খেলাধুলা

উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা

মোঃ ইমরান হোসেন জানুয়ারী ১১, ২০২৬ 0

বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি। ভাদোদারায় অনুষ্ঠিত এই ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থের সঙ্গে ম্যাচ অফিসিয়াল হিসেবে কাজ করছেন শরফুদ্দৌলা। মাঠে মূল আম্পায়ারের ভূমিকায় রয়েছেন ভারতের কেএন আনান্থাপাদ্মানাভান।

আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদ্দৌলা ইবনে শহীদ আন্তর্জাতিক ক্রিকেটে একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত আম্পায়ার হিসেবে পরিচিত। এখন পর্যন্ত তিনি ৩২টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজের ব্রিজবেন টেস্টেও মূল আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে শরফুদ্দৌলার ভারতে উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে অনেকের মনে। যখন একজন বাংলাদেশি আম্পায়ার নির্বিঘ্নে ভারতে দায়িত্ব পালন করতে পারছেন, তখন নিরাপত্তাজনিত সমস্যার যুক্তিতে বাংলাদেশের দল কেন যেতে পারবে না—এমন প্রশ্ন উঠেছে একটি মহলে। এমনকি কেউ কেউ মনে করছেন, এই বিষয়টি সামনে এনে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চাপের মুখে ফেলতে পারে? তবে এ নিয়ে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

৪৯ বছর বয়সী শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পর্যন্ত ১১৮টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। নারী ক্রিকেটেও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ২০১৭ ও ২০২১ নারী ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া চলমান বিপিএলেও নিয়মিত দায়িত্ব পালন করছিলেন শরফুদ্দৌলা। সর্বশেষ গত বৃহস্পতিবার নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। মাত্র তিন দিনের ব্যবধানে আইসিসির ডাকে সাড়া দিয়ে ভারতে পাড়ি জমান এই অভিজ্ঞ বাংলাদেশি আম্পায়ার।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হলো

ছয় মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানও ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে সাত মাস পর। মিরপুরে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।   তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। মিরাজ মিডল অর্ডারে কার্যকরী ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। পেস আক্রমণে গতিতারকা নাহিদ রানার সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী। সাদা বলের ক্রিকেটে তাসকিন নিয়মিত হলেও টেস্টে ১৭ মাস পর ফিরেছেন তাসকিন আহমেদ। আজ মিরপুর টেস্টের আগে সবশেষ ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাসকিন খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটনে ২০২৪ সালের ডিসেম্বরে।   উইকেটরক্ষকের গ্লাভস পরবেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে উইকেট ব্যাটিংবান্ধব মনে হচ্ছে। টসের সময় তিনি বলেন, ‘উইকেটটা বেশ ভালোই মনে হচ্ছে। আপনি যদি শেষ কয়েকটি ম্যাচের দিকে খেয়াল করেন, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে, তাহলে এটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট। এর কৃতিত্ব আমি টমিকেই দেব। আমার মতে পেসাররা ভালো ছন্দে আছে। তাসকিন আহমেদ দলে ফিরেছে। সে অনেক অভিজ্ঞ। নাহিদ রানা ভালো ফর্মে আছে আর ইবাদতও দলে ফিরে এসেছে।’   পাকিস্তান আজ দুই ক্রিকেটারকে অভিষেক করিয়েছে। আব্দুল্লাহ ফজল, আজান আওয়াইস—দুই ক্রিকেটারই টপ অর্ডারে ব্যাটিং করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে আওয়াইসের চার সেঞ্চুরি রয়েছে। টপ অর্ডারে আছেন ইমাম উল হকও। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে মোহাম্মদ রিজওয়ানের হাতে।   বাংলাদেশের একাদশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক) , মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, নাহিদ রানা   পাকিস্তানের একাদশ শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আব্দুল্লাহ ফজল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, সালমান আলী আগা, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস, নোমান আলী

মো: দেলোয়ার হোসাইন মে ০৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

নিজের সিদ্ধান্তেই বিপাকে কোহলি

ছবি: সংগৃহীত

টসে হেরে ব্যাট হাতে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ২৬ সুপারস্টার: জুড বেলিংহ্যাম

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ছবি : আইসিসি
মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তবে সিরিজ শুরুর আগে বিশাল এক ধাক্কা খেল সফরকারীরা।  অনুশীলনে বাঁ হাঁটুতে চোট পাওয়ায় মিরপুরে প্রথম টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাটিং স্তম্ভ বাবর আজম। আজ রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসক দল বাবর আজমের চোটের অবস্থা পর্যবেক্ষণ করছে। তার সর্বশেষ পরিস্থিতি পরে জানানো হবে।  বাবরের জায়গায় পাকিস্তানের একাদশে কে ঢুকতে পারেন, সে ব্যাপারে কিছু জানায়নি পিসিবি। ধারণা করা হচ্ছে, আবদুল্লাহ ফজল অথবা আজান আওয়াইশের টেস্ট অভিষেক হতে পারে। তারা দুজনই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার।

মারিয়া রহমান মে ০৮, ২০২৬ 0
জোহাদ রেজা চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টে জাতীয় সংগীত গাইবেন জোহাদ

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত
বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি

এবারও পারলো না জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবার পথে এবার তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়ালো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গতবার সেমিফাইনালে খেলতে ব্যর্থ হওয়ায় বেভারিয়ান্সরা এবার দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করায় দুই লেগ মিলিয়ে ৫-৬ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস এরেনায় পিএসজির প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট আর্সেনাল।   গতকাল মিউনিখের আলিয়াঁজ এরেনায় ম্যাচ শুরুর তিন মিনিটেরও কম সময়ের মধ্যে পাল্টা আক্রমণে গোল করে এগিয়ে যায় পিএসজি। ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে লুইস এনরিকের দলের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। পুরো ম্যাচে বায়ার্নের আক্রমণভাগকে অনেকটাই নিষ্ক্রিয় রাখতে সক্ষম হয় পিএসজি, যদিও যোগ করা সময়ে হ্যারি কেন একটি গোল শোধ দেন। ম্যাচ শেষে পিএসজির ফরোয়ার্ড ডিসায়ার ডুয়ে বলেন, “এটি ছিল অসাধারণ একটি ম্যাচ, মিউনিখে আরেকটি জাদুকরী রাত, তাও আবার দুর্দান্ত একটি দলের বিপক্ষে। ছোটবেলা থেকেই আমরা এমন ম্যাচ খেলার স্বপ্ন দেখেছি। এখন আমরা দল হিসেবে এটি উপভোগ করবো।” গত মৌসুমে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল প্যারিসের জায়ান্টরা। সেই আলিয়াঁজ এরেনায় ফিরে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল পিএসজি। বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফাইনালে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালের বিপক্ষে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফরাসি ক্লাবটি। ১৯৯০ সালের পর থেকে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করা একমাত্র দল রিয়াল মাদ্রিদ। এবার সেই কীর্তিতে নাম লেখাতে চায় পিএসজি। প্রথমার্ধে রেফারির বেশ কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিল স্বাগতিক বায়ার্ন। তবে প্যারিসে প্রথম লেগে ৫-৪ হারের ম্যাচে যে ধারালো আক্রমণ দেখা গিয়েছিল, এবার তা ছিল না। ২০২০ সালে লিসবনে পিএসজিকে হারিয়ে শিরোপা জয়ের পর থেকে ফাইনালে উঠতে পারেনি ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “আমি দীর্ঘ সময় হতাশ হয়ে থাকতে পারি না। অবশ্যই আমরা খুব শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অল্প ব্যবধানে দুটি ম্যাচ হেরেছি।” দুই দলই সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের ৫২তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। যদিও বায়ার্নের খেলোয়াড়দের বেশী পরিশ্রান্ত মনে হয়েছে। প্রথম লেগে দুর্দান্ত খেলা মাইকেল ওলিসে এবার ছিলেন নিষ্প্রভ। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন এবং লিগ ওয়ান শিরোপার পথে থাকা পিএসজি- দুই দলই সপ্তাহান্তের লিগ ম্যাচে অনেক খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল। তবে প্রথম লেগের তুলনায় দুই দলই মাত্র একটি করে পরিবর্তন আনে। ইনজুরিতে থাকা আশরাফ হাকিমির পরিবর্তে পিএসজির একাদশে সুযোগ পেয়েছিলেন ফাবিয়ান রুইজ। প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ বলা হচ্ছিল এবং বুধবারের ম্যাচও শুরুতে একই উত্তেজনা দেখা যায়। রুইজের দারুণ থ্রু পাসে বাম দিক দিয়ে কাভিচা কাভারাটসখেলিয়া ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেন ডেম্বেলের কাছে। নিখুঁত ফিনিশে ডেম্বেলে বল জালে প্রবেশ করান। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩৬ সেকেন্ডে গোল হজম করেও ফিরে এসেছিল বায়ার্ন। কিন্তু এবার আর ঘুড়ে দাঁড়াতে পারেনি। প্রথম আধাঘণ্টায় ওলিসে, কেন ও জসুয়া কিমিচ বারবার ভুল পাস দিয়ে আক্রমণ নষ্ট করেন। ৩০ মিনিটে ভিটিনহার ক্লিয়ারেন্স হুয়াও নেভেসের হাতে লাগলে পেনাল্টির আবেদন জানায় বায়ার্ন, কিন্তু রেফারি হুয়াও পিনহেইরো তা নাকচ করে দেন। এর আগে পিএসজির ফুলব্যাক নুনো মেন্ডেসের হ্যান্ডবলের পরও দ্বিতীয় হলুদ কার্ড না পাওয়ায় ক্ষুব্ধ হয় স্বাগতিকরা। পিএসজি দ্বিতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিল। কিন্তু ম্যানুয়েল নয়্যার দারুণ দক্ষতায় নেভেসের হেড পোস্টের বাইরে পাঠান। বিরতির ঠিক আগে ছন্দ ফিরে পায় বায়ার্ন। জামাল মুসিয়ালার  একটি নিচু শটে পিএসজি গোলরক্ষক মাটভে সাফোনোভ দারুণ দক্ষতায় রুখে দেন।  দ্বিতীয়ার্ধে পিএসজি আরও পরিণত ফুটবল খেলে। রক্ষণে নেমে বায়ার্নের চাপ সামাল দেয়। একইসাথে কাউন্টার এ্যাটাকও বজায় রাখে।  বায়ার্ন বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায় যোগ করা সময়ে। এটি ছিল কেনের এবারের আসরে সপ্তম গোল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কেনের গোলটি শেষ পর্যন্ত সান্তনা হয়ে থেকেছে।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ০৭, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

রবিনহো জুনিয়রকে মারায় ক্ষমা চাইলেন নেইমার, মিটমাট হলেও এতদূর গড়াল কেন

মেয়ে জিয়ানিন্নার সঙ্গে ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

ম্যারাডোনার মৃত্যু ঘিরে নতুন বিস্ফোরণ: মেয়ের অভিযোগে তোলপাড়

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। ছবি: সংগৃহীত

রায় ১০ জুন: দোষী হলে ৭ বছরের জেল হতে পারে নাসিরের

0 Comments