খেলাধুলা

সংগৃহীত ছবি
মেসি-রোনালদোকে ঘিরে লা লিগায় নতুন চমক, বড় ইঙ্গিত সভাপতির

ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে। খেলোয়াড়ি জীবনের সেই দ্বৈরথ এখন নতুন মাত্রা পেয়েছে স্পেনের ক্লাব ফুটবলে। এবার খেলোয়াড় হিসেবে নয়, বিনিয়োগকারী হিসেবে স্প্যানিশ ফুটবলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন দুই মহাতারকা।   ৪১ বছর বয়সি রোনালদো গত ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন। অন্যদিকে একই বিভাগের এলদেন্সে বিনিয়োগের পথে এগোচ্ছেন মেসি। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ক্লাবটির সঙ্গে বিনিয়োগের বিষয়ে প্রাথমিক চুক্তিতেও পৌঁছে গেছেন আর্জেন্টাইন তারকা। এর আগে বার্সেলোনা অঞ্চলের পঞ্চম বিভাগের ক্লাব করনেয়ারের মালিকানাও নিয়েছেন মেসি।   তবে এলদেন্সে মেসির বিনিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস জানান, সংবাদমাধ্যমের খবর থেকেই তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। মেসি সরাসরি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করছেন, নাকি কোনো বিনিয়োগকারী গোষ্ঠীর মাধ্যমে ক্লাবটির সঙ্গে যুক্ত হচ্ছেন—এ বিষয়েও তার কাছে নিশ্চিত তথ্য নেই বলে জানান তিনি।   তবে চুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে ধোঁয়াশা থাকলেও স্প্যানিশ ফুটবলে মেসি ও রোনালদোর বিনিয়োগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তেবাস। আলমেরিয়ায় রোনালদোর মালিকানার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্বের সাম্প্রতিক সময়ের সেরা দুই ফুটবলার নিজেদের অর্থ স্প্যানিশ ফুটবলে বিনিয়োগ করছেন—এটি স্প্যানিশ ফুটবলের জন্য সম্মানের। একই সঙ্গে তাদের বিনিয়োগ দেশটির ফুটবলকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।   খেলোয়াড় হিসেবে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। প্রায় এক দশক ধরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত একে অপরের মুখোমুখি হয়েছেন তারা। ক্লাব ও জাতীয় দলের হয়ে সম্মিলিতভাবে ৮১টি শিরোপা জিতেছেন দুই তারকা। ৯০০-এর বেশি গোল করার কীর্তি রয়েছে শুধু এই দুজন ফুটবলারেরই।   বার্সেলোনায় ১৭ মৌসুম কাটানোর পর ২০২১ সালের আগস্টে ক্লাবটির আর্থিক সংকটের কারণে বিদায় নেন মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আটবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।   অন্যদিকে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন রোনালদো। মাদ্রিদে থাকাকালীন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ১৩টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। আর পর্তুগালের জার্সিতে তার সবচেয়ে বড় অর্জন ইউরো চ্যাম্পিয়ন হওয়া।   খেলার মাঠের সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার স্প্যানিশ ক্লাব ফুটবলের পৃষ্ঠপোষক ও বিনিয়োগকারী হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করছেন—যা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ছে আলোচনা। সূত্র: ইএসপিএন

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১১, ২০২৬
সংগৃহীত ছবি
মেসির ৭ কীর্তিতে ভাগ বসানোর দৌড়ে রাফিনিয়া

বার্সেলোনার হয়ে লিওনেল মেসির গড়া বেশ কিছু রেকর্ড এতদিন ছিল প্রায় অস্পর্শনীয়। তবে নতুন মৌসুমে রাফিনিয়াকে ভিন্ন ভূমিকায় খেলানোর সিদ্ধান্ত যেন সেই হিসাব কিছুটা বদলে দিয়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেভাবে শুরু করেছেন, তাতে মেসির একাধিক রেকর্ডের দিকে তাকানোর সুযোগ তৈরি হয়েছে তার সামনে।   ২০২৬-২৭ মৌসুমে এখন পর্যন্ত মাত্র পাঁচ ম্যাচ খেলেই আট গোল করেছেন রাফিনিয়া। রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেস দল ছাড়ার পর এবং জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা সফল না হওয়ায় রাফিনিয়াকে মূল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। উইং থেকে উঠে এসে কেন্দ্রীয় ফরোয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন বদলে গেছে তার পারফরম্যান্সের চিত্র।   চলুন জেনে নেওয়া যাক বার্সেলোনার সর্বকালের সেরা মেসির যেসব রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া-   লা লিগায় টানা গোলের রেকর্ড ২০১২-১৩ মৌসুমে লা লিগায় টানা ২১ ম্যাচে গোল করে ইতিহাস গড়েছিলেন মেসি। রাফিনিয়া অবশ্য এখনো সেই রেকর্ডের ধারেকাছেও নেই। তবে চলতি লিগে প্রথম চার ম্যাচেই গোল করেছেন তিনি। এই ধারাবাহিকতা দীর্ঘ করতে পারলে মেসির রেকর্ডের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।   চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে ১৪ গোল করেছিলেন মেসি। এবারের আসরে প্রথম ম্যাচেই দুই গোল করে দারুণ সূচনা করেছেন রাফিনিয়া। নতুন ফরম্যাটে নকআউট পর্বসহ বেশি ম্যাচ খেলার সুযোগ থাকায় এই রেকর্ডকে লক্ষ্য করা অসম্ভব নয়।   হোস্কোরড রেটিংয়েও নজর টানা ১২ মৌসুম হোস্কোরডের গড় রেটিংয়ে ৮.০০-এর ওপরে ছিলেন মেসি। তার সর্বোচ্চ গড় রেটিং ছিল ৮.৮৮। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাফিনিয়ার রেটিং ৮.৭২—অর্থাৎ শুরুতেই মেসির সেরা সময়ের খুব কাছাকাছি অবস্থান করছেন তিনি। লা লিগায় ৫০ গোলের মাইলফলক ২০১১-১২ মৌসুমে লা লিগায় মেসির ৫০ গোলের কীর্তি এখনও বিরল এক রেকর্ড। তবে রাফিনিয়ার চলতি মৌসুমের শুরুটা অন্তত আশার আলো দেখাচ্ছে। প্রথম চার ম্যাচে তার গোল ছয়টি, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে দেড় গোল। এই হার পুরো ৩৮ ম্যাচের মৌসুমে ধরে রাখতে পারলে তার গোলসংখ্যা ৫৭-তে পৌঁছাতে পারে।   এক মৌসুমে আট হ্যাটট্রিক লা লিগার এক মৌসুমে আটটি হ্যাটট্রিক করার রেকর্ডও মেসির দখলে। নতুন পজিশনে খেলার কারণে ইয়ামাল, পেদ্রি ও ফেরমিনের কাছ থেকে নিয়মিত গোলের সুযোগ পাচ্ছেন রাফিনিয়া। ফলে মৌসুমজুড়ে একাধিক হ্যাটট্রিক করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।   ৩৮ ম্যাচের ২৭টিতে গোল লা লিগার এক মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে ২৭ ম্যাচেই গোল করেছিলেন মেসি। রাফিনিয়ার এবারের শুরু অবশ্য শতভাগ সফল। লিগের চার ম্যাচেই গোল করেছেন তিনি। তবে মেসির রেকর্ড স্পর্শ করতে হলে প্রায় পুরো মৌসুমজুড়েই এমন ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাকে।   এক মৌসুমে ৭৩ গোল ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছিলেন মেসি—যা ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ব্যক্তিগত রেকর্ড। রাফিনিয়া এখন পর্যন্ত পাঁচ ম্যাচে করেছেন আট গোল। একই গতিতে ৫০ ম্যাচ খেলতে পারলে তার গোলসংখ্যা ৮০-এর কাছাকাছি যেতে পারে।   তবে মৌসুমের শুরুতেই এ ধরনের হিসাবকে চূড়ান্ত সম্ভাবনা হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ মৌসুমে চোট, ফর্ম, ম্যাচের সংখ্যা এবং প্রতিপক্ষের মান—সবকিছুই একজন খেলোয়াড়ের গোলসংখ্যায় প্রভাব ফেলতে পারে। তারপরও স্ট্রাইকার হিসেবে রাফিনিয়ার এমন দুর্দান্ত সূচনা বার্সেলোনায় মেসির দীর্ঘদিনের ‘অস্পর্শনীয়’ রেকর্ডগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু করার যথেষ্ট কারণ তৈরি করেছে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
নেইমারের সান্তোসে এবার কৌতিনিয়ো, বন্ধুত্বে মিলল দুই ব্রাজিলিয়ান তারকা

ক্যারিয়ারের নতুন অধ্যায়ে ব্রাজিলিয়ান তারকা ফেলিপে কৌতিনিয়ো। ফ্রি-এজেন্ট হিসেবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্ধু নেইমার জুনিয়রের সঙ্গে একই ক্লাবের হয়ে খেলার সুযোগ তৈরি হলো তার।   ৩৪ বছর বয়সী কৌতিনিয়ো মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে দীর্ঘ সময় কাটালেও সাম্প্রতিক বছরগুলোতে নিজের সেরা ছন্দে দেখা যায়নি তাকে। এবার ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে সান্তোসের কঠিন সময় কাটানোর দায়িত্ব নিতে হচ্ছে অভিজ্ঞ এই ফুটবলারকে।   সান্তোস বর্তমানে ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ব্রাসিলেইরাওয়ে প্রত্যাশিত অবস্থানে নেই। ২৫ ম্যাচ শেষে দলটির জয় ও ড্র—দুটিই আটটি করে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ১৩তম। ফলে দলের আক্রমণভাগে অভিজ্ঞতা ও সৃজনশীলতা বাড়াতে কৌতিনিয়োর মতো একজন ফুটবলারকে দলে নেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।   নেইমারের চোটে নতুন সমীকরণ: কৌতিনিয়োর সান্তোসে যোগ দেওয়ার সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ বিরতির পর শৈশবের ক্লাবে ফিরে দলটিকে সাফল্যের পথে ফেরানোর চেষ্টা করছিলেন নেইমার। কিন্তু সম্প্রতি ডান উরুর রেকটাস ফেমোরিস পেশিতে গ্রেড-২বি ধরনের চোট পাওয়ায় তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে। গত মৌসুমেও চোটের সমস্যা নিয়েই সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নেইমার। দলকে অবনমন থেকে বাঁচাতেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। এবার তার অনুপস্থিতিতে দলের সৃজনশীলতা ধরে রাখতে কৌতিনিয়োকে দ্রুত দলে টেনেছে সান্তোস। নেইমার ও কৌতিনিয়োর বন্ধুত্ব অবশ্য নতুন নয়। ব্রাজিলের ফুটবলে বেড়ে ওঠার সময় থেকেই তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব রয়েছে। যদিও শৈশবে দুজন ছিলেন দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবে—কৌতিনিয়ো সান্তোসের প্রতিপক্ষ ভাস্কো দা গামার হয়ে খেলেছেন, আর নেইমার ছিলেন সান্তোসের তারকা। এবার সেই পুরোনো প্রতিদ্বন্দ্বিতার গল্প পেছনে ফেলে একই ক্লাবের জার্সিতে তাদের দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।   বছরের শেষ পর্যন্ত চুক্তি: দলবদলবিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, কৌতিনিয়োর সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তিতে সম্মত হয়েছে সান্তোস। তবে নেইমারের চোটের কারণে দুজনকে একসঙ্গে মাঠে দেখার জন্য আপাতত অপেক্ষা করতে হবে। নেইমার কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন, সেটিই এখন সান্তোস সমর্থকদের বড় প্রশ্ন। সান্তোসের লক্ষ্য অবশ্য পরিষ্কার—কঠিন মৌসুমে নিজেদের অবস্থান শক্ত করা। আর সেই পরিকল্পনায় কৌতিনিয়োর অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলটিকে কতটা এগিয়ে নিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১১, ২০২৬
ফাইল ছবি
স্কালোনিকে রাখতে চায় আর্জেন্টিনা, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ৩ কারণ

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তার চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাসের কিছু বেশি সময় বাকি আছে। তবে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা এখন বেশ জটিল হয়ে উঠেছে। রেডিও লা রেডের অনুষ্ঠান উন বুয়েন মোমেন্তোতে সাংবাদিক গুস্তাভো ইয়ারোচ জানান, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পষ্টভাবেই চায়, স্কালোনি দায়িত্বে থাকুন। নতুন চুক্তিও দিতে চায়। তবে সেটা হচ্ছে মূলত ৩ কারণে। এই তিন কারণেই বিশ্বজয়ী এই কোচ আর্জেন্টিনায় নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। আট বছরের ক্লান্তি প্রথম কারণটি খেলা এবং মানসিক দিক সম্পর্কিত। স্কালোনি ভালোভাবেই জানেন, সামনের চক্রে দলকে নতুন করে গড়তে হবে। ধীরে ধীরে দলে পরিবর্তনও আনতে হবে। আট বছরের দীর্ঘ ও সফল সময় পার করার পর কোচ এখন নিজেই ভাবছেন, এত বড় একটি প্রকল্প চালানোর জন্য এখনো তার সেই শক্তি, ইচ্ছা এবং অনুপ্রেরণা আছে কি না। এই প্রকল্পে প্রতিদিন তাকে পুরোপুরি মনোযোগী থাকতে হবে। এএফএর অপ্রত্যাশিত আর্থিক বকেয়া মাঠের বাইরের একটি বিষয়ও তৈরি করেছে অস্বস্তি। প্রতিবেদন অনুযায়ী, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের বোনাসের একটি বড় অংশ এখনো বকেয়া রেখেছে এএফএ। জাতীয় দলের শিবিরে এই বিষয়টিকে অনেকেই বোধগম্য মনে করছেন না। এতে তৈরি হয়েছে ক্ষোভও।  আর্জেন্টিনা তাদের অভাবের দিনগুলো অনেক পেছনে ফেলে এসেছে। বিশেষ করে ২০২১ সাল থেকে পাওয়া তাদের টানা সাফল্যগুলোর কারণে তাদের আয় এখন অনেক বেশি। এই সময়ে এসে কেন বকেয়া থাকবে, তা নিয়ে অসন্তোষ আছে স্টাফদের মধ্যে।  প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে অসন্তোষ তৃতীয় সমস্যাটি লজিস্টিক এবং প্রীতি ম্যাচের জন্য বেছে নেওয়া প্রতিপক্ষের মান নিয়ে। বিশ্বকাপের আগে থেকেই এই অভিযোগ করে আসছেন কোচ। স্কালোনি বরাবরই বলেছেন, তিনি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দলগুলোর বিপক্ষে খেলতে চান।  তবে এএফএর পক্ষ থেকে নিয়মিতভাবে এমন প্রতিপক্ষ ঠিক করা সম্ভব হয়নি। বেশিরভাগ সময় বেছে নেওয়া হয়েছে তুলনামূলক দুর্বল দলগুলোকে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক কিছু সমন্বয়হীনতাও। এই মাসের শেষে অনুষ্ঠেয় ফিফা উইন্ডোর প্রতিপক্ষ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ। সপ্তাহের শুরুতেই এই ঘোষণা আসার কথা ছিল। তবে বারবার তা পিছিয়ে যাচ্ছে।  এর মধ্যে আরও অস্বস্তির বিষয় হলো, এই সফরের জন্য যেসব দলের নাম বিবেচনায় আছে, তা কোচের চাওয়া আন্তর্জাতিক মানের চেয়ে অনেকটাই কম।

মারিয়া রহমান সেপ্টেম্বর ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
ড্র দিয়ে চ্যাম্পিয়নস লিগে এএস রোমার দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন

দীর্ঘ ৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের মর্যাদাপূর্ণ মঞ্চে ফিরল এএস রোমা। ঘরের মাঠ অলিম্পিকো স্টেডিয়ামে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ফেনেরবাচের সাথে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইতালিয়ান জায়ান্টদের।     ম্যাচের প্রথমার্ধে রোমা লিড নিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে ম্যাচে ফেরে তুর্কি ক্লাবটি।     দীর্ঘ অনুপস্থিতির পর চ্যাম্পিয়নস লিগে ফেরা রোমা ম্যাচের শুরু থেকেই বেশ গোছানো ফুটবল খেলতে থাকে। ৩৯ মিনিটে ক্রিস্তান্তের গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইতালিয়ান ক্লাবটির হাতে চলে আসে এবং তারা লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে। চ্যাম্পিয়নস লিগে এটি ছিল দীর্ঘ ৮ বছর পর রোমার কোনো খেলোয়াড়ের প্রথম গোল।       দ্বিতীয়ার্ধ শুরু হতেই ধাক্কা খায় রোমা। ম্যাচের ৪৮ মিনিটে লেফট-ব্যাক আর্চি ব্রাউনের গোল সমতায় ফেরে ফেনেরবাচের। গোল হজম করার পর রোমার খেলার ছন্দ কিছুটা পতন ঘটে। তুরস্কের ক্লাবটি ম্যাচে সমতা ফেরার পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে এবং রোমার রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।       ম্যাচের শেষ দিকে খেলার মোমেন্টাম পুরোপুরি ফেনেরবাচের দিকে হেলে পড়েছিল। ফেনেরবাচের নাথান আকে=গোল করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার হেডটি বারে লেগে ফিরে আসলে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় তুর্কি ক্লাবটি। শেষ পর্যন্ত দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণ চালালেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ড্র হয়।

মারিয়া রহমান সেপ্টেম্বর ১১, ২০২৬
সংগৃহীত ছবি
সেমিফাইনালেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন

ফাইনালে ওঠার লড়াইয়ে আগের আসরের মতো আবারও ভারতের কাছে আটকে গেল বাংলাদেশ। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ১৫০ রানের লক্ষ্য তাড়া করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রান করতে পেরেছে বাংলাদেশ। ফলে ৪০ রানের জয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত।   টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে দেন সুলতানা। তবে এরপর একাধিক ক্যাচের সুযোগ নষ্ট করে ভারতকে বড় সংগ্রহের সুযোগ করে দেয় বাংলাদেশ।   শেফালি ভর্মার ৬৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের হয়ে সুলতানা নেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মারুফা, নাহিদা ও রাবেয়া।   জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। তবে শুরু থেকেই রান তোলার গতি ছিল ধীর। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলেও লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি তারা।   বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। এছাড়া দিলারা ২১, নিগার ১৯ ও সোবহানা ১৮ রান করেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩টি এবং নন্দিনী ২টি উইকেট নেন।   ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ৪০ রানের জয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১১, ২০২৬
সংগৃহীত ছবি
কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

দলে একের পর এক চোটের সমস্যায় বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হাই-লেভেল রিভিউ মিটিংয়ের পর টিম ইন্ডিয়ার প্রধান ফিজিও কমলেশ জৈনের চুক্তি বাতিল করেছে বোর্ড। নির্ভরযোগ্য সূত্রের খবর, বর্তমানে নোটিস পিরিয়ডে রয়েছেন জৈন। খুব শীঘ্রই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হতে পারে।   ২০২২ সালে নীতীন প্যাটেলের কাছ থেকে টিম ইন্ডিয়ার প্রধান ফিজিওর দায়িত্ব নিয়েছিলেন কমলেশ জৈন। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের বারবার চোটে ছিটকে যাওয়ার ঘটনায় চাপ বাড়ছিল তার উপর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দলের মেডিক্যাল সাপোর্ট ব্যবস্থায় পরিবর্তনের পথে হাঁটছে বিসিসিআই।   শুধু চোটের সমস্যা নয়, বোর্ডের মেডিক্যাল ব্যবস্থার উপরও আস্থা কমেছে বলে খবর। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে নিজস্ব মেডিক্যাল টিম থাকা সত্ত্বেও একাধিক সিনিয়র ক্রিকেটার চিকিৎসা ও পরামর্শের জন্য বাইরের বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন। ফলে বোর্ডের অভ্যন্তরীণ মেডিক্যাল প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।   এর পাশাপাশি সাপোর্ট স্টাফে পরিবর্তনও দলের সমস্যাকে আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সাবেক স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোম দেশাইয়ের বিদায়ের পর তার জায়গায় দায়িত্ব নিয়েছেন অ্যাড্রিয়ান লে রক্স। নতুন সাপোর্ট স্টাফের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে ক্রিকেটারদেরও কিছুটা সমস্যায় পড়তে হয়েছে বলে সূত্রের খবর।   সব মিলিয়ে টিম ইন্ডিয়ার মেডিক্যাল ও ফিটনেস সাপোর্ট সিস্টেমে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। কমলেশ জৈনের পরিবর্তে নতুন ফিজিও নিয়োগ সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ হতে পারে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১০, ২০২৬
ছবি: সংগৃহীত
ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থ পাকিস্তান, বড় লিড ইংল্যান্ডের

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে পাকিস্তানকে অলআউট করে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩০ রান করেছে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ১৯৭ রানে। সিরিজের প্রথম দুই টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। শেষ ম্যাচেও পাকিস্তানকে চাপে রাখার কাজটি প্রথম দিন থেকেই শুরু করে তারা। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৩৩.৫ ওভারেই ১৩৩ রানে গুটিয়ে দেয় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ইংল্যান্ডেরও ভালো হয়নি। ৩৩ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। বেন ডাকেট ১১, জর্ডান কক্স ৪ ও অধিনায়ক জো রুট ৮ রান করে ফিরে যান। এরপর ম্যাচের চিত্র পাল্টে দেন এমিলিও গে ও হ্যারি ব্রুক। চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে এগিয়ে নেন দুজন। গে ১১৪ বলে ৬০ এবং ব্রুক ৯৭ বলে ৭৫ রান করেন। দুজনের বিদায়ের পর ড্যান লরেন্সও ৮২ বলে নয়টি চারে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। লাঞ্চে যাওয়ার আগে ইংল্যান্ডকে আরও শক্ত অবস্থানে নিয়ে যান জেমি স্মিথ। ৫৪ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার গ্যাস অ্যাটকিনসনকে সঙ্গে নিয়ে দলের লিড আরও বাড়ানোর পথে আছেন। অ্যাটকিনসন অপরাজিত আছেন ১৯ রানে। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন রাজানুল্লাহ। মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী ও মোহাম্মদ ইমরান পেয়েছেন একটি করে উইকেট। প্রথম ইনিংসে ১৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে ম্যাচে বড় লিড নিয়ে শেষ টেস্টেও জয় তুলে নেওয়ার পথেই এগোচ্ছে ইংল্যান্ড।

মারিয়া রহমান সেপ্টেম্বর ১০, ২০২৬
ছবি: সংগৃহীত
আইসিসির আগস্টের সেরা খেলোয়াড়ের দৌড়ে হাসান মাহমুদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিং করে এবার আইসিসির মাসসেরার স্বীকৃতির দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন তিনি।   ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা ছিল হাসানের। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন ডানহাতি এই পেসার।   পুরুষদের বিভাগে হাসানের সঙ্গে মাসসেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন। আর নারীদের বিভাগে মনোনয়ন পেয়েছেন থাইল্যান্ডের সুলেপোরন লাওমি, নান্নাপাত কোঞ্চারোয়েনকাই ও লুসি বার্নেট।   ডারউইন টেস্টে প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান। দ্বিতীয় ইনিংসে ৫৬ রানের বিনিময়ে শিকার করেন আরও ৩ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ৯ উইকেটের জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।   অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই পারফরম্যান্সের সুফল পেয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়েও। পুরো সিরিজে ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নেওয়া হাসান বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন।   ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দিনুশা: হাসানের পাশাপাশি মাসসেরার তালিকায় থাকা শ্রীলঙ্কার সোনাল দিনুশাও আগস্টে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাঁহাতি এই ব্যাটার করেন ৪২০ রান। গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কা হারলেও দিনুশার ব্যাট থেকে আসে ১০০ ও ৮৪ রানের দুটি ইনিংস। এরপর কলম্বোয় দ্বিতীয় টেস্টে ফলো-অনে পড়ার পর শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ১০৩ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান করেন তিনি। তার ব্যাটিং নৈপুণ্যে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ফলো-অনে পড়ার পর টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটার হওয়ার কীর্তি গড়েন দিনুশা।   রবিনসনেরও দুর্দান্ত মাস: ইংল্যান্ডের ওলি রবিনসনও আগস্টে বল হাতে ছিলেন দুর্দান্ত। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম দুই টেস্টেই ম্যাচসেরার পুরস্কার পান এই পেসার। প্রথম টেস্টে ৮০ রানে ৮ উইকেট এবং দ্বিতীয় টেস্টে মাত্র ৩৫ রানে ৮ উইকেট নেন রবিনসন। তার বোলিংয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে যায়। পুরো সিরিজে ৭.১৮ গড়ে ১৬ উইকেট শিকার করেন ইংলিশ এই পেসার। অসাধারণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। টেস্ট বোলারদের তালিকায় ২২ ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১০, ২০২৬
ছবি: সংগৃহীত
লড়াই করেও জাপানের কাছে হার বাংলাদেশের মেয়েদের

চীনের মোকি শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।   ম্যাচজুড়ে জাপানের সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয় কোয়ার্টারে একটি গোল করে এগিয়ে যায় জাপান। তৃতীয় কোয়ার্টারেও ১-০ ব্যবধান ধরে রাখে তারা।   শেষ কোয়ার্টারে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে জাপান। ফলে ২-০ গোলের পরাজয় নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।   এই ম্যাচে জয় পেলে গতবার বাংলাদেশের পুরুষ দল যে সাফল্য অর্জন করেছিল, তার পুনরাবৃত্তি করে নারী দলও সরাসরি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেত।   নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে চারটি দল অংশ নেওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা চার দল বিশ্বকাপে জায়গা পাবে। তবে স্বাগতিক ভারত সরাসরি বিশ্বকাপে সুযোগ পেলে পঞ্চম স্থানে থাকা দলটির জন্যও সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন বাংলাদেশ দলের পাকিস্তানি কোচ আরিফ আলী।   বিশ্বকাপে জায়গা পাওয়ার আশা ধরে রাখতে বাংলাদেশকে এখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। আগামী পরশু ওই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া অথবা মালয়েশিয়া।   এদিকে, আগামীকাল অনূর্ধ্ব-২০ পুরুষ জুনিয়র এশিয়া কাপে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে বাংলাদেশ আবারও যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর পরাজিত হলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হবে।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১০, ২০২৬
দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার ইমরান তাহির।
সিপিএলে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নিয়ে ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার ইমরান তাহির। সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।     তার দুর্দান্ত বোলিংয়ের উপর ভর করেই সেন্ট লুসিয়াকে চার উইকেটে হারিয়ে ম্যাচ জেতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বুধবার প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট লুসিয়া কিংসকে ১১৯ রানে অলআউট করে দেয় গায়ানা। জবাবে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা। এই জয়ের নায়ক ছিলেন ইমরান তাহির।     চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই কীর্তি গড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার নজির তৈরি করেন।       এর আগে এই রেকর্ড ছিল কুক আইল্যান্ডসের বোলার টোমাকানুটে রিতাভার দখলে। তিনি ২০২২ সালে ৪৬ বছর ২৯৯ দিন বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন।       তাহির প্রথমে ৪৩ রান করা কামিল পুরানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। এরপর রস্টন চেজ, ম্যাকেঞ্জি ক্লার্ক, ম্যাথিউ ফোর্ড ও জশুয়া বিশপকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন। জশুয়া বিশপ তার গুগলিতে সম্পূর্ণ বিভ্রান্ত হন। রিভিউ নিলেও মাঠের সিদ্ধান্তই বহাল থাকে।       ম্যাচ শেষে ইমরান তাহির নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, ‘সত্যি বলতে আমি অনেক দিন ধরেই এমন একটা পারফরম্যান্সের অপেক্ষায় ছিলাম।       মাঝের ওভারগুলোয় রান আটকে রাখাই আমার কাজ। আমি সব সময় আক্রমণাত্মক বোলিং করতে ভালোবাসি। আমার ছেলে এখনো আমাকে অনুপ্রাণিত করে। ও চায় আমার সঙ্গে খেলতে। এই জায়গায় পৌঁছতে আমি প্রচুর পরিশ্রম করেছি। পরিশ্রমের ফল এভাবে পেলে খুব ভালো লাগে। ব্যক্তিগত রেকর্ড নিয়ে আমি ভাবি না, সবটাই দলের জন্য।’ বয়স যে শুধু সংখ্যা, তা আরও একবার প্রমাণ করে দিলেন ইমরান তাহির। ৪৭ বছর বয়সেও তার লড়াই, ফিটনেস এবং ম্যাচ জেতানোর ক্ষমতা তরুণ ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। 

মারিয়া রহমান সেপ্টেম্বর ১০, ২০২৬
সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই বল হাতে নজর কেড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে দুর্দান্ত বোলিং করেছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহিরও। দুজনের কার্যকর বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংস মাত্র ১১৯ রানেই অলআউট হয়ে যায়।সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ম্যাচটিতে ইমরান তাহির একাই শিকার করেন ৫ উইকেট। আর সিপিএলে নিজের প্রথম ম্যাচেই বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ।   গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের স্পিন ভেলকির সামনে অসহায় ছিল সেন্ট লুসিয়া। কামিল পুরানের ৩৫ বলে ৪৩ এবং ওবার পিয়েনারের ২৮ বলে ৩৫ রান ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। ফলে ১৮.৫ ওভারে স্রেফ ১১৯ রানে অলআউট হয় কিংস। তাহির ৫ ও মিরাজ নিয়েছেন ৩ উইকেট।   সেন্ট লুসিয়া কিংস ১৪ রানে টিম সেইফার্টকে হারানোর পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জুটি গড়ে। জন ক্যাম্পবেলকে ফিরিয়ে সেই জুটি ভাঙলেন মিরাজ। সেই মোমেন্টাম কাজে লাগিয়ে কামিল পুরান ও রোস্টন চেজকে চাপে ফেলে আউট করেছেন ইমরান তাহির। মিরাজও স্পিন সহায়ক উইকেট কাজে লাগিয়ে বোলিং ভেলকি অব্যাহত রাখেন। ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে কিংসের কোমর ভেঙে দেন তিনি।   বাকি কাজ সেরেছেন ইমরান তাহির। ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে তিনি ৫ উইকেট শিকার করেন। ৪৭ বছর বয়সেও ফাইফার নিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান তারকা। মিরাজ ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৩টি শিকার ধরেন।   জবাব দিতে নেমে কিছুটা ভুগতে হয়েছে গায়ানাকেও। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মিরাজ ৪ বলে মাত্র ১ রান করে আউট হয়েছেন। তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসন সমান ৩৭ রান করলে ৯ বল এবং ৪ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় গায়ানা। আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির ৮ ম্যাচে ১৪ পয়েন্ট।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ১০, ২০২৬
‘পেলে’ নামটি কীভাবে পেলেন ব্রাজিলের ফুটবল সম্রাট?

  এডসন আরান্তেস দো নাসিমেন্তো নামটি হয়তো অনেকের কাছেই অপরিচিত। কিন্তু ‘পেলে’ নামটি উচ্চারণ করলেই ফুটবলপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে এক কিংবদন্তির ছবি। ব্রাজিলের ফুটবল সম্রাট, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় পেলে ৮২ বছর বয়সে ইহকাল ত্যাগ করেছেন। তবে কীভাবে এডসন আরান্তেস দো নাসিমেন্তো ‘পেলে’ হয়ে উঠেছিলেন? এই নামের পেছনে আছে মজার এক গল্প।   পেলে খুব অল্প বয়সেই ফুটবল বিশ্বে নিজের ছাপ ফেলেছিলেন। মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে বিশ্বকাপের ফাইনালে গোল করে ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতা হন তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে চলেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনি জিতেছেন তিনটি বিশ্বকাপ শিরোপা।   কিংবদন্তিতুল্য ক্যারিয়ার ও অসাধারণ ফুটবল প্রতিভাই পেলেকে খেলাটির সবচেয়ে বড় তারকাদের একজন করে তুলেছিল। কিন্তু তার বিখ্যাত নামটি কীভাবে এলো, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই।   পেলে জন্মগ্রহণ করেন ব্রাজিলের ত্রেস কোরাসোয়েস শহরে। তার পুরো নাম ছিল এডসন আরান্তেস দো নাসিমেন্তো। বাবা ডনদিনহো ছিলেন ফ্লুমিনেন্সের ফুটবলার। তার আসল নাম ছিল জোয়াও রামোস দো নাসিমেন্তো। মা সেলেস্তে আরান্তেস।   পেলের প্রথম নামটি মূলত বিজ্ঞানী টমাস এডিসনের নাম অনুসরণ করে ‘এডিসন’ বানানে লেখা হয়েছিল। পরে তার বাবা-মা নামের বানান থেকে ‘আই’ বাদ দিয়ে ‘এডসন’ রাখেন। তবে জন্মসনদের একটি টাইপিং ভুলের কারণে বিভিন্ন নথিতে তার নাম ‘এডিসন’ হিসেবেও লেখা হয়েছিল। আর ‘পেলে’ নামটি আসে আরও ভিন্নভাবে।   ব্রাজিলের অনেক তারকা ফুটবলারই এক নামে পরিচিত- নেইমার, কাকা কিংবা পেলের মতো। তবে পেলের ডাকনামের উৎস নিয়ে বেশ কয়েকটি গল্প প্রচলিত থাকলেও সবচেয়ে বেশি গ্রহণযোগ্য গল্পটি তার শৈশবের সঙ্গে জড়িত।   স্কুলজীবনে পেলে তার প্রিয় এক ফুটবলারের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। সেই ফুটবলার ছিলেন গোলরক্ষক ‘বিলে’। যিনি ছিলেন পেলের বাবার সতীর্থ এবং ভাস্কো দা গামার হয়ে খেলতেন।   পেলে ছোটবেলায় ‘বিলে’ নামটি ভুল উচ্চারণ করে ‘পেলে’ বলতেন। সেই ভুল উচ্চারণই একসময় তার ডাকনামে পরিণত হয়। কিংবদন্তি ফুটবলার নিজেও তার আত্মজীবনীতে লিখেছেন, ‘পেলে’ নামটির অর্থ কী, তা তিনি নিজেই জানতেন না। এমনকি তার শৈশবের বন্ধুরাও জানতো না।   কিন্তু স্কুলের সেই ভুল উচ্চারণ আর থামেনি। বরং ধীরে ধীরে ‘পেলে’ নামটিই স্থায়ী হয়ে যায়। এরপর সাত দশকেরও বেশি সময় ধরে এডসন আরান্তেস দো নাসিমেন্তোকে গোটা বিশ্ব চিনেছে শুধু এক নামে। সেটা হচ্ছে পেলে!

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ১০, ২০২৬
ছবি : রয়টার্স
ফেয়েনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু

বার্সেলোনার গোলের ক্ষুধা যেন কিছুতেই মিটছে না। লা লিগায় টানা দুই ম্যাচে পাঁচ গোল করে জয়।     এবার ইউরোপের মঞ্চেও সেই একই দাপট। চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ফেয়েনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শুরু হলো বার্সার ইউরোপযাত্রা। ক্যাম্প ন্যু তখন বৃষ্টির চাদরে ঢাকা। ম্যাচ শুরুর আগেই গ্যালারির দর্শকরা ভিজে একাকার।     রেফারির বাঁশির পরও থামেনি বৃষ্টি। তবে মাঠের সেই বৃষ্টি বেশিক্ষণ বাধা হয়ে থাকেনি বার্সার আক্রমণে। দুই মিনিট না পেরোতেই বৃষ্টির ফোঁটার সঙ্গে শুরু হলো গোলের ঝড়। তিন মিনিট পূর্ণ হওয়ার আগেই ফেয়েনুর্ডের জালে বল পাঠিয়ে দিল বার্সেলোনা।     লামিন ইয়ামাল ও রাফিনিয়ার যৌথ আক্রমণে চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমে নিজেদের গোলের খাতা খুলল কাতালান ক্লাবটি। এ গোল সংখ্যা কততে বা কোথায় গিয়ে থামবে, তা সময় বলে দেবে। তবে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ফেয়েনুর্ডের বিপক্ষে ৫-১ গোলের বড় জয়ে সূচনাটা মধুর করে রাখল হান্সি ফ্লিকের দল। বার্সার হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া। এ ছাড়া একটি করে গোল পান করিম আদেইয়েমি, লামিন ইয়ামাল ও গ্যাব্রিয়েল জেসুস।     চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা ৫টি প্রতিযোগিতামূলক ম্যাচের চারটিতেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল জালে পাঠিয়েছে বার্সেলোনা।       ম্যাচের তৃতীয় মিনিটেই ইয়ামাল খুঁজে নেন তাঁর অধিনায়ক রাফিনিয়াকে। বল হাতে নিয়ে ওয়াতানাবকে পাশ কাটিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর এক দুর্দান্ত ‘বডি ফেইন্ট’ বা শরীরী ছলনায় সেন্ট জুস্টে ও ভ্যানহাউটে—দুজনকেই স্লাইড করতে বাধ্য করে পরাস্ত করেন। ফেয়েনুর্ড গোলরক্ষক আর্নস্ট চেষ্টা করেছিলেন সামাল দিতে, কিন্তু তাঁরও কোনো উপায় ছিল না।       ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ক্যানসেলোর পাস পেয়ে বাম দিক দিয়ে বক্সের দিকে এগিয়ে যান আদেইয়েমি। বক্সের বাইরে থেকে তাঁর বাঁকানো দুর্দান্ত শট ফেইনুর্ড গোলরক্ষক আর্নস্টকে পরাস্ত করে জায়গা করে নেয় টপ-রাইট কর্নারে।     বিরতির পর ৫৭তম মিনিটে পেদ্রির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। এরপর ৭৭তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বার্সার লিড ৪-০ করেন ইয়ামাল। নতুন মৌসুমে এটি ছিল তাঁর অষ্টম গোল।       ৮২তম মিনিটে ফেইনুর্ডের হয়ে একটি গোল শোধ করেন সেম স্টেইন। তবে তিন মিনিট পরই ব্যবধান আবার বাড়িয়ে দেন বার্সার জেসুস। ইয়ামালের ক্রস থেকে হেডে করা এই গোলটি বার্সেলোনার জার্সিতে তাঁর প্রথম। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

মারিয়া রহমান সেপ্টেম্বর ১০, ২০২৬
কোমো সভাপতি মিরওয়ান সুয়ারসো নিজের আসন ছেড়ে দিচ্ছেন। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগে ঐতিহাসিক অভিষেক, প্রবীণ সমর্থকদের আসন ছাড়ছেন ক্লাব সভাপতি

নতুন অভিজ্ঞতাকে আলিঙ্গনের অপেক্ষায় কোমো। আগামীকাল রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অভিষেক হতে যাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।     ঐতিহাসিক এই মুহূর্তে নিজেদের আসন ছেড়ে প্রবীণ সমর্থকদের জায়গা করে দিচ্ছেন ক্লাবটির সভাপতি মিরওয়ান সুয়ারসো ও কয়েকজন পরিচালক।       নিজেদের মাঠ স্তাদির জিউসেপ্পে সিনিগালিয়ায় কাল রাতে জার্মান ক্লাব আরবি লাইপজিগের মুখোমুখি হবে কোমো। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১৩ হাজার হলেও ইউরোপীয় ম্যাচের জন্য সেটি কমিয়ে আনা হয়েছে ১১ হাজারে। তাই অনেক সমর্থক টিকিট পাননি।       এ অবস্থায় নিজেদের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুয়ারসো ও ক্লাবের কয়েকজন কর্মকর্তা। অগ্রাধিকার দেওয়া হবে ১৯৫০ সালে বা তার আগে জন্ম নেওয়া সমর্থকদের, যারা কোমোর নানা উত্থান-পতনের সাক্ষী এবং খারাপ সময়েও ক্লাববে সমর্থন জুগিয়েছেন।     সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারসো লিখেছেন, ‘কম ধারণক্ষমতা ও সীমিতসংখ্যক টিকিটের কারণে যারা ম্যাচটি দেখতে চেয়েছিলেন, তাদের সবাইকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি ও ক্লাবের কয়েকজন পরিচালক এই ম্যাচের জন্য নিজেদের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।       ইন্দোনেশিয়ার এই ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র নির্মাতা আরো লিখেছেন, ‘আমরা চাই, সবচেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা সমর্থকেরা—১৯৫০ সালে বা তার আগে জন্ম নেওয়া এবং কোমোকে প্রতিটি বিভাগ ও প্রতিটি সময়ে অনুসরণ করা ভক্তরা এই আসনগুলো পান। আমরা এমন সমর্থকদের আমাদের আসন দিতে পেরে সম্মানিত হবো।’     কোমোর প্রধান কোচ স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা সেন্ট্রাল মিডফিল্ডার সেস্ক ফাব্রেগাস। ২০২৪ সালে তিনি ক্লাবটির দায়িত্ব নেন। তার কোচিংয়ে আমূল বদলে যায় কোমো।     ইতালিয়ান সিরি আ-তে গত মৌসুমে চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়। 

মারিয়া রহমান সেপ্টেম্বর ০৯, ২০২৬
মিচেল স্যান্টনার। সংগৃহীত ছবি
জাতীয় দলের জন্য বিগ ব্যাশ ছাড়লেন স্যান্টনার

বিগ ব্যাশ লিগে খেলার আকর্ষণীয় প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন নিউ জিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আর্থিক হাতছানির চেয়ে দেশের ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।   নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে কেন্দ্রীয় চুক্তি ছেড়ে ‘ক্যাজুয়াল’ চুক্তি বেছে নেওয়ার প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে তাঁরা বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। স্যান্টনারের সামনেও ছিল একই পথ বেছে নেওয়ার সুযোগ। তবে শেষ পর্যন্ত তিনি কেন্দ্রীয় চুক্তিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।   বিগ ব্যাশের সময়েই নিউ জিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম চলায় দেশটির ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ ও জাতীয় দলের দায়িত্বের মধ্যে একটি বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। টিম সাইফার্ট, অ্যাডাম মিল্ন, লকি ফার্গুসন, ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যানের মতো ক্রিকেটাররা এরই মধ্যে ‘ক্যাজুয়াল’ চুক্তির পথে হেঁটেছেন। একই ধরনের চুক্তিতে ছিলেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনও।   নিউ জিল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আর্থিক আয় তুলনামূলক কম হওয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক ক্রিকেটারের কাছেই গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে। তবে স্যান্টনার মনে করছেন, দেশের ক্রিকেটে তাঁর এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিউ জিল্যান্ড হেরাল্ডকে স্যান্টনার বলেন, বিগ ব্যাশের প্রস্তাবটি সত্যিই আকর্ষণীয় ছিল এবং বিষয়টি নিয়ে তিনি গুরুত্ব দিয়েই ভেবেছেন।   তিনি বলেন, ‘মিথ্যা বলব না, প্রস্তাবটি ভালো ছিল। তারা জানত, চুক্তির শর্ত এবং সামনে যা কিছু আসবে, সবকিছু বিবেচনায় রেখেও প্রস্তাবটি আকর্ষণীয় হতে হবে। আমিও বিষয়টি নিয়ে ভেবেছিলাম। কিন্তু আমাদের সামনে যা কিছু আছে, সেদিকে তাকালে মনে হয়, টেস্টে আমি প্রতিটি ম্যাচ না খেললেও দলে আমার একটি ভূমিকা থাকবে।’   সাদা বলের অধিনায়কত্বও তাঁর সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। ‘ক্যাজুয়াল’ চুক্তিতে থেকেও নেতৃত্ব চালিয়ে যাওয়ার একটি সম্ভাব্য পথ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছিল। তবে সেটিকে উপযুক্ত মনে হয়নি স্যান্টনারের।   তিনি আরও বলেন, ‘অধিনায়কত্ব ছাড়তে চাই না আমি। আমার জন্য তাই সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল। অবশ্য এমন আলোচনাও হয়েছিল যে, একটা পথ বের করা যেত। কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে না থেকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার চেষ্টা করা এই পর্যায়ে ঠিক হতো কি না, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’   সামনে নিউ জিল্যান্ডের জন্য ব্যস্ত সাদা বলের সূচি। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ এবং তার পরের বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টেই দলের নেতৃত্ব দিতে চান তিনি। স্যান্টনার বলেন, ‘আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। তার পরের বছর নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি এসবের অংশ হতে চাই। তখনও যদি দলের নেতৃত্ব দিতে পারি, তাহলে দারুণ হবে।’   তবে সতীর্থদের ‘ক্যাজুয়াল’ চুক্তি বেছে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করছেন না স্যান্টনার। বরং নিউ জিল্যান্ড ক্রিকেটের আর্থিক বাস্তবতা তিনি বুঝতে পারছেন।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
রুবেলের আন্তর্জাতিক অভিষেক নিয়ে মাইক হাসির সঙ্গে তুলনা বাশারের

অস্ট্রেলিয়ায় উদীয়মান ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টিতে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশের রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল। ৯ দলের এই আসরে ১০ ম্যাচে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেন তিনি। এরপর থেকে তাকে নিয়ে ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনা। যদিও ৩০ বছর বয়সী এই স্পিনারের ক্রিকেটে পদচারণা নতুন নয়!   রুবেল এখনও বাংলাদেশ জাতীয় দলে ডাক পাননি। তবে যেভাবে ক্রিকেটসংশ্লিষ্টদের আলোচনার কেন্দ্রে রয়েছেন, যেন ডাক পাওয়া সময়ের ব্যাপার। তবে কথা হচ্ছে ৩০ বছর বয়সে তার আন্তর্জাতিক অভিষেক হওয়াটা কেমন হতে পারে! এই প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইক হাসি’র উদাহরণ টেনেছেন।   ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বাশার বলেন, ‘আমরা তাকে (রুবেল) গত বছরের বিপিএল থেকে নজরে রেখেছি। যে নিয়মিত মিস্ট্রি বল করে আসছে। এমনকি সে ভালো একজন ফিল্ডারও। যদিও সে অতটা তরুণ নয়, কিন্তু মাইক হাসিও আন্তর্জাতিক অভিষেক (২৮ বছর বয়সে ওয়ানডে এবং দুই বছর পর টেস্ট) করেছিলেন বেশ দেরিতে। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটারে পরিণত হন। রুবেলের ক্ষেত্রেও বয়স বাধা হবে না।   দেরিতে অভিষেক হওয়ার পর মাইক হাসি ৭৯টি টেস্ট ম্যাচে ৫১.৫২ গড়ে ৬২৩৫ রান এবং ১৯টি সেঞ্চুরি করেছেন। তার টেস্ট ব্যাটিং গড় সবসময় ৫০-এর উপরে ছিল। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ১২,৩৯৮ এবং সেঞ্চুরি ২২টি। ২০০৬ সালে তিনি বিশ্বের নম্বর ওয়ান ওয়ানডে ব্যাটসম্যান হয়েছিলেন। এই ফরম্যাটে ১৮৫ ম্যাচে তিনি ৪৮.১৫ গড়ে ৫৪৪২ রান করেন হাসি। এ ছাড়া ৩৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেন প্রায় ৩৮ গড়ে ৭২১ রান।   এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ডারউইন টেস্টে বাংলাদেশ ইতিহাসগড়া জয় পায়, এর এক সপ্তাহ পরেই ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে ওই ভেন্যুতে আলো ছড়ান রহস্যময় স্পিনার রুবেল। জাতীয় দলের পাইপলাইনে থাকা এবং নতুন-অভিজ্ঞ ক্রিকেটারের অংশগ্রহণে আয়োজিত ওই টুর্নামেন্টে তিনি যথাক্রমে ১৮ রানে ৪, ২৫ রানে ৩, ১৫ রানে ৪, ৩০ রানে ৩, ২১ রানে ৫ এবং ১৫ রানে ৩ উইকেট শিকার করেন।   প্রসঙ্গত, চট্টগ্রামের ঘরোয়া লিগে এবং জাতীয় দলের নেটে নিয়মিতই বল করতেন রহস্য স্পিনার রুবেল। গত বছর আচমকা এসসিএল টি-টোয়েন্টি লিগে সুযোগ পাওয়ার পর চট্টগ্রাম বিভাগের হয়ে বল হাতে নিজেকে প্রমাণ করেন। পরে সুযোগ আসে লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেটেও। সবশেষ বিপিএলে নাম লিখিয়ে পুরোপুরি আলোচনায় আসেন রুবেল। তিনি বল হাতে যেন সবসময় আলাদা, অন্যরকম তার অ্যাকশন এবং বিশেষত তার দুসরা ডেলিভারির কারণে।  

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
জরিমানার মুখে আরেক পাকিস্তানি ক্রিকেটার

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার গুল ফিরোজা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।   ম্যাচের পঞ্চম ওভারে হংকংয়ের বাঁহাতি স্পিনারের বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ ব্যবস্থা না থাকায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে সাজঘরে ফেরার পথে ব্যাটের দিকে ইশারা করে তিনি ব্যাটে বল লেগেছে বলে জানান এবং আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করন।   ইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৮ (আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখানো) লঙ্ঘনের অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয় অপরাধ। ফলে তার শৃঙ্খলা রেকর্ডে মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ২-এ।   চলতি এশিয়া কাপে পাকিস্তান দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি শাস্তির মুখোমুখি হলেন। এর আগে ভারতের বিরুদ্ধে ম্যাচে শেফালি বর্মাকে আউট করে উইকেটের দিক ইশারা করে উদযাপন করায় পাক অধিনায়ক ফাতেমা সানাকেও ১০% জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।   হংকংকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার, অন্যদিকে প্রথম সেমিফাইনালে লড়াই করবে বাংলাদেশ ও ভারত।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।   লের জয়ে তিন গোলই মেসির।    এর মধ্য দিয়ে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দুইটি রেকর্ড ভেঙে ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।    ফুটবল বিশ্বকাপে এই প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন মেসি।   এর আগে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করার সময় রোনালদোর বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন ।   এছাড়া আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির ১১তম হ্যাটট্রিক। এতদিন যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক ছিলেন মেসি-রোনালদো (১০টি)। তবে ১১ হ্যাটট্রিক নিয়ে এখন এককভাবে এই কৃতিত্বের মালিক হলেন মেসি।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
রুবেলের আন্তর্জাতিক অভিষেক নিয়ে মাইক হাসির সঙ্গে তুলনা বাশারের

অস্ট্রেলিয়ায় উদীয়মান ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টিতে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশের রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল। ৯ দলের এই আসরে ১০ ম্যাচে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেন তিনি। এরপর থেকে তাকে নিয়ে ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনা। যদিও ৩০ বছর বয়সী এই স্পিনারের ক্রিকেটে পদচারণা নতুন নয়!   রুবেল এখনও বাংলাদেশ জাতীয় দলে ডাক পাননি। তবে যেভাবে ক্রিকেটসংশ্লিষ্টদের আলোচনার কেন্দ্রে রয়েছেন, যেন ডাক পাওয়া সময়ের ব্যাপার। তবে কথা হচ্ছে ৩০ বছর বয়সে তার আন্তর্জাতিক অভিষেক হওয়াটা কেমন হতে পারে! এই প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইক হাসি’র উদাহরণ টেনেছেন।   ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বাশার বলেন, ‘আমরা তাকে (রুবেল) গত বছরের বিপিএল থেকে নজরে রেখেছি। যে নিয়মিত মিস্ট্রি বল করে আসছে। এমনকি সে ভালো একজন ফিল্ডারও। যদিও সে অতটা তরুণ নয়, কিন্তু মাইক হাসিও আন্তর্জাতিক অভিষেক (২৮ বছর বয়সে ওয়ানডে এবং দুই বছর পর টেস্ট) করেছিলেন বেশ দেরিতে। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটারে পরিণত হন। রুবেলের ক্ষেত্রেও বয়স বাধা হবে না।’   দেরিতে অভিষেক হওয়ার পর মাইক হাসি ৭৯টি টেস্ট ম্যাচে ৫১.৫২ গড়ে ৬২৩৫ রান এবং ১৯টি সেঞ্চুরি করেছেন। তার টেস্ট ব্যাটিং গড় সবসময় ৫০-এর উপরে ছিল। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ১২,৩৯৮ এবং সেঞ্চুরি ২২টি। ২০০৬ সালে তিনি বিশ্বের নম্বর ওয়ান ওয়ানডে ব্যাটসম্যান হয়েছিলেন। এই ফরম্যাটে ১৮৫ ম্যাচে তিনি ৪৮.১৫ গড়ে ৫৪৪২ রান করেন হাসি। এ ছাড়া ৩৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেন প্রায় ৩৮ গড়ে ৭২১ রান।   এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ডারউইন টেস্টে বাংলাদেশ ইতিহাসগড়া জয় পায়, এর এক সপ্তাহ পরেই ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে ওই ভেন্যুতে আলো ছড়ান রহস্যময় স্পিনার রুবেল। জাতীয় দলের পাইপলাইনে থাকা এবং নতুন-অভিজ্ঞ ক্রিকেটারের অংশগ্রহণে আয়োজিত ওই টুর্নামেন্টে তিনি যথাক্রমে ১৮ রানে ৪, ২৫ রানে ৩, ১৫ রানে ৪, ৩০ রানে ৩, ২১ রানে ৫ এবং ১৫ রানে ৩ উইকেট শিকার করেন।   প্রসঙ্গত, চট্টগ্রামের ঘরোয়া লিগে এবং জাতীয় দলের নেটে নিয়মিতই বল করতেন রহস্য স্পিনার রুবেল। গত বছর আচমকা এসসিএল টি-টোয়েন্টি লিগে সুযোগ পাওয়ার পর চট্টগ্রাম বিভাগের হয়ে বল হাতে নিজেকে প্রমাণ করেন। পরে সুযোগ আসে লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেটেও। সবশেষ বিপিএলে নাম লিখিয়ে পুরোপুরি আলোচনায় আসেন রুবেল। তিনি বল হাতে যেন সবসময় আলাদা, অন্যরকম তার অ্যাকশন এবং বিশেষত তার দুসরা ডেলিভারির কারণে।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানসিটির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার সিটি। পর্তুগালের ক্লাব পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা। দলের হয়ে দুটি গোলই করেছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড।   ম্যাচের শুরুতে বেশ সতর্ক ফুটবল খেলেছে দুই দল। নিজেদের মাঠে পোর্তো রক্ষণ সামলে সিটির আক্রমণ ঠেকানোর দিকেই বেশি মনোযোগ দেয়। স্বাগতিকদের গোলরক্ষক দিওগো কোস্তাও কয়েকবার দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।   প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করলেও সিটির সামনে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। অন্যদিকে, প্রথম ৪৫ মিনিটে পোর্তোও সিটির গোলমুখে কোনো শট অন টার্গেটে নিতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।   বিরতির পর অবশ্য ম্যাচের চিত্র পাল্টে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ৪৭ মিনিটে এনজো ফার্নান্দেসের বাড়ানো দারুণ ক্রস থেকে হেডে বল জালে পাঠান হালান্ড। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।   গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে পোর্তো। তবে সিটির সংগঠিত রক্ষণভাগের সামনে স্বাগতিকদের আক্রমণগুলো কার্যকর হয়ে ওঠেনি। পুরো ম্যাচে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে খুব বেশি কঠিন পরীক্ষা দিতে হয়নি।   নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যানসিটির ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে (৯০+১) রায়ান আইত-নুরির বাড়ানো পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড।   জোড়া গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হয়ে ৪০ ম্যাচে ৩৬ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হালান্ড। তাঁর দুই গোলেই পোর্তোর মাঠ থেকে ২-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করল ম্যানচেস্টার সিটি।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ০৯, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

পররাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয়

বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করতে ঢাকায় বৈঠক

মোঃ নাহিদ হোসেন সেপ্টেম্বর ০৯, ২০২৬