বিনোদন

‘রকস্টার’-এর সাফল্যের মাঝেই নতুন ঘোষণা, আসছে শাকিব খানের ‘সোলজার’

আক্তারুজ্জামান জুন ০৫, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমার সাফল্যের মধ্যেই দর্শক-ভক্তদের জন্য নতুন সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘সোলজার’ সিনেমাটি চলতি বছরই মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।

 

সম্প্রতি ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘সোলজার’ সিনেমার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ছবিটির অধিকাংশ দৃশ্যের শুটিং আগেই সম্পন্ন হয়েছে এবং বাকি অংশ দেশের বাইরে ধারণ করা হবে।

 

তিনি জানান, খুব শিগগিরই সিনেমাটির ক্যামেরা ক্লোজ করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই দর্শকরা ‘সোলজার’ নামের নতুন সিনেমাটি উপভোগ করতে পারবেন

এ সময় নিজের দীর্ঘ ২৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়েও কথা বলেন শাকিব খান। তিনি বলেন, শিক্ষাজীবনে অল্প সময়ের জন্য চলচ্চিত্রে কাজ শুরু করলেও সেই যাত্রা এখন প্রায় তিন দশকের কাছাকাছি পৌঁছেছে। সময় কীভাবে কেটে গেছে, তা তিনি নিজেও টের পাননি।

 

শাকিবের ভাষ্য, দেশের নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও চলচ্চিত্র অঙ্গনের মানুষ একসঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ইতিবাচক উদ্যোগ ও মানসম্মত নির্মাণের মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্প ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

 

তিনি আরও বলেন, নেতিবাচকতাকে পাশ কাটিয়ে সবাইকে একসঙ্গে ভালো কাজের মাধ্যমে দেশের সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এ লক্ষ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছেন।

 

চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা, ‘রকস্টার’-এর পর ‘সোলজার’ও প্রেক্ষাগৃহে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

বিনোদন

আরও দেখুন
ছবি: সংগৃহীত
বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে এবার আমির খান, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা

বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এবার তার গ্যাংয়ের দুই সদস্য হুমকি দিয়েছে বলিউডের আরেক সুপারস্টার আমির খানকে। গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার বাসায় পারিবারিকভাবে বান্ধবী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। এটি তার তৃতীয় বিয়ে। আমির খান নিজে মুসলমান হলেও তার তিন স্ত্রীই হিন্দু ধর্মাবলম্বী। তৃতীয় বিয়ের পর বিভিন্ন উগ্রবাদী সংগঠন আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’এর অভিযোগ এনে বিক্ষোভ করেছে। তারই ধারাবাহিকতায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামে তার গ্যাংএর অপর এক সদস্য মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনে। শনিবার সকালে ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় বলা হয়, আমি আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই (লরেন্স বিষ্ণোই গ্রুপ) বলতে চাই যে, আমির খানের মতো মানুষ আমাদের দেশে ‘লাভ জিহাদ’ নামে পরিচিত বিষয়টি প্রচার করছেন, যা আমাদের সংস্কৃতির পরিপন্থী। আমরা এই লোকটিকে সহ্য করব না এবং শিগগিরই তাকে এর পরিণতি ভোগ করতে হবে। এটি সনাতন ধর্ম এবং দেশের বিরুদ্ধে। এতে আরো যোগ করা হয়, ‘আমরা আমাদের ভাই, বোন এবং নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, যারা এই ধরনের লজ্জাজনক কাজ প্রচার করবে তাদের আমাদের নিজস্ব উপায়ে মোকাবেলা করা হবে। যারা স্টারডমের নামে এটিকে উৎসাহিত করছে তাদের থামিয়ে দেওয়া হবে।’   সূত্র অনুযায়ী, পুলিশ ফেসবুক এবং একটি ভয়েস নোটের মাধ্যমে এই কথিত হুমকির তথ্য পেয়েছে, যা তারা যাচাই করে দেখছে। সূত্রগুলো জানাচ্ছে যে, মুম্বাই পুলিশ এখনও আমির খান বা তার টিমের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। আমির খানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা দায়ের করা হতে পারে বলে জানা গেছে। এর আগে বলিউড অভিনেতা সালমান খান ও তার পরিবার বছরের পর বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একের পর এক হুমকি পেয়ে আসছেন। ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে সালমান খানের বিরুদ্ধে দুটি ‘কৃষ্ণসার হরিণ’ শিকারের অভিযোগ ওঠে। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ প্রকৃতি এবং বন্যপ্রাণী রক্ষাকে তাদের পরম ধর্মীয় কর্তব্য বলে মনে করে। তারা ‘কৃষ্ণসার হরিণ’কে অত্যন্ত পবিত্র জ্ঞান করে এবং তাদের আধ্যাত্মিক নেতা গুরু জাম্বেশ্বরের পুনর্জন্ম হিসেবে বিশ্বাস করে। তাই হরিণ হত্যার এই ঘটনা পুরো বিষ্ণোই সম্প্রদায়কে গভীরভাবে ক্ষুব্ধ করে। তাদের দায়ের করা মামলায় ২০১৮ সালে যোধপুর আদালত সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দিলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। হরিণ শিকারের ঘটনার সময় লরেন্স নিতান্তই শিশু ছিলেন। কিন্তু ঘটনাটি তার মনে গভীর রেখাপাত করে। ২০১৮ সালে যোধপুর আদালতে হাজিরার সময় লরেন্স প্রকাশ্যে প্রথমবার ঘোষণা দেন, ‘আমরা যোধপুরেই সালমান খানকে হত্যা করব। তখন তিনি বুঝবেন আমরা কারা।’   তবে হুমকি দিয়ে বসে থাকেননি লরেন্স বিষ্ণোই। এরপর ধারাবাহিক হুমকি সালমান পরিবারকে শঙ্কিত করে তোলে। ২০২২ সালে সালমানের বাবা সেলিম খান প্রাতঃভ্রমণের সময় একটি চিরকুট পান, যাতে বাবা-ছেলেকে হত্যার হুমকি ছিল। ২০২৩ সালেও গোল্ডি ব্রারের পক্ষ থেকে সালমানকে হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়। ২০২৪ সালের ১৪ই এপ্রিল ভোর ৫টায় মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমানের বিলাসবহুল ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে মোটরবাইকে চড়ে আসা দুই শ্যুটার ভবনের দেয়াল ও সালমানের বারান্দা লক্ষ্য করে অন্তত ৫ রাউন্ড গুলি চালায়।   ২০১৫ সাল থেকে কারাগারেবন্দি লরেন্স বিষ্ণোই। তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলার বিচার চলছে। তবে কারাগারে বসেই ভারত এবং আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত গ্যাং পরিচালনা করছেন লরেন্স বিষ্ণোই। এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশ লরেন্স বিষ্ণোইসহ ভারতভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে ‘অপারেশন হার্ড বল’ নামে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করছে।

মারিয়া রহমান জুলাই ১৮, ২০২৬
সংগৃহীত ছবি

মিস ওয়ার্ল্ডে অভিষেক পাকিস্তানের, নতুন ইতিহাসের অপেক্ষায় আনিকা

রণবীর সিং ও কার্তিক আরিয়ান।ছবি : সংগৃহীত

বলিউডে আসছে ভয়ংকর জম্বি যুদ্ধ, শেষ বিজয় কার?

ছবি: সংগৃহীত

আগস্টে আসতে পারে দুরেফিশান–শেহেরিয়ারের নতুন নাটক ‘দার-ই-নিজাত’

অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট

অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘আলফা’-তে নিজেকে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করতে কঠোর প্রস্তুতির মধ্য দিয়ে গেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার সেই প্রস্তুতির নেপথ্যের গল্প সম্প্রতি প্রকাশ করেছেন ফিটনেস ট্রেইনার করণ সাওহনি।   করণ জানান, শক্তিশালী ও চটপটে একটি অ্যাকশন চরিত্রের জন্য আলিয়ার পুরো জীবনযাপনই বদলে দেওয়া হয়েছিল। প্রতিদিন তিনি ১০০ থেকে ১২৫ গ্রাম প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করতেন। পাশাপাশি নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং, অ্যাজিলিটি ড্রিল, রিঅ্যাকশন এক্সারসাইজ এবং অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ অনুশীলন করতেন।   শুটিং চলাকালেও এই রুটিনে কোনও ছাড় ছিল না। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা শুটিংয়ের পাশাপাশি দেড় ঘণ্টা পর্যন্ত শরীরচর্চা এবং প্রায় এক ঘণ্টা নাচের অনুশীলন করতেন আলিয়া। নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করাও ছিল এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।   শুধু শরীরচর্চাই নয়, রিকভারিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান করণ। এজন্য আলিয়ার রুটিনে রাখা হয় সাউনা, আইস বাথ এবং ক্রায়োথেরাপি। এছাড়া প্রতিদিন অন্তত সাত থেকে সাড়ে সাত ঘণ্টা ঘুম নিশ্চিত করা হতো, যাতে দীর্ঘ সময়ের শুটিং ও কঠোর অনুশীলনের ধকল সামলে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তিনি।   করণ সাওহনির ভাষ্য, ‘আলফা’র জন্য লক্ষ্য ছিল আলিয়াকে শুধু রোগা দেখানো নয়, বরং এমনভাবে প্রস্তুত করা, যাতে পর্দায় প্রতিটি অ্যাকশন দৃশ্য শক্তিশালী, স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য মনে হয়। সেই লক্ষ্যেই তার খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও বিশ্রামের পুরো পরিকল্পনা সাজানো হয়েছিল।

জান্নাতুল ফেরদৌস জেমি জুলাই ১৭, ২০২৬
ছবি : সংগৃহীত

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে ভালোবাসায় ভাসালেন কেয়া পায়েল

কোয়েল মল্লিক। সংগৃহীত ছবি

রাজ্যসভা থেকে সরে দাঁড়ালেন কোয়েল মল্লিক

সামান্থা রুথ প্রভু। ছবি - সংগৃহীত
১০০ কোটির পর ওটিটিতে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’। নন্দিনী রেড্ডি পরিচালিত এবং রাজ নিদিমোরু সৃষ্ট অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটি আগামী ১৭ জুলাই থেকে স্ট্রিমিং হবে জিওহটস্টার-এ। ওটিটি প্ল্যাটফর্মটি সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘১৭ জুলাই... দেখো কীভাবে একে একে সবাইকে জবাব দেওয়া হয়। 'মা ইন্টি বাঙ্গারাম' ১৭ জুলাই থেকে জিওহটস্টারে।’   প্রেক্ষাগৃহে মুক্তির ২৮ দিন পর ওটিটিতে আসছে সিনেমাটি। বর্তমানে তেলেগু চলচ্চিত্রের ক্ষেত্রে চার সপ্তাহ পর ডিজিটাল মুক্তির যে ধারা চলছে, সেটিই অনুসরণ করেছে নির্মাতারা।   জিওহটস্টারের তথ্য অনুযায়ী, সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় দেখা যাবে। তবে আপাতত হিন্দি ডাব সংস্করণ মুক্তির কোনো পরিকল্পনা নেই। ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক হিন্দি সংস্করণের দাবি তুললেও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা আসেনি।   সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র স্বর্ণা, যার ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। বিয়ের দুই বছর পর প্রথমবার স্বামীর পরিবারে এসে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সে। কিন্তু অন্য পুত্রবধূর সঙ্গে বারবার তুলনা এবং অতীত থেকে ফিরে আসা করুণা নামের এক ব্যক্তির উপস্থিতি স্বর্ণার জীবনে নতুন সংকট তৈরি করে। নিজের অন্ধকার অতীত গোপন রাখতে গিয়ে তাকে আবারও সহিংসতার পথে ফিরতে হয়।   সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, দিগন্ত মানচালে, শ্রীমুখী, গৌতমী ও মঞ্জুষা মুক্কাভিল্লি। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন। মুক্তির পর সমালোচক ও দর্শক—উভয়ের কাছ থেকেই প্রশংসা কুড়ায় ‘মা ইন্টি বাঙ্গারাম’। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি রুপি আয় করে এটি ১০০ কোটির ক্লাবে জায়গা পাওয়া প্রথম নারীপ্রধান তেলেগু সিনেমার ইতিহাস গড়ে।   এই সাফল্যের পর এক সাক্ষাৎকারে সামান্থা জানান, মুক্তির আগে এক প্রদর্শক তাকে বলেছিলেন, ‘নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে কে আসবে? বড় নায়কের ছবি হলে মানুষ আসে, কিন্তু শুধু একজন নায়িকাকে কেন্দ্র করে বানানো সিনেমা কেউ দেখবে না।’ তবে বক্স অফিসের সাফল্যের মাধ্যমে সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে ‘মা ইন্টি বাঙ্গারাম’।

মোঃ ইমরান হোসেন জুলাই ১৬, ২০২৬
ববিতা। ছবি - সংগৃহীত

জীবনের শেষ প্রান্তে ববিতার হৃদয়ছোঁয়া উপলব্ধি

শুভ ও কেয়া পায়েল। ছবি - সংগৃহীত

প্রথমবার জুটি বাঁধছেন শুভ-পায়েল, আসছে নতুন সিনেমা

সংগৃহীত ছবি

আপত্তিকর আবদারে ক্ষুব্ধ জেরিন খান, পাপারাজ্জিকে দিলেন কড়া জবাব

0 Comments