খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরাবরের রীতি অনুসরণ করে টেস্টের আগের দিনই একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। অনুমিতভাবেই দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টারকে রেখে একাদশ সাজিয়েছে তারা।

 

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার শুরু এই টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের ব্যস্ততম মৌসুম শুরু হচ্ছে। সামনের ১১ মাসে ২০টি টেস্ট খেলবে তারা, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে টেস্ট হবে ২১টি।

 

ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে থাকছেন ডারউইনের ঘরের ছেলে জেইক ওয়েদেরল্ড। ডারউইন তথা নর্দান টেরিটরিতে জন্ম ও এখানেই বেড়ে ওঠা একমাত্র টেস্ট ক্রিকেটার তিনি। এই সিরিজটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত অ্যাশেজে পাঁচ টেস্ট খেলে স্রেফ একটি ফিফটি করলেও দলে টিকে গেছেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের বিপক্ষে ভালো করতে না পারলে নিশ্চিতভাবেই জায়গা হারাবেন।

 

দলে জায়গা টিকিয়ে রাখার লড়াইয়ে আছেন মার্নাস লাবুশেনও, যিনি নামবেন তিন নম্বরে। সবশেষ সাত ইনিংসে তার ফিফটি নেই, শতরান নেই ৪০ ইনিংস ধরে। ৩০ টেস্ট শেষের তার গড় ছিল ষাটের বেশি, ৫০ টেস্ট শেষে গড় ছিল পঞ্চাশ ছুঁইছুঁই, এখন তা নেমে হয়েছে ৪৪.৭০। এই সিরিজেও বড় রান না পেলে সামনের দক্ষিণ আফ্রিকা সফরে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা সামান্যই।

 

চারে স্টিভেন স্মিথ। তাকে নিয়ে বলার আছে সামান্যই। গ্রিন খেলবেন পাঁচে। গত এক বছরে তিন, পাঁচ, ছয়, সাত, আট, সব পজিশনেই খেলেছেন তিনি। অলরাউন্ডার হলেও মূলত বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই তাকে ব্যবহার করছে অস্ট্রেলিয়া। তবে তার ওপর নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের আস্থা প্রবল থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারছেন কমই। সবশেষ ১০ ইনিংসে তার ফিফটি নেই, সবশেষ ১৯ ইনিংসে ফিফটি ১৯টি। তার ওপরও চাপ আছে বড় রান করার।

 

ছয় নম্বরে অ্যালেক্স কেয়ারির জায়গা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বাউ ওয়েবস্টার খেলবেন সাতে। এখনও পর্যন্ত আট টেস্ট খেলে পাঁচটি ফিফটি করেছেন এই অলরাউন্ডার। দলের বিপর্যয়ে দারুণ কিছু ইনিংসও উপহার দিয়েছেন। বল হাতেও তিনি বেশ কার্যকর।

 

এরপর চার বিশেষজ্ঞ বোলার। বিখ্যাত পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড আবার একসঙ্গে নামছেন এক বছরেরও বেশি সময় পর। চোটের কারণে গত অ্যাশেজে একটি টেস্ট মাত্র খেলতে পেরেছিলেন কামিন্স, হেইজেলউড খেলতে পারেননি একটিও। সব ঝামেলা কাটিয়ে তারা ফিরেছে। অ্যাশেজের মাঝপথে ছিটকে পড়া অফ স্পিনার ন্যাথান লায়নও ফিরেছেন ফিট ও চনমনে হয়ে।

 

মূল পেসারদের অনুপস্থিতিতে বরাবরই ভালো পারফর্ম করা স্কট বোল্যান্ডকে থাকতে হচ্ছে একাদশের বাইরে। তার ও হেইজেলউডের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিনই ছিল, বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

 

“ওরা দুজনেই বেশ উঁচু মানের, তাই না? আমরা প্রায় নিশ্চিত ছিলাম যে লায়োনোকে (লায়ন) দলে চাই, তাই (বিষয়টা এসে দাঁড়িয়েছিল) পেস বোলিং আক্রমণের গঠন কেমন হবে, তা ঠিক করার ওপর।

 

এটা সবসময়ই একটা কঠিন সিদ্ধান্ত। এমন একটা পরিস্থিতি, যেখানে স্কটিকে (বোল্যান্ড) এটা বলা ছাড়া আর বিশেষ কিছু বলার থাকে না যে, সামনে অনেক খেলা আছে। সে তার মূল্য জানে এবং এটাও জানে, সে কতটা ভালো। আমি নিশ্চিত খুব দ্রুতই কোনো এক সময়ে সে মাঠে নামবে।”

 

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, জেইক ওয়েদেরল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

খেলাধুলা

আরও দেখুন
ডিয়েগো ম্যারাডোনা। ফাইল ছবি
ম্যারাডোনার মৃত্যু নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তার শরীরে বেশ কিছু গুরুতর ‘সতর্ক সংকেত’ দেখা গেলেও চিকিৎসকেরা তা উপেক্ষা করেছিলেন বলে আদালতে জানিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক। মঙ্গলবার (১১ আগস্ট) আর্জেন্টিনার সান ইসিদ্রোর আদালতে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চলমান মামলার শুনানিতে সাক্ষ্য দেন ফরেনসিক চিকিৎসক কার্লোস কাসিনেল্লি। তার দাবি, বাড়িতে চিকিৎসাধীন থাকার সময় ম্যারাডোনার দুই পায়ে পানি জমা, আঙুল ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপের লক্ষণ এবং অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দনের মতো গুরুতর উপসর্গ দেখা দিয়েছিল। কাসিনেল্লি বলেন, এসব লক্ষণ জীবনহানির ঝুঁকি তৈরি করলেও পায়ে পানি জমার কারণ অনুসন্ধানে কেউ এগিয়ে আসেননি। চিকিৎসকদের আচরণেও কোনো পরিবর্তন দেখা যায়নি। তার মতে, ম্যারাডোনাকে হাসপাতালে না রেখে বাড়িতে চিকিৎসাধীন রাখার সিদ্ধান্তটি ভুল ছিল। সাক্ষ্যে তিনি আরও বলেন, হাসপাতাল থেকে ছাড়ার পর কয়েক দিন ধরে ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতি ক্রমেই বাড়ছিল। এ সময় সতর্কবার্তা দেওয়া সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি। ম্যারাডোনার ময়নাতদন্তের তথ্য উল্লেখ করে কাসিনেল্লি বলেন, মৃত্যুর আগে প্রায় ১২ ঘণ্টা যন্ত্রণায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে তীব্র পানি জমে ৬০ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর দুই সপ্তাহ আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে। অভিযুক্তরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলছেন, দীর্ঘদিনের মাদক ও অ্যালকোহল-সংক্রান্ত সমস্যার কারণে ম্যারাডোনার স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে। মামলার বিচার আগস্টের পরও চলতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস 

মারিয়া রহমান আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শমিত শোম

ছবি : সংগৃহীত

হাসানের পর ইংলিশ কাউন্টিতে এবার শরিফুল

ছবি : সংগৃহীত
ধর্ষণ মামলায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ভারতীয় ক্রিকেটার। মঙ্গলবার অভিষেককে গ্রেফতার করে হুগলির মগরা থানা পুলিশ। আদালত তার জামিনের আবেদন খারিজ দিলে তাকে কারাগারে পাঠানো হয়।   আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অভিষেক এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। মঙ্গলবার তাকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ।    আদালতের সিজেএম কোর্টে অভিষেককে পেশ করে পুলিশ। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জামিনের আবেদন করেন তার আইনজীবী। কিন্তু তাতে লাভ হয়নি। অভিষেকের জামিনের আবেদন খারিজ করে তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।   এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য আইনজীবী শিবাজী দাস বলেন, অভিযোগ খুবই গুরুতর। একজন খেলোয়াড়ের বিরুদ্ধে এ রকম অভিযোগ এসেছে যে, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছুদিন কাটিয়েছেন। বিদেশেও নিয়ে গেছেন। পুলিশ তদন্ত করছে। প্রকৃত সত্য সকলের সামনে আসবে।   তিনি আরও জানান, অভিষেকের বিরুদ্ধে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট তিন দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। এই সময়ের মধ্যে পুলিশ তদন্ত করে তিন দিন পর আবার অভিষেককে সিজেএম আদালতে পেশ করবে।   অভিষেকের দাদা ক্রিকেটার ঈশান পোড়েল চুঁচুড়া আদালতে এসেছিলেন। অভিষেকের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বিচারাধীন বিষয়, তাই কিছু বলবেন না। অভিষেকের বাবাও এই ব্যাপারে মন্তব্য করতে চাননি। অভিষেকের কয়েক জন বন্ধুও উপস্থিত ছিলেন আদালত চত্বরে। কিন্তু তারাও মুখ খুলতে চাননি।   গত ২৩ জুন অভিষেকের বিরুদ্ধে থাকায় অভিযোগ করেন কর্নাটকের এক তরুণী। মেডিকেলে পড়ুয়া সেই তরুণীর অভিযোগ, তার সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। তারা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। এক সঙ্গে বিদেশেও গিয়েছিলেন তারা। কিন্তু দেড় বছর আগে তাদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এবার অভিযোগ দায়ের করেন তরুণী।   অভিযোগ অস্বীকার করে অভিষেক বলেছেন, ‘এখন আমি ভালো খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।’

মোঃ ইমরান হোসেন আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্কুরের নেতৃত্বে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ এইচপি দল

রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়ে তুলকালাম। ছবি: সংগৃহীত

রোনালদোর বিয়ে ভেবে অন্যের বিয়েতে ভক্তদের হট্টগোল

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে সঙ্গী করে বিশ্বকাপের টিকিট কাটল আফগানিস্তান

ছবি: সংগৃহীত
বাবার মৃত্যুতে শোকাচ্ছন্ন মেসি, ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে নামা অনিশ্চিত

ব্যক্তিগত বিমানটি যুক্তরাজ্যে ফিরলেও ফেরেননি লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়কের না ফেরাটাই স্বাভাবিক।     বাবাকে শেষবিদায় জানানোর পর তাই এখনো পরিবারের সঙ্গেই রোজারিওতে আছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী।   মায়ামিতে কবে ফিরবেন মেসি সেটাও এখনো নির্দিষ্ট নয়। তাই ইন্টার মায়ামির হয়ে তার মাঠে নামাটাও এখন অনিশ্চিত। গত ৮ আগস্ট পরপারে পাড়ি জমান মেসির বাবা হোর্হে মেসি।       বাবার মৃত্যুর সংবাদ পেয়েই শনিবার রাতে ফোর্ট লডারডেল থেকে রোজারিও পৌঁছান মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো।     পরের দিন পেরেজের এল প্রাদো কবরস্থানে বাবার শেষকৃত্যে অংশ নেন মেসি। শেষকৃত্যে শেষে রোজারিওর বাসায় ফেরেন।     সেখানেই মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাই রদ্রিগো ও মাতিয়াস এবং বোন মারিয়া সোলসহ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ৩৯ বছর বয়সী প্লেমেকার। বাবাকে হারানোর পর তার ও পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানিয়েছেন। তবে বাবার শেষবিদায়ে ড্রোনের নজরদারিতে ক্ষুব্ধ হন মেসির পরিবার।     মায়ামির পরের ম্যাচ আগামী ১৩ আগস্ট। লিগস কাপের প্রথম পর্বে মায়ামির প্রতিপক্ষ লিওন।     মেসি এখনো যুক্তরাষ্ট্রে না ফেরায় তার খেলার সম্ভাবনা নেই বললেও চলে। অবশ্য এখনো সাবেক বার্সেলোনা-পিএসজির ফরোয়ার্ডকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়নি মায়ামি।

মারিয়া রহমান আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে আরাউহো

ছবি: সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের অভিষেক, সামনে কঠিন পরীক্ষা মুরাস ইউনাইটেড

ছবি: সংগৃহীত

বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির

0 Comments