খেলাধুলা

স্লো ওভার রেটের ধাক্কা: টেস্টে জয়ের স্বস্তির মাঝেই ১২ পয়েন্ট হারাল ইংল্যান্ড

মারিয়া রহমান জুন ২৬, ২০২৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় জয় পেলেও স্লো ওভার রেটের কারণে বড় ধরনের শাস্তির মুখে পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম ভাঙার কারণে ইংল্যান্ডের ১২টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেটে নিয়েছে।

 

ম্যাচে তারা নির্ধারিত সময়ের তুলনায় ১২ ওভার পিছিয়ে ছিল। একই সঙ্গে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক জো রুট দোষ স্বীকার করায় আলাদা শুনানি হয়নি।

 

এই পয়েন্ট কাটা যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ইংল্যান্ডের অবস্থান আগের মতোই সপ্তম থাকলেও তাদের পয়েন্ট পারসেন্টেজ ৩৪.৭২ শতাংশ থেকে কমে ২৬.৩৮ শতাংশে নেমে গেছে। ফলে ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়েছে।

 

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, যারা শীর্ষ দুইয়ে থেকে লর্ডসে ফাইনালে খেলার পথে এগিয়ে আছে।

 

অন্যদিকে, ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস শেষ টেস্টে দলে ফিরছেন। তাই শেষ ম্যাচে সিরিজে ভালোভাবে ঘুরে দাঁড়ানো এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার চেষ্টা করবে ইংল্যান্ড।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
ফাইনালে উঠেই সমালোচকদের কড়া জবাব মেসির

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা দলকে নিয়ে ওঠা ফিফার পক্ষপাতিত্বের সব অভিযোগ এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের এই টানা সাফল্য সম্পূর্ণ তাদের নিজস্ব যোগ্যতা ও দুর্দান্ত পারফরম্যান্সের ফসল বলে দাবি করেছেন তিনি। বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব দেন এই আর্জেন্টাইন মহাতারকা। এনডিটিভির প্রতিবেদন।   চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মেসির একটি ফাউল কিংবা মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিএআরের কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে ফুটবলবিশ্বে তীব্র বিতর্ক তৈরি হয়। ফুটবলপ্রেমী ও সমালোচকদের একটি বড় অংশ দাবি করতে শুরু করে যে, ফিফা ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে সুরক্ষা দিচ্ছে এবং টুর্নামেন্টটি একপ্রকার সাজানো। এমনকি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে পিটিশনে স্বাক্ষরও করেছে। তবে অবশেষে এসব বিতর্ক ও দীর্ঘ নীরবতা ভেঙে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মেসি।   আটলান্টায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল ম্যাচে অ্যান্থনি গর্ডনের ৫৫ মিনিটের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। বিদায়ের দোলাচলে থাকা আর্জেন্টিনাকে আবারও ম্যাচে ফেরান মেসি নিজেই। তার চমৎকার দুটি অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্তিনেজ গোল করে দলকে ২-১ ব্যবধানের নাটকীয় জয় এনে দেন। ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ করে মেসি বলেন, যার গায়ে লাগে লাগুক; কিন্তু সত্যি এটাই যে, মানুষ পছন্দ করুক আর না করুক, গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। আমরা আবারও বিশ্বের সেরা দুটি দলের একটি হিসেবে ফাইনালে উঠেছি। এটা প্রমাণ করে যে, আমরা যা অর্জন করেছি তা ভাগ্যক্রমে আসেনি এবং কেউ আমাদের এটি উপহার হিসেবে দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা মোটেও সহজ কথা নয়, যা খুব কম দলই করতে পেরেছে এবং আমাদের এই দলটি সেটি করে দেখিয়েছে।   তিনি আরও যোগ করেন, ইংল্যান্ডের কাছে যদি আমরা হেরে যেতাম, তবে অনেকেই অনেক ফালতু কথা বলার সুযোগ পেয়ে যেত। আমরা তাদের সে সুযোগটি দিইনি। আমরা জানতাম যে, ফুটবলীয় দক্ষতায় আমরা তাদের চেয়ে এগিয়ে ছিলাম। তবে এ ধরনের বড় ম্যাচে অনেক ঐতিহাসিক আবেগ জড়িয়ে থাকে।   ঐতিহাসিক এই জয়টি মেসি উৎসর্গ করেছেন ফুটবলের কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে। ঠিক ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনাল ম্যাচের স্মৃতি স্মরণ করে মেসি বলেন, নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এ জয়টি দারুণভাবে উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্য অত্যন্ত বিশেষ ছিল এবং তাকে এই আনন্দ দিতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। তিনি ওপর থেকে যেভাবে চান এটি উদযাপন করুন, কারণ এই জয়টি তার জন্যও একটি বিশেষ উপহার।

মো: দেলোয়ার হোসাইন জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সামনে আর্জেন্টিনা, ভাঙতে পারে ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড

ছবি: সংগৃহীত

টুখেলের রক্ষণাত্মক কৌশলে সেমিফাইনাল থেকে বিদায়, আর্জেন্টিনার কাছে হার ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

ম্যারাডোনা-মেসি, এক সুতোয় গাঁথা দুই কিংবদন্তি

যাই কর না কেন, বিশ্বকাপ জিততে পারবে না’, আর্জেন্টিনাকে খোঁচা ক্যাসিয়াসের

  স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর কিছু ঝাঁঝালো মন্তব্য করেছেন। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের পরই এসব মন্তব্য করেন সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষক।   প্রথমে রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কৌশল নিয়ে সমালোচনা করেন। অ্যান্থনি গর্ডনের গোলের পর তিনি বলেন, ‘গোল করার পর তারা রক্ষণে নেমে পড়ল। এটা ভীতুর কৌশল। তারা নিজেদের বক্স ছাড়েনি, আর এতেই আর্জেন্টিনা বেশি সুযোগ পেয়েছে। যা হওয়ার তাই হয়েছে।’   ম্যাচ শেষ হওয়ার পরপরই তিনি বলেন, ইংল্যান্ড নিজেদের কৌশলের কারণেই ‘একা একা ম্যাচটা হেরেছে’। তিনি আরও বলেন, ইংল্যান্ড ‘৩০ মিনিট ধরে’ আর্জেন্টিনাকে সব কিছু করতে দিয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক বলেন, ‘এটা হতে পারে না। ফাইনালে স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা। এটা অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে।’   এরপর একের পর এক টুইটে তিনি স্পষ্ট করে দেন, ফাইনালে তিনি স্পেনের ওপর ভরসা রাখছেন। তিনি বলেন, ‘তোমরা চতুর্থ তারাটা সেলাই করতে পারবে না।’ তিনি আরও যোগ করেন, ‘চতুর্থ তারা হবে না। আমরা দ্বিতীয় তারাটার দিকে এগিয়ে যাচ্ছি! এগিয়ে চলো স্পেন!’ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে বছরের পর বছর মেসির কাছে ভুগেছেন এই গোলরক্ষক।   ম্যাচে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ দিকে দুর্দান্ত দুটি গোলে ম্যাচের ফল পাল্টে দেয় তারা। প্রথমে গোল করেন এনজো ফার্নান্দেজ, দুর্দান্ত এক শটে। এরপর মেসির ডান পায়ের ক্রস থেকে হেডে গোল করেন লাউতারো মার্তিনেজ।   আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে এই বিশেষ লড়াই জিতে আরেকটি ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে উঠেছে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে, ১৯ জুলাই রাতে।   শিরোপার জন্য এটি আর্জেন্টিনার সপ্তম ফাইনাল। মেসি ও স্কালোনির হাত ধরে চতুর্থ তারার খোঁজে আছে দলটি।

জান্নাতুল ফেরদৌস জেমি জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

একটি পরিবর্তন নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চরম হতাশায় আছন্ন কিলিয়ান এমবাপে।
মাঝমাঠের কৌশলগত ব্যর্থতায় স্পেনের কাছে স্বপ্নভঙ্গ এমবাপের ফ্রান্সের

আরেকটি বিশ্বকাপ ফাইনাল, আরেকটি ইতিহাস গড়ার হাতছানি—সবকিছুই মিলিয়ে গেল টেক্সাসের আর্লিংটন স্টেডিয়ামে। স্পেনের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার যে স্বপ্ন দেখছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে, তা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ম্যাচ শেষে নিজের সেই ‘অসীম হতাশা’ আর ম্যাচ হারার ভেতরের গল্প অকপটে স্বীকার করেছেন ২৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা।   এবারের বিশ্বকাপে ফ্রান্সের পথচলা ছিল বেশ রোমাঞ্চকর। আক্রমণভাগের নেতৃত্বে থেকে আটটি গোল করে ফুটবলবিশ্বকে বুঁদ করে রেখেছিলেন এমবাপে। কিন্তু সেমিফাইনালের মঞ্চে স্পেনের কৌশলী ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলে ‘লে ব্লুজ’রা।   ম্যাচ শেষে ফরাসি ব্রডকাস্টার এমসিক্স-এর সঙ্গে আলাপকালে এমবাপে বলেন, ‘যেভাবে খেলতে চেয়েছিলাম—কৌশলগত, টেকনিক্যাল কিংবা সার্বিক পারফরম্যান্সের দিক থেকে—তার কিছুই আমরা মাঠে করে দেখাতে পারিনি।’ নিজের দলের ভুলগুলো লুকাতে চাননি এই ফরাসি অধিনায়ক, ‘বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে যা করা উচিত, তা যদি করতে না পারেন, তবে জয় পাওয়া সম্ভব নয়।’   স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার সহজাত ক্ষমতাকে রুখতে ফরাসিদের যে পরিকল্পনা ছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান এমবাপে। তার ভাষায়, ‘আমাদের লক্ষ্য ছিল মাঠের ওপরের দিকে ওদের চেপে ধরা, যেন ওরা নিজেদের নিয়ন্ত্রণে ধীরগতির ছন্দ তৈরি করতে না পারে। কারণ খেলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আর এই কাজটাই আমরা করতে পারিনি।’   পরাজয়ের মূল কারণ হিসেবে মাঝমাঠের ব্যর্থতাকেই চিহ্নিত করেছেন এমবাপে। মাঠের ঠিক মাঝখানে আদ্রিয়েন রাবিও এবং অহেলিয়াঁ চুয়ামেনির ফরাসি জুটি স্পেনের রদ্রি, দানি ওলমো আর ফাবিয়ান রুইসের ত্রয়ীর কাছে পুরোপুরি পরাস্ত হয়েছে। এমবাপে বলেন, ‘মাঝমাঠে আমরা বারবার তিনজনের বিরুদ্ধে দুজন হয়ে পড়ছিলাম। স্পেনের মতো দলের সঙ্গে এমনটা হওয়া মানেই বড় বিপদ। সব মিলিয়ে এই ভুলের চড়া মূল্য দিতে হয়েছে হারের মাধ্যমে। এটা সত্যিই এক বিশাল হতাশা।’   স্বপ্নভঙ্গের এই বেদনায় ফরাসি শিবির স্তব্ধ হয়ে গেলেও, এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চান এমবাপে। দেশের মানুষকে আরও একবার গৌরবের উপলক্ষ এনে দিতে না পারার আক্ষেপ তার কণ্ঠে, ‘ফাইনালে ওঠা, দেশকে স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া আর নতুন ইতিহাস গড়া আমাদের স্বপ্ন ছিল। কিন্তু এখন এই কঠিন বাস্তবতা আমাদের মাথা উঁচু করেই মেনে নিতে হবে। আমি বিশ্বাস করি, জেতার পর যেভাবে মাথা উঁচু রাখতে হয়, হারের পরও ঠিক সেভাবেই মাথা উঁচু রেখে মাঠ ছাড়তে হয়।’   ভবিষ্যতের দিকে তাকিয়ে এমবাপে যোগ করেন, ‘এই মুহূর্তে হতাশার পাল্লাটা বড্ড ভারী। আমি ও আমার দল কতটা হতাশ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। তাই কিছুটা যান্ত্রিক শোনালেও আমাদের এখন এই ধাক্কা সামলে উঠতে হবে, ছুটিতে যেতে হবে এবং জীবনের পরের অধ্যায়ে মনোযোগ দিতে হবে। এই ব্যর্থতা পেছনে ফেলে আমাদের নতুন করে শুরু করতে হবে এবং এই ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

মারিয়া রহমান জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা, ভরসা ‘সৌভাগ্যের’ নীল জার্সি

ছবি : সংগৃহীত

টানা ৩৭ ম্যাচে হার নেই, তবু উচ্ছ্বাসে ভাসছেন না স্পেন কোচ

ছবি : সংগৃহীত

মেসি-এমবাপের গোল্ডেন বুট লড়াই, গোল সমান হলে কে হবেন বিজয়ী?

0 Comments