খেলাধুলা

সেনেগালকে উড়িয়ে ব্রাজিলের দাপুটে জয়

মোঃ ইমরান হোসেন নভেম্বর ১৫, ২০২৫

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শক্ত প্রতিপক্ষ সেনেগালকে ২–০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে এটি ছিল অন্যতম কঠিন পরীক্ষা, আর সেই পরীক্ষায় প্রথমার্ধের দুই গোলেই স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে সেলেসাওরা।

 

ম্যাচের ২৭ মিনিটে এস্তেভাওর দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠে ব্রুনো গিমারাইশের পাস প্রতিপক্ষের গায়ে লেগে সামনে পড়ে, আর সেটি এক টাচে জালে পাঠান কিশোর প্রতিভা এস্তেভাও। আনচেলত্তি যুগে এ নিয়ে তার চতুর্থ গোল।

৮ মিনিট পরই আসে দ্বিতীয় গোল। রদ্রিগোর নেওয়া ফ্রি–কিক থেকে বক্সের ভেতর দারুণ নিয়ন্ত্রণে বল নামিয়ে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ক্যাসেমিরো। যদিও ভিএআরের কারণে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, শেষ পর্যন্ত গোল নিশ্চিত হয়।

এই ম্যাচে শুরু থেকেই ব্রাজিল ছিল আক্রমণাত্মক। ৩ মিনিটেই মাতেউস কুনহার শট পোস্টে লাগে, ৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ প্রচেষ্টা রুখে দেন মেন্ডি।

সেনেগালও কিছু মুহূর্তে চাপ তৈরি করে — বিশেষ করে প্রথমার্ধের শেষ দিকে টানা তিনটি আক্রমণে ব্রাজিলের ডিফেন্ডাররা অসাধারণ ব্লক করে গোল নিশ্চিতভাবে বাঁচান। বিরতির ঠিক আগে ভিনিসিয়ুস জুনিয়র ও কুলিবালির মাঝে উত্তেজনাকর ধাক্কাধাক্কি তৈরি হলেও রেফারি কার্ড দেখাননি।

বিরতির পর সেনেগাল বল দখলে এগিয়ে যায়, কিন্তু গোলমুখে কার্যকর কিছু করতে পারেনি। বরং ব্রাজিল একের পর এক দ্রুত পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে।

৫৮ হাজার ৬৫৭ দর্শকে ভরা এমিরেটসে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ব্রুনো গিমারাইশ—সবাই মিলে কয়েকটি আক্রমণে গোলের দেখা পেতে পারতেন।

সেনেগালের সেরা সুযোগ আসে ৫১ মিনিটে—এডারসনের ভুলে এনদিয়ায়ে বল পেয়ে পোস্টে লাগান। এরপর ম্যানেও নিকট দূরত্ব থেকে সুযোগ পেয়েছিলেন, কিন্তু সফল হতে পারেননি।

দুই দলই দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনে। ম্যাচ বাড়ার সঙ্গে সঙ্গে সেনেগাল ফাউলের পথে যায়, আর গানা গুইয়ে, পাপে গুইয়ে ও মেন্দি—সকলেই হলুদ কার্ড দেখেন।

শেষ দিকে ব্রুনো গিমারাইশের ব্যক্তিগত নৈপুণ্যে আরেকটি সুযোগ তৈরি হলেও শট লক্ষ্যভ্রষ্ট হয়। অতিরিক্ত ৩ মিনিট যোগ করেও ম্যাচে আর গোল হয়নি।

 

এই জয়ের ফলে সেনেগালের বিপক্ষে প্রথমবার মাঠের লড়াইয়ে ব্রাজিল পেল জয়। আগামী মঙ্গলবার তাদের বছরের শেষ ম্যাচ—ফ্রান্সের লিলেতে তিউনিসিয়ার বিপক্ষে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা: আলভারেজ

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় আর্জেন্টিনা। দলের তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ বলেছেন, আর্জেন্টিনা সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলে এবং এবারও তার ব্যতিক্রম হবে না।   ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ বলেন, “একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের মধ্যে সবসময়ই বাড়তি উত্তেজনা কাজ করে। আমরা সবসময় চ্যাম্পিয়ন হতে চাই। এবারও আমরা ফাইনালে পৌঁছাতে চাই এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”   ২০২২ কাতার বিশ্বকাপে শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে থাকলেও পরে নিজের জায়গা পাকাপোক্ত করেন আলভারেজ। সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার পর পোল্যান্ড ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান তিনি। এরপর ফাইনাল পর্যন্ত নিয়মিত খেলেন এবং পুরো টুর্নামেন্টে চার গোল করেন।   বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে খেলছেন এই ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজেকে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এরই মধ্যে কোপা লিবার্তাদোরেস, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন।   আসন্ন বিশ্বকাপে জে গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দলটির হয়ে আবারও বড় কিছু অর্জনের আশায় আছেন আলভারেজ।   তিনি বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া গর্বের বিষয়। আমরা ট্রফিটা নিজেদের কাছেই রাখতে চাই এবং দেশের মানুষকে আবার আনন্দ দিতে চাই।”   টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারলে আর্জেন্টিনা নতুন ইতিহাস গড়বে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে কেবল ইতালি ও ব্রাজিল টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পেরেছে।   দলের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও আশাবাদী আলভারেজ। যদিও মেসি এখনও বিশ্বকাপে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি, তবুও তাকে ঘিরে দলের আত্মবিশ্বাস অনেক বেশি।   আলভারেজ বলেন, “বয়সের কারণে এটি হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে। তবে সিদ্ধান্তটা একান্তই তার। তিনি শুধু আমাদের জন্য নন, পুরো ফুটবল বিশ্বের জন্যই বিশেষ একজন।”

আক্তারুজ্জামান মে ২৬, ২০২৬
ইরান ফুটবল দলকে মেক্সিকোতে থাকার অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বাধার পর বিশ্বকাপে ইরানকে জায়গা দিল মেক্সিকো

ছবি : সংগৃহীত

জেমস রদ্রিগেজের নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা কলম্বিয়ার

ছবি: সংগৃহীত

অবশেষে আক্ষেপ ঘুচলো হালান্ডের!

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
মেডিকেল রিপোর্টে স্বস্তি, বিশ্বকাপে খেলতে কোনো বাধা নেই মেসির

ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে কিছুটা অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে তার এভাবে মাঠ ছাড়া ভক্তদের মনে বড় উদ্বেগের জন্ম দিয়েছিল।   তবে প্রাথমিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, চোট গুরুতর নয়। আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।   ক্রীড়া মাধ্যম ‘দোবলে আমারিজা’ (Doble Amarilla) বিষয়টি নিশ্চিত করেছে।   গত রোববার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপ ঘনিয়ে আসায় বিষয়টি নিয়ে মিয়ামি ও আর্জেন্টিনা শিবিরে শঙ্কা তৈরি হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, এটি কেবলই পেশির ক্লান্তি বা টান। আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকেই মেসিকে পাওয়া যাবে।   ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মেসির এমন পেশির টানে ভোগা কিংবা ম্যাচের মাঝে মাঠ থেকে উঠে যাওয়া এবারই প্রথম নয়। ক্লাব কিংবা জাতীয় দল- গত কয়েক বছরে বেশ কয়েকবারই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে কোনো বড় চোট বা পেশি ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি, যা প্রাথমিক অবস্থায় অনেকে ধারণা করেছিলেন।   পরীক্ষা-নিরীক্ষায় বড় চোটের আশঙ্কা নাকচ হয়ে যাওয়ায় স্বস্তিতে রয়েছে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ। এর ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানের আগে শেষ মুহূর্তের প্রীতি ম্যাচগুলোতে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন স্কালোনি।

মো: দেলোয়ার হোসাইন মে ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে নতুন অধিনায়ক পেল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

মালদ্বীপকে উড়িয়ে বাংলাদেশের উদ্দেশে শক্ত বার্তা ভারতের

ছবি: সংগৃহীত

ভারত-মালদ্বীপ ম্যাচ দেখে বাংলাদেশের ছক

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লঙ্কান নেতৃত্ব কুশল মেন্ডিসের হাতে

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে।   সাদা বলের ক্রিকেটে কুশল মেন্ডিসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন কামিন্দু মেন্ডিস। আর টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ধনঞ্জয়া ডি সিলভা এবং এই ফরম্যাটেও সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন কামিন্দু মেন্ডিস।   ৩ জুন সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয়টি ৬ ও ৮ জুন। এরপর সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে ১২, ১৪ ও ১৫ জুন। সাদা বলের লড়াই শেষে দুটি টেস্ট ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৫ জুন এবং ৩ জুলাই।   ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কিংস্টনের সাবিনা পার্কে। অন্যদিকে দুটি টেস্ট ম্যাচ অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   ওয়ানডে স্কোয়াড: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, লাসিথ ক্রুসপুলে, কুশল মেন্ডিস (অধিনায়ক), পাসিন্দু সূরিয়াবান্দারা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দাসুন শানাকা, মিলান রথনায়েক, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকশানা, রমেশ মেন্ডিস, দিলশান মাদুশঙ্কা, এশান মালিঙ্গা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ইসিথ উইজেসুন্দরা, কাসুন রাজিথা।   টি-টোয়েন্টি স্কোয়াড:   পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, নিশাঙ্কা মাদুশকা, দিনেশ চান্দিমাল, জানিথ লিয়ানাগে, চারিত আশালংকা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), মিলান রথনায়েক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, অসিথ ফার্নান্দো, এশান মালিঙ্গা, প্রমোদ মাদুশান।   টেস্ট স্কোয়াড: পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, নিশাঙ্কা মাদুশকা, পাবন রথনায়েক, কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), সোনাল দিনুশা, দুনিথ ভেল্লালাগে, মিলান রথনায়েক, প্রভাত জয়সূরিয়া, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা।

আবরার আল মামুন সাহাফ মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডুলকারের রেকর্ড ভাঙার স্বপ্নে জো রুট

সংগৃহীত ছবি

বেনজেমার ভিডিও শেয়ার রোনালদোর

সংগৃহীত ছবি

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

0 Comments