ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সিনিয়র (পুরুষ) দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে চলছে নানা নাটকীয়তা। যদিও শেষ পর্যন্ত লক্ষ্মীরতন শুক্লাকেই বেঙ্গলের প্রধান কোচ হিসেবে পুনর্বহাল করার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে পেস বোলিং কোচ পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পেস বোলিং কোচ শন টেইটও।
শুক্লার প্রথম মৌসুমে (২০২২-২৩) বেঙ্গল রানার্স-আপ হয়েছিল এবং সদ্য সমাপ্ত মৌসুমে তারা সেমিফাইনাল খেলেছে। তবে বড় ম্যাচে সিদ্ধান্ত নিতে শুক্লার ব্যর্থতা নিয়ে সিএবির ভেতরে সমালোচনাও কম নয়। এদিকে সুরেন্দ্র ভাবেকে বেঙ্গলের সহকারী কোচ এবং ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে শন টেইটকেও বেঙ্গলে নিয়ে আসতে দারুণ আগ্রহী সিএবি। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজেট। সিএবি’র এক অভ্যন্তরীণ সূত্রের মতে, শন টেইটের মতো হাই-প্রোফাইল আন্তর্জাতিক কোচকে পেস বোলিং পরামর্শক হিসেবে পুরো মৌসুমের জন্য পেতে হলে সিএবি’কে ২ কোটি বা তারও বেশি ভারতীয় রুপি গুনতে হবে, যা অ্যাসোসিয়েশনকে বড় ধরণের আর্থিক ভাবনায় ফেলে দিয়েছে।
এদিকে বেঙ্গলের হয়ে যে টেইট ইন্টারভিউ দিয়েছে, সে বিষয়ে জানেনা বিসিবি। কেননা আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে নিদিষ্ট সময়ের আগে যদি সে চলে যায়, তাহলেও খুব বেশি জোরাজুরিও হয়তো করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেলো যুক্তরাষ্ট্র। ১১ মিনিটে তারা ব্যবধান ১-০ করেছে। ম্যাচের প্রথম মিনিটেই দারুণ সুযোগ অস্ট্রেলিয়ার! ডিফেন্ডার ফ্রিম্যান নিজের অর্ধে রিচার্ডসের দিকে একটি দুর্বল পাস দেন। সেই ভুলের সুযোগ নিয়ে বল দখল করেন টুরে। তিনি ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শট নেন, তবে পোস্টে সতর্ক অবস্থানে থাকা গোলরক্ষক ফ্রিজ সহজেই বলটি আটকে দেন। ১১ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। বালোগুন বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত স্প্রিন্টে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ছয় গজের বক্সের দিকে এগিয়ে যান। এরপর মাঝখানে নিচু করে একটি পাস বাড়ান। কিন্তু সেটি ক্লিয়ার করতে গিয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস ভুল করে বল নিজের জালের ছাদে জড়িয়ে দেন (১-০)!
বিশ্বকাপে যাত্রাটা আশানুরূপ হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সমীকরণের মারপ্যাঁচে। সম্ভাব্য বিপদ এড়ানো এবং গ্রুপ ‘সি’-এর শীর্ষে অবস্থান করতে দ্বিতীয় রাউন্ডে হাইতির বিপক্ষে জয়ের বিকল্প নেই সেলেসাওদের। উদ্বোধনী ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতে ব্যর্থ হওয়া দলটির লক্ষ্যই এখন জয়ে ফেরা। বিশ্বকাপ অভিযান কিছুটা ম্লানভাবে শুরু হলেও সার্বিকভাবে গুছানো দল নিয়েই হাইতির বিপক্ষে নামছে ব্রাজিল। শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটার ম্যাচে যদিও দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, ডান পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এখনও ট্রেইনিং বেজেই পুনর্বাসনে আছেন। মরক্কোর বিপক্ষে আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন আনচেলত্তি। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগের সেন্ট্রাল পজিশনে দেখা যেতে পারে ম্যাথিউস কুনিয়াকে। গত ম্যাচে ৬১তম মিনিটে লুকাস পাকেতার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড। সেক্ষেত্রে দুই উইং থেকে গতি ও সৃষ্টিশীলতা দিয়ে তাকে সাহায্য করবেন ভিনিসিয়ুস জুনিয়র এবং রাফিনিয়া। তরুণ প্রতিভাবান এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি শুরুর একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে ম্যাচের শেষভাগে দলের শক্তি বাড়াতে সাইড বেঞ্চ থেকে তাদের নামানোর সম্ভাবনাই বেশি। অবশ্য ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি যা বলেছেন, তাতে এখনই এই তরুণ তুর্কির শুরুর একাদশে সুযোগ নাও মিলতে পারে। মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরোকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ব্রুনো গিমারায়েসের সঙ্গী হিসেবে শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন ফাবিনহো। মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে নেমে ভক্ত ও কোচের মন জয় করেছেন তিনি। বিশেষ করে রক্তাক্ত শরীর নিয়ে তার লড়াই করার মুহূর্তটি জানান দিচ্ছিল দলের প্রতি নিবেদন। রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্বে অন্যতম দুই সৈনিক মার্কিয়োনোস ও গ্যাব্রিয়েল মাগালায়েস জুটির ওপরই ভরসা রাখতে যাচ্ছে ব্রাজিল। ফুলব্যাক পজিশনে সান্তোসের সঙ্গে দেখা যাবে দানিলোকে। গোলপোস্টের নিচে যথারীতি দেয়াল হয়ে থাকবেন আলিসন বেকার। ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন বেকার (গোলরক্ষক); দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস; ফাবিনহো, গিমারায়েস, পাকেতা; রাফিনিয়া, ভিনিসিয়ুস, কুনিয়া।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নিজেদের কঠিন চ্যালেঞ্জের কথা ভালোভাবেই জানেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিনিয়ে। তবে তার বিশ্বাস, বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর এই ম্যাচে ক্যারিবীয় দলটির হারানোর কিছু নেই, বরং অর্জনের সুযোগই বেশি। ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে হাইতি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায়। প্রথমার্ধে জন ম্যাকগিনের করা গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। যদিও শেষদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল হাইতি। ৮৫তম মিনিটে ফ্রান্টজদি পিয়েরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এবার তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতি যদি এই ম্যাচে অবিশ্বাস্য কোনো ফল এনে দিতে পারে, তাহলে রাজধানী পোর্ত-অ-প্রিন্সসহ পুরো দেশজুড়ে তা আলোড়ন সৃষ্টি করবে। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিনিয়ে বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে যতটা দৌড়েছি, ব্রাজিলের বিপক্ষে তার চেয়েও বেশি দৌড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের ম্যাচে আমাদের পাওয়ারই বেশি। ৫২ বছর পর আমরা আবার বিশ্বকাপে খেলছি, আর এখন প্রতিপক্ষ ব্রাজিল। আমাদের সমর্থকদের প্রত্যাশার মর্যাদা দিতে হবে।’ হাইতি কোচের ভাষায়, ‘এখানে থাকতে পারাটা আমাদের জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়। আমি আশা করি, আমরা হাইতির মানুষকে আমাদের নিয়ে গর্ব করার সুযোগ দিতে পারব।’ স্কটল্যান্ডের কাছে হারের পরও দলের লক্ষ্য বদলায়নি বলে জানান মিনিয়ে। তার মতে, প্রথম ম্যাচেই তারা প্রমাণ করেছে যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার যোগ্যতা তাদের আছে। তিনি বলেন, ‘আমরা স্কটল্যান্ডকে হারাতে পারিনি, কিন্তু দেখিয়েছি যে এখানে থাকার যোগ্যতা আমাদের রয়েছে।’ মিনিয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য বদলায়নি। আমরা নকআউট পর্বে যাওয়ার চেষ্টা করব, ভালো ফুটবল খেলব এবং প্রমাণ করব যে পরের রাউন্ডে জায়গা পাওয়ার যোগ্য আমরা। হয়তো তৃতীয় সেরা দল হিসেবেও সেটা সম্ভব হতে পারে।’ ব্রাজিলকে হারাতে পারলে দেশের প্রতিক্রিয়া কেমন হবে, সে বিষয়ে মিনিয়ে বলেন, ‘আমরা যদি এই ম্যাচ জিততে পারি, তাহলে হাইতিতে সেটি হবে অবিশ্বাস্য এক ঘটনা।’ তিনি আরও বলেন, ‘হাইতির মানুষ হিসেবে জীবনে সহজ সময়ের চেয়ে কঠিন সময়ই বেশি দেখতে হয়। কিন্তু ফুটবলের জগতে প্রবেশ করলে আপনি এমন মুহূর্তের স্বপ্ন দেখেন—বিশ্বকাপে ব্রাজিলের মতো দলের মুখোমুখি হওয়ার স্বপ্ন।’