খেলাধুলা

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

মারিয়া রহমান জানুয়ারী ১৬, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে সিলেট টাইটান্সকে ৫ রানে হারিয়ে বিপিএলের কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে থাকার পথ অনেকটাই নিশ্চিত করল নাজমুল শান্তর দল।

 

১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেট শেষ ওভার পর্যন্ত লড়াই চালালেও প্রয়োজনীয় রান তুলতে পারেনি। ২০ ওভারে তারা থামে ১৪২ রানে। শেষ ১২ বলে ২৫ রান দরকার থাকলেও মঈন আলীর ঝড়ো ক্যামিও সত্ত্বেও লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি তাদের।

 

তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় সিলেট। তৌফিক খান তুষার রিপন মণ্ডলের বলে উঁচু শট খেলতে গিয়ে ধরা পড়েন। তিনে নেমে মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি; মাত্র ১ রান করে ফিরেছেন।

 

এরপর পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে রানরেট তেমন বাড়েনি। ৩০ বলে ৪১ করা ইমনকে এলবিডব্লিউ করে ফেরান মোহাম্মদ রুবেল। এরপর আফিফ হোসেন ও মুমিনুলও দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে সিলেটের ওপর।

 

শেষদিকে মঈন আলী ঝড় তোলেন—১২ বলে ২৭ রান করেন, যার মধ্যে ছিল তিনটি ছক্কা। কিন্তু ১৯তম ওভারে রিপন মণ্ডলের বলে বড় শট খেলতে গিয়ে আউট হওয়ায় সিলেটের জয়-সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। রাজশাহীর হয়ে রিপন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। বিপর্যয়ের মুখে দলকে টানেন মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। ৩২ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা।

 

২১ বলে ৩৪ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন শান্ত। মুশফিকও ভালো খেললেও হাফ-সেঞ্চুরি পাননি; ৩০ বলে ৪০ রানে ফেরেন। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের ১১ বলে ১৬ রানের ক্যামিওতে রাজশাহী ১৪৭ রান তোলে।

 

সিলেটের হয়ে শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নেন।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
লিভারপুলের হয়ে শেষ ম্যাচেই ইতিহাস সালাহর

মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে নেওয়ার সংকেত দেওয়া হলো ম্যাচের ৭৪তম মিনিটে। গোটা অ্যানফিল্ড তখন মুখরিত হয়ে উঠল করতালিতে। মিশরীয় তারকা হাত নেড়ে জবাব দিলেন সবার অভিবাদনের। একে একে তাকে আলিঙ্গনে বাঁধলেন সতীর্থরা। সিজদাহ দিয়ে মাঠ ছাড়লেন তিনি, লিভারপুলের জার্সিতে শেষবারের মতো!   প্রিমিয়ার লিগের শেষ দিন রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো সালাহর ৯ বছরের লিভারপুল অধ্যায়। শেষটায় একটি রেকর্ডও সঙ্গী হলো তার। স্টিভেন জেরার্ডকে (৯২) ছাড়িয়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিলেন তিনি (৯৩)।   সালাহর শেষটা যদিও জয়ে রাঙাতে পারেননি তার সতীর্থরা। ম্যাচটি ১-১ ড্র হয়েছে। তবে এই ম্যাচে এক পয়েন্ট পেয়েই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত হয়েছে লিভারপুলের।   ঘরের মাঠে এ দিন গোলও পেতে পারতেন সালাহ। ১৯তম মিনিটে তার ফ্রি-কিক লাগে পোস্টে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে কার্টিস জোন্সের গোলে এগিয়ে যায় লিভারপুল। এই গোলে অবদান রেখে জেরার্ডকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পা রাখেন সালাহ। তবে পাঁচ মিনিট পরই গোলটি শোধ করে দেয় ব্রেন্টফোর্ড। এর মিনিট দশেক পর দর্শকদের তুমুল করতালিতে মাঠ ছাড়েন সালাহ।   গত বছর ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি করলেও, পরিবর্তিত পরিস্থিতিতে গত মার্চের শেষ দিকে এই তারকা ফরোয়ার্ড জানিয়ে দেন, চলতি মৌসুম শেষে লিভারপুলে তার যাত্রার সমাপ্তি।   ২০১৭ সালে তখনকার ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে নিয়ে আসে লিভারপুল। এই ক্লাবের প্রথম মিশরীয় ফুটবলার দ্রুতই হয়ে ওঠেন দলের অবিচ্ছেদ্য অংশ এবং সমর্থকদের মধ্যমণি। আগের কোচ ইয়ুর্গেন ক্লপের আক্রমণের পরিকল্পনার সবচেয়ে বড় অস্ত্র ছিলেন তিনি। এই জার্মান কোচের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগসহ সব শিরোপাই জিতেছে ক্লাবটি এবং প্রতিটি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সালাহ।   বর্তমান কোচ আর্না স্লটের অভিষেক মৌসুমে লিভারপুল যে গতবার লিগ শিরোপা পুনরুদ্ধার করে, সেখানেও বড় অবদান ছিল সালাহর; আসরের সর্বোচ্চ ২৯টি গোল করেন তিনি।   কিন্তু গত মৌসুমের ধার তার খেলায় পাওয়া যাচ্ছিল না এবার। কোচ তাকে বেশ কিছু ম্যাচে রাখেননি শুরুর একাদশে। কোচের সঙ্গে তার মনোমালিন্য আর ক্লাবের সঙ্গে দূরত্ব নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। তাকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এক ম্যাচে তাকে স্কোয়াড থেকেই বাদ দেন স্লট।   পরে অবশ্য কোচের সঙ্গে সালাহর সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু পুরোপুরি জোড়া লাগেনি আর কখনোই। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-২ গোলের হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা শঙ্কায় পড়লে, সালাহ সামাজিক মাধ্যম এক্স-এ দলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। এই মৌসুমে দলের অধারাবাহিকতার কথা তুলে ধরে সাবেক কোচ ক্লপের কোচিংয়ে সাফল্য পাওয়া সেই আক্রমণাত্মক কৌশলে ফেরার আহ্বান জানান তিনি।   তার ওই মন্তব্য নিয়ে প্রশ্নে ব্রেন্টফোর্ড ম্যাচের আগে স্লট বলেন, “মো (সালাহ) ও আমার লক্ষ্য একই, আমরা এই ক্লাবের জন্য সেরাটা চাই…।” তবে শেষ ম্যাচে এই তারকাকে খেলানো হবে কি না, সেদিন তা নিশ্চিত করতে রাজি হননি কোচ।   শেষ পর্যন্ত অবশ্য বিদায়ী ম্যাচে শুরু থেকেই খেললেন সালাহ। উপলক্ষটাও রাঙালেন রেকর্ড গড়ে। এ দিন ম্যাচ শেষেও তার জন্য বিশেষ আয়োজন রেখেছিল লিভারপুল।   লিভারপুলে শেষ মৌসুমে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে সালাহ গোল ও অ্যাসিস্ট করেছেন সমান সাতটি করে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে তার গোল ১২টি, অ্যাসিস্ট ১০টি।   লিভারপুলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থান থেকে বিদায় নিলেন সালাহ। ৪৪২ ম্যাচে তার গোল ২৫৭টি। সঙ্গে অ্যাসিস্ট ১২৩টি। এছাড়া জিতেছেন অনেক ব্যক্তিগত পুরস্কার।

মো: দেলোয়ার হোসাইন মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বার্নাব্যু অধ্যায়ের ইতি টানলেন আলাবা

আইসিসি লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে আইসিসি

ছবি: সংগৃহীত

২ রানে ৬ উইকেট! ইতিহাস গড়ে আলোচনায় নাবিল মাস্টার

ছবি: সংগৃহীত
সব শঙ্কা কাটিয়ে টিকে গেল টটেনহ্যাম

ধারাবাহিক ব্যর্থতায় চোখরাঙানি ছিল ৪৯ বছরে প্রথমবার দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল টটেনহ্যাম হটস্পার। শেষ ম্যাচের বাঁচা-মরার লড়াইয়ে এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল উত্তর লন্ডনের ক্লাবটি।   টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার লিগের শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে টটেনহ্যাম। প্রথমার্ধে গোলটি করেন জোয়াও পালিনিয়া।   শেষ ছয় ম্যাচে তৃতীয় এবং ৩৮ ম্যাচে দশম জয় পেল টটেনহ্যাম। সেই সঙ্গে ১১ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে ১৭তম হলো রবের্তো দে জেরবির দল।   ভীষণ চাপে মাঠে নেমে শুরু থেকে আক্রমণে আধিপত্য করলেও, ডেডলক ভাঙতে পারছিল না টটেনহ্যাম। অবশেষে ৪৩তম মিনিটে দলকে পথ দেখান পালিনিয়া। কর্নারে প্রথমে তার হেড পোস্টে বাধা পাওয়ার পর, ফিরতি বল ছয় গজ বক্সে পেয়ে নিচু শটে গোলটি করেন পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার।   প্রথমার্ধে গোলের জন্য ১৪ শট নিয়ে ওই একটিই লক্ষ্যে রাখতে পারে টটেনহ্যাম।   ওই একটি গোল যে তাদের কাছে কতটা কাঙ্ক্ষিত, তা তাদের বাঁধভাঙা উদযাপনেই ফুটে ওঠে।   একই সময়ে শুরু ম্যাচে লিডস ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে উড়িয়েও, দ্বিতীয় স্তরে নেমে গেল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ৩৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে দলটি।   প্রিমিয়ার লিগে টানা ১৪ বছর খেলে চ্যাম্পিয়নশিপে অবনমন হলো ওয়েস্ট হ্যামের।   আর টেবিলের নিচের দুই দল বার্নলি ও উলভারহ্যাম্পটনের অবনমন আগেই নিশ্চিত হয়েছিল।   আগের রাউন্ডেই শিরোপা নিশ্চিত করা আর্সেনাল জয়ের আনন্দেই আসর শেষ করেছে। ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ী দলটি এদিন ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।   ৩৮ ম্যাচে ২৬ জয় সাত ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৮৫।   অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শেষ করল ম্যানচেস্টার সিটি। ৭৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ পেপ গুয়ার্দিওলার দল।   ব্রাইটনকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয়। ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অ্যাস্টন ভিলা। আর ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করা লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম দল হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।   ষষ্ঠ ও সপ্তম হয়ে বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড ইউরোপা লিগের টিকেট পেয়েছে। আর আট নম্বর দল ব্রাইটন খেলবে উয়েফা কনফারেন্স লিগে।

মো: দেলোয়ার হোসাইন মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হার দিয়েই শেষ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি অধ্যায়

ছবি: সংগৃহীত

রেকর্ড গড়ে লিভারপুলকে বিদায় সালাহর

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষনা করেছে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো। স্বাগতিক যুক্তরাষ্ট্রের দলটিতে গিও রেইনা, জো স্ক্যালি, আলেহান্দ্রো জেনডেয়াসের অন্তর্ভূক্তি অনেককেই বিস্মিত করেছে।  আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে বিশ্বকাপ দলটিকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দিবে যুক্তরাষ্ট্র।  প্রত্যাশানুযায়ী দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাককিনি ও টাইলার এ্যাডামস। এছাড়া প্রথমবারের মত বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ১৩ জন খেলোয়াড়।  ডিসেম্বর থেকে ক্লাব ফুটবলে মূল একাদশে জায়গা না পেলেও রেইনা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। পোচেত্তিনো তার সৃষ্টিশীলতা ও আক্রমনাত্মক গুণকে প্রাধান্য দিয়েছেন। ক্লাব আমেরিকার হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার হিসেবে জেনডেয়াস দলে ডাক পেয়েছেন। মৌসুমের শেষ পাঁচ ম্যাচে তিনি চার গোল করা ছাড়াও দুটি এ্যাসিস্টও করেছেন। তার কারনে দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন দিয়েগো লুনা।  এদিকে ফিটনেস ইস্যুতে দল থেকে ছিটকে গেছেন টানার টেসম্যান। সাম্প্রতিক সময়ে পেশীর ইনজুরিতে ভুগছেন তিনি।  আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। যুক্তরাষ্ট্র স্কোয়াড :  গোলরক্ষক : ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার ডিফেন্ডার : ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, এ্যালেক্স ফ্রিম্যান, ম্যাক ম্যাককেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, এন্টোনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টোন ট্রাস্টি, মিডফিল্ডার : টাইলার এ্যাডামস, সেবাস্টিয়ান বারহল্টার, ওয়েস্টন ম্যাককিনি, ক্রিস্টিয়ান রোল্ডান এ্যাটাকিং মিডফিল্ডার/উইঙ্গার : ব্রেন্ডেন এ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিচ, গিও রেইনা, মালিক টিলম্যান, টিম উইয়াহ, আলেহান্দ্রো জেনডেয়াস স্ট্রাইকার : ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ২৪, ২০২৬
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি

ফাইল ছবি

ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ নিয়েছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

ইনজুরি দুশ্চিন্তায় বিশ্বকাপ পরিকল্পনা বদলাচ্ছে আর্জেন্টিনা

0 Comments