প্রবাসী

স্যান্ড্রা ম্যাকারসি : ৮১ বছর বয়সেও বাংলাদেশের তরুণদের পাশে

মোঃ ইমরান হোসেন অক্টোবর ২২, ২০২৫ 0

বনশ্রীর একটি বেকারি দোকানে ঢুকলেই চোখে পড়ে এক বয়স্ক বিদেশি নারীর ছবি। কেক, পাউরুটি, শিঙাড়া আর জুসের দোকানে এমন ছবি কিছুটা অচেনা লাগে। কে তিনি? কেন তাঁর ছবি এখানে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় দোকানের নামেই স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল। দোকানটির নাম যেমন স্যান্ড্রা, তার পেছনের গল্পটিও তেমনই অসাধারণ।

 

নিউজিল্যান্ডের নাগরিক স্যান্ড্রা ম্যাকারসি, বয়স এখন ৮১। জীবনের বেশির ভাগ সময় কেটেছে শিক্ষকতা আর সমাজসেবায়। আজও সেই কাজেই ব্যস্ত। তবে তাঁর সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগ হলো বাংলাদেশের একটি বেকারি ব্যবসা যার সব মুনাফা ফিরে যায় মানুষের কল্যাণে। ২০১৮ সালে, যখন তাঁর বয়স ৭৪, তিনি বাংলাদেশে বিনিয়োগ করেন এবং প্রতিষ্ঠা করেন স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল। এখন সেখানে কাজ করছে প্রায় ৩০০ জন মানুষ। কিন্তু তিনি কোনো লভ্যাংশ নেন না। বরং সেই টাকা দিয়ে সাহায্য করেন নারায়ণগঞ্জের একটি অনাথাশ্রমকে। তিনি বলেন, আমার আনন্দ মুনাফায় নয়, মানুষের মুখে হাসি দেখায়।

 

দূরদেশের এক নারী, কিন্তু হৃদয়ে বাংলাদেশ স্যান্ড্রা থাকেন নিউজিল্যান্ডের ওয়াঙ্গারেই শহরে। শিক্ষকতা ছাড়াও সেখানে পরিচালনা করেন People Potential নামের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য ২০২০ সালে তিনি পেয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে Queen’s Service Medal। রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত আছেন ২৫ বছর বয়স থেকে। এই সংগঠনই তাঁকে প্রথম বাংলাদেশে নিয়ে আসে ২০১৫ সালে। 

             

যেভাবে শুরু হলো এই যাত্রা২০১৫ সালে স্যান্ড্রা এসেছিলেন রোটারির একটি প্রকল্প দেখতে। নারায়ণগঞ্জে এক সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখলেন, পাশে টিনশেড ঘরে অনাথ শিশুরা বাস করছে অস্বাস্থ্যকর পরিবেশে। তিনি থেমে গেলেন। কিছুক্ষণ চুপচাপ সেই শিশুদের দেখলেন। তারপর বলেছিলেন, এটা ঠিক নয়। আমি কিছু করব।

 

ফিরে গিয়ে নিউজিল্যান্ডে শুরু করেন Buy a Bed নামের একটি ক্যাম্পেইন। সেই অনুদানের টাকায় গড়ে ওঠে নতুন আশ্রয়কেন্দ্র আমিজ উদ্দিন এতিমখানা, যেখানে একসঙ্গে ১০০ শিশু থাকতে পারে নিজস্ব খাট, টেবিল, পড়ার জায়গা সবই আছে। অনাথ আশ্রমের কাজ করতে গিয়ে তাঁর পরিচয় হয় স্থানীয় উদ্যোক্তা তাসবিহ হুসেইনের সঙ্গে। তিনি আনন্দ বেকারির মালিক ছিলেন। দুইজন মিলে ভাবলেন, একটা টেকসই উদ্যোগ দরকার, যা থেকে আয় হবে এবং সেই আয় সমাজে ফিরে যাবে।

 

সেই ভাবনা থেকেই ২০১৮ সালে শুরু হয় স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড। মোট বিনিয়োগ ছিল ৪ কোটি টাকার বেশি, যার অর্ধেকেরও বেশি দিয়েছেন স্যান্ড্রা। আজ প্রতিষ্ঠানটির ১৫টি বিক্রয়কেন্দ্র ও সিদ্ধিরগঞ্জে তিন হাজার বর্গফুটের কারখানা আছে। তাসবিহ বলেন, স্যান্ড্রা বলেছিলেন যত দিন তিনি বেঁচে আছেন, তত দিন এক টাকাও নেবেন না। তাঁর মৃত্যুর পরও যেন এই কাজ চালু থাকে, এই অনুরোধ করেছেন তিনি।

 

গত মাসে (সেপ্টেম্বর) ঢাকায় এসে স্যান্ড্রা বললেন, আমি বাংলাদেশে এলে খুশি থাকি। এখানকার মানুষ, তাদের প্রাণশক্তি, তাদের হাসি সবকিছু আমাকে ছুঁয়ে যায়। আমি এখানে নিরাপদ বোধ করি। তিনি শুধু ব্যবসা করতে চান না। তাঁর স্বপ্ন যে তরুণরা দক্ষ নয়, তারা যেন এই বেকারিতে এসে শেখে, বেড়ে ওঠে, নিজের পায়ে দাঁড়ায়। এখন আমাদের সঙ্গে ৩০০ জন কাজ করছে। মানে ৩০০টি পরিবার চলছে। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে? বললেন স্যান্ড্রা।

 

বাংলা ভাষা জানেন না ঠিকই, কিন্তু মানুষকে বোঝাতে কখনো কষ্ট হয় না। একটা হাসিই অনেক সময় ভাষার চেয়ে শক্তিশালী,  বলেন তিনি। তবে একটা বিষয় তাঁকে কষ্ট দেয় এখনও পর্যন্ত তিনি বাংলাদেশের কাজের ভিসা পাননি। প্রতিবারই পর্যটক ভিসায় আসতে হয়। বিনিয়োগের ক্ষেত্রেও তাঁকে পার করতে হয়েছে নানা জটিলতা। তবুও তিনি হাল ছাড়েননি। নিউইয়র্ক, লন্ডন আর অকল্যান্ড ম্যারাথন দৌড়েছি। ৭৩ বছর বয়সে বিমান থেকে ঝাঁপ দিয়েছি। আমি বিশ্বাস করি, জীবন মানে হ্যাঁ বলা।

 

৮১ বছর বয়সেও তিনি প্রতিদিন প্রমাণ করছেন, পরিবর্তন আনতে বয়স কোনো বাধা নয়। স্যান্ড্রা ম্যাকারসি—একজন শিক্ষক, সমাজসেবক, আর এমন এক বিদেশি, যিনি হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের প্রতি ভালোবাসা।

 

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রবাসী

আরও দেখুন
ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রেটার ঢাকা উইং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা। ছবি : সংগৃহীত
ঐক্যবদ্ধ প্রবাসীরাই পরিবর্তনের শক্তি: আলী আশরাফ

ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রেটার ঢাকা উইং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মনির হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ।   কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আরিফ আরমানকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি পদে ড. মির্জা ফয়সাল সাম্স, জাকির হোসেন ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন। সহসাধারণ সম্পাদক হয়েছেন জাহেদ ইদ্রিস এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলীম।   নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ হিসেবে জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে আবু বকর নাজিম দায়িত্ব পালন করবেন।   নেতারা জানান, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং প্রবাসীদের কল্যাণে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।   নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আশরাফ বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা আমাদের দেশের এক একটি প্রতিনিধিত্বকারী শক্তি। আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে পারি, তাহলে শুধু ব্যক্তিগত নয়,সমষ্টিগতভাবেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই কমিটির মূল লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করা, যেখানে সবাই নিজেদের সমস্যার কথা বলতে পারবে এবং সমাধানের পথ খুঁজে পাবে।   তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ, তাদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক মূল্যবোধ ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি, ওমানের মূলধারার সমাজে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আমরা কাজ করব, যাতে আমাদের দেশের সম্মান আরও বৃদ্ধি পায়।   ইঞ্জিনিয়ার আলী আশরাফ জানান, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন, মানবিক সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে।   তিনি বলেন, আমরা চাই এই সংগঠনটি শুধু একটি নামেই সীমাবদ্ধ না থেকে প্রবাসীদের আস্থা ও নির্ভরতার জায়গা হয়ে উঠুক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ঐক্যবদ্ধ, সচেতন ও মানবিক প্রবাসী সমাজ গড়ে তুলতে সক্ষম হব বলে আমি আশাবাদী।  

মো: দেলোয়ার হোসাইন মে ০৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত, ৬ দিনের লড়াই শেষে মৃত্যু

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ভারতীয় ও বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসী আটক

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে বাংলাদেশিসহ ১২৬ অভিবাসী অভিযুক্ত

ছবি : সংগৃহীত
দেয়ারওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হলেন রফিকুল ইসলাম

বিশ্বের অন্যতম শিক্ষাবিষয়ক দাতব্য সংস্থা দেয়ারওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম। এক আনুষ্ঠানিক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির ইয়ুথ টিম।   দেয়ারওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর প্রোগ্রামটি তরুণ শিক্ষা-অধিকারকর্মীদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। এতে বিশেষভাবে প্রস্তুত করা প্রশিক্ষণ মডিউল, কর্মশালা ও বিভিন্ন রিসোর্সের মাধ্যমে সদস্যরা নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং দক্ষতা উন্নয়নের সুযোগ পান।   বর্তমানে বিশ্বের ১৩০টিরও বেশি দেশের তরুণরা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থেকে নিজ নিজ সম্প্রদায় ও দেশে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন। পাশাপাশি শিক্ষার গুরুত্ব ও অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতেও তারা ভূমিকা রাখছেন।   যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের স্ত্রী সারা ব্রাউনের উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় দেয়ারওয়ার্ল্ড। সংস্থাটি বিশ্বব্যাপী শিক্ষা সংকট নিরসন, শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে সারা ব্রাউন সংস্থাটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।   রফিকুল ইসলাম মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ‘বেস্ট স্টুডেন্ট স্টাফ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন এবং প্রযুক্তি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছেন।   আন্তর্জাতিক পর্যায়ে রফিকুল ইসলাম এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্সের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জেসিআই মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।   একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি বাংলাদেশে অনলাইন ও অফলাইন শিক্ষাদানের মাধ্যমে চার হাজারেরও বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছেন। এছাড়াও যুব নেতৃত্ব বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।   রফিকুল ইসলামের এই আন্তর্জাতিক অর্জন প্রবাসী বাংলাদেশি তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।  

মো: দেলোয়ার হোসাইন মে ০৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

টাওয়ার হ্যামলেটসে চতুর্থবার মেয়র নির্বাচিত লুৎফুর রহমান

ছবি : সংগৃহীত

ইতালিতে প্রবাসীকে অচেতন করে পুরুষাঙ্গ কাটার অভিযোগ, বাংলাদেশি স্ত্রী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

লন্ডনের নিউহ্যামের মেয়র নির্বাচিত হলেন ফরহাদ হোসেন

ছবি: সংগৃহীত
ওমানে তীব্র তাপদাহের শঙ্কা, বিপাকে পড়তে পারেন প্রবাসী শ্রমিকরা

ওমানে আগামী মে থেকে জুলাই পর্যন্ত সময়জুড়ে তীব্র গরমের আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া বিভাগ। দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন খোলা পরিবেশে কাজ করা প্রবাসী শ্রমিকরা।   ওমান মেটিওরোলজির সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি তিন মাসে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকতে পারে। বিশেষ করে জুন ও জুলাই মাসে তাপপ্রবাহের তীব্রতা অতীতের তুলনায় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   দেশটিতে নির্মাণ খাতসহ বিভিন্ন কঠোর শ্রমনির্ভর কাজে নিয়োজিত বিপুলসংখ্যক প্রবাসী এই পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মে মাসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী দুই মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।   ফলে অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং অন্যান্য তাপজনিত অসুস্থতার ঝুঁকি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি একটি দীর্ঘমেয়াদি পূর্বাভাস। তাই পরিস্থিতির পরিবর্তন জানতে নিয়মিত দৈনিক আবহাওয়ার আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দুপুরের তীব্র রোদে অপ্রয়োজনীয় বাইরে কাজ এড়িয়ে চলা এবং সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।   বিশেষজ্ঞরা প্রবাসীদের পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং কাজের ফাঁকে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নির্মাণ ও বহিরাঙ্গন কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য এই সময়টিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পার করার তাগিদ দেওয়া হয়েছে।

আক্তারুজ্জামান মে ০৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

যৌন নিপীড়নের ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশির ৬ মাসের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

গ্লোবাল ট্রাব অ্যাওয়ার্ড পেলেন মালদ্বীপ প্রবাসী উদ্যোক্তা হাদিউল ইসলাম

ছবি : সংগৃহীত

অভিবাসন ব্যবস্থাপনায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

0 Comments