ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সময় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি বেঁচে গেছেন।
দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান হলেন মুজতবা খামেনি।
শনিবারের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, মুজতবা খামেনিকেই এখন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।