ফ্রান্সে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানার্থে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অবারভিলিয়ে এলাকার শাহজালাল রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এতে প্যারিসের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক শেখ সামিরার সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি মো. তাজ উদ্দিন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক নাজমুল হক, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সাংবাদিক মো. নাজমুল কবির, নয়ন মামুন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম সি রুমেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদ জাফর, বাদল পাল, জুনেদ ফারহান, আবুল কালাম মামুন, সোহেল আহমেদ ও আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।
