ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল ষোড়শ শতাব্দীর ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। উত্তাল হয়েছিল গোটা ভারতবর্ষ। ৩৩ বছর পর, আরও একটা ৬ ডিসেম্বরে ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনার ঘনঘটা।
শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে 'বাবরি মসজিদ'-এর শিল্যান্যাস করার সিদ্ধান্তে অনড় ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর। সেই অনুষ্ঠানে সমবেত হয়েছেন সৌদি আরবের বিশিষ্ট আমীর মাওলানাসহ লক্ষাধিক মুসল্লিগণ। এই মহতী বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে আগত হাজার হাজার মানুষকে অভ্যর্থনা জানানোর জন্য প্রায় ৪০ হাজার মানুষের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করছেন হুমায়ুন কবীর।
তিনি ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে, পুলিশের সঙ্গে দেখাও করেছেন তিনি। তার ধারণা, শনিবার মোরাদিঘির কাছে প্রায় ৩ লক্ষ মানুষ ২৫ বিঘা জমিতে জড়ো হবেন। তিনি আরও বলেন, ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী রাজ্য থেকে ইসলাম ধর্মের ধর্মীয় নেতারাও আসছেন।
তিনি জানিয়েছেন, সৌদি আরব থেকে দুই জন কাজী সকালেই কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকেই একটি বিশেষ কনভয়ে পৌঁছবেন মুর্শিদাবাদের রেজিনগরে। ইতোমধ্যেই বাবরি মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা রেজিনগরের সভাস্থলে পৌঁছে হুমায়ুন কবীর গোটা বিষয়টি পর্যালোচনা করেন।
এদিন তিনি বলেন, শুধুমাত্র তিন কাঠা জায়গার উপরে, এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি প্রস্তর স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে, হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয়, মুর্শিদাবাদসহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন।
রাজ্য সরকারের টাকা এই মসজিদ নির্মাণে ব্যবহার করবেন না বলেও সাফ জানিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, এতে মসজিদের 'পবিত্রতা' নষ্ট হবে। এটা আমি কোনওমতেই গ্রহণ করব না। ইতোমধ্যেই হাজার হাজার মানুষ মসজিদ নির্মাণের জন্য যে যার সামর্থ্য মত নতুন ইট, পাথর ইত্যাদি সরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন পবিত্র মসজিদ ময়দানে। ধর্মপ্রাণ মুসল্লিদের আনা ইট,কাঠ,পাথরসহ সমস্ত সরঞ্জাম একত্রিত করে মসজিদ নির্মাণের কাজে ব্যবহার করা হবে। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় নামাজ আদায় করার পর জনসভা শুরু হয়,এরপর বিকাল ৩টায় ইসলাম ধর্মের ধর্মীয় রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে মূল বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।
অন্য দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরের মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে শনিবার দুপুর ১টা নাগাদ একটি সম্প্রীতি যাত্রার সূচনা করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ সেই সম্প্রীতি মিছিলে অংশ নেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি চক্রান্ত করে বাংলার মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন লাগাতে চাইছে। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে বাংলার মানুষকে বিজেপির সেই অপচেষ্টাকে রুখতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির তাস খেলা এবার বন্ধ হবে। বাংলায় কোনোরকম ধর্মীয় জিগির তুলে দাঙ্গা হাঙ্গামা করতে দেয়া হবে না। রাজ্য সরকার রাজ্য বাসীর নিরাপত্তা সংক্রান্ত সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি ঘোষণা দেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
নতুন বিমান হামলার আগে কিয়েভে অবস্থানরত বিদেশি ও কূটনীতিকদের দেশ ছাড়তে রাশিয়ার হুমকির পরদিন জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়ন তাদের রুশ রাষ্ট্রদূতদের তলব করেছে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র আনিতা হিপার রাশিয়ার কূটনীতিক ও বিদেশি নাগরিকদের প্রতি হুমকিকে "গ্রহণযোগ্য নয় এমন উত্তেজনা বৃদ্ধি" বলে আখ্যায়িত করেন। হিপার এক পোস্টে আরও জানান, দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং মস্কোর প্রতি আহ্বান জানানো হয়েছে "বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে এবং পূর্ণ ও শর্তহীন যুদ্ধবিরতি দিয়ে আসল শান্তি আলোচনা শুরু করতে"। মে মাসের শুরুতে রাশিয়া ও ইউক্রেন ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় উদ্যাপনের জন্য মস্কোর তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে দুই পক্ষ পরস্পরকে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে দ্রুতই যুদ্ধ পুনরায় শুরু করে। সোমবার মস্কো জানায়, সপ্তাহান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের তীব্র হামলায় চারজন নিহত হওয়ার পর কিয়েভে আরও হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। রাশিয়ার হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির ১০ গুণ বেগে উড়তে পারে। এই হুমকি এলো রাশিয়ার দখলকৃত লুহানস্ক অঞ্চলে গত সপ্তাহে একটি পেশাগত বিদ্যালয়ে হামলায় ২১ জন নিহত হওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করার পর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এই হামলার জবাব দিতে সামরিক প্রস্তুতির নির্দেশ দেন। "বর্তমান পরিস্থিতিতে, রুশ সশস্ত্র বাহিনী কিয়েভের সামরিক-শিল্প সুবিধাগুলোতে পরিকল্পিত হামলা শুরু করছে," সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়। "হামলাগুলো সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র ও কমান্ড পোস্টগুলোকেও লক্ষ্যবস্তু করবে... আমরা বিদেশি নাগরিক, কূটনৈতিক মিশনের কর্মী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীদের যত দ্রুত সম্ভব শহর ছেড়ে যাওয়ার সতর্ক করছি," এতে আরও বলা হয়। কিন্তু দেশ ছাড়ার আহ্বানের জবাবে জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার জানায়, মস্কো "হুমকি, সন্ত্রাস ও উত্তেজনা বৃদ্ধিতে" অবতীর্ণ হয়েছে, যার কারণেই তারা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। "আমরা আজ রাশিয়াকে স্পষ্ট করে দিয়েছি : হুমকিতে আমরা ভয় পাব না এবং পূর্ণ শক্তিতে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাব," মন্ত্রণালয় এক পোস্টে লেখে। নরওয়ে ও নেদারল্যান্ডসও কিয়েভে হামলার হুমকির জবাবে তাদের রুশ রাষ্ট্রদূতদের তলব করে। যুদ্ধের স্পষ্ট সমাপ্তি না দেখা গেলেও, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পুনর্ব্যক্ত করেন যে আলোচনা থমকে যাওয়ায় ওয়াশিংটন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতায় প্রস্তুত রয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে পাকিস্তানের নেওয়া শান্তি উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে অটুট সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর আরবনিউজের। চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সবসময় গুরুত্ব দেবে চীন। তিনি পাকিস্তানের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ইরান সংকট নিরসনে ইসলামাবাদ ইতিবাচক ভূমিকা রাখছে। পাকিস্তান ও চীন যৌথভাবে পাঁচ দফা শান্তি প্রস্তাব দিয়েছে। এতে যুদ্ধবিরতি, সংলাপ, বেসামরিক ও পারমাণবিক স্থাপনার নিরাপত্তা এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। তিনি সম্প্রতি ইরান সফর করে দেশটির নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানকে আয়রন ব্রাদার বা ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের তুলনা নেই। চীনে চার দিনের সফরে থাকা শেহবাজ শরীফের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তিও হয়েছে বলে জানা গেছে।
ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তিকে বড় সাফল্য হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নিজেই বলেছেন, চুক্তিটি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক জ্বালানির মজুত ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখনো আলোচনায় আসেনি । যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয়ে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি। তবে বর্তমান সমঝোতা যুদ্ধবিরতির সময় বাড়াতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালিও আবার খুলে যেতে পারে। এতে বিশ্বজুড়ে তৈরি হওয়া বড় জ্বালানি সংকট কমতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের আলোচনা এগিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। চুক্তি চূড়ান্ত হলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ আবার উন্মুক্ত হবে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবহন হয়। মাত্র ১১ সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। কিন্তু এখন তার অবস্থান অনেকটাই বদলে গেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং তিনি তার প্রতিনিধিদের তাড়াহুড়া না করতে বলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মূলত ইরানের দাবির কাছাকাছি অবস্থানে যেতে বাধ্য হয়েছেন। সবচেয়ে কঠিন বিষয়গুলো পরে আলোচনা করার বিষয়ে তিনি রাজি হয়েছেন। এর বিনিময়ে ইরানকে হরমুজ প্রণালির অবরোধ শিথিল করতে চাপ দেওয়া হয়েছে। তবে এখনো অনেক জটিলতা রয়ে গেছে। ইরানের কাছে এখনো বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমা নিয়েও আলোচনা করতে রাজি হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, দ্বিতীয় ধাপের আলোচনায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, যেকোনো সময় এই নাজুক আলোচনা ভেঙে পড়তে পারে। রিপাবলিকান দলের কট্টরপন্থী নেতারাও ট্রাম্পের সমালোচনা করছেন। তাদের অভিযোগ, ট্রাম্প চাপের মুখে নরম অবস্থান নিয়েছেন এবং আগের লক্ষ্য থেকে সরে এসেছেন।