খেলাধুলা

নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

মো: দেলোয়ার হোসাইন এপ্রিল ২২, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইন্টার মিলান। কোমোকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল দলটি।

 

সান সিরোয় মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতেছে ইন্টার। কোমোর মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।

 

ইন্টারের রোমাঞ্চকর জয়ের নায়ক হাকান কালহানোগ্লু। জোড়া গোল করেন তিনি।

 

প্রথমার্ধে বাতুরিনা ও ৪৮তম মিনিটে দা কুঁহার গোলে বেশ শক্ত অবস্থানে ছিল কোমো। ৬৯তম মিনিটে প্রথমবার তাদের জালে বল পাঠিয়ে দলকে পথে ফেরান কালহানোগ্লু। ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে সমতা টানেন এই তুর্কি মিডফিল্ডার।

 

আর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ।

 

সেরি আ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ইন্টার কাপ ফাইনালে খেলবে লাৎসিও কিংবা আতালান্তার বিপক্ষে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজির মালিক গেইল

একসময় বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি খেলে বেড়ানো ক্রিস গেইল যুক্ত হয়েছেন ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল)। প্রতিযোগিতাটির ব্র‍্যান্ড অ‍্যাম্বাসেডর হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। সেই সঙ্গে একটি ফ্র্যাঞ্চাইজির আংশিক মালিকানায়ও এসেছেন এই ব্যাটিং গ্রেট।   ইটিপিএল এক বিবৃতিতে জানায়, গ্লাসগো-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মাগাফিয়ান্সের মালিকানায় তানশা বাত্রার মাগাফি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন গেইল।   আগামী ২৬ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে টুর্নামেন্টের উদ্বোধনী আসর। ছয় শহর গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামের প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। আসরে মোট ম‍্যাচ হবে ৩৩টি।   টুর্নামেন্টের শুরুর পথচলায় সঙ্গী হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত গেইল।   গ্লাসগো মাগাফিয়ান্সের সহ-মালিকানা নেওয়া আমার জন‍্য রোমাঞ্চকর নতুন অধ‍্যায়। ইটিপিএল এরই মধ‍্যে বিশ্বব‍্যাপী আলোড়ন তুলেছে। বিশ্বব‍্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী, এটা বিশেষ কিছু হবে।   প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের তুলে আনার এবং ভবিষ‍্যতের নায়ক, যারা এই অঞ্চলের খেলাটিকে দৃঢ়তা দেবে, তাদের গড়ে তোলার সম্ভাবনা ইটিপিএলের আছে। নতুন অভিযাত্রা শুরুর জন‍্য আমি অধীর হয়ে আছি।   গেইলের মতো একজনকে অভিযানের শুরুতে পেয়ে ভীষণ খুশি ইটিপিএলের মালিকদের একজন আভিশেক বচ্চন। এই বলিউড অভিনেতার আশা, ইউরোপে ক্রিকেটের ভিত আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের টুর্নামন্টে।   ইটিপিএলের মালিকানায় আছেন বিশ্ব ক্রিকেটের আরও কিছু বড় নাম। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ, হকি আইকন জেমি ডয়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ।   বেলফাস্টের মালিকদের একজন গ্লেন ম‍্যাক্সওয়েল। এডিনবরার মালিক নিউ জিল‍্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন‍্যাথান ম‍্যাককালাম। এই দলের অধিনায়ক মিচেল স‍্যান্টনার।

মো: দেলোয়ার হোসাইন এপ্রিল ২২, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

সাকলাইন ও রিপন যে কারণে টি-টোয়েন্টি দলে

ছবি : সংগৃহীত

নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

ছবি : সংগৃহীত

এমবাপে ও ভিনিসিউসের গোলে ব্যবধান কমাল রেয়াল, চাপে বার্সেলোনা

ছবি : সংগৃহীত
হামজার দল লেস্টার সিটির অবনমন

আজ থেকে ১০ বছর আগে যে ক্লাবটি বাজিকরদের সব হিসেব-নিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে উঁচিয়ে ধরেছিল প্রিমিয়ার লিগের ট্রফি, সেই লেস্টার সিটি ধারাবাহিক অবনমনে নেমে গেল তৃতীয় স্তরে।   গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া লেস্টার টানা দ্বিতীয় মৌসুমে পতনের ধারা ধরে রাখল। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে এবার ৪৪ ম্যাচ খেলে কেবল ১১টি জিততে পেরেছে। আসরে সবশেষ ম্যাচে মঙ্গলবার রাতে তাদের সামনে আশা বাঁচিয়ে রাখার একটা সুযোগ ছিল। কিন্তু টেবিলের সপ্তম স্থানে থাকা হাল সিটির বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পায়নি তারা, করে ২-২ ড্র। বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর দল লেস্টারের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ তাদের মাঠে হওয়ার পরও, এদিন গ্যালারির অনেক আসন ফাঁকা পড়ে ছিল। হাল সিটির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বদলি নেমে এক মিনিট খেলার সুযোগ পান ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা। ৪৪ ম্যাচ খেলে ১৮টিতে হেরেছে লেস্টার। ৪২ পয়েন্ট নিয়ে ২৪ দলের মধ্যে আছে ২৩ নম্বরে। দিনের আরেক ম্যাচে পোর্টসমাউথকে ৫-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে কভেন্ট্রি সিটি। দুই ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থান থেকে ১০ পয়েন্টে এগিয়ে গেছে তারা। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কোচিংয়ে আগেই প্রিমিয়ার লিগের টিকেট নিশ্চিত করেছে কভেন্ট্রি।

মো: দেলোয়ার হোসাইন এপ্রিল ২২, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

ঝড়ো ইনিংসে রোহিতকে টপকে কোহলির কাতারে অভিষেক

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

ছবি: সংগৃহীত
ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু

 ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা কাফু বলেছেন, এ বছরের বিশ্বকাপই পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য ২৪ বছর পর আবার শিরোপা জয়ের সেরা সুযোগ। ২০০২ সালের ফাইনালে জার্মানীকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মত বিশ্বকাপের শিরোপা জয়ী দলের অধিনায়ক ছিলেন কাফু। এছাড়া ১৯৯৪ সালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ী দলেও তিনি ছিলেন।  মাদ্রিদে লরিয়াস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে কাফু সাংবাদিকদের বলেন, “শেষ শিরোপা জয়ের ২৪ বছর পর, আমি মনে করি এখনই ব্রাজিলের জন্য উপযুক্ত সময়। আমরা একজন ধারাবাহিক জয়ী কোচ পেয়েছি, কার্লো আনচেলত্তি। যিনি ব্রাজিল জাতীয় দলের মহিমা আরও বাড়িয়েছেন।” রাইট-ব্যাক হিসেবে খেলা কাফু বলেন, ব্রাজিলের মিডফিল্ড ও আক্রমণভাগ আগেই শক্তিশালী ছিল, তাই আনচেলত্তি এ বছরের টুর্নামেন্টের জন্য রক্ষণভাগ শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন।  কাফু আরও বলেন, ‘যদি ব্রাজিল বিশ্বকাপে গোল না খায়, তাহলে তারা প্রতি ম্যাচে অন্তত একটি গোল করবেই।’ তিনি আশা প্রকাশ করেন, প্রায়ই বিতর্কে জড়ানো ভিনিসিয়াস জুনিয়র বিশ্বকাপে ভালো খেলবেন। কাফু বলেন, “বিশ্বকাপ যেকোনো বিতর্ক কাটিয়ে ওঠার সেরা মঞ্চ। যদি তারা ফাইনালে পৌঁছায়, ওই আটটি ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র পুরো বিশ্বকে দেখাতে পারে সে কী করতে সক্ষম।” গত ১ এপ্রিল ওরলান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের প্রীতি ম্যাচে ভিনিসিয়াস একটি অ্যাসিস্ট করেন, যা ফ্রান্সের বিপক্ষে আগের পরাজয়ের পর তার সমালোচনা কমাতে সাহায্য করে। ১৯ বছর বয়সী এনড্রিকও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দারুন পারফর্ম করেছেন। কাফু বলেন, “আমি মনে করি এখন তার জন্য ভালো সময়। গত বছর রিয়াল মাদ্রিদ থেকে লিঁওতে তাকে ধারে পাঠানোর সিদ্ধান্তটি তার জন্য ইতিবাচক ছিল। এতে সে অনেক উপকার পেয়েছে। সে পরিনত হয়েছে, বেশী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। রিয়াল মাদ্রিদের মতো দলে, যেখানে অনেক তারকা খেলোয়াড় আছে, সেখানে তরুণদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কঠিন। সে এমন একজন তরুণ খেলোয়াড়, যে ব্রাজিলকে অনেক কিছু দিতে পারে এবং আমি নিশ্চিত আনচেলত্তি তাকে ইতিবাচকভাবেই দেখছেন।” বাজিকররা এবারের বিশ্বকাপে ব্রাজিলকে শীর্ষ পাঁচ ফেভারিটের মধ্যে রেখেছে। বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন রয়েছে তালিকার শীর্ষে।

জান্নাতুল ফেরদৌস জেমি এপ্রিল ২১, ২০২৬ 0
‘খেলাধুলার অস্কার’ খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কার উঠেছে আলকারাজ, সাবালেঙ্কা ও ইয়ামালের হাতে। ছবি: সংগৃহীত

খেলাধুলার ‘অস্কার’ পেলেন আলকারাজ, সাবালেঙ্কা ও ইয়ামাল

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আলভারো আরবেলোয়া

লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ: রিয়াল মাদ্রিদ কোচ

ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়: কাফু

0 Comments