বিশ্ব

ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবল ভারতীয় জাহাজ, তীব্র নিন্দা দিল্লির

মারিয়া রহমান মে ১৫, ২০২৬
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

 

ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির সরকার বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা ‘অগ্রহণযোগ্য’।


খবর আলজাজিরার।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমান কর্তৃপক্ষের উদ্ধার অভিযানের পর জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে গতকালের হামলা অগ্রহণযোগ্য। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

হরমুজ প্রণালির আশপাশে সামুদ্রিক বাণিজ্য ও নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন হামলা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে ভারত। দেশটি বলেছে, ‘বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ বেসামরিক নাবিকদের ঝুঁকিতে ফেলা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত।’

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, হামলার শিকার কার্গো জাহাজটির নাম এমএসভি হাজ আলী। এতে ১৪ জন নাবিক ছিলেন।


সংস্থাটির দাবি, বিস্ফোরণের পর ওমানের লিমাহ উপকূলের কাছে—হরমুজ প্রণালির দক্ষিণে—জাহাজটি ডুবে যায়।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

ছবি : সংগৃহীত
ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র খুলল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন আগেই জানিয়েছিলেন, তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার ঝড়ের গতিতে বাড়ছে। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজনীয় ইউরেনিয়াম উত্পাদন কেন্দ্র চালু করল তারা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, এই কেন্দ্রে ‘অত্যাধুনিক প্রযুক্তির’ ব্যবহার হবে। তবে কেন্দ্রটি কবে থেকে চালু চলেছে বা কোথায় অবস্থিত সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কেসিএনএ যে ছবি প্রকাশ করেছে সেই ছবির সঙ্গে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উত্পাদনের জন্য প্রয়োজনীয় কক্ষের মিল আছে। কিম জানিয়েছেন, ‘দেশের শত্রুদের মোকাবিলা করতে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন।’ তিনি আরো জানান, গত পাঁচ বছরে দেশে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উত্পাদনক্ষমতা দ্বিগুণের থেকেও বেশি বেড়েছে। —ডয়চেভেলে

মারিয়া রহমান জুন ০৫, ২০২৬
ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ে আছে উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

হাদি হত্যা নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে মামলা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি: এপি

ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি

তিন অঞ্চলের পরিস্থিতি এখন যুদ্ধ ও শান্তির এক অস্বস্তিকর দোলাচলে ঝুলে রয়েছে। ফাইল ছবি: নিউ ইয়র্ক টাইমস
কাগজে-কলমে যুদ্ধবিরতি, বাস্তবে রণক্ষেত্র গাজা-লেবানন-ইরান

গত তিন বছর ধরে মধ্যপ্রাচ্যকে বিপর্যস্ত করে রেখেছে তিনটি প্রধান সংঘাত- গাজা, লেবানন ও ইরান। কাগজে-কলমে এই তিন সংঘাতেই এখন যুদ্ধবিরতির অধীনে রয়েছে। কিন্তু বাস্তবে প্রতিটি ফ্রন্টেই এখনও পুরোদমে লড়াই চলছে। গাজা উপত্যকায় ইসরায়েল এখনও হামাসকে পুনর্গঠিত হতে বাধা দিতে এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই চলছে। আর ইরানে নিয়মিত বিরতিতে সংঘর্ষে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও তেহরান। এর সর্বশেষ উদাহরণ দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায়। আগের তুলনায় লড়াইয়ের তীব্রতা কিছুটা কম হলেও, এই তিন অঞ্চলের পরিস্থিতি এখন যুদ্ধ ও শান্তির এক অস্বস্তিকর দোলাচলে ঝুলে রয়েছে। গাজা আট মাস ধরে যুদ্ধবিরতি চলার পরও গাজায় হামাসের লক্ষ্যবস্তুগুলোতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হামাসের সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যা করেছে। এ ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে তার পূর্বসূরিকেও হত্যা করা হয়েছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় আরও শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার মানবিক সংকট এখনও চরম আকার ধারণ করে আছে। সেখানকার বেশিরভাগ মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল এবং পর্যাপ্ত আশ্রয় ও স্যানিটেশন ব্যবস্থার অভাবে ভুগছেন। এর মাঝেই ইসরায়েল গাজার বিভিন্ন অংশে নিজেদের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত করেছে এবং একসময় হামাসের দখলে থাকা ভূখণ্ডের আরও গভীরে প্রবেশ করেছে। লেবানন গত এপ্রিলের মাঝামাঝিতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সেই চুক্তি সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। হিজবুল্লাহ বিস্ফোরক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক অবস্থান ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে হামলা বাড়িয়েছে। জবাবে ইসরায়েলও তাদের সামরিক অভিযান ও বিমান হামলা জোরদার করেছে। মূলত ইরানের সমর্থনে হিজবুল্লাহর হামলার পরই এই নতুন দফার লড়াই শুরু হয়। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী সীমান্তজুড়ে একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরি করছে, যা লেবাননের ভঙ্গুর সরকারের ওপর চাপ বাড়াচ্ছে এবং আঞ্চলিক কূটনীতিকে আরও জটিল করে তুলছে। ইরান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই মাসের যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালি ও এর আশেপাশে বারবার সামরিক সংঘাতের ঘটনা ঘটছে। দুই পক্ষই একে অপরের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে, যদিও উভয় পক্ষই একে যুদ্ধবিরতির লঙ্ঘন না বলে ‘সীমিত ও আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে দাবি করছে। গত মঙ্গলবার সন্ধ্যায়ও এই সংঘর্ষের পুনরাবৃত্তি ঘটে। ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় এবং একটি খালি তেলবাহী ট্যাংকারে গুলি বর্ষণ করে। মার্কিন দাবি অনুযায়ী, ট্যাংকারটি তাদের অবরোধ ভাঙার চেষ্টা করছিল। তবে এই সংঘর্ষের পরও ওয়াশিংটন ও তেহরান সর্বাত্মক যুদ্ধ এড়াতে আগ্রহী বলে মনে হচ্ছে। হরমুজ প্রণালিতে নৌ চলাচলের অধিকার নিশ্চিত করা এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বৃহত্তর আলোচনার পরিবেশ তৈরি করতে দুই দেশই সমঝোতার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে উভয় পক্ষই সামুদ্রিক অবরোধের মাধ্যমে একে অপরের ওপর চাপ সৃষ্টি করছে। ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে বিশ্ববাজারে তেলের দাম চড়া রাখছে। আর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে জাহাজ প্রবেশ এবং বের হওয়া আটকে দিচ্ছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

মারিয়া রহমান জুন ০৪, ২০২৬
ছবি : সংগৃহীত

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্তযুদ্ধে নেমেছে: মোজতবা খামেনি

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া সম্ভব : আইআরজিসি কমান্ডার

ছবি : সংগৃহীত

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ক্ষোভ ট্রাম্পের

ছবি: সংগৃহীত
লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

দক্ষিণ লেবাননে সফররত ইসরায়েলের নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। খবর টাইমস অব ইন্ডিয়ার।   ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি গাড়িটিতে আঘাত হানে। তবে হামলার কয়েক মুহূর্ত আগে রাফি মিলো ও তার এক সহযোগী গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ আহত হননি।   ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।   তিনি বলেছেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করেছে। তার দাবি, বর্তমান পরিস্থিতি ভবিষ্যতে লেবাননের সঙ্গে একটি শান্তি চুক্তির পথও খুলে দিতে পারে।

মোঃ নাহিদ হোসেন জুন ০৪, ২০২৬
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পরিবর্তন

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা

ছবি : সংগৃহীত

তেলের চাহিদা কমেছে চীনের, দাম কমার আভাস

0 Comments