খেলাধুলা

প্রথম ম্যাচেই ধাক্কা, ষষ্ঠ শিরোপার স্বপ্ন কি পূরণ হবে ব্রাজিলের?

মোঃ ইমরান হোসেন জুন ১৪, ২০২৬
ব্রাজিলকে সমতায় ফেরানোর নায়ক ভিনিসিয়াস। ছবি : সংগৃহীত
ব্রাজিলকে সমতায় ফেরানোর নায়ক ভিনিসিয়াস। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ব্রাজিল। শক্তিশালী মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে সেলেসাওরা। যদিওবা কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন, প্রত্যাশা আর সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে মাঠে নামলেও উদ্বোধনী অধ্যায়ে পূর্ণতা পেল না সেলেসাওদের কাহিনি।

 

মরক্কোর বিপক্ষে লড়াইয়ে জয় ছুঁয়ে দেখা হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। পিছিয়ে পড়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানোর দৃঢ়তা দেখিয়েছে ব্রাজিল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

 

শুরু থেকেই ব্রাজিল ছিল অগোছালো ও ছন্নছাড়া। ভুল পাস, মিস পাস আর দুর্বল মার্কিংয়ে তাদের খেলায় ছিল না কোনো ছন্দ। প্রায় প্রতিটি খেলোয়াড়ই যেন নিজের সেরা রূপ থেকে অনেক দূরে ছিলেন। গা-বাঁচানো ফুটবলে ব্রাজিলের পারফরম্যান্স হয়ে উঠেছিল বেশ দৃষ্টিকটু।

 

অন্যদিকে বল দখল ও আক্রমণ সাজানোর ক্ষেত্রে মরক্কো দেখিয়েছে দারুণ মুন্সিয়ানা। তাদের দ্রুত ও নিখুঁত আক্রমণ শুরু থেকেই ব্রাজিলের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দেয়। বিশেষ করে মাঝমাঠে দিয়াজ ছিলেন অসাধারণ। তিনি দক্ষতার সঙ্গে খেলা নিয়ন্ত্রণ করে ফরোয়ার্ডদের কাছে বল পৌঁছে দিচ্ছিলেন, যার সুফলও পায় দল।

 

ম্যাচের ২১তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। দিয়াজের নিখুঁত থ্রু পাস ধরে এগিয়ে যান ইসমায়েল সাইবারি। বিপদ আঁচ করে গোললাইন ছেড়ে সামনে এগিয়ে আসেন গোলরক্ষক আলিসন। তবে তার আগেই ঠান্ডা মাথায় বলটি চিপ করে জালে পাঠিয়ে স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন ইসমায়েল। মরক্কো পেয়ে যায় মূল্যবান লিড।

 

নিউ ইয়র্কের নিউ জার্সির স্টেডিয়াম হলুদ জার্সিতে ভরা ছিল। গোল হমজের পর পুরো স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নিরাবতা। অবশ্য ওই নিরাবতা ভেঙে দলকে দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।

 

৩২ মিনিটে বা প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়াস। দলের সেরা তারকার থেকে এমন গোল পেয়ে বেশ উজ্জীবিত হয়ে উঠে ব্রাজিল। ভিনিসিয়ুস পূরণ করেন ব্রাজিলের জার্সিতে নিজের ৫০তম গোল।

 

দুই দলের দৃষ্টিনন্দন ফুটবল থেমে যায় ওখানেই। প্রথমার্ধের বাকি সময়টায় বল কাড়াকাড়িতেই ব্যস্ত ছিল দুই দল। ফিরে এসেও তেমন মন জোগানো পারফরম্যান্সও ছিল না। ছিল না ভালো অ্যাটাক কিংবা দারুণ কোনো সেভ। তাতে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে হয়ে যায় ম্যাচের ফয়সালা।

 

ব্রাজিলের কাসিমেরো ও রজার এলবানেজ দেখেছেন হলুদ কার্ড। মরক্কোর ১৩ শটের মধ্যে অন টার্গেটে ছিল মাত্র ৪টি। আর ব্রাজিলের ৮ শটের ৪টিই ছিল অন টার্গেটে। প্রথম দুই গোলের পর প্রভাববিস্তারকারী পারফরম্যান্স কমে যাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ড্রয়ে।

 

মরক্কোর বিপক্ষে এর আগে বিশ্বকাপে একবারই খেলেছিল ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপে জিতেছিল ৩-০ ব্যবধানে। গোল করেছিলেন রোনালদো ও রিভালদো। এবার ভিনিসিয়ুস গোল করলেন। গোল করে দলকে সমতায় ফেরালেন। কিন্তু রিয়াল মাদ্রিদ সুপারস্টার দলকে জেতাতে পারলেন না। ১ পয়েন্টেই আপাতত সুখ খুঁজে নিতে হবে তাদের। তবে প্রথম ম্যাচ শেষে একটা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। ব্রাজিল এবার পারবে তো তাদের হেক্সা মিশন সফল করতে?

 

চোটের কারণে ম্যাচ খেলতে পারেননি নেইমার। তার অভাব অনুভব হয়েছে স্পষ্ট। দলের সঙ্গে মাঠে এসে গ্যালারিতে জায়গা খুঁজে নিতে হয়েছে তাকে। ২০ জুন হাইতির বিপক্ষে নেইমার ফিরবেন এমনটাই আশা করা হচ্ছে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ব্রাজিলকে সমতায় ফেরানোর নায়ক ভিনিসিয়াস। ছবি : সংগৃহীত
প্রথম ম্যাচেই ধাক্কা, ষষ্ঠ শিরোপার স্বপ্ন কি পূরণ হবে ব্রাজিলের?

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ব্রাজিল। শক্তিশালী মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে সেলেসাওরা। যদিওবা কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন, প্রত্যাশা আর সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে মাঠে নামলেও উদ্বোধনী অধ্যায়ে পূর্ণতা পেল না সেলেসাওদের কাহিনি।   মরক্কোর বিপক্ষে লড়াইয়ে জয় ছুঁয়ে দেখা হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। পিছিয়ে পড়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানোর দৃঢ়তা দেখিয়েছে ব্রাজিল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।   শুরু থেকেই ব্রাজিল ছিল অগোছালো ও ছন্নছাড়া। ভুল পাস, মিস পাস আর দুর্বল মার্কিংয়ে তাদের খেলায় ছিল না কোনো ছন্দ। প্রায় প্রতিটি খেলোয়াড়ই যেন নিজের সেরা রূপ থেকে অনেক দূরে ছিলেন। গা-বাঁচানো ফুটবলে ব্রাজিলের পারফরম্যান্স হয়ে উঠেছিল বেশ দৃষ্টিকটু।   অন্যদিকে বল দখল ও আক্রমণ সাজানোর ক্ষেত্রে মরক্কো দেখিয়েছে দারুণ মুন্সিয়ানা। তাদের দ্রুত ও নিখুঁত আক্রমণ শুরু থেকেই ব্রাজিলের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দেয়। বিশেষ করে মাঝমাঠে দিয়াজ ছিলেন অসাধারণ। তিনি দক্ষতার সঙ্গে খেলা নিয়ন্ত্রণ করে ফরোয়ার্ডদের কাছে বল পৌঁছে দিচ্ছিলেন, যার সুফলও পায় দল।   ম্যাচের ২১তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। দিয়াজের নিখুঁত থ্রু পাস ধরে এগিয়ে যান ইসমায়েল সাইবারি। বিপদ আঁচ করে গোললাইন ছেড়ে সামনে এগিয়ে আসেন গোলরক্ষক আলিসন। তবে তার আগেই ঠান্ডা মাথায় বলটি চিপ করে জালে পাঠিয়ে স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন ইসমায়েল। মরক্কো পেয়ে যায় মূল্যবান লিড।   নিউ ইয়র্কের নিউ জার্সির স্টেডিয়াম হলুদ জার্সিতে ভরা ছিল। গোল হমজের পর পুরো স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নিরাবতা। অবশ্য ওই নিরাবতা ভেঙে দলকে দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।   ৩২ মিনিটে বা প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়াস। দলের সেরা তারকার থেকে এমন গোল পেয়ে বেশ উজ্জীবিত হয়ে উঠে ব্রাজিল। ভিনিসিয়ুস পূরণ করেন ব্রাজিলের জার্সিতে নিজের ৫০তম গোল।   দুই দলের দৃষ্টিনন্দন ফুটবল থেমে যায় ওখানেই। প্রথমার্ধের বাকি সময়টায় বল কাড়াকাড়িতেই ব্যস্ত ছিল দুই দল। ফিরে এসেও তেমন মন জোগানো পারফরম্যান্সও ছিল না। ছিল না ভালো অ্যাটাক কিংবা দারুণ কোনো সেভ। তাতে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে হয়ে যায় ম্যাচের ফয়সালা।   ব্রাজিলের কাসিমেরো ও রজার এলবানেজ দেখেছেন হলুদ কার্ড। মরক্কোর ১৩ শটের মধ্যে অন টার্গেটে ছিল মাত্র ৪টি। আর ব্রাজিলের ৮ শটের ৪টিই ছিল অন টার্গেটে। প্রথম দুই গোলের পর প্রভাববিস্তারকারী পারফরম্যান্স কমে যাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ড্রয়ে।   মরক্কোর বিপক্ষে এর আগে বিশ্বকাপে একবারই খেলেছিল ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপে জিতেছিল ৩-০ ব্যবধানে। গোল করেছিলেন রোনালদো ও রিভালদো। এবার ভিনিসিয়ুস গোল করলেন। গোল করে দলকে সমতায় ফেরালেন। কিন্তু রিয়াল মাদ্রিদ সুপারস্টার দলকে জেতাতে পারলেন না। ১ পয়েন্টেই আপাতত সুখ খুঁজে নিতে হবে তাদের। তবে প্রথম ম্যাচ শেষে একটা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। ব্রাজিল এবার পারবে তো তাদের হেক্সা মিশন সফল করতে?   চোটের কারণে ম্যাচ খেলতে পারেননি নেইমার। তার অভাব অনুভব হয়েছে স্পষ্ট। দলের সঙ্গে মাঠে এসে গ্যালারিতে জায়গা খুঁজে নিতে হয়েছে তাকে। ২০ জুন হাইতির বিপক্ষে নেইমার ফিরবেন এমনটাই আশা করা হচ্ছে।

মোঃ ইমরান হোসেন জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ৯২ বছরের ঐতিহ্য অটুট রাখল ব্রাজিল

রুদশ্বাস লড়াই গোলশুণ্য ড্রয়ে শেষ হয়েছে। ছবি : সংগৃহীত

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ভাগ মরক্কোর

ছবি: সংগৃহীত

ভিনিসিয়ুস জাদুতে সমতা, মরক্কোর দাপটে রোমাঞ্চকর প্রথমার্ধ ১-১

ছবি: সংগৃহীত
শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে স্তব্ধ করে কাতারের প্রথম পয়েন্ট

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল সুইজারল্যান্ড। জয়ের পথেই ছিল তারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে পাল্টে গেল চিত্র। বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়ে থেকেও হারের মুখ থেকে স্মরণীয় এক পয়েন্ট পেল কাতার।   স্যান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে শনিবার ৬৭ হাজার দর্শকের সামনে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।   ব্রিল এমবোলোর স্পট কিকে প্রথমার্ধে এগিয়ে যায় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতা টানেন বুয়ালাম খোখি।   বিশ্বকাপে কাতারের এটি দ্বিতীয় গোল ও প্রথম পয়েন্ট। ২০২২ সালে স্বাগতিক হিসেবে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে তিন ম্যাচেই হারে তারা, গোল করে একটি।   (বিস্তারিত আসছে)

মো: দেলোয়ার হোসাইন জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে যারা আছেন

ছবি: সংগৃহীত

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

ছবি: সংগৃহীত

ক্রিকেটার নাঈমকে মারধরের নেপথ্যে সোনা চোরাচালানের তথ্য

ছবি: সংগৃহীত
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নেওয়া এবং থানায় দুর্ব্যবহার নিয়ে দিনভর আলোচনার মধ্যে খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।   শনিবার রাত ১২টার দিকে সিএমপির সহকারি কমিশনার (পিআর) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।   বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "খুলশী থানার ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাকলিয়া থানা ওসিকে।   এছাড়া নগরীর অন্য একটি থানায় আগে ওসি হিসেব দায়িত্ব পালনকারী একজনকে বাকলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।   ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এটি নিয়মিত দায়িত্ব বন্টণের অংশ হিসেবে করা হয়েছে।   এর আগে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ পাওয়ার পর শনিবার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।   এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসান রাতে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানা পুলিশের রাত্রিকালীন মোবাইল-৩৩ টিমের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন।   ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভুঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।   এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করার কথাও জানিয়েছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।   এর আগে শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে নগরীর লালখান বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ পরিচয়ে মারধর ও থানায় ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।   থানার নেওয়ার পর নিজের পরিচয় দেয়ার পরও খুলশী থানার ওসি মো. আরিফুর রহমান 'চোখ নামিয়ে কথা বলার' নির্দেশ দেন বলে অভিযোগ নাঈমের।   পরে বিসিবির শীর্ষ কর্তাদের টেলিফোন পেয়ে ওসি নাঈম হাসানকে 'আপনি' সম্বোধন করে বসতে বলেন।   এরপর শুক্রবার গভীর রাতে নাঈম হাসানের বাবা, স্বজন ও স্থানীয় বাসিন্দারা থানায় যায়। তারপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় আসেন।   এই ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ফেইসবুকে সরব হন।

মো: দেলোয়ার হোসাইন জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চূড়ায় ফেরার পথে প্রথম বড় বাধা: ‘মরক্কোর জন্য প্রস্তুত’ ব্রাজিল

ছবি: সংগৃহীত

ব্রাজিলকে হারাতে হলে যেসব কৌশল নিতে হবে, বিশ্লেষণে আর্জেন্টাইন গণমাধ্যম

ছবি: সংগৃহীত

অতিরিক্ত সময়ে ইয়েমেনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ ভারত

0 Comments