সারাদেশ

তিন দশকেও বাসযোগ্য নয় পূর্বাচল, আরও ৯ হাজার কোটি টাকার নতুন প্রকল্পে প্রশ্ন

মোঃ ইমরান হোসেন ডিসেম্বর ০৮, ২০২৫

রাজধানীর পাশে ‘আধুনিক ও পরিকল্পিত নগরী’ গড়ার লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্প শুরু হয়। তবে প্রায় তিন দশক পরও এলাকা পুরোপুরি বসবাসযোগ্য হয়নি। ৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরও পানি, বিদ্যুৎ, গ্যাস, সড়কসহ মৌলিক সুবিধার অভাবে ভোগান্তিতে পড়ছেন প্লট মালিকরা।

পূর্বাচলকে বাসযোগ্য করতে রাজউক নতুন করে প্রায় ৯ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। ‘পূর্বাচল অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে ডিপিপি পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। তবে ব্যয়, ক্রয় পরিকল্পনা, নতুন করে ভূমি উন্নয়নসহ নানা প্রশ্নে কমিশন ডিপিপি ফেরত পাঠিয়েছে সংশোধনের জন্য।

নগর বিশেষজ্ঞদের মতে, পূর্বাচল প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা ভুল বরাদ্দ নীতি। তাদের দাবি, যাদের আবাসনের প্রয়োজন নেই—সেসব সচিব, আমলা, রাজনীতিবিদদের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্লটগুলো দীর্ঘ সময় খালি পড়ে আছে। অধ্যাপক ড. আকতার মাহমুদের মতে, বিকল্প আবাসন থাকা ব্যক্তিদের প্লট বাতিল করলে দ্রুত মানুষ বসবাস শুরু করবে; কিন্তু রাজউক তা করছে না।

প্রাক্কলিত ডিপিপিতে মোট ব্যয় ধরা হয়েছে ৮৮৭০ কোটি টাকা। ভূমি উন্নয়ন, সড়ক প্রশস্তকরণ, নতুন রাস্তা, স্লুইচগেট, বক্স কালভার্ট, স্ট্রিট লাইট, মসজিদ-মন্দির, কাঁচাবাজারসহ ১২টি খাতে এসব অর্থ ব্যয় হবে। এছাড়া ২৮৮ কোটি টাকায় নির্মাণের প্রস্তাব আছে ‘রাজউক পূর্বাচল স্কুল অ্যান্ড কলেজ’-এর, যা নিয়ে ফিজিবিলিটি স্টাডি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।

বিশেষজ্ঞদের আরেক অভিযোগ—রাজউক প্লট বিক্রি না করে ফ্ল্যাট নির্মাণ করলে ঢাকার আবাসন সংকট কিছুটা কমত। কিন্তু প্লট বরাদ্দের কারণে এখানে জমির সবচেয়ে বড় বাজার তৈরি হয়েছে। কাঠাপ্রতি যে জমি অধিগ্রহণ হয়েছিল ১৪ হাজার টাকার কমে, সেটিই এখন বিক্রি হচ্ছে ১–১.৫ কোটি টাকায়। ফলে প্লট হাতবদলেই অনেকে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছেন।

জমির অস্বাভাবিক উচ্চমূল্যই পূর্বাচলে আবাসন গড়ে না ওঠার অন্যতম কারণ বলে মনে করেন প্লট মালিক ও জমি ব্যবসায়ীরা। তাদের মতে, নাগরিক সুবিধা নিশ্চিত হলেও এত বেশি দামে আবাসন কার্যত অসম্ভব।

নতুন প্রকল্প নিয়ে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, পুরোনো অসমাপ্ত কাজগুলো শেষ করতেই নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। এখানে শুধুমাত্র অবকাঠামো নির্মাণ ও অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করা হবে।

 
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সারাদেশ

আরও দেখুন
ছবি: সংগৃহীত
দেশলাইয়ের কাঠি বাঁচানোর শহরে এবার এলএনজির অপেক্ষা

মোহাম্মদপুরের আঁখিরা ইসলামের এখনও দুই দশক আগের কথা মনে পড়ে, যখন দেশলাইয়ের কাঠি বাঁচাতে কিংবা কাপড় শুকাতে ঢাকার অনেক বাসায় দিনের পর দিন গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হতো।   স্বামীর সরকারি চাকরির কারণে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় থাকতে হয়েছে আঁখিরাকে। পরে সন্তানদের নিয়ে ঢাকায় স্থায়ী হওয়ার সময় তিনি ভেবেছিলেন, রান্নার ঝক্কি বুঝি এবার অনেকটাই কমবে। পাইপলাইনে গ্যাস থাকবে; চুলা জ্বালালেই রান্না করা যাবে।   রান্নাঘরের সেই নিশ্চয়তা এখন তার কাছে অনেকটাই অতীত। গ্যাসের চাপ কখন বাড়বে, কখন চুলা জ্বলবে, তার ঠিক নেই। ফলে চুলা জ্বললেই রান্নার কাজ যতটা সম্ভব সেরে ফেলার চেষ্টা করেন আঁখিরা।   এর মধ্যে আরেকটি বিষয়ও তাকে ভাবায়। তার চুলায় যে গ্যাস জ্বলে, তার একটি অংশ কাতারসহ বিভিন্ন দেশ থেকে জাহাজে করে আনা হয়। একসময় এত সহজে পাওয়া গ্যাসের জন্য এখন বিদেশের ওপর নির্ভর করতে হচ্ছে, বিষয়টি এখনও তার কাছে বিস্ময়ের। “আমাদের দেশের এত গ্যাস গেল কোথায়,” প্রশ্ন করেন আঁখিরা।   তার বাসা থেকে হাঁটা পথের দূরত্বে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে থাকেন সুরাইয়া জান্নাত। তার অভিজ্ঞতা কিছুটা আলাদা। তবে বদলে যাওয়া জ্বালানি পরিস্থিতি তার রান্নাঘরও পাল্টে দিয়েছে।   উচ্চশিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকায় এসে প্রথমে হোস্টেলে থাকতেন সুরাইয়া। মাঝেমধ্যে নিজেরাই রান্না করতেন। সেই সময় তিনিও অনেককে গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকাতে দেখেছেন।   সংসার শুরুর পর ধীরে ধীরে গ্যাসের সেই প্রাচুর্য হারিয়ে যেতে দেখেন তিনি। নানা সংকটের মধ্যেও কয়েক বছর পাইপলাইনের গ্যাসে রান্না করেছেন।   ছয় মাস আগে বাসা বদলের পর বদলে গেছে রান্নার জ্বালানিও। নতুন বাসায় পাইপলাইনের গ্যাস নেই। এখন এলপিজি সিলিন্ডারই তার ভরসা। কিন্তু সেখানেও নিশ্চয়তা নেই।   সুরাইয়ার অভিযোগ, সরকার যে দাম ঠিক করে দেয়, সেই দামে তিনি সিলিন্ডার কিনতে পারেন না। বাজারে বাড়তি টাকা দিতে হয়। আবার দাম বাড়ার খবর ছড়ালে কখনও সিলিন্ডার পাওয়াই কঠিন হয়ে পড়ে।   একসময় যে গ্যাসের আগুনে মানুষ কাপড় শুকাত, সেই গ্যাসই এখন তার সংসারের বড় খরচগুলোর একটি, বলছিলেন সুরাইয়া।   আঁখিরা অপেক্ষা করেন পাইপলাইনে চাপ বাড়ার; আর সুরাইয়া অপেক্ষা, সহনীয় দামে সিলিন্ডার পাওয়া।   ঢাকার এই দুই রান্নাঘরকে দেশের জ্বালানি ব্যবস্থার বদলে যাওয়া চেহারার প্রতিচ্ছবি বলা যায়।   একসময় দেশীয় গ্যাস ছিল সহজলভ্য জ্বালানি। এখন সেই সরবরাহে বড় জায়গা করে নিয়েছে আমদানি করা এলএনজি ও এলপিজি।   এমন বাস্তবতায় ৯ অগাস্ট পালিত হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।   ১৯৭৫ সালের এই দিনে পাকিস্তান শেল অয়েল কোম্পানির নিয়ন্ত্রণে থাকা তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ও কৈলাসটিলা গ্যাসক্ষেত্র পরিচালনার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।   যুক্তরাজ্যের শেল অয়েলের হাতে থাকা পরিচালনাকারী কোম্পানির ৭৫ শতাংশ শেয়ার প্রায় ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে কিনে নেয় সরকার। তখনকার হিসাবে এর মূল্য ছিল প্রায় ১৭ কোটি ৮৬ লাখ টাকা।   এর মধ্য দিয়ে পাঁচটি গ্যাসক্ষেত্র, কূপ ও উৎপাদন স্থাপনার পরিচালনা রাষ্ট্রের হাতে আসে। পরে কোম্পানিটির নাম হয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড।   গ্যাসকূপের মালিকানা রাষ্ট্রের হাতে পাওয়ার সেই সিদ্ধান্ত স্মরণে ২০১০ সাল থেকে ৯ অগাস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে।   পাঁচ দশকের বেশি সময় পরও সেই পাঁচ ক্ষেত্র দেশীয় গ্যাসের বড় উৎস হয়ে আছে এখনও। কিন্তু এর মধ্যে বদলে গেছে দেশের জ্বালানি ব্যবহারের মানচিত্র। জ্বালানি চাহিদার স্থানীয় উৎপাদনের ঘাটতি পূরণে যুক্ত হয়েছে আমদানি করা এলএনজি।   ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি শুরু হলেও সেই গ্যাস জাতীয় গ্রিডে তোলার ব্যবস্থা এখনও মহেশখালীর দুটি ভাসমান টার্মিনালের ওপর নির্ভরশীল।   জাহাজে এলএনজি এলেও এফএসআরইউ সচল না থাকলে সেটি গ্যাসে রূপান্তর করে পাইপলাইনে দেওয়া যায় না। ফলে এই দুটি টার্মিনালের কোনো একটিতে প্রাকৃতিক দুর্যোগ, খারাপ আবহাওয়া বা কারিগরি ত্রুটি দেখা দিলেই তার প্রভাব সরাসরি জাতীয় সরবরাহে পড়ে।   গত কয়েক বছরেই এমন ঘটনা একাধিকবার ঘটেছে। ২০২৪ সালের মে মাসে ঘূর্ণিঝড় রেমালের সময় একটি ভাসমান পন্টুন সামিটের এফএসআরইউতে আঘাত করলে টার্মিনালের ব্যালাস্ট ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। তখন দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে কমে যায়।   স্বাভাবিক সময়ে দুই টার্মিনাল থেকে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি পাওয়া গেলেও সেই সময় সরবরাহ ৭০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমেছিল। টার্মিনালটি পুরোদমে চালু করতে লেগে যায় তিন মাসের বেশি।   চলতি বছরের ২১ এপ্রিল এক্সিলারেট এনার্জির টার্মিনালে মাত্র ছয় ঘণ্টার কারিগরি ত্রুটিতেই জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট কমে যায়। তাতে গ্যাসের চাপ কমে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁ ও আশপাশের শিল্পাঞ্চলে।   এরপর ৭ জুলাই বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালে একটি এলএনজি জাহাজ ভিড়তে না পারায় সরবরাহ আবার দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট কমে যায়।   এর দুই সপ্তাহ পর ২১ জুলাই এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে আগুন ও কারিগরি ত্রুটির পর দৈনিক আরও প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। টার্মিনালটি সাধারণত দৈনিক ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেয়।   অর্থাৎ জুলাইয়ের সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক বছরের ঘটনা প্রবাহে উঠে এসেছে, আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়লেও সেই গ্যাস গ্রহণের অবকাঠামোতে এখনো যথেষ্ট বিকল্প তৈরি হয়নি।   মহেশখালীর দুটি ভাসমান টার্মিনালের একটিতে সমস্যা হলেই কয়েকশ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। আগে থেকেই ঘাটতিতে থাকা জাতীয় গ্রিডে তখন তার ধাক্কা লাগে, যার রেশ দ্রুতই পৌঁছে যায় রান্নাঘর, সিএনজি স্টেশন, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায়।   গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার আগে দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছিল।   ২০ জুলাই সকাল থেকে পরের ২৪ ঘণ্টায় সরবরাহ ছিল ৯৯৩ দশমিক ৫৩ মিলিয়ন ঘনফুট। পরের দিন তা নেমে আসে ৬২১ দশমিক ৫৮ মিলিয়ন ঘনফুটে। কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়। ২৬ জুলাই সকাল থেকে পরের ২৪ ঘণ্টায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ নেমে আসে ৫০০ দশমিক ৭৫ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ টার্মিনাল বিকলের আগের তুলনায় আমদানি করা গ্যাসের প্রায় অর্ধেক সরবরাহ কমে যায়।   কুমিল্লার হেলালউদ্দিন ঢাকায় সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালান। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে মহাখালীর রয়েল ফিলিং স্টেশনের সামনে তার সঙ্গে যখন কথা হয়, ততক্ষণে সাড়ে তিন ঘণ্টা ধরে লাইনে ছিলেন তিনি। সামনে তখনও গাড়ির সারি। কখন গ্যাস পাবেন, সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছিল না।   কোথায় কী হয়েছে, কেন হঠাৎ গ্যাস মিলছে না, সেই হিসাবও হেলালউদ্দিনের জানা নেই। তার হিসাব আরও সহজ। গাড়ি যতক্ষণ লাইনে, ততক্ষণ আয় নেই। গ্যাস পেলেও আগের মতো নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। চাপ কম থাকায় অনেক সময় পুরো ট্যাংক ভরছে না। অল্প গ্যাস নিয়ে কয়েকটি ট্রিপ দেওয়ার পর আবার ফিরতে হচ্ছে কোনো ফিলিং স্টেশনের লাইনে।   মগবাজারে সিএনজি নিতে আসা চালক সেলিম মিয়ার অভিজ্ঞতাও একই।   তার ভাষ্য, আগে একবারে প্রায় ৩০০ টাকার গ্যাস নেওয়া যেত। এখন অনেক সময় ১০০ থেকে ১২০ টাকার বেশি পাওয়া যায় না। সেই গ্যাসে দু-একবার যাত্রী বহন করলেই আবার লাইনে দাঁড়াতে হয়। দিনে দুই দফায় তিন ঘণ্টা করে অপেক্ষা হলে ছয় ঘণ্টা চলে যায় শুধু জ্বালানির পেছনে।   টার্মিনাল বিকল হওয়ায় ৪ অগাস্ট সকাল থেকে পরের ২৪ ঘণ্টায় দেশীয় ক্ষেত্র ও আমদানি করা এলএনজি মিলিয়ে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ১৪০ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট।   ওই দিন গ্যাসের চাহিদা ছিল ৩ হাজার ৮৫৪ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ ওই দিন চাহিদার প্রায় ৫৬ শতাংশ গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছিল। এলএনজি থেকে এসেছিল ৪৯০ দশমিক ৭ মিলিয়ন ঘনফুট।   এই ঘাটতির প্রভাব শুধু সিএনজি স্টেশনে ছিল না। অনেক বাসায় দিনের বেলায় চুলা জ্বলেনি। কোথাও ইন্ডাকশন চুলায় রান্না হয়েছে, কোথাও রান্নার সময় সরিয়ে নিতে হয়েছে গভীর রাতে। শিল্পকারখানাতেও গ্যাসের চাপ কমেছে। বিদ্যুৎকেন্দ্র ধুঁকেছে জ্বালানির সংকটে, বেড়েছে লোডশেডিং।   দুই সপ্তাহের বেশি সময় পর ৬ অগাস্ট ভোরে বিকল টার্মিনালের একটি অংশ আবার চালু হয়। শুরুতে সেখান থেকে দৈনিক প্রায় ১১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছিল।   বাড়ছে না দেশীয় উৎস জুলাইয়ের সংকটের মধ্যেই আরেকটি হিসাবও সামনে আসে। পাঁচ দশকের বেশি সময় আগে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া পাঁচটি গ্যাসক্ষেত্র এখনও দেশীয় উৎপাদনের বড় উৎস।   গত ৪ থেকে ৫ অগাস্টের পেট্রোবাংলার হিসাবে, তিতাস থেকে দৈনিক ৩৩৩ দশমিক ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এসেছে। হবিগঞ্জ থেকে ১০২ দশমিক ৩ মিলিয়ন, বাখরাবাদ থেকে ১৮ দশমিক ২ মিলিয়ন এবং রশিদপুর থেকে ৭০ দশমিক ১ মিলিয়ন ঘনফুট।   কৈলাসটিলার দুটি স্থাপনা থেকে পাওয়া গেছে আরও ৪৫ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট। সব মিলিয়ে ১৯৭৫ সালে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া পাঁচটি ক্ষেত্র থেকে ওই দিন এসেছে ৫৬৯ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।   দেশীয় ক্ষেত্রগুলোর মোট উৎপাদন ছিল প্রায় ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ পাঁচটি ক্ষেত্র এখনও দেশীয় গ্যাসের প্রায় সাড়ে ৩৪ শতাংশ দিচ্ছে।   এই হিসাব পঞ্চাশ বছর আগের ওই সিদ্ধান্তের গুরুত্ব পরিস্কার করে। একই সঙ্গে প্রশ্ন তোলে, এত বছরেও নতুন ক্ষেত্র আবিষ্কার ও উৎপাদন বাড়িয়ে পুরোনো ক্ষেত্রগুলোর ওপর নির্ভরতা কেন কমানো গেল না।   আবার ঝুঁকিটা শুধু পুরোনো পাঁচ ক্ষেত্রের ওপর নির্ভরতায় নয়। গত ৪ থেকে ৫ অগাস্ট বিবিয়ানা ক্ষেত্র একাই ৭৪৭ দশমিক ১ মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়েছে। অর্থাৎ দেশীয় উৎপাদনের প্রায় ৪৫ শতাংশ এসেছে একটি ক্ষেত্র থেকে। তিতাস যোগ করলে এই দুই ক্ষেত্র থেকেই এসেছে দেশীয় গ্যাসের প্রায় দুই-তৃতীয়াংশ। অর্থাৎ, দেশীয় উৎপাদন অল্প কয়েকটি বড় ক্ষেত্রের ওপর কেন্দ্রীভূত।   অন্যদিকে আমদানি করা এলএনজি গ্রহণের দুটি ভাসমান টার্মিনালও মহেশখালীর একই এলাকায়। অর্থাৎ, আমদানির অবকাঠামোও একই এলাকায় কেন্দ্রীভূত। ফলে এসব সরবরাহ ব্যবস্থার যেকোনো ত্রুটিতে তার চাপ দ্রুত ছড়িয়ে পড়তে পারে পুরো সরবরাহ ব্যবস্থায়।   দেশীয় উৎসে জোর, ফল পেতে সময় এই নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলছে পেট্রোবাংলা।   পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রায়ত্ত অনুসন্ধান কোম্পানি বাপেক্সের সক্ষমতা বাড়াতে দুটি নতুন খনন রিগ কেনা হচ্ছে। একটির ক্ষমতা ২ হাজার অশ্বশক্তি, অন্যটির দেড় হাজার অশ্বশক্তি।   তবে নতুন কূপ থেকে গ্যাস পেতে সময় লাগে বলে মনে করিয়ে দেন তিনি।   পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ভূতাত্ত্বিক জরিপ, সম্ভাব্যতা যাচাই, সরকারি সিদ্ধান্ত, আন্তর্জাতিক দরপত্র ও খননসহ পুরো প্রক্রিয়ায় প্রায় এক বছর লেগে যেতে পারে।   “সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”   পুরনো ক্ষেত্রগুলোর উৎপাদন কমবে এবং নতুন কূপ থেকে গ্যাস পেতে যে সময় লাগবে, তা আগে থেকেই জানা ছিল। কিন্তু নতুন উৎস থেকে যে গ্যাস যোগ হয়েছে, তা পুরনো ক্ষেত্রগুলোর উৎপাদন কমার ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারেনি। ফলে জ্বালানি নিরাপত্তার আলোচনায় এখন শুধু কতটি কূপ খনন হবে, সেই লক্ষ্য নয়, কবে সেখান থেকে কত গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে, সেই হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   গ্যাসের সংকট রপ্তানি কারখানাতেও রান্নাঘর ও সিএনজি স্টেশনের বাইরে গ্যাসের সংকটের ছাপ পড়েছে শিল্পাঞ্চলে।   ইভেন্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর হিসাবে, নারায়ণগঞ্জ, আশুলিয়া ও গাজীপুরের অনেক কারখানায় উৎপাদন ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে।   বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রপ্তানিমুখী কারখানাগুলোর সমস্যাটা শুধু উৎপাদন কমে যাওয়ায় থেমে নেই। গ্যাসের অভাবে সময়মতো পণ্য তৈরি ও পাঠানো যাচ্ছে না। এতে বিদেশি ক্রেতাদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।   সময়মতো পণ্য দিতে না পারলে ক্রেতারা মূল্যছাড় চাইছেন। কোনো কোনো ক্ষেত্রে উড়োজাহাজে পণ্য পাঠানোর বাড়তি খরচও কারখানার ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। সংকট দীর্ঘ হলে ভবিষ্যতের ক্রয়াদেশেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।   আনোয়ার-উল আলম বলেন, “কাস্টমাররা যখন দেখে যে এই গ্যাসের জন্য ডেলিভারি মানে এনার্জির জন্য ডেলিভারি ডিলে হচ্ছে এবং এটা একটা আনসার্টেন তখন তাদের মধ্যে একটা পেনিক কাজ করে।”   তার মতে, তাৎক্ষণিক সংকটে কোন খাতে কত গ্যাস দেওয়া হবে, সেই ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হবে।   শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও অন্য জ্বালানি বেশি ব্যবহারের কথা বলেন তিনি। সার কারখানায় গ্যাসের ব্যবহার কিছুটা কমিয়ে প্রয়োজনীয় সার আমদানি এবং সিএনজি খাতে গ্যাস সরবরাহ ধীরে কমানোর পরামর্শও দেন।   পাশাপাশি পাইপলাইন ও ব্যবহারে অপচয় কমানোর ওপর জোর দেন তিনি। মধ্য ও দীর্ঘ মেয়াদে নতুন এলএনজি টার্মিনাল, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং কূপ খনন বাড়ানোর কথাও বলেন এই ব্যবসায়ী নেতা।   নবায়নযোগ্য জ্বালানি বাড়লে কমবে আমদানি ঝুঁকি দেশীয় গ্যাসের ঘাটতি মেটাতে বাংলাদেশকে এলএনজি আমদানি করতে হচ্ছে। সুলভে আমদানির সুযোগ পাওয়া গেলে তা অনেক সময় অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বেশি বৈদেশিক মুদ্রা খরচ হয়, যার ধকলে টান পড়ে দেশের রিজার্ভে। আবার টার্মিনালে সমস্যা হলে সরবরাহ কমে যায়।   বিশ্লেষকদের মতে, এই ঝুঁকি কমানোর একটি পথ হতে পারে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানো।   সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আনার লক্ষ্য রয়েছে। তবে সেই লক্ষ্য থেকে এখনও অনেক দূরে বাংলাদেশ।   ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) হিসাবে, ২০২৫ সালে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ছিল মাত্র ২ দশমিক ৩ শতাংশ। একই সময়ে বিশ্বে এই হার ছিল প্রায় ৩৩ দশমিক ৮ শতাংশ। আর ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে নবায়নযোগ্য বিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ১ হাজার ৬৯০ দশমিক ৭ মেগাওয়াট। ২০৩০ সালের লক্ষ্য পূরণে সক্ষমতা প্রায় ৫ হাজার ৮৫১ মেগাওয়াটে নিতে হবে বলে হিসাব করেছে আইইইএফএ। এজন্য ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বছরে গড়ে প্রায় ৭৬০ মেগাওয়াট নতুন নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা যোগ করতে হবে।   আইইইএফএর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম মনে করেন, নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়লে দিনের বেলায় গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর ওপর চাপ কিছুটা কমানো সম্ভব। সেই গ্যাস শিল্পসহ অন্য প্রয়োজনীয় খাতে ব্যবহার করা যেতে পারে।   তবে শুধু সৌরবিদ্যুৎ দিয়ে জ্বালানি সংকটের সমাধান হবে না বলে মনে করেন তিনি। রাতের বিদ্যুৎ চাহিদা, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি এবং গ্রিডের স্থিতিশীলতার জন্য গ্যাসের প্রয়োজন থাকবে। তাই নবায়নযোগ্য বিদ্যুতের পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনও বাড়াতে হবে।   তার মতে, দেশীয় গ্যাস, নবায়নযোগ্য বিদ্যুৎ, বিদ্যমান বিদ্যুৎকেন্দ্র এবং ব্যাটারি স্টোরেজকে একই পরিকল্পনার মধ্যে আনতে হবে। কোন সময়ে কোন উৎসের বিদ্যুৎ ব্যবহার হবে, সেটিও আগেই ঠিক করতে হবে।   আইইইএফএর আরেক হিসাব বলছে, এক মেগাওয়াটের একটি রুফটপ সোলার প্রকল্প বছরে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকার জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয় করতে পারে। ফলে নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানো শুধু পরিবেশের প্রশ্ন নয়, আমদানি করা জ্বালানির দাম ও সরবরাহের অনিশ্চয়তা কমানোরও একটি উপায় হতে পারে বাংলাদেশের জন্য।

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ০৯, ২০২৬
ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে উপস্থাপক আবু ওবাইদাহ অরিন। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার অনুষ্ঠানের উপস্থাপক অরিনকে ঘিরে সাতক্ষীরায় তুমুল আলোচনা

ছবি: সংগৃহীত

নাসির-তামিমার বিয়ে কেন অপরাধ নয়? পূর্ণাঙ্গ রায়ে যা আছে

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) লোগো। ছবি : সংগৃহীত

গ্যাস-বিদ্যুৎ সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

সংগৃহীত ছবি
আলিয়া মাদ্রাসায় ফের উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ফের সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।    পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর হলের ‘বৈধ সাধারণ শিক্ষার্থী’ ও শিবির নেতারা সম্মিলিতভাবে আবাসিক হলে উঠতে যাওয়ার পথে বকশীবাজার মোড়ে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় মাদ্রাসার ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।   সকাল থেকেই আলিয়া মাদ্রাসার হলের পরিস্থিতি ঘিরে উত্তেজনা ছিল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রশিবিরের হল শাখার নেতাকর্মী ও বৈধ শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান নেওয়ার জন্য বকশীবাজার মোড়ে সামনে উপস্থিত হলে তাদের প্রবেশে বাধা দেয় পুলিশ।   এদিকে পুলিশ কিছু পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড যাচাই করে মাদ্রাসায় প্রবেশের সুযোগ দেওয়া হলেও, যাদের অ্যাডমিট কার্ড হলের কক্ষে ছিল তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ছাত্রশিবির।   দুপুর ১২টার দিকে বকশীবাজার মোড়ে ব্যারিকেড দেওয়ায় যানবাহন মাদ্রাসার ভেতরের দিকে প্রবেশ করতে পারেনি। তবে মাদ্রাসার দিক থেকে বকশীবাজারের দিকে যানবাহন বের হচ্ছে।   বকশীবাজার মোড়, আলিয়া মাদ্রাসা সড়ক ও মাদ্রাসার গেটের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।   চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বকশীবাজার মোড়, আলিয়া মাদ্রাসার সড়ক ও গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। একটি গ্রুপ আজ আলিয়া মাদ্রাসায় প্রবেশের ঘোষণা দেওয়ায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এ কারণে দ্বন্দ্ব মোকাবিলা ও নিরাপত্তার জন্য আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।   তিনি বলেন, শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখে মাদ্রাসার দিকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে তারা একত্রিত হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল।   পুলিশ তাদের সঙ্গে কথা বলে জানায়, কোনো বিষয়ে কথা থাকলে দুই-একজন প্রতিনিধি প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু তারা পুলিশের কথা না শুনে সবাই একত্রিত হয়ে ঢুকার কথা বলে। ভেতরে যাতে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো বহিরাগতকেও মাদ্রাসায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানান তিনি।   এদিকে আলিয়া মাদ্রাসার হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলীম বলেন, তারা শনিবার সকালে দুটি উদ্দেশ্যে মাদ্রাসায় উপস্থিত হয়েছিলেন। প্রথমত, তারা শান্তিপূর্ণভাবে হলে অবস্থান করতে চেয়েছিলেন। কিন্তু তাদের হলে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং পুলিশ প্রশাসন তাদের বাধা দিয়েছে।   তিনি বলেন, কিছু শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড সঙ্গে থাকায় তাদের মাদ্রাসায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড হলের কক্ষে ছিল। তাদেরও হলে প্রবেশের সুযোগ দেওয়া হলে তারা পরীক্ষা দিতে পারতেন। কিন্তু হলের কার্ড থাকা শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা প্রশাসন করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।   আব্দুল আলীম আরও বলেন, তারা পরীক্ষার আগেই মাদ্রাসায় অবস্থান করছিলেন। তাদের ধারণা ছিল- সেখানে অবস্থান করতে পারলে মাদ্রাসা প্রশাসন এসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু প্রশাসন নিরাপত্তা দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার হলে নিয়ে যায়নি। এতে তাদের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি এবং তারা নিজেরাও হলে যেতে পারেননি।   তিনি অভিযোগ করেন, ছাত্রশিবিরের বৈধ হল কার্ডধারী ও বৈধ শিক্ষার্থীরাই হলে প্রবেশ করতে পারেননি। অথচ ছাত্রদলের শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন।   আব্দুল আলীম বলেন, আমরা ইসলামী ছাত্রশিবিরের জন্য আসিনি। আমাদের লড়াই হচ্ছে— বৈধ ছাত্র ছাড়া ছাত্রদল বা শিবির পরিচয়ে কেউ হলে থাকবে না। আমরা চাই, হলে শুধু বৈধ শিক্ষার্থীরাই অবস্থান করুক।   তিনি আরও বলেন, তাদের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার মধ্যে রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়নি। এ কারণে আগামীকাল থেকে দেশবাসী ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামীকাল তাদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।   পুলিশের ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই শনিবার দুপুর আড়াইটার দিকে ছাত্রশিবিরের শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করেন। এর পরও মাদ্রাসার আশপাশে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।   বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রশিবিরের প্রবেশ ঠেকাতে সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড।

মোঃ ইমরান হোসেন আগস্ট ০৮, ২০২৬
সংগৃহীত ছবি

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ রুপালি ইলিশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম চা-নিলামে ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলো এনটিসির চা

ছবি: সংগৃহীত

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকায়

ছবি: সংগৃহীত
‘ফিল্মি স্টাইলে’ পুলিশের কাছ থেকে পালাল আসামি

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি ‘ফিল্মি স্টাইলে’ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১০টা ১৮ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।   পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে।   এর আগে গত ৬ আগস্ট বিকালে গাজীপুরের টঙ্গী থেকে র‍্যাব-১ একটি ওয়ারেন্ট মামলায় তাকে আটক করেছিল। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীকালে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পথিমধ্যে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে।   প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই আসামি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। এতে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।   ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে এলাকায় থামলে আসামি পালিয়ে যায়।   তিনি আর বলেন, আটোয়ারী থানা পুলিশের সঙ্গে আমরা আসামিকে গ্রেপ্তারের জন্য কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

বাজারে স্বস্তি কাঁচা মরিচে, তবে বাড়ছে ডিম ও মুরগির দাম

ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে ব্যস্ত চালক, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

0 Comments