খেলাধুলা

টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০২৬: বাংলাদেশসহ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যাদের

Admin অক্টোবর ০৩, ২০২৫

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেল আরও দুই দেশ। নামিবিয়ার পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে কোয়ালিফাই করেছে জিম্বাবুয়ে (ICC Men's T20 World Cup 2026)। 

টেস্ট খেলুড়ে দেশ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে খেলতে পারেনি জিম্বাবুয়ে। মূলত বাছাইপর্বের বাধা পেরোতে না পারায় সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে খেলতে পারেনি দলটি। তবে এবার আর ব্যর্থ হয়নি তারা। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে সিকান্দার রাজার দল।  

১৭ তম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবুয়ে। বাকি থাকল আর তিনটি দেশ। এই তিন স্পটে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে কোয়ালিফায়ার খেলে আসবে। সেই পর্ব ৮ অক্টোবর থেকে শুরু হবে ওমানে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে লড়াই হবে তিন জায়গার জন্য।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। এ ছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি এবং নামিবিয়া নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

 

প্রসঙ্গত, আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। আসরের পর্দা নামবে ৮ মার্চ। এমন তথ্যই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ভারত। ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে খেলা হবে। তবে ফাইনাল কোথায় হবে তা নির্ভর করছে পাকিস্তানের ফলাফলের ওপর।

পাকিস্তান যদি ফাইনালে উঠে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। কারণ আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। আর পাকিস্তান যদি আগেই বিদায় নেয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ২০ দল। প্রতি গ্রুপ থেকে দুটি দল খেলবে সুপার এইটে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে দুটি করে দল অংশ নেবে সেমি ফাইনালে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
রিয়ালেই ফিরলেন ‘দ্য স্পেশাল ওয়ান’

শেষ পর্যন্ত নিজের পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদেই ফিরেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। এরইমধ্যে রিয়ালে যোগ দেওয়ার জন্য সম্মতিও দিয়ে দিয়েছেন এই পর্তুগিজ তারকা কোচ।   মঙ্গলবার (৯ জুন) রিয়ালের সাবেক এই কোচকে বিদায় জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তার বর্তমান ক্লাব বেনফিকা।   বিবৃতিতে দলটি লেখে, বেনফিকা অত্যন্ত দুঃখের সঙ্গে এটি জানাচ্ছে যে, ১৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে হোসে মরিনহোকে কোচ হিসেবে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। কোচ নিজেও সম্মতি দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, হোসে মরিনহো।   এর পরপরই খবরটি জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।   এর আগে, নির্বাচনে জিতলে মরিনহোকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।   ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে মরিনহোকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রচারণায় বড় চমকটি প্রকাশ করেন পেরেজ। সেই ভিডিওতে ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই পর্তুগিজ কোচকে একটি মাত্র শব্দ বলতে শোনা যায়- হ্যাঁ!

মো: দেলোয়ার হোসাইন জুন ১০, ২০২৬
ছবি : সংগৃহীত

হতাশা থাকলেও হাল ছাড়েননি মোসাদ্দেক

ছবি : সংগৃহীত

বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিশ্বকাপে ‘অবৈধ’, হতাশ আর্তান

ছবি : সংগৃহীত

ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে যেতে পারবে ইরান দল

ছবি : সংগৃহীত
আলভারেসের জন্য রেয়ালের ১৫ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিল আতলেতিকো

হুলিয়ান আলভারেসকে দলে আনতে আতলেতিকো মাদ্রিদকে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েও সফল হয়নি রেয়াল মাদ্রিদ।   ইউরোপের সফলতম ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব।   রেয়াল মাদ্রিদ জানাচ্ছে যে, আজকের বোর্ড পরিচালকদের সভার পর হুলিয়ান আলভারেসের স্বত্ব কিনতে আতলেতিকো মাদ্রিদকে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল।   বিষয়টি পর্যালোচনার পর, প্রস্তাব দেওয়ার জন্য আতলেতিকো মাদ্রিদ ধন্যবাদ জানিয়েছে, দুই ক্লাবের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেই সবকিছু করা হয়েছে এবং তারা এটা ফিরিয়ে দিয়েছে।   আতলেতিকোয় চুক্তি অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেসের রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো! ২০২৫-২৬ মৌসুমে আতলেতিকোর জার্সিতে ৪৯ ম্যাচ খেলে ২০ গোল করেন তিনি। বর্তমানে বিশ্বকাপ খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন বিশ্বকাপ জয়ী এই তারকা।   নির্বাচনী প্রচারণায় ফ্লোরেন্তিনো পেরেস প্রতিশ্রুতি দিয়েছিলেন, সভাপতি পদে পুনর্নির্বাচিত হলে এবারের গ্রীষ্মে একজন ‘গ্যালাকটিকো’ ফুটবলারকে দলে আনবেন তিনি, যার পেছনে খরচ হতে পারে অন্তত ১৫ কোটি ইউরো।   পেরেস নির্বাচনে জয়ের একদিন পরেই আলভারেসকে কিনতে প্রস্তাব দেওয়ার এবং প্রত্যাখ্যাত হওয়ার খবর দিল লা লিগার সফলতম ক্লাবটি।   সবশেষ মৌসুমে ভীষণ খারাপ সময় কেটেছে রেয়ালের। কোনো শিরোপা জিততে পারেনি তারা। ঘুরে দাঁড়াতে দলের শক্তি বাড়ানোর চেষ্টায় আছে রেয়াল।

মো: দেলোয়ার হোসাইন জুন ১০, ২০২৬
নেইমার। ফাইল ছবি

নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

ছবি: সংগৃহীত

ক্যাচ মিস আর বড় জুটির অভাবেই হার, বললেন অস্ট্রেলিয়া অধিনায়ক

ছবি: সংগৃহীত
নাহিদ রানার গতিতে মুগ্ধ ক্যারি, ডাক দিলেন বিগ ব্যাশে

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার আগুনঝরা স্পেলে ৮৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে ৪ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেন এই গতিতারকা।   ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার আলেক্স ক্যারি। তিনি বলেন, নাহিদের গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনের জন্যও উপযোগী। এমনকি মজা করে তাকে বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলার আমন্ত্রণও জানান ক্যারি।   অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের মতে, নাহিদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার মতো সব ধরনের সামর্থ্য রয়েছে। তার উচ্চতা, গতি এবং আক্রমণাত্মক বোলিং ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে।   তবে সিরিজের বাকি দুই ম্যাচে নাহিদের প্রভাব কমানোর পরিকল্পনা করছে সফরকারী দল। ক্যারি বলেন, তারা নাহিদের বোলিং ভিডিও ও হাইলাইটস বিশ্লেষণ করেছেন এবং পরবর্তী ম্যাচগুলোতে তাকে মোকাবিলার জন্য বিশেষ প্রস্তুতি নেবেন।   তিনি আরও বলেন, মাঠে নাহিদের আগ্রাসী মানসিকতা একজন প্রকৃত ফাস্ট বোলারের বৈশিষ্ট্য। প্রথম ম্যাচে তাকে থামানো সম্ভব হয়নি, তবে পরের দুই ম্যাচে সেই চিত্র বদলানোর আশা করছে অস্ট্রেলিয়া।

আক্তারুজ্জামান জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার সবাই আমাদের হারাতে চাইবে : আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

ইংলিসকে ফেরালেন রানা, বিপদে অজিরা

ছবি: সংগৃহীত

জনগণের টাকা ছাড়াই বিশ্বকাপ দেখুন বিটিভিতে

0 Comments