খেলাধুলা

ভারতের বিপক্ষে টি২০তে আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়

মারিয়া রহমান জুন ২৬, ২০২৬
ভারতের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে আয়ারল্যান্ড। ছবি : ক্রিকইনফো
ভারতের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে আয়ারল্যান্ড। ছবি : ক্রিকইনফো

বিশ্ব এখন মেতেছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। অন্য খেলা তাই একটু আঁধারেই চলে গেছে।

 

এমন সময়ই ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে ভারতকে প্রথমবার হারিয়ে।
বেলফাস্টে প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় পেয়েছে আয়ারল্যান্ড। যেকোনো সংস্করণে ভারতের বিপক্ষে এটি প্রথম জয় আইরিশদের।


আগের ১১ দেখায় প্রতিটিতেই পরাজয় দেখেছে তারা। 
টি-টোয়েন্টির হিসেবে নবম ম্যাচে এসে জয় পেয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। বড় সংগ্রহে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লরকান টাকার।


তার ৫০ রানের বিপরীতে ৪৯ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডিলানি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারশিত রানা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে ওপেনিংয়ে ২৪৫.০০ স্ট্রাইকরেটে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। ৭ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার।


দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন শিবম দুবে। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন ম্যাট হোলার্ড। ভারতের ইনিংস ১৪৮ রানে থেমে যাওয়ায় হার দিয়ে শুরু হলো অধিনায়ক শ্রেয়াস আইয়ারের যুগ।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

খেলাধুলা

আরও দেখুন
টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার হলেন জো রুট। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়লেন জো রুট

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার হয়েছেন তিনি।   শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারের বলে আজান আওয়াইসকে লেগ স্লিপে ক্যাচ দিয়ে আউট করেন রুট। এর মধ্য দিয়ে টেস্টে তার ক্যাচের সংখ্যা দাঁড়ায় ২১৯-এ। স্মিথের ক্যাচ ছিল ২১৮টি।   আওয়াইসকে আউট করার পেছনে রুট ও আর্চারের পরিকল্পনাও ছিল দারুণ। বলটি করার কয়েক মুহূর্ত আগে আর্চারের সঙ্গে আলোচনা করে লেগ স্লিপ ও শর্ট লেগে ফিল্ডার বসান রুট। এরপর আর্চারের ভেতরের দিকে ঢুকে আসা বলে আওয়াইস ফাইন লেগে খেলতে চাইলেও ব্যাটের ভেতরের অংশে লেগে বল চলে যায় রুটের হাতে।   আওয়াইস ১৪ বলে ৯ রান করে ফেরেন। এটিই ছিল টেস্ট ক্রিকেটে রুটের ২১৯তম ক্যাচ।   টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ - জো রুট — ২১৯ - স্টিভ স্মিথ — ২১৮ - রাহুল দ্রাবিড় — ২১০ - মাহেলা জয়াবর্ধনে — ২০৫ - জ্যাক ক্যালিস — ২০০   হেডিংলি টেস্ট জিতেছে ইংল্যান্ড জো রুটের ইতিহাস গড়ার দিনে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিনের শুরুতে ৮ উইকেটে ৩৬৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা ৪০৯ রানে অলআউট হয়। অর্থাৎ দিনের শুরু থেকে আরও ৪৩ রান যোগ করে ইংল্যান্ড।   এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ১৭১ রানে অলআউট হয়েছিল। ফলে প্রথম ইনিংসেই ইংল্যান্ড ২৩৮ রানের বড় লিড পায়।   পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে অলআউট হলে ইংল্যান্ড ইনিংস ও ১০৩ রানে ম্যাচ জিতে নেয়।

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মারামারিতে ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, শাস্তি আর্জেন্টিনার আরও ২ খেলোয়াড়ের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে লারার সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে পর্তুগালের হয়ে সেঞ্চুরি হেনরিকসের

ছবি: সংগৃহীত
ম্যাকাইতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

ইতিহাস লিখে ফেলেছে বাংলাদেশের ক্রিকেট দল। কিন্তু এখানেই কি শেষ! পাঁচ দিন ভালো খেলার লক্ষ্য নিয়ে ডারউইনে শুরু। প্রথম দিনেই প্রত্যাশার পারদ উঁচুতে তুলে তা আর নামতে দেয়নি বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি সেশন একইভাবে আধিপত্য ধরে রেখে ঐতিহাসিক জয় পায় তারা।   নাজমুল হোসেন শান্তর দল আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে। এই সিরিজ শুরুর আগের হিসাব মাথায় রাখলে, এই ম্যাচে তাদের হোয়াইটওয়াশ এড়ানোর ছক কষার কথা ছিল। উল্টো অস্ট্রেলিয়াকে সেই চিন্তা করতে হচ্ছে। বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর এক টেস্ট পরই দল বদলাতে বাধ্য হয়েছে তারা। একাদশে একটি পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ ঠেকানোর মিশনে স্বাগতিকরা। পরিসংখ্যান অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে, ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ কখনো হারেনি তারা।    অন্যদিকে ক্রিকেটে জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ে সবখান থেকে প্রশংসায় ভাসছে তারা, বিশেষ করে চারদিনের ভেতরে তাদের জেতার ধারণ হচ্ছে প্রশংসিত। দলের অধিনায়ক শান্তও বলেছেন, যে কোনো ফরম্যাটে এটি বাংলাদেশের সেরা জয়। কোচ ফিল সিমন্স তার ক্যারিয়ারের সেরা টেস্ট জয় বলে অভিহিত করেছেন ডারউইনের সাফল্যকে।   ওই জয় বাংলাদেশকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও ইতিবাচক ধাক্কা দিয়েছে। সুযোগ থাকছে এক ধাপ এগিয়ে যাওয়ার। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় জিতলে তিন নম্বরে ওঠার সুযোগ। কিন্তু সাফল্য পেতে ডারউইনের চেয়েও  ভালো কিছু করে দেখাতে হবে শান্তদের।   বাংলাদেশের জন্য একটি সিরিজ জিতলে সেটি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম এবং অবশ্যই অস্ট্রেলিয়ার মাটিতেও প্রথম। তাতে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০২৪ সালে পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে অ্যাওয়ে সিরিজের দুটো টেস্টেই জেতার কৃতিত্ব গড়বে তারা।   ডারউইনে হারের ক্ষত সারাতে চাইবে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তারা প্রমাণ করতে চাইবে, সেই হার ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। বাংলাদেশের কোচ সিমন্স ম্যাকাইতে সাংবাদিকদের বলেছেন, ‘আমি শুধু তাদের ব্যাপারে একটাই কথা বলব, অস্ট্রেলিয়া আরও কঠিন হয়ে সামনে দাঁড়াবে। তাই আমাদের পারফরম্যান্সের স্তর ধরে রাখতে হবে কিংবা আরও ভালো কিছু করতে হবে।’   ডারউইন টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলাম ইবাদত হোসেনের স্থলাভিষিক্ত হতে পারেন। তবে ওপেনার তানজিদ হাসান তামিম ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে কিছুটা উদ্বেগ আছে। ডারউইনে প্রথম টেস্ট সেঞ্চুরি মারেন তানজিদ। বৃহস্পতিবারের ট্রেনিং সেশনে ঘাড়ের সমস্যায় ব্যাট করেননি। ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পেলেও পরে ব্যাটিং করেছেন  মুশফিক।   ম্যাকাইতে ডারউইনের চেয়ে কন্ডিশন একটু আলাদা। ম্যাকাই পিচ খুব সম্ভবত আরও বেশি পেস ও বাউন্স তৈরি করবে। তাতে করে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারেন। খোলামেলা প্রকৃতির কারণে খেলায় জোরালো বাতাসের প্রভাব থাকতে পারে, সেটাও বাংলাদেশের ব্যাটারদের জন্য হবে আরেকটি চ্যালেঞ্জ।   এদিকে অস্ট্রেলিয়া তাদের একাদশে জেক ওয়েদারাল্ডের বদলে ম্যাথু রেনশকে ফিরিয়েছে। এই ভেন্যুতে তার দুটি প্রথম শ্রেণির সেঞ্চুরি। সুতরাং শুরুতেই তাকে ফেরাতে পারা হবে বাংলাদেশের জন্য প্রাথমিক সাফল্য।   ম্যাচটিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে জেতার এবং সিরিজ সমতায় ফিরিয়ে সম্মান কিছুটা ফিরে পাওয়ার। আর বাংলাদেশের জন্য সুযোগটি আরও বড়। ইতোমধ্যে ডারউইনে তারা ইতিহাস গড়েছে। এখন ম্যাকাইতে সেই ইতিহাস নতুন করে লিখতে চায় বাংলাদেশ।

মোঃ ইমরান হোসেন আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ বছরের মামলা থেকে খালাস সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন

ছবি: সংগৃহীত

লায়নকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো অস্ট্রেলিয়া, একাদশে রেনশ

ছবি: সংগৃহীত

ইসলামের প্রতি শ্রদ্ধা আছে, তবে ধর্মান্তরিত হইনি: রবার্তো কার্লোস

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ক্যারি। ছবি : ক্রিকইনফো
ডারউইন টেস্টের ভুল শুধরে ম্যাকাইয়ে জয়ে ফিরতে প্রস্তুত অজিরা

বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে চাপে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথমবার টেস্ট হারার পর এখন সিরিজ খোয়ানোর শঙ্কায় অজিরা।     এমন কঠিন সময়ে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস অ্যালেক্স ক্যারির।     দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে অনুশীলন শেষে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন ক্যারি। চ্যালেঞ্জিং মুহূর্তে অস্ট্রেলিয়া শক্তভাবে ঘুরে দাঁড়াবে জানিয়ে উইকেটরক্ষক বলেছেন, ‘শুধু এটুকুই বলতে পারি, দলটা যখনই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। তাই আগামী শনিবারের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।   ডারউইন টেস্টের ভুলগুলো দ্বিতীয় ম্যাচে শোধরাবেন বলেও জানান ক্যারি। ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘গত সপ্তাহের ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি। বিষয়টি নিয়ে আমরা চিন্তা করেছি, নিজেদের মধ্যে কথা বলেছি। ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা করিনি।     খেলার মধ্যেই আমরা এসব আলোচনা করেছি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে মাঠের পরিস্থিতি ছিল দুই রকম। মাঝে দুটো উইকেট পড়ে যাওয়ায় রান তোলার গতি কিছুটা কম ছিল। স্কয়ার অঞ্চলের ফিল্ডারদের ওপর দিয়ে শট খেলা বেশ কঠিন ছিল। প্রতিপক্ষ খুব সুশৃঙ্খলভাবে খেলেছে, আর এটা থেকে আমরা অনেক কিছু শিখব।       আগামী ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে ম্যাকাইয়ে। সেই টেস্ট জিতলে তো অবশ্যই ড্র করলেও অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হারাতে পারবে বাংলাদেশ। 

মারিয়া রহমান আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চোটের সঙ্গে টানা লড়াই শেষে মোনাকো ছাড়লেন ফরাসি তারকা পগবা

ছবি: সংগৃহীত

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

ছবি: সংগৃহীত

মেসির মনের খবর জানালেন কোচ

0 Comments