বিশ্ব

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ০৬, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুক্রবার ওমানে শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

তেহরান জানিয়েছে, প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে প্রস্তুত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি বাতিল করে দেননি।

মাস্কাট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলের সঙ্গে  ১২ দিনের যুদ্ধের সময় গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই ঘটনার পর এই প্রথম দু’দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হলো। ওই যুদ্ধের মধ্য দিয়েই মূলত আগের দফার আলোচনার সমাপ্তি ঘটে।

আলোচনায় ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

ছবি : সংগৃহীত
সমাবেশে অনড় মমতা, ‘৫ জন থাকলেও যাব’

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী নিজ দলের ভাঙন রোধে উঠেপড়ে লেগেছেন। পাশাপাশি বিজেপিকেও সামলাতে খাচ্ছেন হিমশিম। এ পরিস্থিতিতে ২১ জুলাই ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থি তৃণমূলের কর্মিসভা হয়। সেখানেই কুণালের ফোনের মাধ্যমে উপস্থিত কর্মীদের উদ্দেশে ১২ মিনিট বক্তৃতা করেন মমতা। সেখানেই তিনি ২১ জুলাই জমায়েতের ডাক দিয়েছেন।   বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ২০১৮ সালের ২১ জুলাই সভা হয়েছিল বলে ইতোমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এক জনস্বার্থ মামলাকারী। যার প্রেক্ষিতে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার মধ্যেই ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বার ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতির ডাক দিয়ে দিলেন মমতা। রাজনৈতিক মহলের অনেকের মতে, উত্তর কলকাতার কর্মিসভায় এ কথা বললেও, আসলে মমতা গোটা রাজ্যের সংগঠনের মধ্যেই একুশের বার্তা দিতে চেয়েছেন।   মমতা বলেন, ২১ জুলাই আশা করি অনুমতি পাব। আমরা একটা দিনই মিটিং করি। সে দিন বিস্তারিত বলব। পাঁচজন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকব। আপনারা ওই দিন সমবেত হোন।   তিনি আরও বলেন, কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?   মমতার এ কথা বলামাত্র করতালিতে ফেটে পড়ে রামমোহন লাইব্রেরি। সংসদীয় দল থেকে পরিষদীয় দলের বিদ্রোহীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘যাদের সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুন। আর যারা ভাবছেন এই ভাবে চলবেন, তারা কিন্তু না ঘর কা না ঘাট কা হয়ে থাকবেন।’

মোঃ ইমরান হোসেন জুন ২৬, ২০২৬
ছবি - সংগৃহীত

ব্রিটেনের শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম

ছবি: সংগৃহীত

প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স

অযোধ্যার রাম মন্দির। ছবি : সংগৃহীত
রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাতের অভিযোগ

অযোধ্যার রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ভারতজুড়ে আবারও নানা বিতর্কের শুরু হয়েছে। রাম মন্দির ট্রাস্টের হিসাবরক্ষককেও প্রাণ নাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।   উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত এই মন্দির বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ তীর্থস্থান। প্রতি বছর প্রায় ৫ কোটি ভক্ত এখানে দর্শনে আসেন। সম্প্রতি নগদ অর্থ, সোনা ও রুপার অলংকারসহ ভক্তদের অনুদান ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।   নিরপেক্ষ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তের আবেদন জানিয়ে একাধিক আবেদন দাখিল করা হয়েছে। একই সময়ে উত্তর প্রদেশ সরকার তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে। যদিও মন্দির পরিচালনাকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সব অভিযোগ অস্বীকার করেছে।   প্রায় ২ দশমিক ৭ একর এলাকাজুড়ে নির্মিত তিনতলা এই মন্দিরে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার দর্শনার্থী আসেন। ছুটির দিন ও ধর্মীয় উৎসবে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। ভক্তদের অনুদান গ্রহণের জন্য মন্দির চত্বরে প্রায় ৩৫টি দানবাক্স রয়েছে।   ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ট্রাস্টের আয় ছিল ৩ দশমিক ২৭ বিলিয়ন রুপি। বিপুল আয়ের কারণে এটি দেশের অন্যতম ধনী ধর্মীয় ট্রাস্টে পরিণত হয়েছে।   সম্প্রতি অযোধ্যার সাবেক এক স্থানীয় বিধায়ক অভিযোগ করেন, মন্দিরের অনুদানের অন্তত ৭ কোটি রুপি গায়েব হয়ে গেছে। তবে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেন, দানবাক্স খোলা থেকে অর্থ গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া কঠোর নজরদারি ও নিরীক্ষার আওতায় সম্পন্ন হয়। তাই অনিয়মের সুযোগ নেই।   বিতর্কের সূত্রপাত করেন ট্রাস্টের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মহিপাল সিং। তার দাবি, অনুদানের অর্থ ও মূল্যবান সামগ্রী গণনায় অসংগতি নিয়ে প্রশ্ন তোলার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে প্রাণনাশের হুমকির আশঙ্কা উল্লেখ করে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।   ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন। একই দাবি তুলেছেন দলের সংসদ সদস্য অবধেশ প্রসাদ। এমনকি ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতাও নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়েছেন।   স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য, ভক্তদের অনুদান মন্দিরের উন্নয়ন ও তীর্থযাত্রীদের সেবায় ব্যয় হওয়ার কথা, ব্যক্তিগত স্বার্থে নয়। অনেকেই এই অভিযোগকে কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের ওপর গুরুতর আঘাত হিসেবে দেখছেন।   এদিকে বিশেষ তদন্ত দল সরকারের কাছে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে। তবে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের জন্য আরও সময় চাওয়া হয়েছে।   উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, যাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ রয়েছে, তারা যেন তা তদন্তকারী সংস্থার কাছে জমা দেন। তার ভাষায়, সত্য অবশ্যই সামনে আসবে।   অন্যদিকে, সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছেন। তার মতে, ভক্তদের অনুদান শুধু অর্থ নয়, এটি কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতীক। তাই এ ধরনের অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া জরুরি। সূত্র: হিন্দুস্তান টাইমস

মোঃ ইমরান হোসেন জুন ২৬, ২০২৬

ভাঙনের মুখে পড়া তৃণমূলকে চাঙা করতে জনসভার ডাক মমতার

দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক

৬ দেশের দর্শনার্থীদের অন-অ্যারাইভাল ভিসা দেবে আমিরাত

হাইতি ও সিরীয় অভিবাসীদের সুরক্ষা বাতিলের রায় দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার একটি রায়ে ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার হাজার হাজার অভিবাসীর জন্য থাকা আইনি সুরক্ষা বাতিল করার অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ মানুষ দেশ থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়বেন।   সুপ্রিম কোর্ট ৬–৩ ভোটে এই রায় দেয়। এর মাধ্যমে আগের একটি নিম্ন আদালতের আদেশ বাতিল হয়ে যায়। আদালত যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগকে দ্রুত 'টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস' বা অস্থায়ী সুরক্ষা কর্মসূচি বন্ধ করার অনুমতি দেয়। এই কর্মসূচির আওতায় মোট ১৭টি দেশের প্রায় ১৩ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে সুরক্ষা পেয়ে আসছিলেন।     এই রায়কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় আইনি জয় হিসেবে দেখা হচ্ছে। কারণ তিনি অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। এর আগে সুপ্রিম কোর্ট ট্রাম্পের কিছু নীতিতে বাধা দিলেও, এবার আবার তার পক্ষেই রায় এসেছে। একই দিনে আদালত আরো একটি নীতির পথ খুলে দেয়, যেখানে আশ্রয়প্রার্থী অভিবাসীদের ওপর কড়াকড়ি বাড়ানো যাবে।     বিচারপতি স্যামুয়েল আলিটো বলেন, ট্রাম্পের অতীত মন্তব্য এই সিদ্ধান্তে প্রভাব ফেলেনি। তিনি বলেন, এসব মন্তব্য থেকে প্রমাণ হয় না যে সিদ্ধান্ত জাতিগত কারণে নেওয়া হয়েছে।   তবে বিচারপতি এলেনা কাগান এই রায়ের সঙ্গে একমত হননি। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা ট্রাম্পের কিছু মন্তব্য রায়ে না আনলেও সেগুলো খুবই গুরুতর ছিল। তিনি উল্লেখ করেন, ট্রাম্প একবার হাইতিদের সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন যা তিনি 'জাতিগতভাবে অবমাননাকর' বলে মনে করেন।   ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রে থাকা হাইতিয়ানদের 'সম্ভবত এইডস আছে'। তিনি ২০২৪ সালের নির্বাচনী প্রচারে মিথ্যা গুজবও ছড়িয়েছিলেন যে ওহাইওতে হাইতিয়ান অভিবাসীরা কুকুর ও বিড়াল ধরে খায়।   ফেডারেল কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্তে কোনো পক্ষপাত নেই। তাদের দাবি, এই সুরক্ষা মূলত সাময়িক ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে এটি ১০ বছরেরও বেশি সময় ধরে চালু ছিল। হোমল্যান্ড সিকিউরিটির এক শীর্ষ কর্মকর্তা বলেন, এই কর্মসূচি 'অতিরিক্ত দীর্ঘস্থায়ী হয়ে গিয়েছিল' এবং এখন এটি বন্ধ হওয়া উচিত। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এটি একটি দীর্ঘ লড়াইয়ের পর পাওয়া সাফল্য।   অভিবাসীদের আইনজীবীরা এই রায়ের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেন, এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। তাদের দাবি, হাইতিতে ফেরত পাঠালে অনেক মানুষের নিরাপত্তা থাকবে না। একজন কমিউনিটি সংগঠক বলেন, অনেক পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে। তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, অভিভাবকরা কাজ করছেন। এখন হঠাৎ করে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। একজন মানবাধিকার কর্মী বলেন, এই সিদ্ধান্ত প্রবীণদের সেবাসহ বিভিন্ন খাতে বড় প্রভাব ফেলবে।   এই কর্মসূচি প্রথম চালু হয় ১৯৯০ সালে। যুদ্ধ, সহিংসতা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের মানুষকে নিরাপদে রাখতে এটি তৈরি করা হয়। ২০১০ সালে বড় ভূমিকম্পের পর হাইতির নাগরিকদের এই সুরক্ষা দেওয়া হয়। পরে দেশটিতে সহিংসতা বাড়ায় এটি কয়েকবার বাড়ানো হয়। সিরিয়ার নাগরিকদের ২০১২ সালে এই সুরক্ষা দেওয়া হয়, কারণ তখন দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধ চলছিল।    অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের ফলে হাইতি ও সিরিয়ার হাজার হাজার মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা এখন জানতে চাইছেন, এই সিদ্ধান্ত কবে এবং কীভাবে কার্যকর হবে। একই সঙ্গে অনেক পরিবার পরবর্তী পদক্ষেপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

জান্নাতুল ফেরদৌস জেমি জুন ২৬, ২০২৬

ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, হাসপাতালগুলোতে সতর্কতা

ছবি : সংগৃহীত

পাকিস্তানে সেনা হত্যা মামলায় নারী অধিকারকর্মীর যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল

0 Comments