খেলাধুলা

ভারতের আক্রমণ ঠেকাতে প্রস্তুত শিউলি-শামসুন্নাহার

মো: দেলোয়ার হোসাইন মে ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আক্রমণভাগের সামর্থ্য মালদ্বীপ ম্যাচেই দেখিয়ে দিয়েছে ভারত। দাঙ্গমেই গ্রেসি, সৌমিয়া গুগুলোথ, কাভ্যিয়া পাক্কিরিসামি উইং ধরে আক্রমণের ঝড় তুলে দ্বীপ দেশটিকে স্রেফ খড়কুঁটোর মতো উড়িয়ে দেন ১১ গোল করে। বাংলাদেশের রক্ষণভাগকে এবার সামাল দিতে হবে এই ঝড়। শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র- দুই অভিজ্ঞ ডিফেন্ডার প্রত্যয়ী কণ্ঠে বললেন, গ্রেসি-পিয়ারি সাসাদের আটকে রাখার মতো মজবুত রক্ষণ আছে তাদের।

 

সেই পরীক্ষায় রোববার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠতে হলে স্বাগতিকদের বিপক্ষে জয়ের বিকল্প নেই ঋতুপর্ণা-আনিকাদের সামনে।

নেহেরু স্টেডিয়ামের অদূরে ডন বস্কো গ্রাউন্ডে শনিবার সকালে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। মাঠ ছেড়ে যাওয়ার আগে কোচ পিটার জেমস বাটলার জানিয়ে গেলেন, সেরা একাদশ তিনি চূড়ান্ত করবেন ম্যাচের দিন সকালে।

নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতির সময় অবশ্য বাংলাদেশ কোচ ইঙ্গিত দিয়েছেন সেরা একাদশের রক্ষণে থাকছেন কারা। অভিজ্ঞ শামসুন্নাহার সিনিয়র ও কোহাতি কিসকুর সাথে সঙ্গী হতে পারেন সুরমা জান্নাত ও সুরভি আক্তার আরফিন।

সেক্ষেত্রে মালদ্বীপ ম্যাচে খেলা আফঈদা খন্দকারের জায়গা হতে পারে বেঞ্চে। বুকের ব্যথা সেরে যাওয়ায় এদিন সতীর্থদের সাথে ঘাম ঝরালেও শিউলিকে নিয়ে আছে অনিশ্চয়তা। তবে, সুযোগ পেলে রক্ষণের জোয়াল চওড়া কাঁধে টেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন শিউলি। ভারত ম্যাচ নিয়ে চাপ অনুভব করছেন না, বললেন দলের সবচেয়ে বয়সী এই খেলোয়াড়।

“মালদ্বীপ ম্যাচে আমাদের রক্ষণের ভুলগুলো নিয়ে কোচ কাজ করছেন। আশা করি, আমাদের যে জায়গাগুলোয় ভুল হয়েছে, সেগুলো শুধরে নিতে পারব। পরের ম্যাচে আশা করি, ভুলগুলো হবে না আমাদের।”

না, না (চাপ নেই আমাদের ওপর), সেটা তো বললামই যে, আমাদের যে দুর্বলতা আছে, আমরা জানি এবং আমরা ওইদিকে কাল একটু বেশি সতর্ক থাকব। আমাদের দলে যেমন অভিজ্ঞ খেলোয়াড় আছে, নতুনও আছে। তো যারা নতুন, তাদের জন্য একটু চাপ কাজ করবে। তবে যারা অভিজ্ঞ, তাদের জন্য এতটা চাপ কাজ করবে না।”

মালদ্বীপের বিপক্ষে চার গোল করেছিলেন ভারতের আভিকা সিং। জোড়া গোল প্রিয়াঙ্কা দেবি ও সঙ্গীতা বাসফোরের। এছাড়াও জালের দেখা পান আরও তিন জন- সাসা, দাঙ্গমেই ও কারিশমা শিরভোইকার। দুই সাফ জয়ী আরেক ডিফেন্ডার শামসুন্নাহারের মনে হচ্ছে, দুই উইংয়ের আক্রমণ রুখে দিতে পারলে ভারতকেও আটকে দেওয়া সম্ভব।

“আমরা দীর্ঘদিন ধরেই ভারতের সাথে খেলে আসছি। ওদের খেলার ধরন আমরা অবশ্যই একটু হলেও জানি। এত বছর ধরে ওদের বিপক্ষে খেলছি, ওরা বেশিরভাগ সময় উইং দিয়ে খেলে। আমরা চাইব যে, উইংগুলা ব্লক করতে। উইং থেকে যদি বল না আসতে পারে, তাহলে তো তাদের স্ট্রাইকার ফিনিশ করতে পারবে না। আমরা চেষ্টা করব, ওদের উইং ব্লক করে দেওয়ার।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
মেসির জন্মদিনে আর্জেন্টিনাজুড়ে ভক্তদের ব্যতিক্রমী উদযাপন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন। এ উপলক্ষে দেশজুড়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্মস্থলে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।   বুধবার (২৪ জুন) জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলের মানুষ নিজেদের মতো করে শুভেচ্ছা জানিয়েছেন এই ফুটবল মহাতারকাকে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘টেলেফে’ ‘লিওর জন্মদিন’ শিরোনামে একটি বিশেষ প্রচারণা চালায়। প্রচারণার অংশ হিসেবে স্থানীয় সময় সকাল ১০টা ও রাত ১০টায় একযোগে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর আহ্বান জানানো হয়, যা তার বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতি ইঙ্গিত বহন করে।   দেশের বিভিন্ন স্থানে বন্ধুবান্ধব, শিক্ষার্থী, ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মী, জিমে শরীরচর্চায় ব্যস্ত মানুষ এবং স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে মেসির জন্য শুভকামনা জানান। অনেকে জাতীয় পতাকা হাতে নিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।   রাজধানী বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে জড়ো হন শত শত সমর্থক। সেখানে উপস্থিত এক প্রবীণ ভক্ত বলেন, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আর্জেন্টিনার গর্ব এবং কোটি মানুষের আবেগের প্রতীক।   মেসির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দেশের এই কিংবদন্তি ফুটবলারকে শুভ জন্মদিন জানান এবং জাতীয় দলের জন্য শুভকামনা প্রকাশ করেন।   চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। সাম্প্রতিক ম্যাচে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।   আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মেসি যেন সবসময় সুখে ও সুস্থতায় থাকে।’   বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার জন্মদিন ঘিরে আর্জেন্টিনাজুড়ে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা তার জনপ্রিয়তা ও ভক্তদের ভালোবাসার আরেকটি উজ্জ্বল উদাহরণ।

আক্তারুজ্জামান জুন ২৫, ২০২৬
ব্রাজিল দলের অনুশীলনে নেইমার ও ভিনিসিয়ুস।

ব্রাজিল সমর্থকদের ভয় দেখাচ্ছে রাউন্ড অব ৩২-এর সমীকরণ; সামনে জাপান, নেদারল্যান্ডস নাকি জার্মানি?

ছবি : সংগৃহীত

ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে মেসি, পেছনে এমবাপ্পে-হালান্ড; জমজমাট গোল্ডেন বুটের লড়াই!

ছবি : সংগৃহীত

লেগো ব্লকে ৯০০ হীরা! দুবাইতে উন্মোচিত হলো অনন্য এক বিশ্বকাপ ট্রফি

তাসকিন আহমেদ।
রোববার থেকে শুরু জিম্বাবুয়ে মিশন, সমালোচনার জবাব দিতে চান তাসকিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ করে এবার জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। একমাত্র টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। তবে এই সফরকে মোটেও সহজভাবে দেখছেন না জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।   তাসকিনের মতে, জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। আর সেখানে প্রত্যাশা অনুযায়ী ফল না এলে সমালোচনার মুখেও পড়তে হবে বাংলাদেশকে।   গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘জীবনে প্রতিটি দিনই চ্যালেঞ্জের, প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। তবে সামনে যে জিম্বাবুয়ে সিরিজ আসছে, সেটি আরও বেশি চাপের। কারণ আমরা তাদের কন্ডিশনে খেলতে যাচ্ছি। সেখানে ভালো করতে না পারলে সবাই বলবে, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও খারাপ খেলেছে বাংলাদেশ।’      সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে খেলাধুলায় এমন উত্থান-পতন স্বাভাবিক বলেই মনে করেন এই ডানহাতি পেসার।     তাসকিন বলেন, ‘আমরা জানি জিম্বাবুয়ের মাঠে গিয়ে তাদের হারানো কতটা কঠিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টি-টোয়েন্টিতে ভালো করতে পারিনি। আসলে প্রতিটি সিরিজই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। টেপ টেনিস ক্রিকেটও চ্যালেঞ্জিং, খেলাধুলায় কোনো কিছুই সহজ নয়।’   আসন্ন জিম্বাবুয়ে সফরে ভালো ফল করে সমালোচনার জবাব দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।

মারিয়া রহমান জুন ২৪, ২০২৬
ছবি : সংগৃহীত

উজবেকিস্তানকে উড়িয়ে রোনালদোর হুংকার ‘আই অ্যাম ব্যাক’, ইব্রাহিমোভিচের দ্বিমত

নিষিদ্ধ হতে পারেন আলভারেজ, খেলোয়াড় কেনার দুয়ার বন্ধ হবে বার্সার

ছবি: সংগৃহীত

স্কটল্যান্ড ম্যাচে নেইমার ফিরছেন, চোটে ছিটকে গেলেন রাফিনহা

ছবি: সংগৃহীত
বুদিমিরের এক গোলে জিতল ক্রোয়েশিয়া

শুরুতে ক্রোয়েশিয়াকে বেশ চাপে রাখল পানামা। অল্পের জন্য তারা পেল না গোল। বিরতির পর পাল্টে গেল চিত্র। বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন আন্তে বুদিমির। আসরে প্রথম জয়ের দেখা পেল ক্রোয়াটরা।   টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে ১-০ গোলে জিতেছে ২০১৮ সালের রানার্সআপরা।   দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে তিন নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুটিই হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার।   ৪ পয়েন্ট করে নিয়ে ঘানা দুইয়ে, ইংল্যান্ড শীর্ষে আছে।   প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও তৃতীয় হওয়া সেরা আটটি দল পাবে নকআউটের টিকেট। ক্রোয়েশিয়ার সম্ভাবনা টিকে থাকল ভালোভাবেই।   ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হেরে অভিযান শুরু করেছিল ক্রোয়েশিয়া। ৯৫ মিনিটের গোলে ঘানার বিপক্ষে হেরেছিল পানামা।   এ দিন ক্রোয়েশিয়ার হয়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদ্রিচ।   ক্রোয়েশিয়ার চেয়ে বল দখলে পিছিয়ে থাকলেও, শুরুতে সুযোগ বেশি তৈরি করে পানামা। ২৩তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা। গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের দৃঢ়তায় রক্ষা পায় ক্রোয়েশিয়া। ডানদিকের বাইলাইনের কাছ থেকে আমির মুরিয়োর ক্রসে বক্সে জোরাল হেড করেন হোসে লুইস রদ্রিগেস। লিভাকোভিচের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে বল।   প্রথমার্ধে একবারই গোল পাওয়ার খুব কাছাকাছি যেতে পারে ক্রোয়েশিয়া। যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে মার্তিন বাতুরিনার নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন পানামা গোলরক্ষক। প্রথমার্ধে গোলের জন্য দুটি শট নিয়ে এই একটিই লক্ষ্যে রাখতে পারে ক্রোয়াটরা।   দ্বিতীয়ার্ধের শুরুতে পেটার মুসার জায়গায় আন্তে বুদিমিরকে নামান ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। দারুণ কাজে লাগে সেই সিদ্ধান্ত। ৫৪তম মিনিটে দলকে এগিয়ে নেন বুদিমির। ডান দিক থেকে ইয়োসিপ স্তানিসিচের ক্রসে দূরের পোস্টে পা ছুঁয়ে বল জালে পাঠান তিনি।   ৬৮তম মিনিটে লিভাকোভিচের অসাধারণ দৃঢ়তায় আবার রক্ষা পায় ক্রোয়েশিয়া। মুরিয়োর পরপর দুটি শট ঠেকান তিনি। সেখান থেকে পানামার পাওয়া কর্নারে কার্লোস হার্ভির হেডে বল একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ৩১ বছর বয়সী গোলরক্ষক।   বাকি সময়ে সুযোগ আসে দুই পাশেই, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ।   শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার রাতে ঘানার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে পানামা।

মো: দেলোয়ার হোসাইন জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে ৩ ঘণ্টা প্লেনে আটকা ব্রাজিল দল

ছবি: সংগৃহীত

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার

স্কটল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামতে যাচ্ছেন নেইমার। ছবি : সংগৃহীত

তবে কি আজ নেইমারের দিন?

0 Comments