা নিজ পায়ে দাঁড় করাতে চাই। এনসিপিতে ফিরে আসতে চাই না।’

মোঃ ইমরান হোসেন নভেম্বর ০৫, ২০২৬
সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে সামান্তা বলেন, কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। আপনারা জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত- কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। তিনি আরও বলেন, গত ১১ মাস যাবত আমার রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে যখনই সুযোগ পেয়েছি তখনই দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব প্রদান এবং তর্ক-বিতর্ক বা আলাপ-আলোচনা করেছি। যেহেতু সংগঠনে নানান চড়াই উৎরাই থাকে, সেখানে দল যদি ভুল পথে যায় সেই পথ থেকে দলকে রক্ষা করার চেষ্টা করা আমার রাজনৈতিক কর্তব্য ছিল। সেই কর্তব্য পালন করতে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামকেই বেছে নিয়েছিলাম। কারণ দলের গৃহীত নীতিসমূহকে স্বীকৃত ফোরামগুলোতে যুক্তিসঙ্গত উপায়ে চ্যালেঞ্জ করা ব্যতীত দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার ভিন্ন কোনো গণতান্ত্রিক পন্থা ছিল না। আজ প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম কারণ এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব বলে মনে করি না। সামান্তা বলেন, পদত্যাগ করার জন্য আমি হয়তো আরও উপযোগী সময়ের জন্য অপেক্ষা করতে পারতাম, যখন দলের কোনো একটি সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে আমার পদত্যাগকে মূল্যায়ন করা সহজ হতো। কিন্তু আমি মনে করি এই অপেক্ষা অর্থহীন। এনসিপি কখনো কখনো নানা ধরনের রাজনৈতিক ভূমিকা নিতেই পারে (এমনকি জামায়াতের সাথে জোট ত্যাগ করার মতো সিদ্ধান্ত) কিন্তু তবুও পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে বলে আমি মনে করি না। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পুরনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না বরং বাধা হয়ে দাঁড়াবে।

মোঃ ইমরান হোসেন নভেম্বর ০৫, ২০২৬
ছবি সংগৃহীত
গার্মেন্টসে আগুন ও হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে দায়ী করলেন রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সেখান থেকে উসকানি দিয়ে তার রেখে যাওয়া সন্ত্রাসীদের মাধ্যমে গার্মেন্টসে আগুন দিচ্ছেন ও মানুষ হত্যা করছেন।   আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিপূর্ব গণজমায়েতে তিনি এসব কথা বলেন।   পোশাক খাতের বর্তমান অস্থিরতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে রিজভী বলেছেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার কথা বলেছে এবং ওয়েজ বোর্ডের ব্যাপারে আশ্বাস দিয়েছে। মূল শ্রমিকরা এখন আর আন্দোলনে নেই। যারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে এবং আন্দোলনকারীদের পিটিয়ে মারছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া গুন্ডা-সন্ত্রাসী। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাও রয়েছেন, যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।   এর থেকেই প্রমাণিত হয়, এই মদদ ও উসকানি পার্শ্ববর্তী দেশ থেকে আসছে।’ বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি আরো বলেছেন, ‘বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের টাকা লুট ও পাচার করা হয়েছে। চট্টগ্রামের এক সাবেক মন্ত্রী ও এমপির ২০০ মিলিয়ন পাউন্ডের বাড়ি ইংল্যান্ড সরকার বাজেয়াপ্ত করেছে। এই লুটের রাজত্ব ফিরে পেতেই শেখ হাসিনা আবারও সন্ত্রাস ও উসকানির চেষ্টা করছেন।   তবে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।’ ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেছেন, ‘এই দিনটি দেশের মানুষের কথা বলার, রাজনীতি করার এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিল। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা হত্যা করেছিল। পঁচাত্তরের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাকসহ আওয়ামী লীগের নেতারাই ক্ষমতায় এসেছিলেন। এরপর খালেদ মোশাররফের অভ্যুত্থানের পর জনজীবনে যে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল, তা থেকে ৭ নভেম্বর সিপাহী-জনতার মিলিত স্রোত গণতন্ত্রের মুক্ত বাতাস ফিরিয়ে আনে এবং জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসেন।   জুলাই গণ-অভ্যুত্থান ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেছেন, ‘৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়েই ছাত্র-জনতা শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের সব মানুষ মেনে নিয়েছিল। কারণ তিনি একজন গুণী মানুষ, যাকে শেখ হাসিনা বারবার মিথ্যা মামলা দিয়ে অপমানিত করেছিলেন। পরবর্তীতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে।’   চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।   সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

মারিয়া রহমান নভেম্বর ০৫, ২০২৬
রুহুল কবীর রিজভী
বাংলাদেশ-চীন সম্পর্ক আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার শক্তিশালী এবং গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক কেবল দুই দেশের সমৃদ্ধিই নয়, বরং সমগ্র অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতায় অর্থবহ অবদান রাখতে পারে।      বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।   রিজভী বলেন, বিএনপির পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির দ্বারা পরিচালিত। বাংলাদেশে আপনাদের এই সফর আমাদের দুই দেশ এবং দুই রাজনৈতিক দলের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং স্থায়ী অংশীদারত্বকেই প্রতিফলিত করে। বিএনপি সরকার একটি স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী পররাষ্ট্র নীতি অনুসরণ করতে বদ্ধপরিকর, যেখানে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক বজায় রাখাই আমাদের লক্ষ্য।     চলতি বছরের ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি সফরের বিষয়টি স্মরণ করে রিজভী বলেন, ওই সফরের মধ্যদিয়ে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে।   এই সফরের সুফল আগামী দিনে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।   এক চীন নীতি’র প্রতি বিএনপির দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, বিশ্বে একটাই চীন এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ–এই নীতিতে বাংলাদেশ অবিচল।     বাংলাদেশে উৎপাদন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও ফার্মাসিউটিক্যালস খাতে চীনের ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি চীনা বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও সম্প্রসারিত করার আহ্বান জানান। এ ছাড়া, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩০টি চীনা কম্পানির ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সম্ভাব্য বিনিয়োগের লক্ষ্যে প্রস্তাবিত ‘চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’ উদ্যোগকে স্বাগত জানানো হয়, যা দেশে প্রায় এক লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।     একই সঙ্গে শিক্ষা খাতের প্রসারে বাংলাদেশি শিক্ষার্থীদের চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে বিবেচনা করতে চীন সরকারের প্রতি অনুরোধ জানান রিজভী। 

মারিয়া রহমান নভেম্বর ০৪, ২০২৬
সংগৃহীত ছবি
বিশৃঙ্খলা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান যুবদল নেতার

যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।    মঙ্গলবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।   অবস্থান কর্মসূচিতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।   কর্মসূচিতে নূরুল ইসলাম নয়ন বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো মহল যেন রাজনৈতিক উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া প্রয়োজন।   তিনি বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এ অঞ্চলে বিপুলসংখ্যক পোশাক কারখানা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। ফলে শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম বজায় রাখা জাতীয় অর্থনীতির স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।   যুবদলের সাধারণ সম্পাদক আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে কোনো পক্ষ যেন শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে সহিংসতা, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।   তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এসব কর্মসূচি পালন করতে হবে। জনসাধারণের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে।   অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এ অঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে শুধু শ্রমিক ও শিল্পমালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যেও।   এ সময় তিনি সাধারণ মানুষের জানমাল রক্ষা, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।   কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপি, জেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ ইমরান হোসেন নভেম্বর ০৩, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী।
মিথ্যা ও বানোয়াট বক্তব্যের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এই নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।     মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহদপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এই নোটিশ পাঠান।     নোটিশে বলা হয়, ‘সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে উদ্দেশ করে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বক্তব্যের একাংশে তাকে বলতে শোনা যায়, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে... জায়গায় এ্যানি চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’   এতে বলা হয়, ‘বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রচারিত হয়। এর ফলে মন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।   নোটিশে আরও বলা হয়, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় বর্ণিত মানহানির অপরাধের পর্যায়ে পড়ে। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার এবং মন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে নোটিশে।

মারিয়া রহমান নভেম্বর ০৩, ২০২৬
ছবি: সংগৃহীত
সরকারের কারণে জনগণের রান্নাঘরেও ভোগান্তি: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে। এ অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করলে খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।   সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টারের সামনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।   জনগণকে খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, গ্যাসের দাম বাড়িয়ে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ মানুষকে ভোগান্তিতে ফেলার কাজ শুরু করেছে তারা। সরকার যেহেতু আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের এখন খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় নেই। তাই পাড়া-মহল্লার মা-বোনরা খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রতিবাদ শুরু করুন।   সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তারা একটি কারিগরি কমিটি গঠন করেছিল। গণশুনানির পর মূল্য নির্ধারণ করে দিয়েছিল ওই কমিটি। কিন্তু তাদের সিদ্ধান্ত মানা হয়নি। উল্টো তিন-চারটি কোম্পানির মালিকের কথামতো জনগণকে তোয়াক্কা না করে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। অতএব, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে সরে আসতে হবে।   এনসিপি নেতা বলেন, গ্যাসের সিলিন্ডার এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে আমরা কখনও এমনটি আশা করিনি। আমাদের পার্শ্ববর্তী প্রায় সব দেশেই গ্যাসের দাম কম। অথচ বাংলাদেশে ১২ কেজির সিলিন্ডার গ্যাসের মূল্য ২ হাজার ৬০ টাকা। তাই সরকার যদি মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করে, তাহলে খালি সিলিন্ডারসহ হাঁড়ি-পাতিল, কলস নিয়ে রাস্তায় নেমে অবরোধ করতে হবে।   পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, এ আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে জানিয়েছে সরকার। এটি গোয়েন্দা ব্যর্থতা। ফলে এখানে সরকারও পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকার যখন ব্যর্থ হবে, তখন আওয়ামী লীগ সুযোগ নেওয়ারই চেষ্টা করবে। দলটি সামনে আরও বড় ছোবল মারতে চাইবে। এজন্য শ্রমিক অঞ্চলকে নিরাপদ করার লক্ষ্যে গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৩, ২০২৬
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সিন্ডিকেটকে সুবিধা দিতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে: নাহিদ ইসলাম

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।     পোস্টে নাহিদ বলেন, ‘অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার। এর ফলে বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।’     দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘দফায় দফায় মূল্যবৃদ্ধি করা হলেও এর পেছনে সরকার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশগুলোয় এখনও বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।’     বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আরও উদ্বেগজনক বিষয় হলো, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি হয়েছে।’     এনসিপি আহ্বায়ক বলেন, ‘সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। সরকারের অযোগ্যতায় গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ১৮ কোটি মানুষ।’     নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমি গ্যাস সিলিন্ডারের এই অযৌক্তিক ও অবৈধ মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।’     প্রসঙ্গত, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সরকার ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করেছে।

মারিয়া রহমান নভেম্বর ০৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরা এক দফার দিকে যাচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এই জোট ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না।     রোববার (১ নভেম্বর) জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।        তিনি বলেন, ‘যারা গুজব সৃষ্টি করতে চাচ্ছে যে জোট ভেঙে গেছে, দূরত্ব সৃষ্টি হয়েছে, ওগুলো তাদের আকাশ কুসুম কল্পনা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন বাংলাদেশের বিরোধীদলীয় এই জোট ভাঙবে না। এই জোট ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগ করিয়েই তারপরে ক্ষান্ত হবে। কারণ আমরা এক দফার দিকে যাচ্ছি।’     নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কোন সরকারেরও টাকা খাই না। বিরোধী দলেরও কোন টাকা খাই না। বিদেশেও টাকা খাই না। আমরা এখানে জনগণের ট্যাক্সের টাকা পড়াশোনা করেছি। বাংলাদেশের মাটিতে বসবাস করি। এখানের পানি, বায়ুতে চলাফেরা করি। ফলে এটার প্রতি যে রেসপন্সিবিলিটি আমরা এর কাছে দায়বদ্ধ। আর কারো কাছে দায়বদ্ধতার সুযোগ নাই আমাদের।’   তিনি আরও বলেন, ‘আমাদের সামনে নতুন একটি বড় সংগ্রাম শুরু হচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে হলে সমঝোতা হয়েছে। এটা বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট। এখন বলবে কোথায় সমঝোতা হয়েছে। গতকালকে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বক্তব্য দেন নাই! বলেছেন না যে আমাদের ভাইরা হলো আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে তাদেরকে মামলা থেকে বের করে দিচ্ছে। এটা তো বিএনপির স্থায়ী কমিটির প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক উপদেষ্টা তার তার মুখ থেকে আমরা কথাটা পেয়েছি। ফলে তো সরকার আওয়ামী লীগের সাথে যে আতাতে আছে এটা বাংলাদেশে সূর্যের মত পরিষ্কার হয়ে গিয়েছে।’

মারিয়া রহমান নভেম্বর ০২, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
জাতীয়

‘ফ্যাসিস্ট আমলের চেয়েও খারাপ অবস্থায় আছি’, কৃষকদল নেতার অভিযোগ

আক্তারুজ্জামান নভেম্বর ০৬, ২০২৬