নিট প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম এবং তরুণদের বেকারত্বের প্রশ্নে বুধবার রাজস্থানের কোটা শহরে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কর্মসূচি শুরুর আগেই বিজেপি সরব হয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে। শাসক দলের অভিযোগ, শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে কংগ্রেস।
ভারতের অন্যতম শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কোটা শহরের দশেরা ময়দানের শ্রীরাম রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হবে এই ছাত্র সম্মেলন। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম, নিয়োগ প্রক্রিয়ার জটিলতা এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিষয়গুলোই সভার মূল আলোচ্য হবে। গত কয়েক মাস ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। বিশেষ করে নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর কেন্দ্রের মোদি সরকারকে একাধিকবার আক্রমণ করেছে বিরোধীরা। সেই ইস্যুকেই আরও জোরালোভাবে সামনে আনতে চাইছে কংগ্রেস।
সম্মেলনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ সুরক্ষিত করা সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
তিনি অভিযোগ করেন, পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে লাখ লাখ তরুণের স্বপ্ন ভেঙে যাচ্ছে।
কংগ্রেস সূত্রে জানা গেছে, কোটার কর্মসূচি শুধু একটি সমাবেশ নয়। এর মাধ্যমে দেশব্যাপী ছাত্র ও যুব আন্দোলনের নতুন কর্মসূচি শুরু করতে চায় দলটি। বিভিন্ন রাজ্যে পর্যায়ক্রমে ছাত্র সম্মেলন, প্রতিবাদ কর্মসূচি এবং জনসংযোগ অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে তরুণদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন রাহুল গান্ধী। কর্মসংস্থান, শিক্ষা এবং পরীক্ষায় অনিয়মের মতো বিষয়কে সামনে এনে তিনি যুবসমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর কৌশল নিয়েছেন। তবে কংগ্রেসের এই উদ্যোগকে ভালোভাবে নিচ্ছে না বিজেপি। কর্মসূচির কয়েক ঘণ্টা আগেই দলটির নেতারা প্রকাশ্যে এর সমালোচনা করেছেন।
বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের স্বার্থের কথা বলে আসলে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছে কংগ্রেস।
তার ভাষ্য, শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, তখন তাদের রাজনীতির ময়দানে টেনে আনা উচিত নয়।
তিনি আরও দাবি করেন, পুরো আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে এবং এর মাধ্যমে তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির এই তীব্র প্রতিক্রিয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
তাদের মতে, শিক্ষা ও কর্মসংস্থান এখন দেশের তরুণদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। ফলে এই প্রশ্নে বিরোধীদের সরব অবস্থান শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।
কোটা সম্মেলনে কত সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় এবং রাহুল গান্ধীর বক্তব্য কতটা সাড়া ফেলে, সেদিকেই এখন নজর জাতীয় রাজনীতির। তবে কর্মসূচি শুরু হওয়ার আগেই যে বিষয়টি স্পষ্ট হয়েছে, তা হলো নিট প্রশ্নফাঁস এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক লড়াই নতুন মাত্রা পেতে যাচ্ছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় ও আইএনএস সংশোধক নামে তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গার্ডেনরিচে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে এই তিন যুদ্ধজাহাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌসেনার কর্মকর্তারাসহ বিশিষ্টরা। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই তিনটি যুদ্ধজাহাজকে আজই নৌসেনার হাতে তুলে দেয়া হয়। আজই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করে আন্দামানের দিকে রওনা দেবে আইএনএস দুনাগিরি ও আইএনএস অগ্রয়। যুদ্ধজাহাজ উদ্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত। ভারতের পুনর্জাগরণে গতি দিয়েছে পশ্চিমবঙ্গ। নৌসেনায় সামিল হলো আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্রয়। নৌসেনা সক্ষম না হলে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন আত্মনির্ভর, সুরক্ষিত। বাংলা থেকে আত্মনির্ভর, সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে। মিসাইল বহনে সক্ষম আইএনএস দুনাগিরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজ। ভারত নির্মাতা হতে চায়। দেশ যেদিন নির্মাতা হবে, সেদিন নির্ণায়ক হবে। তিন যুদ্ধজাহাজের ডিজাইন ভারতের তৈরি। আজ বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস, আর আজই আধুনিক হাইড্রোগ্রাফিক জাহাজের সূচনা হলো। আইএনএস সংশোধক- এতে হালকা ওজনের টর্পেডো, রকেট লঞ্চার রয়েছে। ভারতের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ, উপকূলীয় ও গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি। আইএনএস দুনাগিরি- তিন জাহাজের মধ্যে দুনাগিরি প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস বহনে সক্ষম। যা ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। আইএনএস অগ্রয়- সমুদ্র তীরবর্তী অংশ এবং গভীর জলে সার্ভে করতে পারে। অত্য়াধুনিক সার্ভে সিস্টেম রয়েছে। আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই। সমুদ্রের নিচ থেকে আসা যে কোনও হুমকি মোকাবিলার জন্য টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং অগভীর জলের সোনার সিস্টেমে সজ্জিত। এর আগে শুক্রবার নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এই তিন জাহাজ সমুদ্রযুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতাসম্পন্ন। তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলো ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণকাজ সম্পন্ন করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। মোদির হাত ধরে উদ্বোধনের পর সমুদ্রে একযোগে কাজ চালাবে জাহাজগুলো। দেশের জলসীমা রক্ষায় এই তিন জাহাজ নৌসেনার ভরসার হয়ে উঠতে চলেছে। তিন জাহাজ নির্মাণে আত্মনির্ভর ভারতকে প্রাধান্য দেয়া হয়েছে। জাহাজগুলো নির্মাণে ব্যবহৃত সামগ্রীর ৭৫ শতাংশের বেশিই স্বদেশি। জাহাজ নির্মাণকাজে ২০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ ভারতীয় শিল্পের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
স্পেনে বছরের প্রথম বড় তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার (২২ জুন) থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে প্রতিবেশী ফ্রান্সেও তীব্র গরমের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, আফ্রিকা থেকে আসা উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহের কারণে এই তাপপ্রবাহ সৃষ্টি হচ্ছে। শনিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং রোববার থেকে এর প্রভাব আরও তীব্র হবে। স্পেনের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি গরম অনুভূত হবে। কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সোমবার ও মঙ্গলবার হবে সবচেয়ে কঠিন সময়। এ সময় রাতেও তাপমাত্রা অনেক বেশি থাকবে। দেশের অনেক এলাকায় রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। বছরের এই সময়ের তুলনায় উত্তরাঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে, যা অস্বাভাবিক ঘটনা। আবহাওয়াবিদ হোসে আন্তোনিও মালদোনাদো বলেছেন, সপ্তাহের শুরুতেই তাপপ্রবাহ সবচেয়ে ভয়াবহ রূপ নেবে। তিনি এটিকে চরম তাপপ্রবাহ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে কিছু এলাকায় বজ্রঝড় ও তীব্র ঝড়েরও আশঙ্কা রয়েছে। তবে আগামী ২৩ জুনের পর তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপরও সপ্তাহজুড়ে গরম আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
এল সালভাদরের কর্তৃপক্ষ প্রশান্ত মহাসাগরে পাচার হওয়া ৬ টনেরও বেশি কোকেন জব্দ করেছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি নায়েব বুকেলে। বৃহস্পতিবার এল সালভাদরের নৌবাহিনী দুটি পৃথক জাহাজ থেকে এই মাদক উদ্ধার করে। প্রতিটি জাহাজে প্রায় সমপরিমাণ কোকেন ছিল এবং সেখানে তিনজন করে নাবিক ছিলেন। বুকেলে জানান, জব্দ করা কোকেনের মোট মূল্য প্রায় ১৬৭ মিলিয়ন ডলার এবং এটিকে তিনি ‘জাতীয় পর্যায়ের নতুন রেকর্ড’ হিসেবে উল্লেখ করেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রপতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান এমন সব জায়গায় চালানো হচ্ছে, যেখানে আগে এটি প্রায় দণ্ডমুক্তভাবে চলত। তিনি আরো জানান, চলতি বছরে এখন পর্যন্ত এল সালভাদর ১৩ টনেরও বেশি কোকেন জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৩৩২ মিলিয়ন ডলার।