খেলাধুলা

বাংলাদেশের গ্রুপে এবার ভারত ও পাকিস্তান

মো: দেলোয়ার হোসাইন জানুয়ারী ২৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে শেষ হয়েছে সাফ নারী ও পুরুষ ফুটসাল। রোববার এই টুর্নামেন্টের মধ্যেই সাফের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পরই সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ড্র সম্পন্ন হয়। ড্রয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়ে, যেখানে অন্য দুই দল হলো শক্তিশালী ভারত ও পাকিস্তান।

 

আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট, যা মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সমাপ্তি হবে ৩ এপ্রিল। এই আসরে সাফের সাত দেশের সব দলই প্রতিনিধিত্ব করবে।

উপমহাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলছে। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দাবিকে আইসিসি প্রত্যাখ্যান করায় দেশটি ভারতে খেলতে যাচ্ছে না। পাকিস্তানও বাংলাদেশের দাবিকে সমর্থন জানিয়েছে এবং বিশ্বকাপ বয়কটের পরিকল্পনা বিবেচনা করছে। এমন জটিল পরিস্থিতির মধ্যেই জুনিয়র ফুটবল টুর্নামেন্টে তিন দেশ একই গ্রুপে পড়েছে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে।

মালদ্বীপ এবারই প্রথম আয়োজক হিসেবে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট আয়োজন করছে। এই পর্যায়ে এর আগে দুইবার সাফের আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত, এবং সর্বশেষ ২০২৪ সালে দ্বিতীয় আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।

 

অনূর্ধ্ব-২০, ১৯ ও ১৮ পর্যায়ের আসরগুলো যুব সাফ হিসেবে বিবেচিত হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে ভারত দুবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের এই দুই আসরে এখনও শিরোপা নেই, যদিও চারবার রানার্সআপ হয়েই তারা শিরোপার খুব কাছাকাছি পৌঁছেছে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ

রোববার শেষ হয়েছে পাকিস্তান সিরিজ। যেখানে দারুণ খেলে ২-১ ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই চূড়ান্ত হয়ে গেল নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি। টাইগারদের পরবর্তী সিরিজও ঘরের মাঠে, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আজ সোমবার (১৬ মার্চ) এই সিরিজের সূচি প্রকাশ করেছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে। সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজে দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। বিশ্বকাপ বয়কটের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের ভেন্যুও মিরপুর। দ্বিতীয় ওয়ানডে শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সাগরিকায়। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল। এরপর দুই দল আবারো ঢাকায় ফিরবে। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর দুইটায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে।

মারিয়া রহমান মার্চ ১৬, ২০২৬ 0
ব্রুনো ফার্নান্দেজ

বেকহামের ২৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্রুনো

বিসিবি লোগো। ছবি : সংগৃহীত

বিসিবির মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু, কোন শর্তে কারা আবেদন করতে পারবে

ছবি: সংগৃহীত

পাকিস্তানকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে উইন্ডিজকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে বিধ্বস্ত করল বার্সা

ম্যাচের শুরুতেই দুটি পেনাল্টি কাজে লাগিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে পূরণ করলেন হ্যাটট্রিক। আক্রমণাত্মক পারফরম্যান্সে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা।   কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচটি ৫-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। তাদের অন্য দুটি গোল দানি ওলমো ও জোয়াও কান্সেলোর। এই নিয়ে ঘরের মাঠে টানা ১৪টি লিগ ম্যাচ জিতল বার্সেলোনা, ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে যা তাদের সর্বোচ্চ। গত অক্টোবরে সেভিয়ার মাঠে এবারের লা লিগায় প্রথম হারের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ৪-১ গোলের ভরাডুবি হয়েছিল তাদের। দারুণ পারফরম্যান্সে সেই ক্ষতে প্রলেপ দিল লিগ চ্যাম্পিয়নরা। ২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল। এবার ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় বার্সেলোনার। নবম মিনিটে রাফিনিয়ার পানেনকা স্পট কিকে এগিয়ে যায় তারা। কান্সেলোকে ডি-বক্সে সেভিয়ার জিব্রিল সু ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। একটু পর আবার পেনাল্টি পায় বার্সেলোনা এবং এটাতেও জড়িয়ে কান্সেলোর নাম। এই পর্তুগিজ ফুলব্যাকের শটে বল সেভিয়ার ডি-বক্সে জোয়াও কার্মোনার হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ২১তম মিনিটে এবারও সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। চাপ ধরে রেখে ৩৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের পা ছুঁয়ে পেয়ে, প্রথম ছোঁয়ায় শটে গোলটি করেন ওলমো। প্রথমার্ধে মোট পাঁচ শট নিয়ে কেবল শেষটি লক্ষ্যে রাখতে পারে সেভিয়া এবং ওটাই জালে জড়ায়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ভলিতে ব্যবধান কমান ওসো। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সৌভাগ্যসূচক গোলে হ্যাটট্রিক পূরণ হয় রাফিনিয়ার। ফের্মিন লোপেসের পাস ডি-বক্সে পেয়ে শট নেন তিনি, বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে উপরে উঠে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়। এবারের লিগে এটাই রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মোট গোল হলো ১১টি, রবের্ত লেভানদোভস্কির সমান। চলতি মৌসুমে রাফিনিয়ার মোট গোল হলো ১৭টি। ৬০তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান কান্সেলো এবং বার্সেলোনা জয়ও প্রায় নিশ্চিত হয়ে যায়। মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে, ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে গোলরক্ষক সোজাসুজি শট নেন তিনি, বল ওদেসিয়াস ভ্লাহোদিমোসের পায়ে লেগে জালে জড়ায়। যোগ করা সময়ে সান্ত্বনার আরেকটি গোল করতে পারে সেভিয়া। হেডে গোলটি করেন জিব্রিল সু। লিগে টানা পাঁচ ম্যাচ (এক জয় ও চার ড্র) অপরাজিত থাকার পর আবার হারল সেভিয়া। ২৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সেভিয়া, অবনমন অঞ্চল থেকে কেবল ৬ পয়েন্ট এগিয়ে।

মো: দেলোয়ার হোসাইন মার্চ ১৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

লিভারপুলের মাঠে রিশার্লিসনের গোলে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেল টটেনহ্যাম

মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেনের লড়াই দেখা যাবে না। ছবি: ফেসবুক

যুদ্ধের দামামায় বাতিল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা

পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
গুলারের অসাধারণ গোলে এলচেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

প্রায় ৭০ গজ দূর থেকে আর্দা গুলারের অসাধারণ গোলের সাথে ফেডে ভালভার্দের আরেকটি দারুণ শটে শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদ এলচেকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লস ব্ল্যাঙ্কোসরা লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নিয়ে এসেছে। এদিকে তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদ গেতাফের বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে।  আবদেল আবকার লাল কার্ড পেলে গেতাফেকে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে । সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চমৎকার হ্যাটট্রিক করা উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে বিরতির আগে বলটি টপ কর্নারে পাঠান। তার আগে ৩৯ মিনিটে এন্টোনিও রুডিগার স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন। আলভারো আরবেলোয়ার দলের হয়ে ৬৬ মিনিটে হেডের সাহায্যে তৃতীয় গোলটি করেন ডিন হুইসেন।  মঙ্গলবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যেম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে।  গতকাল রাতের সেরা গোলটি করেন তুর্কি প্লেমেকার গুলার। ম্যাচের শেষ দিকে তিনি লক্ষ্য করেন এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো তার লাইনের বাইরে দাঁড়িয়ে আছেন, তখন তিনি প্রায় মাঝমাঠের কাছ থেকে বল জালে পাঠান। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ বলেন, “গুলার আগের এক ম্যাচে এখান থেকে শট নিয়ে বারে লাগিয়েছিল, আর আজ সে সফল হয়েছে- কী দারুণ গোল!” মাদ্রিদ বস আরবেলোয়া যোগ করেন, “সবাই অবাক হয়ে মাথায় হাত দিয়েছে, এমন গোল দেখার জন্য টিকিট কিনলেও সার্থক।” চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে বিরতির পর আরবেলোয়া কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দেন, যার মধ্যে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও ভালভার্দে। তাদের পরিবর্তে তরুণ কয়েকজন খেলোয়াড়কে নামানো হয়। রিয়াল মাদ্রিদ এখনও জুড বেলিংহামসহ কয়েকজন চোট পাওয়া তারকাকে ছাড়াই খেলছে, তবে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোট কাটিয়ে আগামী সপ্তাহে ফিরতে পারেন। ১৭তম স্থানে থাকা এলচে টানা ১১টি লিগ ম্যাচে জয়বিহীন রয়েছে। সপ্তাহ শেষে তারা রেলিগেশন জোনে নেমে যেতে পারে। ম্যানচেস্টার সিটিকে হারানোর পর আত্মবিশ্বাসে ভরপুর ছিল মাদ্রিদ। শুরুতে এলচে কিছুটা প্রতিরোধ গড়লেও ধীরে ধীরে তা ভেঙে পড়ে। দিতুরো ভালভার্দের ফ্রি-কিক ঠেকালেও ফিরতি বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি এলচে। সেই সুযোগে ৩৯ মিনিটে জার্মান ডিফেন্ডার রুডিগার জোরালো শটে গোল করেন। বিরতির আগে ভালভার্দে ব্যবধান দ্বিগুন করেন, বক্সের প্রান্তে জায়গা তৈরি করে বলটি টপ কর্নারে পাঠান। এটি ছিল তার শেষ তিন ম্যাচে পঞ্চম গোল। মাদ্রিদ তখন ম্যাচের পুরো নিয়ন্ত্রণে ছিল। ক্লাবের সাবেক যুব কোচ আরবেলোয়া কয়েকজন তরুণ খেলোয়াড়কে নামান, যার মধ্যে ছিলেন ড্যানিয়েল ইয়ানেজ। ১৮ বছর বয়সী উইঙ্গার ইয়ানেজ দারুণ একটি ক্রস দেন, যেখান থেকে হুইসেন হেড করে তৃতীয় গোলটি করেন। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে মাদ্রিদের আরেক বদলি খেলোয়াড় মানুয়েল অ্যাঞ্জেল বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই পাঠিয়ে দেন। ম্যাচের একেবারে শেষ মিনিটে গুলার নিজের অর্ধ থেকেই শট নিয়ে বলটি দিতুরোর মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে মাদ্রিদের ব্যবধান বাড়ান। ২৫ গজেরও বেশি দূর থেকে নাহুয়েল মোলিনার দুর্দান্ত শটে এ্যাথলেটিকো শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমায়।  চ্যাম্পিয়ন্স লিগে বুধবার টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগে এ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে দল ঘুরিয়ে খেলালেও সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিতে সক্ষম হন। এদিকে অন্য ম্যাচে রিয়াল ওভিয়েদো ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে বিরল এক জয় পেলেও এখনও টেবিলের তলানিতেই আছে। আর জিরোনা অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে।

জান্নাতুল ফেরদৌস জেমি মার্চ ১৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

সহজ জয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল

ছবি : সংগৃহীত

ওয়েস্ট হ্যামের মাঠে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি

ছবি : সংগৃহীত

প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ গড়ে খেলার সুযোগ নিশ্চিত করতে সরকারের উদ্যোগ

0 Comments