প্রবাসী

বড়লেখা ফাউন্ডেশন ইউকের নতুন কমিটি : নেতৃত্বে স্বপন ও রোকন

মারিয়া রহমান মে ০৭, ২০২৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পূর্ব লন্ডনে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সামাজিক-সেবামূলক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভার মধ্য দিয়ে ২০২৬-২৮ মেয়াদের জন্য গঠন করা হয়েছে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক সফিকুল হক স্বপন, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সলিসিটর আবুল কালাম রোকন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফয়সাল উদ্দীন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদ হোসেন রানার নামও ঘোষণা করা হয়।


আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ মে) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ি সভাপতি, বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ। সভা সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক ইউসুফ জাকারিয়া খান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সূচনা করেন ফয়সাল উদ্দীন।


দুই পর্বে বিভক্ত সভার প্রথমাংশে সদ্যপ্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনের বিগত মেয়াদের বিভিন্ন মানবিক ও চ্যারিটিমূলক কার্যক্রম তুলে ধরা হয়। কোষাধ্যক্ষ সলিসিটর আবুল কালাম রোকন আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় নির্বাচন পর্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ফাইজ মোহাম্মদ রহমান। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সুহেল রহমান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু রহমান। তাদের তত্ত্বাবধানে নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ ছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য বিদায়ি সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের নেতারা ও বিশিষ্ট ব্যক্তিরা।


তারা সংগঠনের অতীত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক সফিকুল হক স্বপন বলেন, বড়লেখা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। এই পথচলায় সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আমার একান্ত কাম্য।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

প্রবাসী

আরও দেখুন
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত এ তালিকার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিশ্চিত করেছে।   দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার সব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি থাকলেও আপাতত ২৫টি এজেন্সির নামই তালিকাভুক্ত করা হয়েছে। তবে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া ও শ্রমবাজার চালুর বিষয়ে এখনো মালয়েশিয়া সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।   তালিকাভুক্ত ২৫ এজেন্সি এফডব্লিউসিএমএস-এর প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ, আর্থ-স্মার্ট বাংলাদেশ, খান জাহান আলী ওভারসিজ, আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।   মালয়েশিয়া ২০২৪ সালের ১ জুন থেকে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত রাখে। এতে প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। পরে তাদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীকে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত হলেও এখনো প্রায় ৫ হাজার কর্মী মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে শ্রমবাজার দ্রুত চালুর আশা তৈরি হলেও, নতুন কর্মী পাঠানোর পদ্ধতি ও শর্ত নিয়ে এখনো দুই দেশের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।   মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরেই সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। অতীতে কয়েক দফা শ্রমবাজার বন্ধ ও চালুর পেছনেও এ ইস্যু বড় ভূমিকা রেখেছে। সংশ্লিষ্টদের মতে, নতুন চুক্তির আওতায় কতজন কর্মী যাবে, কোন প্রক্রিয়ায় যাবে এবং কী শর্ত থাকবে—এসব বিষয় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানো শুরু হবে।   এর আগে মালয়েশিয়া সরকার ১০টি নির্ধারিত শর্ত পূরণ করতে সক্ষম রিক্রুটিং এজেন্সির তালিকা চাইলেও বাংলাদেশ কয়েকটি শর্ত শিথিলের অনুরোধ জানায়। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার এফডব্লিউসিএমএস-এর প্রকাশিত তালিকায় ২৫টি এজেন্সির নাম এসেছে।

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

মালদ্বীপে সাঈদীর মৃত্যুবার্ষিকী পালিত, আলোচনা ও দোয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট

ছবি: সংগৃহীত
ওমানে বাংলাদেশিদের কৃষি ভিসায় আবেদন, সময় আছে আর তিন দিন

দীর্ঘদিন পর ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য কৃষি খাতে নতুন করে ভিসার সুযোগ তৈরি হয়েছে। দেশটির কৃষি সংস্থার আল ধাহিরাহ শাখার আওতায় বাংলাদেশিদের জন্য নির্ধারিত কৃষি ভিসায় আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ আগস্ট।   ওমানের শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। গত ৯ আগস্ট থেকে দেশটির নিবন্ধিত কৃষকরা ইব্রির আল মুরতাফায় অবস্থিত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে ভিসার জন্য আবেদন করছেন।   সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন নেওয়া হচ্ছে। তবে আবেদনকারীদের বার্ষিক ফি পরিশোধের প্রমাণপত্র এবং কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে বা আবেদন অসম্পূর্ণ হলে তা বাতিল করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   বাংলাদেশি কর্মীদের জন্য মোট ৫ হাজার শ্রমিকের কোটা নির্ধারণ করা হয়েছে। এই কোটা ওমানের বিভিন্ন প্রদেশে নিবন্ধিত কৃষি সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হবে বলে জানা গেছে।   দীর্ঘদিন পর ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য কৃষি খাতে এ সুযোগ তৈরি হওয়ায় প্রবাসী ও দেশে থাকা সম্ভাব্য কর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে আবেদন করতে ইচ্ছুকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আক্তারুজ্জামান আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়ায় বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা না করার আহ্বান রাষ্ট্রদূতের

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশিকে পাচারের সময় গ্রেপ্তার, ১৫ ট্রিপের তথ্য দিলেন চালক

ছবি: সংগৃহীত

লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

ছবি: সংগৃহীত
প্রযুক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে শানডং, বিদেশি গণমাধ্যমের চোখে নতুন চীন

প্রযুক্তিগত উদ্ভাবন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশবান্ধব উন্নয়নের চিত্র তুলে ধরতে চীনের শানডং প্রদেশে পাঁচ দিনের সফর করেছে বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল। ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ সফরে প্রদেশটির ছিংতাও ও তোংইং শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিল্পপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক স্থাপনা ও স্থানীয় সম্প্রদায়ের কার্যক্রম ঘুরে দেখেন অংশগ্রহণকারীরা।   চায়না মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান সিআরআই অনলাইন, ছিংতাও পৌর গণসরকারের তথ্য দপ্তর এবং তোংইং পৌর গণসরকারের তথ্য দপ্তর যৌথভাবে এ সফরের আয়োজন করে।   সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা শানডংয়ের প্রযুক্তিগত অগ্রগতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, জনজীবনের উন্নয়ন এবং সবুজ অর্থনীতির বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, বুদ্ধিমান উৎপাদন, জৈবপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, সামুদ্রিক শিল্প, গ্রামীণ পুনরুজ্জীবন, নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণসহ নানা বিষয়ে তারা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। ছিংতাওয়ে প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়: ছিংতাও সফরে প্রতিনিধিরা শহরটির প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রগতি এবং শিল্প ও দৈনন্দিন জীবনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা নেন। একই সঙ্গে ঐতিহ্যবাহী সংস্কৃতিকে কীভাবে আধুনিক পর্যটন ও নগরজীবনের সঙ্গে যুক্ত করা হচ্ছে, সেটিও প্রত্যক্ষ করেন তারা। গ্রামীণ পুনরুজ্জীবন, সাংস্কৃতিক পর্যটন ও সুস্থতা শিল্পের বিকাশ নিয়েও প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেন। স্থানীয় খাদ্য ও চা সংস্কৃতি এবং ঐতিহাসিক এলাকাগুলো কীভাবে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের কাছে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে, তা সফরের অন্যতম আকর্ষণ ছিল।   হলুদ নদীকে ঘিরে তোংইংয়ের উন্নয়ন: হলুদ নদীর মোহনায় অবস্থিত তোংইং শহর সফরে নদী, স্থানীয় সংস্কৃতি, শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষার পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিদেশি সাংবাদিকরা। সফরের এ পর্বে হলুদ নদীর সাংস্কৃতিক ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে জানার পাশাপাশি নদী ও এর আশপাশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগ পরিদর্শন করেন তারা। একই সঙ্গে ঐতিহ্যবাহী শিল্পভিত্তিক অর্থনীতি থেকে আরও উদ্ভাবনী ও টেকসই উন্নয়নের দিকে শহরটির অগ্রযাত্রার বিষয়টিও তুলে ধরা হয়। শানডংয়ের উন্নয়ন পরিকল্পনায় অর্থনৈতিক অগ্রগতি ও পরিবেশ সুরক্ষাকে কীভাবে পাশাপাশি এগিয়ে নেওয়া হচ্ছে, তোংইং সফরে তারও বিভিন্ন উদাহরণ দেখেন প্রতিনিধিরা। লবণাক্ত-ক্ষারীয় জমির কার্যকর ব্যবহার থেকে শুরু করে হলুদ নদীর ব-দ্বীপের জলাভূমি সংরক্ষণ—প্রাকৃতিক সীমাবদ্ধতাকে টেকসই উন্নয়নের সুযোগে রূপান্তরের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। সফরে বাংলাদেশ, কানাডা, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বন্ধুরা অংশ নেন। তাদের সরেজমিন অভিজ্ঞতার মধ্য দিয়ে শানডংয়ের প্রযুক্তি, সংস্কৃতি, পরিবেশ ও উন্নয়নের বহুমাত্রিক চিত্র উঠে আসে।

আক্তারুজ্জামান আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও আলোচনা সভা

নিহত রাফাত।

সৌদিতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

আরব আমিরাতে লটারির টিকিট কিনে লাখ দিরহাম জিতলেন দুই বাংলাদেশি

0 Comments