খেলাধুলা

৭ মিনিটে ২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল

শাহ মোঃ সিজু মিয়া অক্টোবর ২০, ২০২৫ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লা লিগার রোববার রাতের ম্যাচে গেতাফেকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দলের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে।

ম্যাচের ৭৭ থেকে ৮৪ মিনিটের মধ্যে গেতাফের দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন। এর মধ্যেই এমবাপে জয়সূচক গোলটি করেন।

 

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। প্রথমার্ধে ৯টি শট নিলেও কোনোটি কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়—মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ড পরই গেতাফের অ্যালেন নিয়ম ভিনিসিয়ুস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দিলে সরাসরি লাল কার্ড দেখেন। তিন মিনিট পরই বদলি খেলোয়াড় গিলারের পাস থেকে গোল করেন এমবাপে।

 

এমবাপে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেলেন। ৮৪তম মিনিটে গেতাফের অ্যালেক্স সানক্রিস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে দলটি ৯ জনে নেমে আসে।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারা লা লিগার শীর্ষে, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে বাংলাদেশের স্বর্ণ জয়

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। এই জয়ের ফলে দলটি আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।  ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশীপে অনুর্ধ্ব ১৯ বালক বিভাগে বাংলাদেম স্বর্ণপদক জয়লাভ করেছিল। তখন স্বর্ণজয়ী দলের সদস্য ছিল মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা এবং আবুল হাসেম হাসিব। ২০২৩ ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক জয়লাভ করেছিল। গতবছর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছিল।  ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ৮-১১ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক নিশ্চিত করে।  গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল- তিন দলই সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। তবে পরবর্তীতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিস ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে পরাজিত করেন। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাফিস ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে স্বর্ণজয় নিশ্চিত করেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট এই সাফল্যে উচ্ছাস প্রকাশ করে বলেন, এ অর্জনের কৃতিত্ব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, স্পন্সর এবং ক্রীড়াবান্ধব সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৭ হাজার ফুট উচ্চতায় এবং প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে গিয়ে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও খেলোয়াড়রা দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। এদিকে অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে পরাজিত হয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরে গেছে। তাদের সামনে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি। গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। আগামী শুক্র ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।

জান্নাতুল ফেরদৌস জেমি এপ্রিল ০৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সময় ঘোষণা করল বিসিবি

সংগৃহীত

এক লাল কার্ডে বার্সার সর্বনাশ, ১৯ বছরের খরা কাটল আতলেতিকোর

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির দাপট, লিভারপুল বিধ্বস্ত ২-০ ব্যবধানে

ছবি: সংগৃহীত
লাল কার্ডে বিপাকে বার্সা, ক্যাম্প ন্যুতে অ্যাতলেটিকোর ঐতিহাসিক জয়

ক্যাম্প ন্যুতে দাপুটে পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে বার্সেলোনাকে। দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলায় সুযোগ কাজে লাগিয়ে ২-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেল দিয়েগো সিমিওনের দল।   ২০০৬ সালের পর প্রথমবারের মতো ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে হারানোর কৃতিত্ব দেখাল অ্যাতলেটিকো। দীর্ঘ ১৯ ম্যাচের অপেক্ষার অবসান ঘটিয়ে এই জয় তুলে নেয় মাদ্রিদের ক্লাবটি। দলের হয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ ও আলেক্সান্ডার সরলথ।   ম্যাচের ৪৪ মিনিটে ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় বার্সা। এরপর পুরো দ্বিতীয়ার্ধ প্রায় একজন কম নিয়েই খেলতে হয় তাদের, যা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।   পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনা। ৫৮ শতাংশ বল দখল এবং ১৮টি শট নেওয়ার পরও গোলের দেখা পায়নি তারা। বিপরীতে সীমিত সুযোগ পেয়েও কার্যকর ফুটবল খেলেছে অ্যাতলেটিকো।   ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন আলভারেজ, যা এই মৌসুমে তার চ্যাম্পিয়ন্স লিগে নবম গোল। এরপর ৭০ মিনিটে বদলি খেলোয়াড় সরলথের ভলিতে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে অতিথিরা।   এখন দ্বিতীয় লেগে মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা। দুই গোলের ঘাটতি পুষিয়ে সেমিফাইনালে ওঠা তাদের জন্য সহজ হবে না।

আক্তারুজ্জামান এপ্রিল ০৯, ২০২৬ 0
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ক্রিকেটারদের বড় সুখবর দিলেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আইসিসি এবং এসিসিতে বাংলাদেশের প্রতিনিধির নাম জানাল বিসিবি

ছবি: সংগৃহীত

হাভার্টজের শেষ মুহূর্তের গোলে আর্সেনালের জয়

ছবি: সংগৃহীত
এক যুগ পর রিয়ালকে হারিয়ে এগিয়ে বায়ার্ন

চল্লিশে এসেও পোস্টে দেয়াল হয়ে দাঁড়ালেন মানুয়েল নয়ার। করলেন দারুণ সব সেভ। এরপর, বিরতির আগে-পরে দারুণ দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বায়ার্ন মিউনিখ। শেষদিকে ব্যবধান কমাতে পারলেও, ঘরের মাঠে হার এড়াতে পারল না রেয়াল মাদ্রিদ।   সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে সফরকারীরা। লুইস দিয়াস ও হ্যারি কেইনের গোলে পিছিয়ে পড়ার পর, ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। মঙ্গলবার রাতের এই হাইভোল্টেজ ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। দুই দলই সুযোগ নষ্ট করেছে অসংখ্য, নয়তো স্কোরলাইন বড় হতে পারতো আরও। বল দখলে সামান্য পিছিয়ে ছিল রেয়াল মাদ্রিদ। তবে দুই দলই গোলের জন্য শট নিয়েছে ২০টি করে। রেয়ালের ৯টি শট লক্ষ্যে ছিল, বায়ার্নের আটটি। এক যুগেরও বেশি সময় পর রেয়ালের বিপক্ষে জয়ের দেখা পেল বায়ার্ন। এর আগে তারা মাদ্রিদের দলটির বিপক্ষে সবশেষ জিতেছিল ২০১১-১২ আসরে, সেমি-ফাইনালের প্রথম লেগে, ২-১ গোলে। সেবার ফিরতি লেগে রেয়ালও একই ব্যবধানে জয়ের পর, টাইব্রেকারে জিতে এগিয়ে যায় বায়ার্ন। ওই আসরে চ্যাম্পিয়নও হয় তারা। এরপর স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে জয়ের পথটাই যেন ভুলে গিয়েছিল বায়ার্ন, আরও চারবার নকআউটে দেখায় মোট আট ম্যাচ খেলে জিততে পারেনি একটিও (রেয়াল জেতে ছয়টি, দুটি ড্র)। সেই গেরো এবার কাটাতে পারল জার্মান চ্যাম্পিয়নরা। অষ্টম মিনিটে রেয়ালের ডি-বক্সে ফেদেরিকো ভালভের্দের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বায়ার্ন; তবে হাত শরীর সোজা থাকায় রেফারি সাড়া দেননি। পরের মিনিটে আরেক দফা বেঁচে যায় স্বাগতিকরা। গোলমুখে একদম ফাঁকায় বল পেয়ে যান উপামেকানো, গোলরক্ষক আন্দ্রি লুনিন আগেই ডানদিকে ঝাঁপিয়ে পড়েছিলেন; কিন্তু ঠিকমতো শট নিতে পারেননি বায়ার্ন ডিফেন্ডার। গোললাইন থেকে কোনোমতে ক্লিয়ার করেন আলভারো কাররেয়াস। পরের কয়েক মিনিটে পাল্টা আক্রমণে দারুণ দুটি সুযোগ তৈরি করে রেয়ালও। ষোড়শ মিনিটে কিলিয়ান এমবাপের শট পা দিয়ে আটকানোর দুই মিনিট পর, ভিনিসিউস জুনিয়রের জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন মানুয়েল নয়ার। গত শনিবার লা লিগায় মায়োর্কার বিপক্ষে হারের ম্যাচে রেয়ালের রক্ষণের দুর্বলতা ছিল স্পষ্ট। এখানে ২৮তম মিনিটে আরও বড় ভুলে গোল হজম করতে যাচ্ছিল দলটি। ডি-বক্সেই লুনিনের পাস ধরে কী বুঝে ব্যাকপাস দেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার থিয়াগো, যখন গোলরক্ষকের সামনেই ছিলেন সের্গে জিনাব্রি। বায়ার্ন ফরোয়ার্ড তড়িৎ প্রথম ছোঁয়ায় শটও নেন, তবে গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। হাফ ছাড়ে রেয়াল। ওখান থেকে দ্রুত প্রতি-আক্রমণ শাণায় তারা। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে কোনাকুনি শট নেন এমবাপে এবং আরেকটি দারুণ সেভ করেন ৪০ বছর বয়সী নয়ার। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে ডেডলক ভাঙে ৪১তম মিনিটে। জিনাব্রির ছোট থ্রু পাস ডি-বক্সে ধরেই নিখুঁত শটে লুনিনকে পরাস্ত করেন দিয়াস। বিরতির পর খেলা পুনরায় শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। মাঝমাঠে রেয়ালের থেকে পজেশন কেড়ে নিয়ে দ্রুত আক্রমণ শাণায় সফরকারীরা এবং মাইকেল ওলিসের পাস ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়ে প্রথম ছোঁয়ার শটে ঠিকানা খুঁজে নেন কেইন। চোট কাটিয়ে ফেরা ইংলিশ তারকার মৌসুমে গোল হলো ৪১ ম্যাচে ৪৯টি। এর মধ্যে ১১টি এবারের চ্যাম্পিয়ন্স লিগে। দ্বিতীয় গোল খেয়ে যেন রেয়ালের আত্মবিশ্বাস নড়ে যায়। ৫৭তম মিনিটে আবার বিপজ্জনক সীমানায় পজেশনও হারায় তারা। বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে শট নেন কেইন, পা বাড়িয়ে কোনোমতে আটকান ভালভের্দে। একটু পর মাঠের অন্য পাশে রক্ষণে গড়বড় হয়, উড়ে আসা বল ক্লিয়ার করতে হেডে নয়ারকে বাড়ানোর চেষ্টা করেন উপামেকানো; কিন্তু হয়নি ঠিকঠাক। বল পেয়ে যান ভিনিসিউস, তবে পাশের জালে মেরে হতাশা বাড়ান তিনি। কয়েক মিনিটের মধ্যে নিশ্চিত দুটি সুযোগ নষ্ট করেন এমবাপে। ৬৬তম মিনিটে তার শট দারুণ ক্ষিপ্রতায় আটকে দেন নয়ার, দুই মিনিট পর দুরূহ কোণ থেকে ফরাসি ফরোয়ার্ডের শট হয় লক্ষ্যভ্রষ্ট। অনেক ব্যর্থতার পর, অবশেষে ৭৪তম মিনিটে সাফল্যের দেখা পায় রেয়াল। ম্যাচে প্রথমবার পরাস্ত হন নয়ার। ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড গোলমুখে দুর্দান্ত ক্রস বাড়ান, আর পা বাড়িয়ে বল লক্ষ্যে পাঠান এমবাপে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের গোল হলো ১৪টি, মৌসুমে সব মিলিয়ে হলো ৩৯টি, ৩৭ ম্যাচে। ওই গোলে যেন ঘুমন্ত এক শহর জেগে ওঠে। ফিরে পাওয়া আত্মবিশ্বাসে রেয়ালও বারবার আক্রমণে উঠতে থাকে। ভিনিসিউস-এমবাপের প্রতিটি শটে বাড়ছিল গ্যালারির সাদা অংশের গর্জন। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ডি-বক্সে ফাঁকায় বল পান জামাল মুসিয়ালা, কিন্তু তার দুর্বল শট লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে এমবাপের আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রেয়ালকে।

মো: দেলোয়ার হোসাইন এপ্রিল ০৮, ২০২৬ 0
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

দায়িত্ব নিয়েই প্রথমে কী করবেন, জানালেন তামিম

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি ‘অবৈধ’ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল

সংগৃহীত ছবি

মুখোমুখি লড়াইয়ে রিয়াল-বায়ার্ন: পরিসংখ্যানে কার দাপট বেশি?

0 Comments