খেলাধুলা

শ্রীলঙ্কাকে জিততেই হবে, নয়তো পাকিস্তান-জিম্বাবুয়ে ফাইনাল

আক্তারুজ্জামান নভেম্বর ২৬, ২০২৫ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষের পথে। স্বাগতিকরা আগেই ফাইনাল নিশ্চিত করেছে। অন্য ফাইনালিস্ট কারা, তা চূড়ান্ত হবে আগামীকাল। গতকাল (মঙ্গলবার) জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে তাদের সমীকরণ একদম পরিষ্কার- পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। নয়তো পাকিস্তান-জিম্বাবুয়ে ফাইনাল।

 

রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ১৭ রানে ২ উইকেট হারায়। মাহিশ থিকশানা দুই ব্যাটারকে ফেরান। মাঝে ওয়ানিন্দু হাসারাঙ্গা টানা দুই ওভারে দুটি উইকেট নেন।

 

থিকশানার গতি ও হাসারাঙ্গার স্পিনে জিম্বাবুয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। ৫ উইকেটে ১৪৬ রান করে তারা। সর্বোচ্চ ৩৭ রান করেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ৩৪ রান আসে ওপেনার ব্রায়ান বেনেটের ব্যাটে।

 

লক্ষ্যে নেমে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৫৯ রানের জুটি ভাঙে। তারপর কোনো বাধা ছাড়া ১৭তম ওভারে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। 

 

জিম্বাবুয়ের ইনিংস বড় না হওয়ায় নিসাঙ্কা হয়তো আফসোস করছেন। তিনি ৯৮ রানে অপরাজিত থাকতে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তার ৫৮ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছয়। ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে অন্য প্রান্তে ২৫ রানে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস।

 

নিসাঙ্কা এই ইনিংস খেলার পথে কুশল পেরেরাকে (২৩০৫) টপকে শ্রীলঙ্কার শীর্ষ টি-টোয়েন্টি ব্যাটারের আসনে বসেছেন। তার রান ২৩২৬।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সে খেলবেন মুস্তাফিজ

 ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন বাংলাদেশ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল লন্ডনে অনুৃষ্ঠিত দ্য হান্ড্রেডের নিলামে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৫ লাখ টাকায় মুস্তাফিজকে দলে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ মুস্তাফিজের সামনে। এখন পর্যন্ত দেশের বাইরে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ। নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজের। বার্মিংহাম ছাড়া আট ফ্র্যাঞ্চাইজির কেউ ফিজকে দলে নিয়ে আগ্রহ দেখায়নি। দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় স্থান পায় মুস্তাফিজ ও রিশাদ হোসেন। নিলামে রিশাদকে তোলা হলেও কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। রিশাদের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে দ্য হান্ড্রেডের নিলাম। ২০২১ সালে প্রথম দ্য হান্ড্রেড ক্রিকেটের পথচলা শুরু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পাঁচটি আসর অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে একশ বলের প্রতিযোগিতার ষষ্ঠ আসর। যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

জান্নাতুল ফেরদৌস জেমি মার্চ ১৩, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে কোচ রঞ্চি-ওরামকে পাচ্ছে না নিউজিল্যান্ড

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট পাকিস্তান

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

পেনাল্টি মিস করে সমালোচনার মুখে ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদের বড় জয়ের রাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি মিস করার কারণে ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ফরোয়ার্ডকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি পেলে স্পট কিক নিতে এগিয়ে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এই পেনাল্টি মিসের পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল উইঙ্গার স্টিভ ম্যাকম্যানামান ভিনিসিয়ুসের পেনাল্টি নেওয়ার কৌশল নিয়ে কড়া মন্তব্য করেন। ম্যাকম্যানামান বলেন, “আমি এ ধরনের পেনাল্টি পছন্দ করি না। যদি ‘পানেনকা’ স্টাইলে নেন, তাহলে গোল করতেই হবে। কারণ জোরে মারলে গোলরক্ষক ঠেকাতে পারে। এভাবে শট নেওয়ার মানে হলো একটু দেখানো। এটা খুবই বাজে পেনাল্টি ছিল। ম্যাচ যদি তখন ০-০ থাকত, সে কখনোই এমনভাবে পেনাল্টি নিত না ‘ যদিও পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়ুস, তবু ম্যাচের সামগ্রিক চিত্র ছিল রিয়াল মাদ্রিদের দাপট। ভালভার্দের হ্যাটট্রিকে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে স্পেনের এই ক্লাবটি।

মারিয়া রহমান মার্চ ১২, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

ছবি : সংগৃহীত

একসঙ্গে ৩ ফুটবলারকে হারাল বায়ার্ন মিউনিখ

ছবি : সংগৃহীত

লেভারকুজেনের মাঠে কোনোমতে হার এড়াল আর্সেনাল

ছবি : সংগৃহীত
৭ গোলের লড়াইয়ে চেলসিকে হারিয়ে এগিয়ে রইল পিএসজি

দুই দফায় সমতা টেনে লড়াই জমিয়ে তুলল চেলসি। কিন্তু গোলরক্ষকের মারাত্মক এক ভুলে আরেকবার পিছিয়ে পড়ার পর আর পেরে উঠল না তারা। তিন গোলের ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল পিএসজি।   প্যারিসে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৫-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল।   ব্রাডলি বারকোলা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, সমতা ফেরান মালো গুস্তো। উসমান দেম্বেলের গোলে আবার পিছিয়ে পড়ার পর, সমতা টানেন এন্সো ফের্নান্দেস। ভিতিনিয়ার গোলে পিএসজি তৃতীয়বার এগিয়ে যাওয়ার পর, জোড়া গোল করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা খাভিচা কাভারাৎস্খেলিয়া।   আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে লড়াই। দশম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডান দিক থেকে ক্রস দেন দেম্বেলে, বক্সে জোয়াও নেভেসের হেড পাসে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন বারকোলা।   পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত, কিন্তু দেম্বেলের জোরাল শট গোলরক্ষক ফিলিপ ইয়োর্গেনসেনের হাত ছুঁয়ে পোস্টে লাগে। পরের কয়েক মিনিটে পিএসজির আরও কয়েকটি প্রচেষ্টা ঠেকান তিনি।   ২৮তম মিনিটে সমতা ফেরান গুস্তো। এন্সো ফের্নান্দেসের পাস বক্সে ফাঁকায় পেয়ে জোরাল নিচু শট নেন তিনি, বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।   ৩৯তম মিনিটে কোল পামারের শট ঠেকান মাতভেই সাফোনোভ এবং সেখান থেকেই আক্রমণে উঠে আবার এগিয়ে যায় পিএসজি। নিজেদের অর্ধ থেকে দিজিরে দুয়ের পাস ধরে এগিয়ে যান দেম্বেলে। বক্সে ঢুকে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানাকে কাটিয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্যালন দ’র জয়ী।   সেই স্বস্তি বিরতি থেকে ফিরে বেশিক্ষণ থাকেনি স্বাগতিকদের। ৫৭তম মিনিটে স্কোরলাইন ২-২ করেন ফের্নান্দেস। বাঁ দিক দিয়ে দারুণভাবে বক্সে ঢুকে পাস দেন পেদ্রো নেতো, আর অনায়াসে লক্ষ্যভেদ করেন অরক্ষিত আর্জেন্টাইন মিডফিল্ডার।   ৭৪তম মিনিটে ইয়োর্গেনসেনের হাস্যকর ভুলে ম্যাচে তৃতীয়বার এগিয়ে যায় পিএসজি। সতীর্থের ব্যাক-পাস পেয়ে আরেক সতীর্থের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করেন চেলসি গোলরক্ষক, তার একটু সামনেই থাকা বারকোলা পা বাড়িয়ে আটকে দেন বল, কাভারাৎস্খেলিয়ার পা ঘুরে বল পেয়ে লব শটে গোলরক্ষকের মাথায় ওপর দিয়ে জালে পাঠান ভিতিনিয়া।   আবার পিছিয়ে পড়লেও, ৮৫ মিনিট পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিল চেলসি। তবে ৮৬তম মিনিটে দারুণ এক গোলে সফরকারীদের ম্যাচ থেকে একরকম ছিটকে দেন কাভারাৎস্খেলিয়া। উইলিয়াম পাচোর পাস ধরে বক্সের বাইরে জায়গা বানিয়ে ডান পায়ের বুলেট গতির শটে জালে পাঠান জর্জিয়ার ফরোয়ার্ড।   দুয়ের বদলি নামা কাভারাৎস্খেলিয়া যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চেলসির কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন। আশরাফ হাকিমির পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে নিচু শট নেন অরক্ষিত এই খেলোয়াড়। বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।   আগামী মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে হবে ফিরতি লেগ। ঘরের মাঠে খেলা হলেও, তিন গোলের ব্যবধান ঘোচানো ভীষণ কঠিন হবে চেলসির জন্য।   বোদা/গ্লিম্টের স্বপ্নযাত্রা চলছেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের চমক বোদা/গ্লিম্ট নকআউটে এসেও অব্যাহত রেখেছে তাদের স্বপ্নযাত্রা। শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে স্পোর্তিং সিপিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ের ক্লাবটি।   আসরে টানা পঞ্চম জয় পেল তারা। ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে হারানোর পর প্লে-অফে ইন্টার মিলানকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলোয় উঠে আসে অখ্যাত ক্লাবটি।

মো: দেলোয়ার হোসাইন মার্চ ১২, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

অসাধারণ ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রেয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

এবার পিচ নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী কোচ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, দেখুন কে কত পেল

0 Comments