সর্বশেষ

ঘোলাটে হচ্ছে এলপিজি জট সংকট বাড়ার আশঙ্কা

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
ঘোলাটে হচ্ছে এলপিজি জট সংকট বাড়ার আশঙ্কা
ঘোলাটে হচ্ছে এলপিজি জট সংকট বাড়ার আশঙ্কা

প্রথমবারের মতো সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে সংস্থাটির নিজস্ব কোনো সংরক্ষণাগার না থাকা, এলপিজি পরিচালনায় সীমিত অভিজ্ঞতা এবং বেসরকারি খাতনির্ভর বাজার কাঠামো—সব মিলিয়ে এ উদ্যোগ ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

 

বিপিসি মূলত জ্বালানি তেল আমদানি ও সরবরাহে অভ্যস্ত। এলপিজি পরিচালনা ও অবকাঠামো ব্যবস্থাপনায় ভিন্ন ধরনের দক্ষতা প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এ ক্ষেত্রে অভিজ্ঞতায় এগিয়ে রয়েছে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান আরপিজিসিএল, যারা দীর্ঘদিন ধরে এলএনজি আমদানি কার্যক্রম পরিচালনা করছে।

বিপিসির বর্তমানে নিজস্ব কোনো এলপিজি সংরক্ষণ সুবিধা নেই। ফলে আমদানিকৃত পণ্য সংরক্ষণের জন্য তাদের বেসরকারি অপারেটরদের ওপর নির্ভর করতে হবে। পরিকল্পনা অনুযায়ী, বেসরকারি জেটি ব্যবহার করে প্রায় ৫০ হাজার টনের জাহাজ খালাস করা যাবে। সংরক্ষণ সুবিধার জন্য প্রতি মেট্রিক টনে মাসে প্রায় ২০ ডলার পর্যন্ত ভাড়া পরিশোধ করতে হতে পারে বিপিসিকে। দীর্ঘ সময় পণ্য অবিক্রীত অবস্থায় পড়ে থাকলে ভাড়া ও ক্ষতিপূরণ বাবদ বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

দেশের এলপিজি বাজারের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করে বেসরকারি খাত। তাদের সংগঠন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)-এর সঙ্গে বিপিসির দরকষাকষি চলছে। ব্যবসায়ীরা চান সরকার নিজ উদ্যোগে বড় চালান আমদানি করুক এবং তারা প্রয়োজন অনুযায়ী ৪০০ থেকে ৫০০ টনের ছোট লটে কিনবে। তবে বিপিসির আশঙ্কা, নিজস্ব স্টোরেজ না থাকায় বড় চালান এনে দ্রুত বিক্রি সম্ভব না হলে ভাড়া ও ডেমারেজের চাপ বাড়বে।

এ বিষয়ে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত।

কীভাবে আমদানি করবে আর কতটুকু আমদানি করবে, তা সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের আমদানি করে দিলে আমরা তা বিক্রি করব।’ এ সংক্রান্ত একটি বৈঠকের কথা শোনা গেলেও এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি। বর্তমানে এলপিজির দাম কমেছে। আমরা কোথাও কারও কাছ থেকে বেশি নিচ্ছি না। সরকার মনিটরিং করলে কেউ বেশি দাম নিতে পারবে না।’

বর্তমানে বিপিসি বছরে ২৭ থেকে ৩০ হাজার মেট্রিক টন এলপিজি সরবরাহ করে, যা মোট বাজারের প্রায় ১ দশমিক ৩ শতাংশ। সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বিপিসি কিছু অবকাঠামোগত উদ্যোগ হাতে নিয়েছে।

চট্টগ্রামের সাগরিকা (উত্তর কাট্টলি) এলাকায় প্রায় ৪০ একর জমিতে এলপিজি প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পেট্রোনাসের সঙ্গে যৌথভাবে বোতলজাতকরণ ও বিতরণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) বাস্তবায়িত হলে দেশের শোধন ক্ষমতা বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংকট সামাল দিতে বিপিসি সৌদি আরব, আজারবাইজানসহ ১১টি দেশের ১২টি প্রতিষ্ঠানের কাছে সরকার-টু-সরকার ভিত্তিতে আমদানির প্রস্তাব পাঠিয়েছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর না হলে এ উদ্যোগ বাস্তবায়নে বাধার আশঙ্কা রয়েছে।

বিপিসি সূত্র জানায়, সৌদি আরব, আজারবাইজান, আলজেরিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ১২টি সরকারি কোম্পানির কাছে এলপিজি সরবরাহের আগ্রহ, শর্ত ও সক্ষমতা জানতে চাওয়া হয়েছে। গত ২১ ও ২৪ জানুয়ারি এসব কোম্পানির কাছে চিঠি পাঠানো হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা কালবেলাকে বলেন, ‘আমরা এলওএবির মাধ্যমে ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী তিন মাসের এলপিজি চাহিদা সংগ্রহ করেছি। ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের জন্য মোট ২ লাখ ৩০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯টি জি-টু-জি প্রতিষ্ঠানের কাছে আমদানির আগ্রহ জানতে চাওয়া হয়েছে এবং আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে কোটেশন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এলপিজি অপারেটরদের সঙ্গে আমরা নিয়মিত সভা করছি। গত ১২ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সভাগুলোতে অপারেটরদের পক্ষ থেকে এলসি খোলা সহজ করা, ডায়নামিক মূল্য নির্ধারণ এবং এলপিজিকে ‘গ্রিন ফুয়েল’ ঘোষণা করার দাবি উত্থাপন করা হয়েছে। ব্যবসায়ীদের এলসি খোলার বিষয়টি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরাসরি মনিটরিং করছে।’

এ ছাড়া সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে আমদানি পর্যায়ে বর্তমানে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিসি এলপিজির ডায়নামিক মূল্য নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করছে এবং দ্রুততম সময়ে আমদানির প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উদ্যোগের মাধ্যমে দ্রুত দেশে এলপিজি সংকট দূর হবে এবং সরবরাহ ব্যবস্থা ফের স্থিতিশীল হবে।

দেশে এলপিজির বার্ষিক চাহিদা এখন প্রায় ১৭ লাখ টনে পৌঁছেছে। চাহিদা দ্রুত বাড়লেও বাজারটি এখনো প্রায় পুরোপুরি বেসরকারি আমদানিনির্ভর। বর্তমানে দেশের এলপিজির বার্ষিক বাজারের আকার প্রায় ২০ হাজার কোটি টাকা। আমদানির বাজারে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে মেঘনা গ্রুপের মেঘনা ফ্রেশ এলপিজি, তাদের দখলে বাজারের ১৭ শতাংশ। এরপর রয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি ১৬ শতাংশ, যমুনা স্পেকটেক জয়েন্ট ভেঞ্চার ১৪ শতাংশ, ওমেরা পেট্রোলিয়াম ১২ শতাংশ এবং বিএম এনার্জি (বিডি) লিমিটেড ১০ শতাংশ।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ

আরও দেখুন
সংগৃহীত
দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা বাড়ছে

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ২ মার্চ পুনরায় শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) বারবার যুদ্ধরত পক্ষগুলোর গুলির মুখে পড়েছে।   উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে:   ৬ মার্চ: ইসরায়েল ও হিজবুল্লাহ বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে আল কাউজাহে তাদের ঘাঁটির ভেতরে তিন শান্তিরক্ষী আহত হন।   ৩০ মার্চ: আদচিত আল কুসায়রের কাছে ইউনিফিল অবস্থানের নিকটে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে একজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।   ৩০ মার্চ: বানি হায়্যানের কাছে তাদের গাড়ি ধ্বংস করে দেওয়া একটি বিস্ফোরণে দুইজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত এবং দুইজন আহত হন।   ৭ এপ্রিল: ইসরায়েলি সেনাবাহিনী একটি লজিস্টিক কনভয় আটকে দেওয়ার পর একজন ইউনিফিল শান্তিরক্ষীকে আটক করে।   ১২ এপ্রিল: বায়দায় ইসরায়েলি ট্যাংক ইউনিফিলের গাড়িতে ধাক্কা দিয়ে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে।   ১৮ এপ্রিল: ইউনিফিল যে প্রতিবেদনে অরাজকতাপন্থী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে, তাদের ছোট অস্ত্রের গুলিতে একজন ফরাসি শান্তিরক্ষী নিহত এবং আরও তিনজন আহত হন।   জাতিসংঘ শান্তিরক্ষীরা প্রথম ১৯৭৮ সালে লেবাননে মোতায়েন করা হয় এবং পরবর্তী সংঘাতগুলোর মধ্য দিয়ে অব্যাহত রয়েছে, যার মধ্যে রয়েছে ২০২৪ সালের যুদ্ধ যখন ইউনিফিলের বাহিনী বারবার গুলির মুখে পড়ে। এই মিশনের ম্যান্ডেট বছরের শেষে শেষ হওয়ার কথা রয়েছে।

আবরার আল মামুন সাহাফ এপ্রিল ১৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

কালবৈশাখী ঝড়ে উত্তাল পদ্মা, দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধের জবাবে হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

ছবি: সংগৃহীত

তেল সংকটে চরম ভোগান্তি, রাজধানীতে পাম্পগুলোতে দীর্ঘ লাইন

ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা এক সপ্তাহ বন্ধ

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে কলেজ প্রশাসন আগামী সাত দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।   শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।   এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।   পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ এবং মীর হামিদুর। তারা দুজনই ছাত্রদলের পৃথক দুটি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।   প্রাথমিক তথ্যমতে, মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে মুয়াজ ও হামিদুরের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে হামিদুরের পক্ষের লোকজন মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন।   এর কিছুক্ষণ পর হামিদুর বাইরে গেলে তাকে স্টিলের পাইপ দিয়ে আঘাত করা হয়। এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।   খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।   এ ঘটনায় নাফিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।   কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান জানান, আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদুর বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তদন্তের স্বার্থে আগামী সাত দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

আক্তারুজ্জামান এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা নিহত বা নিখোঁজ

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা নিয়ে এনটিআরসিএর জরুরি বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে ফটোগ্রাফারকে চাপাতি দেখিয়ে ছিনতাই, ক্যামেরা-ল্যাপটপ লুট

ছবি: সংগৃহীত
বিমানবন্দর থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হলো

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।   বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়।   বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, তার পাসপোর্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষের স্টপলিস্টে থাকায় তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি। পরে তাকে অফলোড করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।   দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। পরে তিনি বাসায় ফিরে যান।   এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আক্তারুজ্জামান এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু স্থাপনের কাজ শুরু

ছবি : সংগৃহীত

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল

মার্কিন নৌ-অবরোধ: ইরানি বন্দরগুলো চাপে

0 Comments