বিনোদন

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

মোঃ ইমরান হোসেন জানুয়ারী ০৭, ২০২৬

আদিত্য ধর পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমার সুবাদে এই মুহূর্তে বলিপাড়ার হট টপিক অক্ষয় খান্না। দীর্ঘদিন ধরে চরিত্রাভিনেতা হিসেবে নিজের জাত চেনালেও, নায়ক হিসেবে কাঙ্ক্ষিত স্টারডম খুব একটা ধরা দেয়নি তার ঝুলিতে। তবে এবার যখন তিনি প্রশংসার জোয়ারে ভাসছেন, ঠিক তখনই বলিউডের অন্দরমহলে ভেসে উঠল এক পুরনো কানাঘুষা। শোনা যাচ্ছে, আমির খানের কৌশলী চালে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া এক বিশাল সুযোগ হাতছাড়া হয়েছিল অক্ষয়ের।

‘তারে জমিন পার’ ও ফোন নম্বর বিভ্রাট অবিশ্বাস্য হলেও সত্য, কালজয়ী সিনেমা ‘তারে জমিন পার’-এর সেই সংবেদনশীল শিক্ষক ‘রাম শঙ্কর নিকুম্ভ’ চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতার প্রথম পছন্দ আমির খান ছিলেন না, ছিলেন অক্ষয় খান্না।

ছবির চিত্রনাট্যকার ও মূল ভাবনার কারিগর অমোল গুপ্ত চেয়েছিলেন অক্ষয়কেই। কিন্তু অক্ষয়ের ফোন নম্বর না থাকায় তিনি যোগাযোগ করতে পারছিলেন না। অমোলের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তিনি আমির খানের কাছে অক্ষয়ের নম্বর চান। আর সেখানেই ঘটে বিপত্তি। নম্বর দেওয়ার বদলে আমির জানতে চান, কেন অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করতে চান তিনি।

আমিরের ‘মাস্টারস্ট্রোক’ অমোল যখন পুরো ছবির ভাবনা ও চিত্রনাট্যের খসড়া আমিরকে শোনান, তখন মুগ্ধ হয়ে যান ‘মিস্টার পারফেকশনিস্ট’। বলিপাড়ার একাংশের দাবি, আমির আগেই আঁচ করেছিলেন ছবিটি বক্স অফিসে ইতিহাস গড়বে। তাই তিনি অমোলকে অনুরোধ করেন, অক্ষয়ের বদলে যেন তাকেই শিক্ষকের চরিত্রে নেওয়া হয়।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে আমির নিজেও স্বীকার করেন যে, চিত্রনাট্য পড়ে তার মনে হয়েছিল এই চরিত্রটি তিনি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তাছাড়া তার মনে হয়েছিল, অমোল গুপ্ত পরিচালনার জন্য তখনো প্রস্তুত ছিলেন না। ফলে অমোলের কাছ থেকে গল্পটি কিনে নেন আমির এবং পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন। আর এভাবেই ছবি থেকে বাদ পড়েন অক্ষয়।

অক্ষয়ের প্রতিক্রিয়া ‘দিল চাহতা হ্যায়’ ছবির শুটিং থেকেই আমির ও অক্ষয়ের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। ‘তারে জমিন পার’ মুক্তির পর আমির খান নিজেই অক্ষয়ের সঙ্গে দেখা করে পুরো ঘটনাটি খুলে বলেন। চমকপ্রদ বিষয় হলো, নিজের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে জেনেও বন্ধু আমিরের ওপর কোনো রাগ বা ক্ষোভ পোষণ করেননি অক্ষয় খান্না।

তবে ভক্তদের মনে আজও প্রশ্ন, আমির যদি সেই সুযোগটি অক্ষয়কে দিতেন, তবে আজ হয়তো তার ক্যারিয়ারের গ্রাফটা অন্যরকম হতে পারত।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

বিনোদন

আরও দেখুন
ছবি : সংগৃহীত
নিজ ঘর থেকে তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় টেলিভিশন দুনিয়ায় ফের নক্ষত্রপতন। মাত্র ২২ বছর বয়সেই জীবনের যুদ্ধ থামিয়ে দিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগাল। রবিবার (১৪ জুন) মুম্বাইয়ের কাছে নালাসোয়ারা পূর্ব এলাকায় নিজের আবাসন থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ।    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণী অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি টেলিভিশন তথা বিনোদনজগতে।   পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নালাসোয়ারা পূর্বের আচোলে গ্রামের সাঁই সন্তোষী বিল্ডিংয়ে সঞ্চিতার নিজস্ব বাসভবনে। আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সঞ্চিতা নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং দ্রুত ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা সঞ্চিতাকে মৃত বলে ঘোষণা করেন।   খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।    অভিনেত্রীর বাবা মাচ্ছিন্দ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (১৫ জুন) আচোলে থানায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস)-এর ১৯৪ ধারা অনুযায়ী একটি অপমৃত্যুর (এডিআর) মামলা দায়ের করা হয়েছে।    পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ নিলেন ২২ বছরের এই প্রতিভাবান অভিনেত্রী, তা এখনো স্পষ্ট নয়। তবে পারিবারিক বা পেশাগত কোনো মানসিক অবসাদ এর পেছনে ছিল কি না, তা খতিয়ে দেখতে সমস্ত দিক থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।   খুব অল্প সময়ের মধ্যেই বিনোদন দুনিয়ায় নিজের মাটি শক্ত করছিলেন সঞ্চিতা। টেলিভিশনের পাশাপাশি ওটিটি এবং বড় পর্দাতেও কাজ শুরু করেছিলেন তিনি। জি টিভির অন্যতম দীর্ঘমেয়াদি সফল ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এ ছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’ ধারাবাহিকে ‘রুচিতা জেইটলি’ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে দঙ্গল টিভির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ধারাবাহিকে সোরাব বেদীর বিপরীতে ‘সুকুন’ চরিত্রে মূল নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। শুধু ছোট পর্দা নয়, মনোজ বাজপেয়ী অভিনীত ওটিটি ফিল্ম ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক ছবি ‘ছাবা’-তে তারারানীর অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্চিতা।    ক্যারিয়ারের এমন সাফল্যের মাঝেই তার এই আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মী ও অনুরাগীরা। ঘটনার বিশদ তদন্ত জারি রেখেছে পুলিশ।   সূত্র: এনডিটিভি

মোঃ ইমরান হোসেন জুন ১৫, ২০২৬
ঐশী,তানজিন তিশা ও শাকিব খান। ছবি - সংগৃহীত

দুই নায়িকাকে নিয়ে ব্যাংকক সফরে শাকিব খান

শাবানা। ছবি - সংগৃহীত

রূপালি পর্দার রানি, দর্শকের ভালোবাসায় আজও শাবানা

ছবি: সংগৃহীত

দুবাইয়ে বেনজীর আটক: ‘মজা’ লিখে পোস্ট করলেন পরীমনি

করণ-আদিত্যর বারণ সত্ত্বেও ‘লাগান’ ছবির শুটিং করেন আমির

  আগামী ১৫ই জুন ভারতীয় সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র ‘লাগান’ মুক্তির ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। অস্কার-মনোনীত এই কালজয়ী ছবিটি নিয়ে সম্প্রতি একটি পুরনো স্মৃতির কথা শেয়ার করেছেন আমির খান।     তিনি জানিয়েছেন, ছবিটির শুটিং শুরু করার আগে তার দুই নির্মাতা বন্ধু করণ জোহর ও আদিত্য চোপড়া এই সিনেমাটি নিয়ে তাকে সতর্ক করেছিলেন এবং এক শিডিউলে শুটিং করতে নিষেধ করেছিলেন।   এক সাক্ষাৎকারে আমির খান জানান, গুজরাটে ছবিটির শুটিংয়ে যাওয়ার মাত্র কয়েক দিন আগে একটি পার্টিতে করণ জোহর ও আদিত্য চোপড়ার সঙ্গে তার দেখা হয়। তখন তারা আমিরকে বলেছিলেন যে, এক শিডিউলে পুরো সিনেমার শুটিং করাটা হবে একটা বড় ভুল। তাদের ধারণা ছিল, এত বড় প্রজেক্ট একবারে করতে গেলে সবকিছু এলোমেলো বা গণ্ডগোল হয়ে যাবে।     বন্ধুদের এমন পরামর্শ সত্ত্বেও আমির খান নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিচালক আশুতোষ গোয়ারিকরের পরিকল্পনা অনুযায়ী গুজরাটের একটি শিডিউলে ছবির পুরো শুটিং শেষ করা হয়, যা তৎকালীন ভারতীয় সিনেমার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ছিল। আমির রসিকতা করে বলেন, সেদিন তারা বারণ করলেও আজ আদি (আদিত্য) এবং করণ দুজনেই এক শিডিউলে এবং সরাসরি সেটের শব্দ ধারণ (সিঙ্ক সাউন্ড) করে শুটিং করছেন।   আমির খান এই ছবিতে অভিনয় ও এটি প্রযোজনা করার সিদ্ধান্তকে তার জীবনের অন্যতম বড় ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।     ছবিটি ২০০১ সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়ায়। পরবর্তীতে ২০০২ সালে এটি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘অস্কার’ পুরস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনয়ন লাভ করেছিল। সূত্র : এনডিটিভি

জান্নাতুল ফেরদৌস জেমি জুন ১৪, ২০২৬

দেশ ছাড়িয়ে অস্ট্রেলিয়ায় ‘বনলতা সেন’, ৫ শহরে মুক্তির ঘোষণা

সংগৃহীত ছবি

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে অনেক দর্শক চেনেই না : মনিরা মিঠু

শাকিবের হাতে রোলেক্স ঘড়িটি তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

অপুর পর এবার শাকিবকে চ্যানেল আইয়ের চমকপ্রদ উপহার

শাকিব খান ও পূর্ণিমা
দীর্ঘ বিরতির পর এক ফ্রেমে শাকিব–পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের এক সোনালী অধ্যায়ের দুই সারথী, মেগাস্টার শাকিব খান এবং গ্ল্যামার কন্যা পূর্ণিমা। দীর্ঘদিন পর রুপালি পর্দার এই জনপ্রিয় জুটিকে আবারও এক ফ্রেমে দেখা গেল।। আজ চ্যানেল আইয়ের স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে এসে আকস্মিকভাবে মুখোমুখি হন তারা। দীর্ঘদিন পর এই দুই শীর্ষ তারকার দেখা হওয়ায় পুরো স্টুডিওজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং মেতে ওঠেন পুরোনো দিনের নানা স্মৃতিকথা ও আনন্দঘন খোশগল্পে। দীর্ঘ এই সময় পর শাকিব খানকে সামনাসামনি দেখে পূর্ণিমা তাঁর চিরচেনা হাসিখুশি মেজাজে শাকিবের তারুণ্যদীপ্ত উপস্থিতির প্রশংসা করে সরাসরি বলেন, “তাকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে। আরও বেশি ছোট। আর তার যতগুলো ছবি আছে সেগুলো কিন্তু আমি দেখছি। ‘তুফান’ দেখেছি আমি পুরোটাই, আর বাকিগুলো সব দেখেছি।” পূর্ণিমা আরও স্পষ্ট করেন যে, যদিও রুপালি পর্দায় এখন তাদের নিয়মিত একসঙ্গে কাজ করা হয়ে ওঠে না, তবুও শাকিব খানের ক্যারিয়ারের প্রতিটি বড় অর্জনের খবর তিনি সব সময় রাখেন। শাকিব খানের সাম্প্রতিক সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে তার উপস্থিতির খবরও তিনি নিয়মিত অনুসরণ করেন বলে জানান। তিনি এও বলেন, তার সঙ্গে যখন কাজ হয়েছিল, তখন এ লুকের শাকিবকে পেলে তিনি আরও খুশি হতেন। একটা সময় ঢালিউডে শাকিব খান ও পূর্ণিমা জুটি দর্শকদের বেশ কিছু কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছিলেন, যার মধ্যে ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ কিংবা ‘বাধা’র মতো চলচ্চিত্রগুলো আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে। মাঝে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের মধ্যকার সেই পারস্পরিক শ্রদ্ধা, নিখাদ বন্ধুত্ব আর চমৎকার রসায়ন যে বিন্দুমাত্র ফিকে হয়ে যায়নি, চ্যানেল আইয়ের প্রাঙ্গণে তাদের এই আড্ডাই তার সবচেয়ে বড় প্রমাণ। দীর্ঘ বছর পর দুই চিরসবুজ তারকার এই জমজমাট পুনর্মিলন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভক্তদের মাঝে নতুন আশার আলো সঞ্চার হয়েছে। অনেকেই অবধারিতভাবে প্রশ্ন তুলছেন—সিনেমার পর্দায় কি তবে আবারও ফিরতে যাচ্ছে এই কালজয়ী জুটি? জানা যায়, একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে অংশ নিতেই চ্যানেল আই কার্যালয়ে যান শাকিব। শাকিব খানকে বরণ করে নিতে চ্যানেল আই প্রাঙ্গনকে বর্ণিল করে সাজানো হয়। দুষ্টু কোকিল গানে মুখর হয়ে ওঠে চ্যানেল আই। পূর্ণিমা রসিকতা করে বললেন, “আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো, দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।” শাকিব খানও হেসে বলেন, ‘যা ইচ্ছা করো।’ ফলাফল যাই হোক, দীর্ঘবছর পর দুই তারকার মুখোমুখি হওয়া ঢাকাই সিনেমার ইতিহাসের অন্যতম একটি সুন্দর মুহূর্ত হয়ে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।

মারিয়া রহমান জুন ১৪, ২০২৬
ব্রাজিলের জার্সি গায়ে অপু ও বুবলী। ছবি - সংগৃহীত

দূরত্ব ঘুচিয়ে একই কাতারে অপু-বুবলী

ছবি : সংগৃহীত

প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করার কিছু টিপস

বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

0 Comments