আন্তর্জাতিক

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

মো: দেলোয়ার হোসাইন জুন ১৬, ২০২৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রশিক্ষণ মহড়ার সময় সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটি নিজস্ব সূত্রে প্রাপ্ত একটি ভিডিও শেয়ার করে।

 

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি টুপোলেভ টু-২২এম৩ কৌশলগত বোমারু বিমান প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরকুটস্ক ওব্লাস্ট অঞ্চলে সংঘটিত এ দুর্ঘটনায় বিমানে থাকা চারজন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। ফলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

 

বিধ্বস্ত হওয়া টু-২২এম৩ বিমানটি সোভিয়েত আমলে তৈরি একটি সুপারসনিক দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা এখনও রাশিয়ার বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

উল্লেখ্য, এই ধরনের বোমারু বিমান অতীতে সিরিয়া এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

আন্তর্জাতিক

আরও দেখুন
ছবি : সংগৃহীত
প্রশ্নফাঁস রোধে ভারতে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম

ভারতে নিট-ইউজি পুনঃপরীক্ষায় জালিয়াতি ও বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে টেলিগ্রামে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ২১ জুন অনুষ্ঠিত পরীক্ষার আগে সরকারে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।    প্রতিষ্ঠানটি সরকারের এ সিদ্ধান্তকে অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেছে।  এক বিবৃতিতে এনটিএ বলেছে, সংস্থাটির সুপারিশের ভিত্তিতে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণায় আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ব্যবহার সীমিত করার নির্দেশ দিয়েছে।  এ ছাড়া সরকার এই প্ল্যাটফর্মটিকে আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে মেসেজ এডিটিং ফিচারটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সংস্থাটি বলছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো বিভিন্ন সংগঠিত জালিয়াত চক্রকে প্রতিহত করা। ভারতে সুবিধাভোগী গোষ্ঠী টেলিগ্রাম ব্যবহার করে প্রশ্ন ফাঁসের মিথ্যা দাবি ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার এবং তাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে থাকে। এনটিএ বলছে, পরীক্ষার পর বিভ্রান্তিকর ‘প্রশ্ন ফাঁসের প্রমাণ’ তৈরিতে টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচার ব্যবহার করে সুবিধাভোগীরা। এ ফিচার ব্যবহারের মাধ্যমে চ্যানেলের পরিচালনায় থাকা ব্যক্তিরা পরীক্ষার পর পুরনো পোস্টে গিয়ে আগের ফাইলগুলো সরিয়ে সেখানে প্রশ্নপত্র আপলোড করে দিতে পারেন।  এতে করে পোস্টের সময় অপরিবর্তিত থাকে কিন্তু সেখানে নতুন ফাইল দেখা যায়। এর মাধ্যমে এডিট করা এই পোস্টগুলোকে এমনভাবে প্রচার করা হয় যেন প্রশ্নপত্রটি পরীক্ষার আগেই ফাঁস হয়েছে। টেলিগ্রামভিত্তিক জালিয়াতি এবং বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণায়ের অধীনে ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ সমন্বয় করছে। ইতোমধ্যে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া কিছু টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ এবং বট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিএ।

মো: দেলোয়ার হোসাইন জুন ১৬, ২০২৬
ছবি : সংগৃহীত

নতুন গিলাফে মোড়ানো হলো পবিত্র কাবা শরিফ

ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হবে: আরাগচি

ছবি : সংগৃহীত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স
ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের টানাপোড়েন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার পতন ঘটানো এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার যে রাজনৈতিক বাজি বেনিয়ামিন নেতানিয়াহু ধরেছিলেন, তা এখন অনিশ্চয়তার মুখে। নির্বাচনের আগে নিজের অবস্থান সুসংহত করার বদলে ইসরায়েলের এই দীর্ঘকালীন প্রধানমন্ত্রী এখন ট্রাম্পের সঙ্গেই সরাসরি দ্বন্দ্বে জড়ানোর পথে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ থেকে নিষ্কৃতি চাইছেন।  লক্ষ্য অর্জনে দুই নেতাই ব্যর্থ হয়েছেন। আর লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক অভিযানও বর্তমানে স্থবির হয়ে পড়েছে। আপাতত ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে কথা বলতে সাবধানতা অবলম্বন করছেন। তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ট্রাম্পকে ক্ষুব্ধ করতে চাইছেন না। কারণ, তিনি সমালোচকদের ওপর অত্যন্ত কঠোর বা অসহিষ্ণু হিসেবে পরিচিত। ইসরায়েলি কর্মকর্তাদের আলাপচারিতায় হতাশা স্পষ্ট। নাম প্রকাশ না করার শর্তে একজন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা অকপটেই বলেন, যুক্তরাষ্ট্র-ইরানের প্রাথমিক চুক্তিটি ‘ইসরায়েলের জন্য ভয়াবহ’।  তিনি আরও যোগ করেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত ইসরায়েলি নেতৃত্বের মধ্যে এমন কেউ নেই যিনি এতে ভিন্নমত পোষণ করেন।’ ওয়াশিংটনের দাবি, আগামী ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালে তারা চুক্তির এমন সব পূর্ণাঙ্গ শর্ত নিয়ে আলোচনা করবে, যা ইরানের পারমাণবিক কর্মসূচিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব উদ্বেগ নিরসন করবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তাদের ধারণা এই চুক্তির অধীনে আলোচনার মেয়াদ আরও বাড়ানো হতে পারে। এতে ইসরায়েলের উদ্বেগের সমাধান না হলেও তাদের হাত-পা কার্যত বেঁধে ফেলা হবে, যেন তারা কোনো সামরিক পদক্ষেপ নিতে না পারে। লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান সীমিত করতে ইসরায়েলের অস্বীকৃতি নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প বারবার দ্বন্দ্বে জড়িয়েছেন। যুদ্ধ বন্ধে ইরানের অন্যতম শর্তই ছিল, লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধ করতে হবে। চলতি মাসের শুরুতে এক ফোনালাপে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে ‘পুরো পাগল’ বলে আখ্যা দেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বৈরুতে হামলা না করার নির্দেশ দেন। নেতানিয়াহু সেদিন হামলা বন্ধ রাখলেও এক সপ্তাহ পরে বৈরুতে ঠিকই হামলা চালান। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ট্রাম্প প্রকাশ্যে উভয় পক্ষকেই কঠোর তিরস্কার করেন। গত রোববার যুক্তরাষ্ট্র ও ইরান তাদের অন্তর্বর্তীকালীন চুক্তির ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েল আবারও লেবাননের রাজধানীতে হামলা চালায়।  লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর তারা পাল্টা হামলা চালায়। যদিও ট্রাম্প সেই রকেট হামলাকে ‘অতি সামান্য এবং অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন। নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েল বর্তমানে এক ‘শক্তিশালী ও স্থিতিশীল’ অবস্থানে রয়েছে এবং এর নেতৃত্বে রয়েছে এক অবিচল ও বিচক্ষণ সরকার।  সোমবার রাতে জেরুজালেমে সংবাদ সম্মেলনে তিনি খোলাখুলিভাবেই ট্রাম্পের সঙ্গে মাঝেমধ্যে তৈরি হওয়া মতপার্থক্যের কথা স্বীকার করেন। নেতানিয়াহু বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। অনেক ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনার মিল থাকলেও এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়। ইসরায়েলের নিরাপত্তা রক্ষার মূল দায়ভার আমার কাঁধেই। আগামী নির্বাচনে পরাজয়ের মুখে থাকা নেতানিয়াহু এখন হয়তো ট্রাম্পের অবাধ্য হতেও দ্বিধা করবেন না। কারণ ইসরায়েলি জনগণের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে, ট্রাম্পের কাছে ইসরায়েলের নিরাপত্তা আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না।  ওবামা আমলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও আটলান্টিক কাউন্সিলের সদস্য ড্যান শাপিরোর মতে, এটি দুই দেশের পারস্পরিক স্বার্থের চরম বৈপরীত্যের একটি মুহূর্ত। শাপিরো আরও বলেন, ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব এড়াতে নেতানিয়াহু হয়তো এই চুক্তির সরাসরি বিরোধিতা করবেন না। তবে তিনি আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেবেন, ইসরায়েল এই চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য নয় এবং নিজেদের প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলি তাৎক্ষণিকভাবে জানা না গেলেও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে—এই চুক্তিতে লেবাননসহ সব রণাঙ্গনে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে এখনই সেনা সরাচ্ছে না ইসরায়েল। হিজবুল্লাহর যেকোনো হামলার মোকাবিলায় ইসরায়েলি বাহিনী তাদের ‘পদক্ষেপ’ নেওয়ার ক্ষমতা বজায় রাখবে। সাংবাদিকদের তিনি বলেন, ইরান চেয়েছিল আমরা যেন সেনা প্রত্যাহার করি, কিন্তু আমি আমার অবস্থানে অনড়। আমরা আমাদের অভিযানের স্বাধীনতা বজায় রাখছি এবং ইসরায়েলের উত্তরের নাগরিকদের সুরক্ষায় ‘নিরাপত্তা অঞ্চল’ বহাল রাখছি। এই অন্তর্বর্তীকালীন চুক্তির ফলে তেল পরিবহনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হবে। তবে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভাগ্য ঝুলে থাকছে পরবর্তী ৬০ দিনের আলোচনার ওপর, যার লক্ষ্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো। বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের শুরুতে নেতানিয়াহু ও ট্রাম্প দুটি লক্ষ্যকে অভিযানের মূল যৌক্তিকতা হিসেবে তুলে ধরেছিলেন—ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেওয়া সমর্থন বন্ধ করা। এ দুটি বিষয় এই আলোচনার আলোচ্যসূচিতেই (এজেন্ডা) নেই বলে ধারণা করা হচ্ছে। তিনজন ইসরায়েলি কর্মকর্তার মতে, এই ৬০ দিনের চুক্তির মেয়াদ শেষ পর্যন্ত ৯০ দিন পর্যন্ত বাড়তে পারে। এই বর্ধিত সময়ে যুক্তরাষ্ট্র কোনো বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে এবং ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বজায় রাখবে। অন্য দুই ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন, গত সপ্তাহে ট্রাম্প যখন হঠাৎ করে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর ঘোষণা দেন, তখন ইসরায়েল কার্যত অপ্রস্তুত ছিল। তারা মেনে নিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আলোচনা প্রক্রিয়ায় ইসরায়েল কোনো কার্যকর প্রভাব বিস্তার করতে পারেনি। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন। বারাক ওবামা কিংবা জো বাইডেনের মতো ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের সঙ্গে প্রায়ই দ্বন্দ্বে জড়িয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলি জনগণের কাছে তিনি নিজেকে সব সময় এমনভাবে তুলে ধরতেন যেন ডোনাল্ড ট্রাম্পের মতো রিপাবলিকান নেতাদের সামলানোর ক্ষেত্রে তিনিই সবচেয়ে দক্ষ। ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনের কাছ থেকে বেশ কিছু বড় সুবিধা আদায় করে নেন নেতানিয়াহু। তখন মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হয় এবং ‘আব্রাহাম চুক্তির’ মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি হয়। এ ছাড়া ইরানের সঙ্গে ওবামা আমলের সেই পারমাণবিক চুক্তিটিও বাতিল করেছিলেন ট্রাম্প, যা নিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের আপত্তি ছিল। ২০১৯ সালের নির্বাচনের সময় নেতানিয়াহু তেল আবিব ও জেরুজালেমে বিশাল সব বিলবোর্ড টানিয়েছিলেন, যেখানে তাকে এবং ট্রাম্পকে হাসিমুখে হাত মেলাতে দেখা গিয়েছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সমঝোতা নেতানিয়াহুর সেই ভাবমূর্তিকে সংকটে ফেলে দিয়েছে। বার-ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী জোনাথন রাইনহোল্ড বলেন, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই তাকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রেখেছে—নেতানিয়াহুর এই দাবি এখন আর ধোপে টিকছে না। রাইনহোল্ডের মতে, নেতানিয়াহু চুক্তিটি ইসরায়েলি জনগণের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে পারবেন না। তিনি বড়জোর এই প্রার্থনা করতে পারেন যেন কোনো সমঝোতা না হয় এবং ৬০ দিন শেষে যুদ্ধ যখন আবার শুরু হবে, তখন পরিস্থিতি যেন ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে। সাম্প্রতিক এক জনমত জরিপ বলছে, ইসরায়েলিদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ও আস্থা কমছে। বর্তমানে মাত্র ৪১ শতাংশ ইসরায়েলি মনে করেন যে ট্রাম্প তাদের নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন। অথচ গত মার্চ মাসেও এই হার ছিল ৬৪ শতাংশ। ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আবার শুরু করে, তবে ইসরায়েল একাই ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি বলেন, ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার চেষ্টা করে, তবে আমরা বসে থাকব না, সরাসরি পদক্ষেপ নেব। যদিও তিনি মনে করেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইরান এমন ঝুঁকি নেওয়ার সাহস পাবে না।

মারিয়া রহমান জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেতানিয়াহুকে লাঠি-পাথর মেরে তাড়ানোর আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল: বেন-গভির

ছবি: সংগৃহীত

ভারতে বিক্ষোভে হামলার শিকার ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা

বাঁ থেকে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি
আমেরিকা-ইরান সমঝোতায় মধ্যস্থতা, প্রশংসায় ভাসছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিন মাস ধরে চলা সংঘাতের অবসান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্তকরণ এবং ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে একটি যুগান্তকারী চুক্তি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এ সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের বলিষ্ঠ মধ্যস্থতা সোমবার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বনেতারা এ ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।   চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি করেছিল।   উপসাগরীয় অঞ্চলের এ তিন মাসব্যাপী সংঘাতের অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত শান্তি চুক্তির বিষয়টি সোমবার প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হবে।   একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যুদ্ধের অবসানের ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন! আমি হরমুজ প্রণালি সম্পূর্ণ শুল্কমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের সমস্ত জাহাজ, তোমাদের ইঞ্জিন চালু করো। তেল সচল হতে দাও!’   মধ্যপ্রাচ্যের এ চরম সংঘাতের সময় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার বারবার প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধরত দুই দেশকে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরিয়ে এনে শান্তি চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে পাকিস্তানের নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছেন বিশ্বনেতারাও।   জাতিসংঘ, সৌদি আরব, কাতার, তুরস্ক, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড এবং জার্মানির রাষ্ট্রপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পাকিস্তানের এ কূটনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনার পথ সুগম করবে।   জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ওয়াশিংটন ও তেহরানকে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘এ চুক্তি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং পরবর্তী আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করবে’। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলা এ সংঘাত নিরসনে সালিশকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ প্রধান। এক্সে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস মন্তব্য করেন, ‘এটি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ’। সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক অভিযান বন্ধ এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ৬০ দিনের বিস্তারিত আলোচনা শুরু করতে ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতাকে রিয়াদ স্বাগত জানায়’। বিবৃতিতে শান্তির পথ সচল রাখতে অন্যান্য প্রধান দেশের পাশাপাশি পাকিস্তানের শান্তি বিনির্মাণ প্রচেষ্টার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। কাতার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ এশিয়ার এ দেশটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সমর্থনের পাশাপাশি এ প্রক্রিয়াটিকে সহজতর করার ক্ষেত্রে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের গঠনমূলক প্রচেষ্টার আমরা উচ্চ প্রশংসা করি’। উপসাগরীয় এ দেশটি আশা প্রকাশ করে যে, এ শান্তি চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতাকে ত্বরান্বিত করবে এবং অমীমাংসিত বিষয়গুলোতে একটি ‘গঠনমূলক আলোচন’ এগিয়ে নেবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক বিবৃতিতে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে ‘ইউএস-ইরান সমঝোতা স্মারক’ তৈরিতে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করা হয়। তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এক্সে দেওয়া এক পোস্টে এ চুক্তিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি ও প্রশান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। কাঙ্ক্ষিত কূটনৈতিক ফলাফল আনার পেছনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, ‘ব্যতিক্রমী মধ্যস্থতা প্রচেষ্টার জন্য আমি পাকিস্তানকে ধন্যবাদ জানাই’। একই সঙ্গে শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এমন যেকোনো উসকানিমূলক বক্তব্য ও নাশকতা সম্পর্কে সতর্ক করেন তিনি। যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে দেওয়া এক বিবৃতিতে চুক্তিটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্প এবং পাকিস্তান, কাতার ও অন্যান্য দেশের মধ্যস্থতাকারীদের অভিনন্দন জানাই- যারা এ যুগান্তকারী সাফল্যে অবদান রেখেছেন’। ব্রিটিশ প্রধানমন্ত্রী এ পদক্ষেপকে যুদ্ধ অবসান ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ‘একটি বিশাল গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে অভিহিত করেন। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর এ পর্যন্ত নেওয়া প্রচেষ্টার আমরা প্রশংসা করি’। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি লেবাননেও উত্তেজনা হ্রাস ও সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে আসছিল। ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের ভূমিকার কথা স্বীকার করে বলেন, এ চুক্তিটি একটি সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার ফসল, যেখানে বেশ কয়েকটি অংশীদার অবদান রেখেছে। তিনি যুদ্ধরত সব পক্ষকে এটি দ্রুত এবং সম্পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান। জাপান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানসহ অন্যান্য দেশের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘পরিস্থিতি সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে আমরা এ সমঝোতা স্মারককে স্বাগত জানাই। এটি সংশ্লিষ্ট পক্ষগুলোর কূটনৈতিক সমাধান এবং অবিরাম আলোচনার ফল’।তিনি আশা প্রকাশ করেন যে, এ সমঝোতা স্মারকটি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালিতে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হবে। জার্মানি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে ট্রাম্প এবং ইরান পক্ষকে এ কূটনৈতিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পথ প্রশস্ত করতে পারে’। নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক্সে দেওয়া এক পোস্টে এ চুক্তিকে বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় নিউজিল্যান্ডের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন এটি খুলে দেওয়ার ফলে প্রধান সরবরাহ চেইনগুলোতে আস্থা ফিরে আসবে। সংঘাতের শুরু থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুদ্ধরত দেশ দুটির মধ্যে শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনার জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে আসছিলেন।  উল্লেখ্য, এর আগে গত এপ্রিলেও পাকিস্তান সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছিল।

মোঃ ইমরান হোসেন জুন ১৫, ২০২৬
ফাইল ছবি

হরমুজ প্রণালি ব্যবহারে ‘সেবা ফি’ নেবে ইরান

সংগৃহীত ছবি

আজ রাত থেকেই স্থায়ী যুদ্ধবিরতি, ঘোষণা ইরানের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

0 Comments