বিশ্ব

ইরান ও বাংলাদেশের স্পিকার-পর্যায়ে বৈঠক; গালিবাফকে ঢাকা সফরের আমন্ত্রণ

মোঃ নাহিদ হোসেন জুলাই ০৩, ২০২৬
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি


ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ  বাঘের গালিবাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

শুক্রবার (৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে তেহরান সফরে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

বৈঠকে স্পিকার গালিবাফ বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এই সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন।

 

দুই দেশের স্পিকার বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে বিদ্যমান যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়েও মতবিনিময় করেন।

 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সবসময় শান্তি, সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে। আঞ্চলিক ও আন্তর্জাতিক অমীমাংসিত ইস্যুগুলোর টেকসই সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার পথ অনুসরণের আহ্বান জানান তিনি।

 

এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ইরানের জনগণসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

 

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে মোহাম্মদ বাঘের গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ইরানের স্পিকার বাংলাদেশ-ইরান সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে আগ্রহ প্রকাশ করেন।

 

রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই তাকে স্বাগত জানান

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

ছবি: সংগৃহীত
কঙ্গোয় ম্যালেরিয়ায় আক্রান্ত ২ কোটি ৬০ লাখের বেশি, মৃত্যু ৩০ হাজার

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ২০২৫ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬০ লাখের বেশি মানুষ। একই সময়ে রোগটিতে মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজার মানুষের। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।    প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকাশিত তথ্য থেকে এ সংখ্যা জানা গেছে। এতে বলা হয়, গত বছর ম্যালেরিয়ায় মোট ২৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে।   দেশটির জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির উপপরিচালক গাই দেমবো বলেন, ম্যালেরিয়া এখনো কঙ্গোর সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংকটগুলোর একটি।   তিনি বলেন, বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও দেশটির স্বাস্থ্যব্যবস্থা ও সাধারণ মানুষের ওপর ম্যালেরিয়ার চাপ অনেক বেশি। তাই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি নতুন পদ্ধতিও খুঁজে বের করতে হবে।   ইতুরি প্রদেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেমবো জানান, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে চলতি সপ্তাহের শুরুতে দেশজুড়ে ব্যাপকভাবে ম্যালেরিয়ার ওষুধ বিতরণ শুরু করেছে সরকার।   এই কর্মসূচির মাধ্যমে ম্যালেরিয়া প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসায় দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।   ম্যালেরিয়া নির্মূলে সরকার, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সহযোগী সংস্থা ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দেমবো।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আফ্রিকা অঞ্চলে প্রতিবছর ম্যালেরিয়ায় লাখো মানুষের মৃত্যু হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে ছোট শিশুরা।   সূত্র: আনাদোলু

মোঃ নাহিদ হোসেন আগস্ট ১৬, ২০২৬

ভিসার মেয়াদ শেষ হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: কানাডা

তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান

ভূমিকম্পে উদ্ধারকাজে ভেনেজুয়েলার চেয়ে এগিয়ে কলম্বিয়া

ছবি: সংগৃহীত
জার্মানির সঙ্গে ৭০ হাজার কোটি রুপির সাবমেরিন চুক্তির কাছাকাছি ভারত

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রায় ৭০ হাজার কোটি রুপির সাবমেরিন প্রকল্পে এবার অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে ভারতে। জার্মানির সঙ্গে ছয়টি অত্যাধুনিক প্রচলিত সাবমেরিন তৈরির এই প্রকল্পের প্রস্তাব শিগগিরই ভারতের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) অনুমোদনের জন্য উঠতে পারে বলে জানিয়েছে এনডিটিভি। অনুমোদন মিললে চুক্তি সই ও নির্মাণকাজ শুরুর পথ খুলে যাবে।   প্রজেক্ট-৭৫(আই) নামের এই প্রকল্পের আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি সাবমেরিন তৈরি করা হবে। মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স এবং জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমএস) যৌথভাবে ভারতে এসব সাবমেরিন তৈরি করবে। প্রকল্পটি নিয়ে দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চলছে। তবে দাম, বাণিজ্যিক শর্ত এবং প্রযুক্তিগত বিষয় নিয়ে মতপার্থক্যের কারণে চুক্তিটি বারবার পিছিয়েছে।   ভারতের জন্য এই প্রকল্প শুধু ছয়টি নতুন সাবমেরিন কেনার বিষয় নয়। দেশেই সাবমেরিন তৈরি, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের সক্ষমতা গড়ে তোলাও এর বড় লক্ষ্য। এরই মধ্যে টিকেএমএস ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব তৈরি করছে। হায়দরাবাদের ভিইএম টেকনোলজিসের সঙ্গে ভারী টর্পেডো তৈরি, সংযোজন ও ভবিষ্যতে আধুনিকায়নের বিষয়ে কাজ করছে জার্মান প্রতিষ্ঠানটি। টিকেএমএসের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটলাস ইলেকট্রনিকও এতে যুক্ত রয়েছে। পাশাপাশি মুম্বাইয়ের সিএফএফ ফ্লুইড কন্ট্রোলের সঙ্গে পানির নিচে শত্রু সাবমেরিন শনাক্ত ও মোকাবিলার প্রযুক্তি নিয়েও অংশীদারত্ব করেছে টিকেএমএস।   প্রস্তাবিত সাবমেরিনগুলোতে এয়ার-ইন্ডিপেনডেন্ট প্রপালশন বা এআইপি প্রযুক্তি থাকার কথা রয়েছে। এই প্রযুক্তির কারণে সাবমেরিনগুলো সাধারণ ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারবে। এতে আধুনিক সেন্সর, টর্পেডো, ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ভারতীয় নৌবাহিনীর নজরদারি, গোপন অভিযান এবং প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে হামলার সক্ষমতা বাড়বে।   বর্তমানে ভারতীয় নৌবাহিনী প্রচলিত সাবমেরিনের ঘাটতির মুখে রয়েছে। তাই নতুন ছয়টি সাবমেরিন নৌবাহিনীর পানির নিচে অভিযান ও নজরদারি সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সময়ে ভারত মহাসাগরে চীনের সাবমেরিন তৎপরতা বাড়ছে। ফলে ভারতের জন্য পানির নিচে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   এর আগে ফ্রান্সের সহযোগিতায় মাজাগন ডক ভারতে ছয়টি কালভারি শ্রেণির সাবমেরিন তৈরি করেছে। এর প্রথমটি ২০১৭ সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়। সর্বশেষ আইএনএস ভাগশির ২০২৫ সালের জানুয়ারিতে নৌবাহিনীতে কমিশন করা হয়।   সাবমেরিন তৈরিতে জার্মানির সঙ্গে ভারতের সম্পর্ক অবশ্য নতুন নয়। ভারতীয় নৌবাহিনী কয়েক দশক ধরে জার্মান নকশার টাইপ-২০৯/১৫০০ শিশুমার শ্রেণির সাবমেরিন ব্যবহার করছে। এর কয়েকটি সাবমেরিন ভারতের মাজাগন ডকেই তৈরি হয়েছিল। নতুন টিকেএমএস-মাজাগন ডক অংশীদারত্ব সেই পুরোনো সহযোগিতাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারে। এবার মূল লক্ষ্য শুধু সাবমেরিন তৈরি নয়, বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়ানো।   সিসিএস অনুমোদন দিলে পরবর্তী ধাপে চুক্তি সই হবে। এরপর সাবমেরিন নির্মাণ, প্রযুক্তি হস্তান্তর, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে আধুনিকায়নের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

মোঃ ইমরান হোসেন আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯৪

ছবি: সংগৃহীত

লন্ডনের মেফেয়ারে উপসাগরীয় ধনীদের আলাদা এক দুনিয়া

ফরাসি কূটনীতিকদের বিরুদ্ধে গোপন নেটওয়ার্ক গড়ার অভিযোগ ইরানের গোয়েন্দাদের

ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দখল করা এত সহজ নয়, ট্রাম্পকে বার্তা ইরানের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে বলে এক জনসভায় বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।       তার এমন মন্তব্যের পর এর জবাব দিয়েছে ইরান। দেশটি বলেছে, সামাজিক মাধ্যমে পোস্ট করে (টুইট) অথবা রণতরী দিয়ে হরমুজ দখল করা যাবে না। হরমুজ ইরানের ছিল, আছে এবং থাকবে।     এ ব্যাপারে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি শনিবার (১৫ আগস্ট) বলেছেন, “ট্রাম্প বলেছেন, ইরানকে হারানোর পর তিনি হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। হরমুজ কোনো টুইট অথবা রণতরী দিয়ে অথবা কোনো আদেশের মাধ্যমে দখল করা যাবে না। এমনকি রাজনৈতিক বক্তব্য দিয়েও হরমুজ দখল সম্ভব নয়।”       তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে আরও বলেছেন, “বাস্তবতা সম্পূর্ণভাবে স্বীকার করে নিন: এখন পর্যন্ত আপনি কৌশলগত ও মারাত্মক পরাজয়ের মুখে পড়েছেন... যতদিন না আপনি পরাজয়ের এই বাস্তবতা মেনে নিচ্ছেন এবং আপনার অতিরিক্ত কল্পনা বন্ধ করছেন, ততদিন ইরান (হরমুজে) এই অবরোধ বহাল রাখবে।”       গতকাল রাতে ট্রাম্প এক জনসভায় ট্রাম্প ইরান ও হরমুজ নিয়ে বলেন, “ইরানকে পরাজিত করার পর, যারা খুব খারাপভাবে পরাজিত হয়েছে, আমি খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। আর এটি সত্যি।”       ট্রাম্প আরও বলেন, ইরানের মতো খারাপ দেশকে পরাজিত করার জন্য স্বল্প সময়ের জন্য মার্কিনিদের সামান্য বেশি দামে জ্বালানি কেনা উচিত।

মারিয়া রহমান আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা

১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ এ নিরাপত্তা জোরদার

ইরানের পাঁচ কর্মকর্তা ও ব্যক্তির ওপর কানাডার নিষেধাজ্ঞা

0 Comments