বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। আজ শনিবার (২৯ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যা ৬টায় আইরিশদের আতিথ্য দেবে টাইগাররা।
প্রথম টি-টোয়েন্টিতে জিতেও দ্বিতীয় ম্যাচে আগে বিশ্রামে নেই আয়ারল্যান্ড। গতকাল শুক্রবার দুপুর একটা থেকে অনুশীলন করেছে আইরিশরা, যদিও ঐচ্ছিক এই অনুশীলনে ছিলেন না প্রথম টি-টোয়েন্টির একাদশে থাকা ক্রিকেটাররা। সেখানে হেরেও বিশ্রামে ছিল টাইগাররা।
সিরিজের দ্বিতীয় ম্যাচও হবে ব্যাটিং সহায়ক উইকেটে। গুঞ্জন আছে এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্তত একজন ব্যাটার ও একজন বোলারের জায়গা বদল হবে। প্রথম ম্যাচে ৩৯ রানের জয় তুলে, তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আয়ারল্যান্ড।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজের মেয়েদের সামনে এখন হ্যাটট্রিক শিরোপা জয়ের সোনালি সুযোগ। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মাঠের লড়াই শেষে সংবাদ সম্মেলনকক্ষে দুই দলের কোচের বক্তব্যে ফুটে উঠেছে রণকৌশল, মনস্তাত্ত্বিক যুদ্ধ আর আবেগ-উচ্ছ্বাসের নানা দিক। ম্যাচ শেষে স্বভাবসুলভ হাসিমুখে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। বাংলাদেশ দলের এই জয়ের পেছনে কোনো ‘জাদু’ ছিল কি না, এমন প্রশ্নে বাটলার সরাসরি বলেন, ‘আমি একে জাদু বলব না। আমি শুধু বলব, এটি ছিল সাধারণ বোধবুদ্ধি এবং জানাশোনার ব্যবহার আর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ফল। সেমিফাইনাল ও ফাইনাল সম্পর্কে আমি যা শিখেছি, তা হলো—আপনি কেমন খেলছেন তা বড় কথা নয়, বড় কথা হলো জয় নিশ্চিত করা। আপনাকে সংকল্পবদ্ধ হতে হবে এবং ফলাফল বের করে আনতে হবে।’ ম্যাচের সঠিক সময়ে খেলোয়াড় বদল করাকেই জয়ের অন্যতম চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন বাটলার। ম্যাচে তাঁর বদলিগুলো ছিল দুর্দান্ত এবং ফলপ্রসূ। গোল হজম করার পর দলের খেলোয়াড়দের প্রতি তাঁর বার্তা কী ছিল, তা জানাতে গিয়ে বাটলার বলেন, ‘শুধু ধৈর্য ধরে টিকে থাকো। কখনো কখনো একটি গোল হজম করলে আরেকটিরও ঝুঁকি থাকে। মূল বিষয় ছিল ঝড়ের সামনে দাঁড়িয়ে টিকে থাকা।’ আধুনিক ফুটবলের নানা তাত্ত্বিক শব্দকে উড়িয়ে দিয়ে নিজের ‘ওল্ড স্কুল’ বা পুরোনো ঘরানার ফুটবল দর্শনের পক্ষে যুক্তি দিয়ে বাটলার বলেন, ‘মানুষ হাইলাইন ডিফেন্স, মিড ব্লক বা লো ব্লক নিয়ে কথা বলে। এগুলো সব ফালতু কথা, গালগপ্প। আমি পুরোনো ঘরানার মানুষ। আমি বিশ্বাস করি, যেখানে আঘাত পাওয়ার ভয় আছে সেখানে মাথা ও পা এগিয়ে দেওয়া, আক্রমণাত্মক হওয়া, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এবং ধৈর্য ধরা (মূল কাজ)।’ মাঝেমধ্যে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া বা দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘মাঝেমধ্যে আপনি যত কম খেলবেন, তত বেশি সফল হবেন।’ নেপাল কোচ নবীন নিউপানের মতে, বাংলাদেশ ভাগ্যের জেরে জিতেছে। তাঁর এমন মন্তব্যের জবাবে বাটলার বেশ কড়া ভাষায় বলেন, ‘আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি ভাগ্যবান হবেন। মাঝেমধ্যে আপনি কেমন খেলেছেন, সেটা বড় কথা নয়, বরং আপনি কীভাবে কাজটা শেষ করেছেন (জয় পেয়েছেন) সেটাই আসল।’ ভবিষ্যতের দল গঠনের ওপর জোর দিয়ে বলেন, ‘আমি বুড়ো খেলোয়াড় ব্যবহার করছি না। আমি ভবিষ্যতের জন্য দল গড়তে তরুণ খেলোয়াড়দের ব্যবহার করছি। আমার লক্ষ্য হলো আমার অভিজ্ঞতা ও জ্ঞান এই তরুণ মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমি চার মহাদেশে কোচিং করিয়েছি। এখানেও গত দুই বছরে আমি খুব একটা খারাপ করিনি। আমরা আসলে উন্নতি করছি এবং তরুণ খেলোয়াড়দের তৈরি করছি।’ দলের অধিনায়কত্বে পরিবর্তন এবং মারিয়া মান্দাকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে বাটলারের ব্যাখ্যা, ‘আফঈদার ওপর থেকে আমি শুধু চাপ ও উত্তাপ কমাতে চেয়েছিলাম। মারিয়া একটু বেশি অনুপ্রেরণাদায়ী, সে মেয়েদের দারুণভাবে উৎসাহিত করতে পারে। মারিয়া একজন লড়াকু এবং সত্যিকারের যোদ্ধা।’ নেপালের বিপক্ষে পাওয়া জয় ডিফেন্ডার শিউলি আজিমের সদ্য প্রয়াত মায়ের উদ্দেশে উৎসর্গ করেন বাংলাদেশ কোচ। নেপাল কোচ নবীন নিউপানে তাঁর দলের হারের পেছনে নিজেদের দুর্বলতাই বড় করে দেখছেন, ‘প্রথমার্ধের শেষ ৫ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা আমাদের বড় দুর্বলতা ছিল। তবে দ্বিতীয়ার্ধের দল ভালো ছন্দে ছিল এবং বল পজেশন ধরে রেখে অনেক সুযোগ তৈরি করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুযোগগুলো আমরা গোলে রূপান্তর করতে পারিনি।’
চলতি জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সাথে রয়েছে তিন টি-টোয়েন্টি ম্যাচও। আর এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। এদিকে সিরিজ শুরুর আগে ৪ জুন থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুর শেরে-ই বাংলাতে ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন। বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
ঢাকা প্রিমিয়ার লিগে আজ এক দিনেই হয়েছে ৬ সেঞ্চুরি। জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় আর তানজিদ হাসানও সেঞ্চুরি পেয়েছেন, জয় পেয়েছে তাদের দল মোহামেডান এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাটসম্যানদের এই দিনে ৬ উইকেট পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। হৃদয়ের সেঞ্চুরিতে মোহামেডানের জয় মোহাম্মদ নাঈম আর এনামুল হকের উদ্বোধনী জুটিতে ৭৬ রান পেয়েছিল মোহামেডান, এনামুল ফিফটি করলেও নাঈম পারেননি। তাঁদের ভিতের ওপর দাঁড়িয়ে মোহামেডানকে বাকি ইনিংসে টেনে নিয়ে যান তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন। ৭০ বলে ৭০ রান করে আফিফ আউট হলেও সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ১০৬ বলে তিনি ১০১ রান করেন। মিরপুরে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের দেওয়া ৩৪০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরুই পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় ওভারে ওপেনার আশিকুর রহমান আউট হয়ে গেলেও রীতিমতো ঝড় তোলেন হাবিবুর রহমান। প্রিমিয়ার লিগে আজই প্রথম খেলতে নামা জাতীয় দলের তারকা নাহিদ রানার এক ওভারে ২৬ আর তাসকিন আহমেদের এক ওভার থেকে আসে ২৫ রান। মাত্র ১৫ বলে ফিফটি করে সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডে পারভেজ হোসেনের পাশে নাম লেখান হাবিবুর। ২৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৫৯ রান করে তিনি আউট হতেই থমকে যায় রূপগঞ্জও। জাতীয় দলের দুই অধিনায়কের মধ্যে মেহেদী হাসান মিরাজ ৬ বল খেলে ১ আর লিটন দাস ১৫ বল খেলে করেন ১৮ রান। ৩৪ ওভারে ২৩২ রানে অলআউট হয় রূপগঞ্জ। ৭ ওভারে ৭১ রান দিয়ে ৪ উইকেট পান নাহিদ রানা। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলে সবার ওপরে মোহামেডান। ওদিকে সমান ম্যাচ খেলে তৃতীয় হারে লিগ জেতার লড়াই থেকে একটু পিছিয়েই পড়েছে রূপগঞ্জ। মাহিদুলের সেঞ্চুরি, আবাহনীর জয় মাহিদুল ইসলামের সেঞ্চুরির সৌজন্যে গুলশান ক্রিকেট ক্লাবের সামনে ৩১৬ রানের লক্ষ্য দিয়েছিল আবাহনী। আগে ব্যাট করা দলটির হয়ে ৯৫ বল খেলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রান করেন মাহিদুল। ওই রান তাড়া করতে নেমে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে গেছে গুলশান। ৩ উইকেট পান নাঈমুর রহমান নয়ন। এই জয়ে লিগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভালোভাবেই টিকে আছে আবাহনী। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। রুবেলের ৬ উইকেট লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সপ্তম ম্যাচে এসে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেলেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। তাতে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তাঁর দল গাজী গ্রুপের বিপক্ষে ১৫৩ রানে অলআউট হয়ে যায় ঢাকা লেপার্ডস, দলের হয়ে ৯১ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন সৈকত আলী। ৭.৩ ওভারে ২৩ রানে ৬ উইকেট নেন রুবেল। অল্প রান তাড়া করতে নেমেও বিপদে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৩৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ উইকেটে দরকার ছিল ১৭ রান। লিয়ন হোসেনের ২৭ বলে ১৪ আর শেষ ব্যাটসম্যান আরিদুল ইসলামের ১১ বলে ৩ রানে জয় পায় গাজী গ্রুপ। তানজিদ, শাহাদাতেরও সেঞ্চুরি পিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দুই ওপেনারই সেঞ্চুরি পেয়েছেন। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেন ২১০ রান। ৯৩ বলে ১৩ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করেন তানজিদ হোসেন, ১১১ বলে ১০৫ রান আসে শাহাদাত হোসেনের ব্যাটে। শেষ দিকে শামীম হোসেনের ৩১ বলে ৫১ রানের ঝড়ে ৫ উইকেটে ৩৬৯ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৫ উইকেট হারিয়ে ৮৬ রান করলে বৃষ্টি নামে। বৃষ্টি আইনে ১৫৫ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক। ৩২৬ রান তাড়া করে জয় অগ্রণী ব্যাংকের ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩২৬ রানের বড় সংগ্রহই পেয়েছিল সিটি ক্লাব। ১৪৫ বলে একাই ১৫১ রান করেন আবদুল্লাহ আল মামুন; কিন্তু তাঁর দেড় শ রানের ইনিংসও বৃথা গেছে। বড় লক্ষ্য তাড়া করেও ওপেনার মাহফিজুল ইসলামের ১৪১ বলে ১৪৭ রানের ইনিংসে ভর করে ২ বল হাতে রেখেই জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ক্রিকেটার্স একাডেমি মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্স ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচটি বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেছে। আগামীকাল রিজার্ভ ডেতে খেলা হবে। পিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দুই ওপেনারই সেঞ্চুরি পেয়েছেন। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেন ২১০ রান। ৯৩ বলে ১৩ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করেন তানজিদ হোসেন, ১১১ বলে ১০৫ রান আসে শাহাদাত হোসেনের ব্যাটে। শেষ দিকে শামীম হোসেনের ৩১ বলে ৫১ রানের ঝড়ে ৫ উইকেটে ৩৬৯ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৫ উইকেট হারিয়ে ৮৬ রান করলে বৃষ্টি নামে। বৃষ্টি আইনে ১৫৫ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক। ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩২৬ রানের বড় সংগ্রহই পেয়েছিল সিটি ক্লাব। ১৪৫ বলে একাই ১৫১ রান করেন আবদুল্লাহ আল মামুন; কিন্তু তাঁর দেড় শ রানের ইনিংসও বৃথা গেছে। বড় লক্ষ্য তাড়া করেও ওপেনার মাহফিজুল ইসলামের ১৪১ বলে ১৪৭ রানের ইনিংসে ভর করে ২ বল হাতে রেখেই জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ক্রিকেটার্স একাডেমি মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্স ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচটি বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেছে। আগামীকাল রিজার্ভ ডেতে খেলা হবে।