খেলাধুলা

ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় বাংলাদেশ-পাকিস্তান

মারিয়া রহমান ফেব্রুয়ারি ০৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ। আজ সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতিনিধিদের মধ্যে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের দাবি। পাশাপাশি, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পাকিস্তানের প্রস্তাবও আলোচনায় আসে।

এ ছাড়া বিসিবি ও পিসিবি উভয়ই ভারতের ক্রিকেটের সঙ্গে বর্তমানে বিদ্যমান টানাপোড়েন কমিয়ে আনা এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে।

তবে এসব দলের মধ্যে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট আয়োজন করা বাস্তবে কঠিন বলেই মনে করা হচ্ছে। কারণ আইসিসি ভারতকে যুক্ত করে কোনো দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজের নিশ্চয়তা দিতে পারে না, যেহেতু ভারতের ক্রিকেট বোর্ড দেশটির সরকারের অধীনেই পরিচালিত হয়।


এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজটি আগামী সেপ্টেম্বর মাসে হওয়ার কথা থাকলেও, বর্তমান কূটনৈতিক উত্তেজনার কারণে ওই সিরিজ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
মেসি–আলভারেসের দাপটে জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

খেলায় উন্নতি দেখতে চেয়েছিলেন লিওনেল স্কালোনি। জাম্বিয়ার বিপক্ষে সেই উন্নতির ঝলকই দেখালেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেসরা। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে চাপে রেখে সহজ জয় তুলে নেয় আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া ম্যাচে ৫-০ গোলের বড় জয় পায় আর্জেন্টিনা। আলভারেস দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান মেসি। এরপর পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। ম্যাচের শেষ দিকে গোল পান তরুণ মিডফিল্ডার ভালেন্তিন বার্কো। অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে। শুরুর দিকেই গোল হজম করে রক্ষণাত্মক হয়ে পড়ে জাম্বিয়া। বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা, যদিও দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে তোলে আফ্রিকার দলটি। ৪১তম মিনিটে মেসির দুর্দান্ত পাসে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি আলভারেস। তবে প্রথমার্ধের শেষ দিকে নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডি-বক্সে চমৎকার সমন্বয়ে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারর সঙ্গে ওয়ান-টু খেলে নিখুঁত শটে বল জালে জড়ান আর্জেন্টিনা অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির ১১৬তম গোল। তার উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো। বিরতির পরপরই স্কোরলাইন ৩-০ করেন ওতামেন্দি। ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিজে শট না নিয়ে সতীর্থকে সুযোগ করে দেন মেসি, আর ঠাণ্ডা মাথায় গোল করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। ৬৫তম মিনিটে প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন এনসো ফার্নান্দেস, তবে তার শট ফিরিয়ে দেন জাম্বিয়ার গোলরক্ষক। এরপরই আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ দিকে নিকো গনসালেসর সহায়তায় নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন বার্কো। যোগ করা সময়েই ম্যাচের ইতি 

মো: দেলোয়ার হোসাইন এপ্রিল ০১, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে হার, স্বপ্ন ভাঙল বাংলাদেশের

ফখর জামান। ছবি : সংগৃহীত

কঠোর শাস্তি পেলেন পাকিস্তানি ব্যাটার

ছবি : সংগৃহীত

ইউনাইটেডের সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে ম্যাগুয়েরে

ছবি : সংগৃহীত
নিরাপত্তাবিধি ভেঙ্গে ১০ লাখ রুপি জরিমানা আফ্রিদির

টিম হোটেলে অননুমোদিত দর্শনার্থীদের এনে নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা করেছে লাহোর কালান্দার্স।  গত শনিবার রাতে টিম হোটেল কক্ষে চারজন অননুমোদিত দর্শনার্থী দেখা করতে আসেন আফ্রিদি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজার সাথে। যা চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিয়ম ভঙ্গের শামিল।  তবে রাজাকে কোন জরিমানা করা হয়নি। এই ঘটনার সাথে জড়িত থাকায় প্রোটোকল লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছিল পুলিশ। টিম হোটেলে অননুমোদিত দর্শনার্থীদের নিয়ে আসার দায় নিজ কাঁধে নিয়ে এক সংবাদ সম্মেলনে রাজা বলেছিলেন, ‘এখানে আফ্রিদির কোন দোষ নেই। এই ঘটনার পুরো দায়ভার আমার।’ এক বিবৃতিতে লাহোর জানিয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে আফ্রিদিকে। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে । এটি কোন ইচ্ছাকৃত নিয়ম লঙ্ঘন ছিল না। তবে ঘটনাটি জনসমক্ষে যেভাবে এসেছে সেটি অতি অতিরঞ্জিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) দেওয়া হয়েছে।’ চলমান পিএসএলে আফ্রিদির নেতৃত্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে লাহোর।  এবারের পিএসএলে লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। প্রথম দুই ম্যাচে ১৯ ও ২০ রানে ১টি করে উইকেট শিকার করেন ফিজ। দুই ম্যাচে ইমনের ব্যাট থেকে আসে যথাক্রমে- ১৪ ও ১২ রান।

জান্নাতুল ফেরদৌস জেমি মার্চ ৩১, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

ইনজুরিতে না খেললেও পর্তুগালের জন্য এখনও গুরুত্বপূর্ণ রোনাল্ডো

ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের

সাবিনা খাতুন-খই খই সাই মারমারা

ক্রীড়া কার্ডে আগ্রহ বাড়বে খেলোয়াড়দের

ছবি : সংগৃহীত
বিশ্বকাপ টিকিটের শেষ রাত আজ

বিশ্বকাপ ও ইতালির মাঝে আর মাত্র একটি বাধা। সেই বাধাকে অবশ্য এভারেস্টসম বিশালাকায় মনে করছেন ইতালির কোচ জেনোরো গাত্তুসো। তাদের সেই বাধার নাম বসনিয়া ও হার্জেগোভিনা। আজ রাতে বাছাই প্লে-অফ ফাইনালে তাদের হারাতে পারলেই দুই আসর পর আবার বিশ্বকাপে দেখা যাবে আজ্জুরিদের। জেনিকার সেই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী ইতালি। তবে নিঃশঙ্কা হতে পারছেন না। গত দুবার যে এই প্লে-অফে হতাশায় পুড়তে হয়েছিল। ৪৮ দলের বিশ্বকাপে আজ নির্ধারিত হবে শেষ ছয়টি দেশ। যেখানে ইউরোপ থেকে চারটি ও আন্তঃমহাদেশীয় প্লে-অফে আসবে দুটি দেশ। বসনিয়া ও হার্জোগোভিনার বিপক্ষে কাগজেকলমে ফেভারিট ইতালি। আজ জিততে পারলে চূড়ান্ত পর্বে অপেক্ষাকৃত সহজ গ্রুপ ইতালির অপেক্ষায় রয়েছে। ‘বি’ গ্রুপে যৌথ আয়োজক কানাডা, সুইজারল্যান্ড ও কাতারের সঙ্গে পড়বে তারা। তবে ইতালির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। বসনিয়া নদীর উপত্যকায় অবস্থিত জেনিকায় গত কদিন ধরে তুমুল বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। বিলিনো পোজে স্টেডিয়ামে আজও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তাই আজ স্বাগতিকদের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইতালি।  তুরস্কের চ্যালেঞ্জ কসোভো: তুরস্কের বিশ্বকাপের পথটাও বেশ কঠিন। তাদের প্রতিপক্ষ আজ প্রথমবারের মতো বিশ্বকাপের হাতছানি পাওয়া কসোভো। প্লে-অফের ফাইনালও আজ তাদের মাঠে। তাই ভিসেঞ্জো মনতেলার দলকে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ইস্তাম্বুলে সেমিতে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়েছে তুরস্ক।  প্রাগে পারবে ডেনমার্ক?: তুরস্কের মতো ডেনমার্কও ফাইনালে কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছে। তাদের প্রতিপক্ষ চেক রিপাবলিক সেমিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩ মিনিটে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় তারা। ক্রিশ্চিয়ান এরিকসন, হুয়েলুন্দ, ক্রিশ্চিয়ান নরগার্দের মতো তারকা আছে ডেনিশ শিবিরে।  সুইডেনকে রুখতে পারবেন লেভা?: আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর ইয়োকেসের একক নৈপুণ্যে সেমিতে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে এসেছে সুইডেন। আজ স্টকহোমে পোল্যান্ডের বিপক্ষে ফাইনালে স্বাগতিক সুইডেনই ফেভারিট। তবে পোলিশদের আছেন রবার্ট লেভানডস্কি।

মারিয়া রহমান মার্চ ৩১, ২০২৬ 0
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর ম্যাচেই কি শেষ কাবরেরা যুগ?

সিকান্দার রাজা ও শাহিন শাহ আফ্রিদি। ছবি: সংগৃহীত

‘দোষ আমারই’, শাহিনকে আড়াল করে দায় নিলেন সিকান্দার

0 Comments