খেলাধুলা

৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ইমন

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ০১, ২০২৬

গতকাল আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ষোড়শ আসরে সুপার সিক্সে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন বাংলাদেশের ডান-হাতি পেসার ইকবাল হোসেন ইমন।

যুব ওয়ানডেতে এই নিয়ে তৃতীবার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন ইমন। যুব ওয়ানডেতে বাংলাদেশ বোলারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ। বাঁ-হাতি স্পিনার সালেহ আহমেদ শাওনও যুব ওয়ানডেতে ইনিংসে ৩বার পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন। এবার শাওনের রেকর্ড স্পর্শ করলেন ইমন।

যুব ওয়ানডে ক্যারিয়ারে শাওন ৪০ ম্যাচে মোট ৭৬ উইকেট শিকার করেছেন। ইমনের শিকার ৫৫ ম্যাচে ৮৯ উইকেট।

বাংলাদেশের বোলারদের মধ্যে যুব ওয়ানডেতে দু’বার করে ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন আবু হায়দার, আবুল হাসান, আল ফাহাদ ও সঞ্জিত সাহা।

এবারের বিশ্বকাপের সুপার সিক্স থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ যুব দল। গ্রুপ পর্ব থেকে যোগ হওয়া ২ ও সুপার সিক্সের ২ ম্যাচ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল তারা। সেমিফাইনালে খেলতে হলে সুপার সিক্সের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হত বাংলাদেশকে।

সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও জিম্বাবুয়েকে ৭৪ রানে হারায় বাংলাদেশ।

এর মাধ্যমে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার পর টানা তিন আসরের সেমিফাইনালের গন্ডি টপকাতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
প্রথমবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বাংলাদেশের ক্লাব

অবশেষে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের একটি ক্লাব। বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস আসন্ন আসরে অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে।   গত ১৯ মে ছিল এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব নিবন্ধনের শেষ দিন। ওই দিনই রাজশাহী স্টারস আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয়। কয়েক দিনের পর্যালোচনার পর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আবেদন অনুমোদন করলে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।   দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের জাতীয় দল টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হলেও দেশের কোনো ক্লাব গত দুই আসরে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়নি। ফলে জাতীয় দলের ফুটবলারদের বিদেশি ক্লাবের হয়ে খেলতে হয়েছে।   নবাগত দল রাজশাহী স্টারস জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও রুপ্না চাকমাসহ একঝাঁক খেলোয়াড় নিয়ে দল গঠন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।   প্রথমদিকে আর্থিক ও সাংগঠনিক কারণে এএফসি প্রতিযোগিতায় অংশ নিতে অনাগ্রহ দেখালেও পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর অনুরোধে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাজশাহী স্টারস।   ক্লাবটির স্বত্বাধিকারী মোখছেদুল কামাল বাবু বলেন, “আমরা বাংলাদেশেই খেলতে চাই। বাফুফেকে অনুরোধ করেছি যেন আমরা স্বাগতিক হওয়ার সুযোগ পাই।”   আগামী আগস্টে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসর শুরু হওয়ার কথা রয়েছে।

আক্তারুজ্জামান মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেসির ইন্টার মিয়ামিতে আসতে পারেন ব্রাজিলিয়ান তারকা

টেস্ট সিরিজের ট্রফি সামনে রেখে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের উদযাপন।

টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশের প্রাপ্তির খাতায় যোগ হলো যা কিছু

ছবি : সংগৃহীত

জাকার নেতৃত্বে সুইজারল্যান্ডের প্রাথমিক বিশ্বকাপ দল ঘোষণা

ছবি : সংগৃহীত
সালাহর নেতৃত্বে মিশরের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড

রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কিংবদন্তি মোহাম্মদ সালাহকে দলের অধিনায়ক করে ২৭ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। তবে বিশ্বকাপের মূল পর্বের আগে একজন ফুটবলারকে বাদ দেওয়া হবে।   আগামী ২৮ মে মিশর স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষের প্রীতি ম্যাচ খেলবে মিশর। রাশিয়া ম্যাচের পর মিশরীয় টেকনিক্যাল স্টাফ ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করবে। এরপর বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ৩০ মে যুক্তরাষ্ট্রে যাবে এবং মিশর। এরপর ৬ই জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে একটি চূড়ান্ত প্রীতি ম্যাচ খেলবে।   অন্যদিবে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াইয়ের নামবে মোহাম্মদ সালাহরা। এরপর ২১ নিউজিল্যান্ড এবং ২৬শে ইরানের মুখোমুখি হবে।   মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান বলেছেন, বিশ্বকাপ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মে) থেকে জাতীয় দলে ক্যাম্প শুরু হবে।   এ নিয়ে চতুর্থবারের মতো দেশটি ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করল। তিনটি ঐতিহাসিক আসরে অংশগ্রহণ করা সত্ত্বেও মিশর ফিফা বিশ্বকাপে কখনও কোনো ম্যাচ জিততে পারেনি। ১৯৩৪ সালে অভিষেক আসরে তারা সরাসরি রাউন্ড অফ ১৬-এ প্রবেশ করে, কারণ টুর্নামেন্টটি ১৬-দলের নকআউট পর্ব দিয়ে শুরু হয়েছিল। ১৯৯০ এবং ২০১৮ সালেও তারা গ্রুপ পর্ব  থেকে বাদ পড়ে।   মিশর স্কোয়াড: গোলরক্ষক: মোহাম্মদ এল শেনাওয়ি (আল-আহলি), মোস্তফা শোবেইর (আল-আহলি), এল মাহদি সোলিমান (আল-জামালেক), মোহাম্মদ আলা (এল গাউনা)।   ডিফেন্ডার: মোহাম্মদ হানি (আল-আহলি), তারেক আলা (জেডইডি এফসি), হামদি ফাথি (আল-ওয়াকরাহ), রামি রাবিয়া (আল-আইন), ইয়াসির ইব্রাহিম (আল-আহলি), হোসাম আবদেলমাগুইদ (আল-জামালেক), মোহাম্মদ আবদেলমোনেম (ওজিসি নাইস), আহমেদ এল ফোতুহ (আল-জামাফি), আল-জামালি (পিপি)।   মিডফিল্ডার: মারওয়ান আত্তিয়া (আল-আহলি), মোহানাদ লাসিন (পিরামিড), ডোঙ্গা (আল নাজমা), মাহমুদ সাবের (জেডইডি এফসি), জিজো (আল-আহলি), ত্রেজেগুয়েট (আল-আহলি), এমাম আশুর (আল-আহলি), মোস্তফা জিকো (পিরামিড), ইব্রাহিম আদেল (নর্ডসজাইল্যান্ড), হাইসেম হাসান (রিয়েল ওভিডো), মোহাম্মদ সালাহ (লিভারপুল)।   ফরোয়ার্ড: ওমর মারমাউস (ম্যানচেস্টার সিটি), আকতায় আবদুল্লাহ (ইএনপিপিআই), হামজা আবদেলকারিম (বার্সেলোনা বি)।

মো: দেলোয়ার হোসাইন মে ২১, ২০২৬
ছবি : সংগৃহীত

ইডেনে মুম্বাই বধ, প্লে-অফের আশা বেঁচে রইলো নাইটদের

ছবি : সংগৃহীত

ইউরোপার শিরোপা জয় করে ইতিহাস গড়ল অ্যাস্টন ভিলা

ছবি : সংগৃহীত

২০৩০ বিশ্বকাপে নতুন নিয়ম, চ্যাম্পিয়নস লিগের আদলে ইউরোপের বাছাই

ছবি : সংগৃহীত
আইপিএলে খেলতে ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির

পাকিস্তানের সাবেক বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির যুক্তরাজ্যের পাসপোর্ট পেয়ে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছেন। এতে সাবেক এই পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার যোগ্যতা অর্জন করেছেন।   সামাজিক যোগাযোগ মাধ্যম আমির ইনস্টাগ্রামে তার জাতীয়তা পরিবর্তনের বিষয়ে একটি পোস্ট পুনরায় শেয়ার করেন। এর আগেও এই ফাস্ট বোলার আইপিএলে খেলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ব্রিটিশ নাগরিক নারজিস খানকে বিয়ে করার পর দেশটির নাগরিকত্ব লাভ করেন। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী আমির এর আগে জানিয়েছিলেন,যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন না। তিনি পাকিস্তানের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুযোগের দরজা খোলা রাখেন। গত বছর পাকিস্তানের জিও নিউজের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই পেসার ইঙ্গিত দিয়েছিলেন, অদূর ভবিষ্যতে তিনি আইপিএলের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন। তিনি বলেন, আগামী বছরের মধ্যে আমি আইপিএলে খেলার সুযোগ পাব এবং সুযোগ পেলে কেন নয়? আমি আইপিএলে খেলব। নির্বাচিত হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-তে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন আমির। একই আলোচনায় পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আহমেদ শেহজাদ মন্তব্য করেন, ফ্র্যাঞ্চাইজিটি আমিরের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে, বিশেষ করে তাদের বোলিং আক্রমণকে শক্তিশালী করার ক্ষেত্রে। উল্লেখ্য,পাকিস্তান ও ভারতের মধ্যে তিক্ত রাজনৈতিক সম্পর্কের কারণে ২০০৮ সাল থেকে পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএলে অংশগ্রহণ করেছন না। সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদই একমাত্র পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার যিনি ব্রিটিশ নাগরিকত্ব থাকা সত্ত্বেও আইপিএলে খেলেছেন।

মোঃ ইমরান হোসেন মে ২১, ২০২৬
দীর্ঘ ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলবে ইরাক। ছবি: সংগৃহীত

৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকের দল ঘোষণা

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের বোনাস ফেডারেশন কর্মীদের দিয়েছিলেন মেসি!

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই: শান্ত

0 Comments