বিনোদন

দুর্গাপূজায় দুই বাংলার প্রেক্ষাগৃহে আট সিনেমা, ঢালিউডেও জমজমাট আয়োজন

আক্তারুজ্জামান অক্টোবর ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটিতে উঠে এসেছে তারুণ্য, প্রেম, বন্ধুত্ব ও বিশ্ববিদ্যালয়জীবনের নানা অভিজ্ঞতা।

 

ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থীও এতে অংশ নিয়েছেন।

 

নির্মাতা মুনতাসির আকিব নব্বইয়ের দশকের পরিবেশ ও সেই সময়ের তরুণদের আবেগ পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দর্শক যেন গল্পের পাশাপাশি একটি নির্দিষ্ট সময়ের ক্যাম্পাসজীবনও অনুভব করতে পারেন, সেটিই ছিল নির্মাণের অন্যতম লক্ষ্য।

 

ঢাকার ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চিরকুট’।

 

‘কাট-পিস’: মিরপুরের ঝুট ব্যবসার অন্দরমহলে অ্যাকশন

রাজধানীর মিরপুরের ঝুটপট্টিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তরুণ নির্মাতা ইফফাত জাহানের প্রথম সিনেমা ‘কাট-পিস’। গার্মেন্টসের উদ্বৃত্ত ও পরিত্যক্ত কাপড়ের ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা এই জগতের অর্থনৈতিক লেনদেন, প্রভাব বিস্তার ও ক্ষমতার নানা সমীকরণ ছবিটির পটভূমি।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঝুটপট্টির পরিবেশ সম্পর্কে জানার পর বিষয়টি নিয়ে তার আগ্রহ তৈরি হয়। পরে অনুসন্ধানের মাধ্যমে সেখানকার বিভিন্ন দিক গল্পে যুক্ত করেন তিনি। তবে ছবিটি কেবল ব্যবসাকেন্দ্রিক কাহিনি নয়; এটি মূলত অ্যাকশনধর্মী সিনেমা।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন ও নানজীবা তোরসা। খল চরিত্রে রয়েছেন ইমরান আহমেদ সওদাগর। এ ছাড়া অভিনয় করেছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা।

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’।

 

‘স্নেহের বন্ধন’: পরিবার ও ভালোবাসার টানাপোড়েন

পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও প্রতিকূলতার গল্প নিয়ে নির্মিত হয়েছে কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছবিটিতে পারিবারিক টানাপোড়েনের পাশাপাশি থাকছে অ্যাকশন।

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী। মৌ খানের ভাষ্য অনুযায়ী, ছবির কেন্দ্রীয় নারী চরিত্রটি পারিবারিক মূল্যবোধ ও প্রিয়জনদের রক্ষায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত।

এ ছাড়া অভিনয় করেছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াৎ। বিভিন্ন কারণে আগের কয়েকটি মুক্তির উদ্যোগ পিছিয়ে যাওয়ার পর এবার দুর্গাপূজা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে।

ঢাকার লায়ন সিনেমাস ও সৈনিক ক্লাবসহ দেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্নেহের বন্ধন’।

 

‘অন্যপাতা’: শিক্ষার্থীদের স্বপ্ন থেকে বড় পর্দায়

বাণিজ্যিক আয়োজনের বাইরে শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত ‘অন্যপাতা’ এবারের পূজার তালিকায় আলাদা গুরুত্ব পাচ্ছে। তবে সিনেমাটি ১৬ অক্টোবর নয়, আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। পরিবারের প্রত্যাশা, আর্থিক সংকট, প্রেম, পরিচয়ের সংকট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রতিযোগিতা—তরুণদের জীবনের পরিচিত বিষয়গুলো এতে উঠে এসেছে।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক অংকন দে, আবতাহী শামস ও মো. শাহেজাহান। শুরুতে ছয়জনের একটি দল কাজ করলেও পরে বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী যুক্ত হন।

বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই নিজেদের অর্থ ও টিউশনির আয় দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তারা। এক ঘণ্টা ৪০ মিনিটের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। থাকছে ছয়টি মৌলিক গান।

২৩ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘অন্যপাতা’র। পরে দেশের অন্যান্য শহরেও ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হতে পারে।

 

টালিউডের চার আলোচিত সিনেমা

‘দেশু ৭’: দেব-শুভশ্রী জুটির নতুন চমক

দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। ‘দেশু ৭’ ছবিতে এই জনপ্রিয় জুটি ফিরছেন নতুন গল্প নিয়ে। গত বছর ‘ধূমকেতু’ মুক্তির পর তাদের পুনর্মিলন ঘিরে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।

এবার দেব শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না; ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন। ফলে সিনেমাটি তার ক্যারিয়ারের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ।

দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্যসহ অনেকে।

রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত ছবিটি শুক্রবার (১৬ অক্টোবর) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

 

‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’: নতুন রহস্যে একেনবাবু

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবু ফিরছেন নতুন রহস্যের সমাধান করতে। জয়দীপ মুখার্জি পরিচালিত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ ছবিতে আবারও একেনবাবুর ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।

গল্পে এক বিজ্ঞানীর অপহরণকে কেন্দ্র করে রহস্যের সূত্রপাত। তদন্তের প্রয়োজনে কেরালায় পৌঁছে যান একেনবাবু। রহস্যভেদের পাশাপাশি তার স্বভাবসুলভ হাস্যরসও থাকছে ছবিতে।

অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন সুহোত্র মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, সুব্রত দত্ত, অম্বরীশ ভট্টাচার্য ও কমলেশ্বর মুখার্জি।

 

১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’: ফিরছে পরিচিত জগতের নতুন অধ্যায়

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’র পরবর্তী গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। নতুন ছবির নাম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। আগের সিনেমার সাফল্যের পর এবারও দুর্গাপূজার সময়কে মুক্তির জন্য বেছে নিয়েছেন নির্মাতারা।

নতুন কাহিনিতে ডাকাতি, সংঘাত ও অ্যাকশনকে আরও বড় পরিসরে তুলে ধরার ইঙ্গিত রয়েছে। ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার ও কৌশানি মুখোপাধ্যায়।

যিশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই ছবিটির অন্যতম আকর্ষণ। আগের সিনেমার পরিচিত জগতের সঙ্গে নতুন গল্পের সংযোগ কীভাবে তৈরি হয়েছে, তা নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে।

১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি।

 

‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’: সাহিত্য ও ইতিহাসের মেলবন্ধন

অ্যাকশন ও গোয়েন্দা কাহিনির বাইরে ইতিহাসনির্ভর গল্প নিয়ে এসেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তার পরিচালিত ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির কেন্দ্রে রয়েছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। এ ছাড়া রয়েছেন আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক।

শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী’ থেকে অনুপ্রাণিত এই ছবিতে উঠে এসেছে ব্রিটিশবিরোধী রাজনৈতিক চিন্তা, বিপ্লবের আদর্শ এবং ঔপনিবেশিক শাসনের সঙ্গে মতাদর্শের সংঘাত।

১৯২৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার উপন্যাসটি নিষিদ্ধ করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি শরৎচন্দ্রের রাজনৈতিক চেতনা ও লেখার স্বাধীনতার বিষয়টিও ছবিতে গুরুত্ব পেয়েছে।

১৫ অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।

 

দুই বাংলার সিনেমায় উৎসবের বৈচিত্র্য

এবারের দুর্গাপূজায় দুই বাংলার সিনেমার তালিকায় যেমন রয়েছে পরিচিত তারকাদের উপস্থিতি, তেমনি জায়গা পেয়েছে নতুন নির্মাতা ও বিকল্প ধারার গল্প। বাংলাদেশের ‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’ শুক্রবার মুক্তি পাচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের নির্মিত ‘অন্যপাতা’ আসছে আগামী সপ্তাহে।

পশ্চিমবঙ্গের ছবিগুলোতে রয়েছে তারকা জুটি, গোয়েন্দা রহস্য, অ্যাকশন ও ইতিহাসের মিশ্রণ। সব মিলিয়ে উৎসবের ছুটিতে দর্শকদের সামনে থাকছে নানা স্বাদের সিনেমা বেছে নেওয়ার সুযোগ।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

বিনোদন

আরও দেখুন
ছবি: সংগৃহীত
দুর্গাপূজায় দুই বাংলার প্রেক্ষাগৃহে আট সিনেমা, ঢালিউডেও জমজমাট আয়োজন

মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটিতে উঠে এসেছে তারুণ্য, প্রেম, বন্ধুত্ব ও বিশ্ববিদ্যালয়জীবনের নানা অভিজ্ঞতা।   ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থীও এতে অংশ নিয়েছেন।   নির্মাতা মুনতাসির আকিব নব্বইয়ের দশকের পরিবেশ ও সেই সময়ের তরুণদের আবেগ পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দর্শক যেন গল্পের পাশাপাশি একটি নির্দিষ্ট সময়ের ক্যাম্পাসজীবনও অনুভব করতে পারেন, সেটিই ছিল নির্মাণের অন্যতম লক্ষ্য।   ঢাকার ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চিরকুট’।   ‘কাট-পিস’: মিরপুরের ঝুট ব্যবসার অন্দরমহলে অ্যাকশন রাজধানীর মিরপুরের ঝুটপট্টিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তরুণ নির্মাতা ইফফাত জাহানের প্রথম সিনেমা ‘কাট-পিস’। গার্মেন্টসের উদ্বৃত্ত ও পরিত্যক্ত কাপড়ের ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা এই জগতের অর্থনৈতিক লেনদেন, প্রভাব বিস্তার ও ক্ষমতার নানা সমীকরণ ছবিটির পটভূমি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঝুটপট্টির পরিবেশ সম্পর্কে জানার পর বিষয়টি নিয়ে তার আগ্রহ তৈরি হয়। পরে অনুসন্ধানের মাধ্যমে সেখানকার বিভিন্ন দিক গল্পে যুক্ত করেন তিনি। তবে ছবিটি কেবল ব্যবসাকেন্দ্রিক কাহিনি নয়; এটি মূলত অ্যাকশনধর্মী সিনেমা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন ও নানজীবা তোরসা। খল চরিত্রে রয়েছেন ইমরান আহমেদ সওদাগর। এ ছাড়া অভিনয় করেছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’।   ‘স্নেহের বন্ধন’: পরিবার ও ভালোবাসার টানাপোড়েন পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও প্রতিকূলতার গল্প নিয়ে নির্মিত হয়েছে কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছবিটিতে পারিবারিক টানাপোড়েনের পাশাপাশি থাকছে অ্যাকশন। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী। মৌ খানের ভাষ্য অনুযায়ী, ছবির কেন্দ্রীয় নারী চরিত্রটি পারিবারিক মূল্যবোধ ও প্রিয়জনদের রক্ষায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। এ ছাড়া অভিনয় করেছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াৎ। বিভিন্ন কারণে আগের কয়েকটি মুক্তির উদ্যোগ পিছিয়ে যাওয়ার পর এবার দুর্গাপূজা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। ঢাকার লায়ন সিনেমাস ও সৈনিক ক্লাবসহ দেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্নেহের বন্ধন’।   ‘অন্যপাতা’: শিক্ষার্থীদের স্বপ্ন থেকে বড় পর্দায় বাণিজ্যিক আয়োজনের বাইরে শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত ‘অন্যপাতা’ এবারের পূজার তালিকায় আলাদা গুরুত্ব পাচ্ছে। তবে সিনেমাটি ১৬ অক্টোবর নয়, আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। পরিবারের প্রত্যাশা, আর্থিক সংকট, প্রেম, পরিচয়ের সংকট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রতিযোগিতা—তরুণদের জীবনের পরিচিত বিষয়গুলো এতে উঠে এসেছে। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক অংকন দে, আবতাহী শামস ও মো. শাহেজাহান। শুরুতে ছয়জনের একটি দল কাজ করলেও পরে বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী যুক্ত হন। বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই নিজেদের অর্থ ও টিউশনির আয় দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তারা। এক ঘণ্টা ৪০ মিনিটের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। থাকছে ছয়টি মৌলিক গান। ২৩ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘অন্যপাতা’র। পরে দেশের অন্যান্য শহরেও ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হতে পারে।   টালিউডের চার আলোচিত সিনেমা ‘দেশু ৭’: দেব-শুভশ্রী জুটির নতুন চমক দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। ‘দেশু ৭’ ছবিতে এই জনপ্রিয় জুটি ফিরছেন নতুন গল্প নিয়ে। গত বছর ‘ধূমকেতু’ মুক্তির পর তাদের পুনর্মিলন ঘিরে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। এবার দেব শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না; ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন। ফলে সিনেমাটি তার ক্যারিয়ারের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্যসহ অনেকে। রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত ছবিটি শুক্রবার (১৬ অক্টোবর) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।   ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’: নতুন রহস্যে একেনবাবু জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবু ফিরছেন নতুন রহস্যের সমাধান করতে। জয়দীপ মুখার্জি পরিচালিত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ ছবিতে আবারও একেনবাবুর ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। গল্পে এক বিজ্ঞানীর অপহরণকে কেন্দ্র করে রহস্যের সূত্রপাত। তদন্তের প্রয়োজনে কেরালায় পৌঁছে যান একেনবাবু। রহস্যভেদের পাশাপাশি তার স্বভাবসুলভ হাস্যরসও থাকছে ছবিতে। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন সুহোত্র মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, সুব্রত দত্ত, অম্বরীশ ভট্টাচার্য ও কমলেশ্বর মুখার্জি।   ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’: ফিরছে পরিচিত জগতের নতুন অধ্যায় ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’র পরবর্তী গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। নতুন ছবির নাম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। আগের সিনেমার সাফল্যের পর এবারও দুর্গাপূজার সময়কে মুক্তির জন্য বেছে নিয়েছেন নির্মাতারা। নতুন কাহিনিতে ডাকাতি, সংঘাত ও অ্যাকশনকে আরও বড় পরিসরে তুলে ধরার ইঙ্গিত রয়েছে। ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার ও কৌশানি মুখোপাধ্যায়। যিশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই ছবিটির অন্যতম আকর্ষণ। আগের সিনেমার পরিচিত জগতের সঙ্গে নতুন গল্পের সংযোগ কীভাবে তৈরি হয়েছে, তা নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে। ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি।   ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’: সাহিত্য ও ইতিহাসের মেলবন্ধন অ্যাকশন ও গোয়েন্দা কাহিনির বাইরে ইতিহাসনির্ভর গল্প নিয়ে এসেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তার পরিচালিত ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির কেন্দ্রে রয়েছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। এ ছাড়া রয়েছেন আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী’ থেকে অনুপ্রাণিত এই ছবিতে উঠে এসেছে ব্রিটিশবিরোধী রাজনৈতিক চিন্তা, বিপ্লবের আদর্শ এবং ঔপনিবেশিক শাসনের সঙ্গে মতাদর্শের সংঘাত। ১৯২৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার উপন্যাসটি নিষিদ্ধ করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি শরৎচন্দ্রের রাজনৈতিক চেতনা ও লেখার স্বাধীনতার বিষয়টিও ছবিতে গুরুত্ব পেয়েছে। ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।   দুই বাংলার সিনেমায় উৎসবের বৈচিত্র্য এবারের দুর্গাপূজায় দুই বাংলার সিনেমার তালিকায় যেমন রয়েছে পরিচিত তারকাদের উপস্থিতি, তেমনি জায়গা পেয়েছে নতুন নির্মাতা ও বিকল্প ধারার গল্প। বাংলাদেশের ‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’ শুক্রবার মুক্তি পাচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের নির্মিত ‘অন্যপাতা’ আসছে আগামী সপ্তাহে। পশ্চিমবঙ্গের ছবিগুলোতে রয়েছে তারকা জুটি, গোয়েন্দা রহস্য, অ্যাকশন ও ইতিহাসের মিশ্রণ। সব মিলিয়ে উৎসবের ছুটিতে দর্শকদের সামনে থাকছে নানা স্বাদের সিনেমা বেছে নেওয়ার সুযোগ।

আক্তারুজ্জামান অক্টোবর ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মৌসুমীকে নিয়ে অপপ্রচার, মামলা করার হুঁশিয়ারি ওমর সানীর

ছবি: সংগৃহীত

গেমের জনপ্রিয় চরিত্র এবার বড় পর্দায়, বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্ট্রিট ফাইটার’

ছবি খবর৭১

ড. কামরুল আহসানের জন্মদিন উদ্‌যাপন

সংগৃহীত ছবি
বিস্ফোরক অভিযোগ তুলে আলোচনায় অভিনেত্রী

সম্প্রতি কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছবি রোম্যান্টিক গানের দৃশ্যে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার একই অভিযোগে ফুঁসে উঠলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া সরণ।   গ্ল্যামার দুনিয়ার তারকারা ডিপফেক-এর শিকার হচ্ছেন। তাদের ছবি-ভিডিও নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত কনটেন্টে ব্যবহার করা হচ্ছে। ফলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারকাদের।   সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারও একাধিক বিকৃত ছবি তৈরি করা হয়েছে। অভিনেত্রীর কথায়, এ ধরনের অশ্লীল ঘটনার সব থেকে বেশি শিকার হন নারীরাই। যার ফলে সোশ্যাল মিডিয়ায় নারীদের শরীরের বিভিন্ন অংশ নিয়ে নানা কুরুচিকর চর্চা চলে।   শ্রিয়ার কথায়, ‘বিষয়টা কখনও কখনও হাস্যকর মনে হয়। অনেক সময় তো বুঝতেই পারি না, ছবিটা আদৌ আমার কি না? শরীরের বিভিন্ন অংশ বিকৃত করে দেওয়া হচ্ছে। কখনও স্তনের আকার পালটে দিচ্ছে, কখনও ছবিতে থাকা অন্তর্বাস উধাও হয়ে যাচ্ছে, আবার কখনও নিতম্বের আকার বড় করে দেওয়া হচ্ছে। বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব না দিয়ে হালকাভাবে নেওয়াই ভালো। তবে একথা বলতেই হয় যে, এটা অত্যন্ত বিরক্তিকর।’   তিনি আরও বলেন, ‘এআই-এর যেমন অনেক ভালো দিক ও উপকারিতা রয়েছে, তেমনই এই প্রযুক্তি অনেক কিছু বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। ফলে এমন সব পরিস্থিতি তৈরি হতে পারে, যা বিপজ্জনক! আমার মনে হয়, যে কোনও প্রযুক্তির ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য। সময়ের সঙ্গে আমাদের হয় এর সঙ্গে মানিয়ে চলতে হবে, নয়তো এর মোকাবিলা করতে হবে।’

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১৩, ২০২৬
জান্নাতুল সুমাইয়া হিমি।

বিয়ে নিয়ে মুখ খুললেন সুমাইয়া হিমি

সংগৃহীত ছবি

অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইলের পৈতৃক বাড়িতে চুরি

দুর্গাপূজায় ভক্তিগান নিয়ে অরূপ রতন চৌধুরী

ছবি: সংগৃহীত
পুলিশের হেফাজত থেকে মুক্ত ইমরান খান ও তাঁর প্রেমিকা

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।   গত শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে বিক্ষোভে অংশ নেন ইমরান, লেখা ও জায়েন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যোগ দেন আরও অনেকে। বিকেল চারটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ইমরান ও তাঁর সঙ্গীদের টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। পরে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।   মুক্তির পর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন লেখা। জানান, তাঁরা নিরাপদে আছেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যায়, বাড়ি ফিরে তিনজন একে অপরকে জড়িয়ে ধরেছেন। তবে মুক্তির পরও ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ লেখার। তাঁর দাবি, বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিতে দেওয়া হয়নি। পুলিশ চালকদের হুমকি দিচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।   আটকের সময়ের বিভিন্ন ঘটনা ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন জায়েন। তাঁর দাবি, কেন তাঁদের আটক করা হয়েছে, তা জানতে চেয়েও পুলিশের কাছ থেকে উত্তর পাননি তাঁরা। ইয়েলো গেট থানার কর্মকর্তারাও এ বিষয়ে কিছু জানাননি। পরে থানা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তখন এক পুলিশ কর্মকর্তা তাঁদের পিছু নেন। জায়েন জানান, ওই কর্মকর্তার কাছে আটকের কারণ জানতে চাইলে তিনি শুধু ‘দুই মিনিট’ বলছিলেন। এরপর ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলেন।   ইমরানের অভিযোগ, তাঁদের তিনজনকে পুলিশের ভ্যানে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হয়। কিন্তু কেন আটক করা হয়েছে, তা জানানো হয়নি। এদিকে আটকের কারণ জানতে চেয়ে পুলিশের সঙ্গে কথা বলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পুলিশ সদস্যরা চলে যেতে থাকলে তাঁদের দিকে হাত নেড়ে ‘জয় হিন্দ’ বলেন ইমরান।   আটকের ঘটনা নিয়ে রসিকতাও করেছেন অভিনেতা। পুলিশের ভ্যানে বসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’   কেন আটক হয়েছিলেন ইমরান? প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভের আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছে। মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের অনুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ই–মেইলে অনুমতি চেয়েছিলেন; কিন্তু কোনো উত্তর পাননি।   শুধু মুম্বাই নয়, দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরেও বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তমার অভিনয়ে মুগ্ধ রায়হান রাফী, ‘আমলনামা’ নিয়ে আবেগঘন স্মৃতিচারণ

ছবি: সংগৃহীত

ট্রলিং নিয়ে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা, বললেন—নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই

পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, পাচ্ছেন মন্ত্রীর মর্যাদা

0 Comments