খেলাধুলা

বিপিএলের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, ক্রিকেটারদের কড়া বার্তা দিল বিসিবি

মো: দেলোয়ার হোসাইন জানুয়ারী ১৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ। তবে মাঠে খেলা গড়ানোর আগেই টুর্নামেন্টকে ঘিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে। দাবি মানা না হলে খেলা বয়কটের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

 

ঘটনার সূত্রপাত গতকাল বুধবার। বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বিস্ফোরক মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। উল্টো প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ক্রিকেটারদের পেছনে যে খরচ হয়, তার প্রতিদান ক্রিকেটাররা কী দিতে পেরেছেন? তারা যদি কিছুই না করতে পারে, তাহলে তাদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, সেই টাকা কি ফেরত চাইব না? তাহলে বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ কেন দেব?

তিনি আরও বলেন, ক্ষতিপূরণের প্রশ্ন তোলার অধিকার ক্রিকেটারদের নেই। তাঁর ভাষায়, ‘আমরা যে প্লেয়ারদের পেছনে এত খরচ করছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে কিছুই করতে পারছে না। একটি বৈশ্বিক কাপও আনতে পারেনি। তাহলে তো আমরাও বলতে পারি, তোমাদের পেছনে যা খরচ করেছি, তা তোমাদের কাছ থেকেই নিতে থাকি।

এই মন্তব্যের পরপরই এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি তোলে কোয়াব। দাবি মানা না হলে ক্রিকেট বয়কটের ঘোষণাও দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তিনি পদ ছাড়েননি। এর সরাসরি প্রভাব পড়েছে বিপিএলের ঢাকা পর্বে।

ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে আসেননি। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে মাঠে পৌঁছানোর কথা থাকলেও সংশ্লিষ্ট ক্রিকেটাররা তখনও হোটেলে ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে টস হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি, ফলে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের ‘পেশাদার আচরণ’ বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৬ এখন শেষ পর্যায়ে রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে বিপিএলের বিশেষ গুরুত্ব রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিসিবি মনে করে, ক্রিকেটাররাই বিপিএল এবং বোর্ডের সব কার্যক্রমের প্রধান অংশীদার। ক্রিকেটাররাই এই টুর্নামেন্টের প্রাণ। বোর্ড আশা করে, খেলোয়াড়রা তাদের পেশাদার মনোভাব বজায় রাখবেন এবং টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে সহযোগিতা করবেন। এতে বিপিএল ২০২৬ নির্বিঘ্নে সম্পন্ন হবে।’

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
নেইমার ও কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমার ইস্যুতে মুখ খুলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সান্তোসের হয়ে খেলা নেইমারকে দলে না নেওয়া নিয়ে ব্রাজিলের ফুটবল মহলে যে বিতর্ক চলছে, তা নিয়ে আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন- দল নির্বাচন তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে আবেগের চেয়ে যুক্তির প্রাধান্য বেশি। নেইমারকে কেন দলে রাখা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান কোচ বলেন, ‘আমি সব দেখছি, সব শুনছি। কিন্তু আমার কাজ হলো সিদ্ধান্ত নেওয়া। এটা স্বাভাবিক যে সবার নিজস্ব মতামত থাকবে, কারণ ফুটবল কোনো বিশ্ববিদ্যালয় নয়... ফুটবল কোনো ধ্রুব বিজ্ঞান নয়। প্রত্যেকের মতামতের প্রতি আমার সম্মান আছে, কিন্তু দলের প্রয়োজনে আমাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আনচেলত্তি একবারও নেইমারকে স্কোয়াডে ডাকেননি, যা নিয়ে ব্রাজিলের ফুটবল সমর্থকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আনচেলত্তির ওপর চাপ বাড়াতে একাট্টা ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকারা। ১৯৯৪ বিশ্বকাপের নায়ক রোমারিও সরাসরি বলেছেন, ‘একজন তারকা খেলোয়াড়কে খেলাতেই হবে। জাতীয় দল হলো সেরাদের জায়গা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এক মাস সময় যথেষ্ট, যাতে একজন অ্যাথলেট শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিরে পায়। ১০০ ভাগ ফিট না হলেও নেইমারের মতো একজন জাদুকরকে দলে রাখা যেকোনো সাধারণ খেলোয়াড়ের চেয়ে ভালো।’ একই সুরে কথা বলেছেন ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও। তিনি বলেন, ‘নেইমার যদি শারীরিকভাবে খেলার যোগ্য থাকে, তবে আমি নিশ্চিত আনচেলত্তি তাকে বিশ্বকাপে নিয়ে যাবে। সে দলকে অনেক সাহায্য করতে পারে।’ সান্তোসে খেললেও নেইমার যে এখনো সতীর্থদের কাছে সেরা, তা স্পষ্ট করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনহো। তিনি বলেন, ‘আমার কাছে নেইমার এখনো ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। সে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফর্মে থাকলে নেইমারই সেরা।’

মারিয়া রহমান মার্চ ২৫, ২০২৬ 0
নতুন নিয়মে তিনটি ক্ষেত্রে বল পরিবর্তন করা যাবে। ছবি : সংগৃহীত

ম্যাচে বল পরিবর্তনে নতুন বিধান, কী থাকছে নিয়মে?

'লাকি' ও 'প্রফিটিং'—পিএসএলে নতুন পরিচয় পেলেন মুস্তাফিজ-ইমন

বাংলাদেশ জাতীয় হকি দল। ছবি : সংগৃহীত

বদলে গেল বাংলাদেশের ভেন্যু ও টুর্নামেন্টের সময়সূচি

মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত
৯ বছর পর বিদায়ের পথে সালাহ — শেষ হচ্ছে এক সোনালি অধ্যায়

লিভারপুলের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হয়ে ওঠেন মোহাম্মদ সালাহ। প্রায় ৯ বছর ক্লাবটির সঙ্গে থেকেছেন। শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে তার। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘২০২৫-২৬ মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানবেন মোহাম্মদ সালাহ।’ মঙ্গলবার (২৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে সালাহ বলেন, কখনও ভাবিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা গভীর অংশ হয়ে উঠবে। ২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই অ্যানফিল্ডের ইতিহাসে নিজের নামটা সোনালী অক্ষরে খোদাই করেছেন সালাহ। ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। লিভারপুলের হয়ে আটটি বড় শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ এবং ২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

মোঃ ইমরান হোসেন মার্চ ২৫, ২০২৬ 0
চেন্নাইয়ে যোগ দিলেন স্পেনসার জনসন। ছবি : সংগৃহীত

বেশি টাকা ছাড়লেন, আইপিএলেই খেলবেন জনসন

বিশ্বকাপ টিকিটের আকাশছোঁয়া দাম: ফিফার বিরুদ্ধে লিখিত অভিযোগ

ছবি : সংগৃহীত

ইরান ম্যাচের ভেন্যু পরিবর্তন, নিউজিল্যান্ডের কোনো আপত্তি নেই

ছবি: সংগৃহীত
এমবাপ্পেদের নতুন কোচ হতে যাচ্ছেন জিদান

ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান এবার কিলিয়ান এমবাপ্পেদের কোচ হতে চলেছেন। চলতি গ্রীষ্ম শেষেই তিনি যোগ দেবেন ফ্রান্স দলে। বিশ্বকাপের শেষে তিনিই হবেন ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।    ইএসপিএন জানাচ্ছে, ৫৩ বছর বয়সী এই কোচ ফরাসি ফুটবল ফেডারেশনকে মৌখিকভাবে সম্মতিও দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১২ সাল থেকে দলটির কোচের পদে থাকা দিদিয়ের দেশঁয়ের উত্তরসূরি তিনিই হতে যাচ্ছেন।  জিদান রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় কোচিং করিয়েছেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোচিং করিয়ে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড গড়েছেন তিনি। এরপর ২০১৯ সালে আবারও দায়িত্ব নিয়ে ২০২১ সাল পর্যন্ত কোচের পদে ছিলেন দলটির, সে সময় তিনি জিতেছেন একটি লা লিগা শিরোপা। খেলোয়াড় হিসেবে জিদান বেশি আলো ছড়িয়েছেন ফ্রান্স দলেই। ১৯৯৮ বিশ্বকাপ জিতিয়েছিলেন দলটাকে, সে বছরের ব্যালন ডি’অর জিতেছিলেন; সে বছরের ফিফা বর্ষসেরা তো বটেই, ২০০০ ও ২০০৩ সালের বর্ষসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।  ১৯৯৮ বিশ্বকাপের পর ২০০৬ সালেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। সে বছরের ফাইনালে ইতালির কাছে হারে ফরাসিরা। শুরুতে পেনাল্টি থেকে গোল করেছিলেন জিদান, এরপর অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঐতিহাসিক সে ঢুস মেরে লাল কার্ড দেখে ক্যারিয়ার শেষ করতে হয়েছিল তাকে।

মো: দেলোয়ার হোসাইন মার্চ ২৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

চেন্নাইয়ে এলিসের বদলি আরেক অস্ট্রেলিয়ান তারকা

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে আইপিএল থেকে সরে গেলেন ডাকেট

ছবি: সংগৃহীত

ফিটনেস ইস্যুতে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন লুকাকু

0 Comments