খেলাধুলা

বিশ্বকাপ ২০২৬ শুরু, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা

মোঃ ইমরান হোসেন জুন ১২, ২০২৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হয়েছে। এই আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আয়োজক দেশ মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।

ম্যাচটি হয়েছে মেক্সিকো সিটির প্রধান স্টেডিয়ামে। স্থানীয় সময় দুপুর ১টায় খেলা শুরু হয়। খেলা শুরুর আগে বড় করে একটি উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হয়।

এই বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি—মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা। মেক্সিকো শুরু করল প্রথম ম্যাচ দিয়ে। যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের প্রথম ম্যাচ খেলবে পরের দিনগুলোতে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছিল। এবার তারা নতুন আসরে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

এই বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
টেস্ট স্কোয়াডে হৃদয়, জিম্বাবুয়ে সফরে নতুন মুখ রবিউল

সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়ের সামনে এবার লাল বলের চ্যালেঞ্জ। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ব্যাটসম্যান। তার চেয়েও বড় চমক অবশ্য রবিউল হক। জিম্বাবুয়ে সফরের দলে নেওয়া হয়েছে রংপুর বিভাগের এই পেস বোলারকে।   দলে ফিরেছেন দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। হৃদয়ের জন্যও এটিকে বলা যায় ফেরা। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে খেলার সুযোগ পাননি। জিম্বাবুয়েতে একটি টেস্টই খেলবে বাংলাদেশ। ১৫ সদস্যের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা এই টেস্টে বেশ কিছু পরিবর্তন প্রত্যাশিতই ছিল। বোলিং আক্রমণেই সেই পরিবর্তনগুলো এসেছে। ব্যাটিংয়ে হৃদয়কে দলে যোগ করা হলেও বিশ্রাম বা বাদ দেওয়া হয়নি কাউকে। অফ স্পিনার নাঈম হাসানকে মাঠে নামার সুযোগ দেওয়ার ভাবনায় মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। দলে ফেরা হৃদয় প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মোটে ১৬টি। রেকর্ড অবশ্য খারাপ নয়। ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৯৮৩ রান করেছেন ৪৪.৬৮। এর মধ্যে আছে একটি ডাবল সেঞ্চুরিও। গত মৌসুমে অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে স্রেফ একটি ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রাজশাহী বিভাগকে, রান করেছিলেন দুই ইনিংসে ৩৮ ও ৩২। রবিউল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩২টি। উইকেট নিয়েছেন ১০৯টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪ বার। প্রধান নির্বাচক জানালেন, পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি পূরণে দলে নেওয়া হয়েছে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ফিফটি যদিও মোটে দুটি, ব্যাটিং গড় ২০.৭৫। তবে ব্যাটের হাত এমনিতে তার মন্দ নয়। গত জাতীয় লিগে ক্যারিয়ার সেরা ৭০ রানের ইনিংস তিনি খেলেছেন। উইকেট নিয়েছেন ৫ ম্যাচে ২২টি। পরে বাংলাদেশ ক্রিকেট লিগের একমাত্র রাউন্ডে ইনিংসে পাঁচটিসহ উইকেট নিয়েছিলেন ৬টি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ না পাওয়া অমিত হাসান ধরে রেখেছেন জায়গা। যদিও ব্যাটসম্যানদের কাউকে বিশ্রাম না দেওয়ায় তার খেলার সুযোগ এখানেও কম। সুইং বোলার হাসান দলে ফিরেছেন চোট কাটিয়ে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে এখন তিনি আছেন ইংল্যান্ডে। ১৩ টেস্টে ৩৬ উইকেট নেওয়া পেসার সবশেষ এই সংস্করণে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে গত নভেম্বরে। আইরিশদের বিপক্ষে ওই সিরিজেই মিরপুর টেস্টে খেলেছিলেন খালেদ। ১৭ টেস্ট খেলা পেসার এরপর আর সুযোগ পাচ্ছিলেন না। হারারের স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট ম্যাচটি শুরু আগামী ২৮ জুন। এই সফরে পরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। সেই সিরিজের দল ঘোষণা হবে পরে।   বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।   বিশ্রাম: মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ফেরা: সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়। নতুন মুখ: রবিউল হক।

মোঃ ইমরান হোসেন জুন ১২, ২০২৬
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন নাহিদ রানা, সহ-অধিনায়ক হৃদয়

ছবি : সংগৃহীত

মেসি-নেইমারকে ছাড়িয়ে বিশ্বসেরার মুকুট রোনাল্দোর

ছবি : সংগৃহীত

কাতার জাতীয় দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার

ছবি: সংগৃহীত
‘দাই দাই’ গানে বিশ্বকাপ মাতালেন শাকিরা, নাচল আজতেকা স্টেডিয়াম

অবশেষে বহুল কাঙ্খিত সেই মুহুর্তের আগমন। বর্ণাঢ্য উদ্বোধণের মাধ্যমে শুরু হলো ক্রীড়ার মহাযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানের নির্ধারিত সূচি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে। সে হিসেবে অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। সেই অনুষ্ঠান শুরু হলো ১৪ মিনিট দেরিতে। কিঞ্চিত দেরিতে শুরু হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রায় ১৭ মিনিটের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপের।   অনুষ্ঠানের শুরুটা হয় মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের কাছেও দারুণ সাড়া পায় ১৯৮১ সালে গঠিত হওয়া ব্যান্ডটি।   এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। অবশ্য তিনি হলিউড তারকা জর্জ ক্লুনির ‘ওশান’ নন। ২০০৯ সালে নিজের ইউটিউব চ্যানেল চালুর মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। অনেকের কাছে তিনি যেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার।   ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন ড্যানি ওশান। বিভিন্ন প্রজন্মের দর্শকদের উপভোগ করার মতো সংগীত ও আয়োজনে জমে ওঠে অনুষ্ঠান।   এরপর মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন।   এত এত পরিবেশনার পর সবাই অপেক্ষায় ছিলেন, কখন মঞ্চে উঠবেন শাকিরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। কলম্বিয়ান পপ তারকা হাজির হলেন। গাইলেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং 'লেটস গো'। শাকিরার সঙ্গে একই সুরে গলা মেলালো পুরো আজতেকা। শাকিরার গানের পরই শেষ হলো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এবার অপেক্ষাটা মহাযজ্ঞের। ৪৮ দলের লড়াইটা কিছু সময় পর শুরু হবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে।

মোঃ ইমরান হোসেন জুন ১২, ২০২৬
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ২০২৬ শুরু, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা

ছবি : সংগৃহীত

সিরিজ জিতেই হাসপাতালে ভর্তি মিরাজ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
৩ দেশে ৩ উদ্বোধনী অনুষ্ঠানে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস ৯৬ বছরের, তবে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে এই মেগা ইভেন্ট আয়োজন করেছে। যার পরিধি অনেক বিস্তৃত এবং বহু নতুনত্বে মোড়ানো থাকবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর। যেখানে প্রথমবারের মতো বিশ্বকাপের একাধিক উদ্বোধনী অনুষ্ঠান হবে, তাও আবার তিনটি পৃথক দেশ ও পৃথক দিনে। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টায় মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রথমবার স্কোয়াডের ২৬ সদস্যকেই মাঠে নামতে হবে জাতীয় সঙ্গীতের সময়। আর দুই দলের খেলোয়াড়রা বৃত্তাকার হয়ে মুখোমুখি দাঁড়াবেন। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে (সাড়ে ১১টায়) শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।  এর আগে দক্ষিণ আফ্রিকায় ২০১০ আসরেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ম্যাচ শুরুর দেড়ঘণ্টা আগে। আরও একটি মিল আছে ওই আসরের সঙ্গে। কলম্বিয়ার জনপ্রিয় পপস্টার শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন ওই বিশ্বকাপে। যা তাকে অমরত্ব দিয়েছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ‘লা লা লা’ গান দিয়ে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ভিন্ন আমেজ যোগ করেন শাকিরা। ২০২৬ আসরেও জনপ্রিয় নাইজেরিয়ান আফ্রোবিটস সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে মিলে তিনি উপহার দিয়েছেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং–‘দাই দাই (চলো এগিয়ে যাই)’।  আগে বলা হয়েছিল বিশ্বকাপের থিম সং গাওয়া শাকিরা-বার্না বয় ফাইনালের বিরতিতে সঙ্গীত পরিবেশন করবেন। পরে জানানো হয়– মেক্সিকোয় হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছেন তারা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানগুলো প্রযোজনার দায়িত্বে রয়েছেন মার্কো বালিচ। তিনি অলিম্পিকের বেশ কয়েকটি উদ্বোধনী অনুষ্ঠানেরও নেপথ্যের কারিগর। মেক্সিকো সিটির কনসার্টে মেক্সিকান সংস্কৃতিকে তুলে ধরা হবে। এতে আদিবাসী এবং আধুনিক লোকজ শিল্পীদের পরিবেশনা থাকবে।  ফিফা জানিয়েছিল– মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির গ্র্যামিজয়ী পপ ব্যান্ড মানা সঙ্গীত পরিবেশন করবে। এ ছাড়া আয়োজনে অংশ নেবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশিন, জে বালভিন, লিলা ডাউন্সের মতো তারকা ও লস অ্যাঞ্জেলস আজুলস ব্যান্ড। শাকিরা-বার্না বয় গাইবেন অফিসিয়াল থিম সং। কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১২ জুন, টরোন্টোতে স্বাগতিক দল এবং বসনিয়া-হার্জেগোভিনা মুখোমুখি হবে। এর আগে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স এবং লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। থাকবেন ইলিয়েনা, জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহিও। কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ ট্রফির মোজাইক-প্রেরণায় নতুন রূপায়ণ তুলে ধরা হবে। একইসঙ্গে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি ও নানা সম্প্রদায়ের প্রতিফলন হবে সেখানে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পর্দা উঠবে ১৩ জুন, লস অ্যাঞ্জেলসে লড়বে স্বাগতিক ফুটবল দল এবং লাতিন দেশ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যাটি পেরি। অন্যান্য শিল্পীদের মধ্যে পারফর্ম করবেন আটলান্টার র‍্যাপ তারকা ফিউচার, যার আসল নাম নেভাডিয়াস উইলবার্ন। এ ছাড়া থাকছে আনিতা, লিসা, রেমা ও টাইলার পরিবেশনা।

মারিয়া রহমান জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই টিকিট ও ভিসা বিতর্ক, সমালোচনার মুখে ফিফা

ছবি: সংগৃহীত

শূন্য রানে ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, বাংলাদেশের দুর্দান্ত সূচনা

ছবি : সংগৃহীত

সূচি বদলে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

0 Comments