খেলাধুলা

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

মারিয়া রহমান জুন ০৬, ২০২৬
লিওনার্দো বালেরদি। ছবি : সংগৃহীত
লিওনার্দো বালেরদি। ছবি : সংগৃহীত

পায়ের মাংস পেশিতে চোট পেয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনার্দো বালেরদি। শনিবার (৬ জুন) বালেরদির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা তার দ্রুত ‍সুস্থতা কামনা করেছে। শিগগির লিওনেল স্ক্যালোনি তার বদলি ঘোষণা করবেন।


আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘ডিফেন্ডার লিওনার্দো বালেরদি ডান পায়ের সোলিয়াস (পায়ের পেছনের পেশি) মাংসপেশিতে চোট পেয়েছেন। তাই তিনি বিশ্বকাপে অংশ নেওয়া দলের চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবেন না। সাহস রাখো, শক্ত থাকো এবং দ্রুত সুস্থ হয়ে ওঠো।’


এই ফুটবলার চোট পেয়েছিলেন শুক্রবারের অনুশীলনে। শুরুর দিকে ভাবা হচ্ছিল, অন্তত দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু না, তিনি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন।


চোট না পেলে এটা তো হতো বালেরদির প্রথম বিশ্বকাপ। ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হলেও কাতার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১১ ম্যাচ। তার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পড়েছিল ২০১৯ সালের অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
পানামার অনুশীলন ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা। ছবি: এক্স
ম্যাচের আগে পানামা ক্যাম্পে ফুটবলারদের হাতাহাতি!

গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ফ্রান্স ও পানামা। ওই ম্যাচের আগে অনুশীলন ক্যাম্পে পানামার দুই ফুটবলারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। যদিও খুব বড় কিছু হয়নি। পানামার কোচ টমি ক্রিস্টিয়ানসেন বিষয়টি স্বীকার করে বলেছেন, এটা বড় কোন ঘটনা নয়।  ফাঁস হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, পানামার খেলোয়াড় ওয়াটারম্যান ও রদ্রিগুয়েজ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হুট করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একজন আরেকজনকে ধাক্কা দেন। সতীর্থরা তখন এগিয়ে এসে তাদের নিবৃত করেন। তবে ওয়াটারম্যানকে সতীর্থের প্রতি কিছুটা ক্ষুব্ধ দেখা যায়।  বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে পানামার কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘এটা খুবই স্বাভাবিক ঘটনা। ক্যাম্পে এমনটা হচ্ছে মানে তারা এখনো প্রাণোচ্ছ্বল আছে। আমি তো চাইবো, এমনটা নিয়মিত ঘটুক। কারণ এর অর্থ তারা তাদের সর্বোচ্চটা দিতে চায় এবং একাকশে ঢুকতে মরিয়া থাকে।’  ক্রিস্টিয়ানসেনের ইংল্যান্ডে অনেক বন্ধু আছেন। আবার ম্যানসিটির সদ্য সাবেক কোচ পেপ গার্দিওলাও তার বন্ধু। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাদের থেকে খোঁজ খবর নিয়েছেন কিনা, এমন প্রশ্নে জানান, ইংল্যান্ডের খেলোয়াড় সম্পর্কে তিনি অনেক খোঁজই রাখেন। নতুন করে কারো কাছ থেকে কোন তথ্য চাইতে যাননি।  লিডসের সাবেক কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রিমিয়ার লিগে বা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখেছি। তাদের সম্পর্কে আমার ধারণা আছে। ইংল্যান্ডের বিপক্ষে যদি কোথাও উন্নতি করতে চাই, সেটা হবে সেট পিসে। কারণ তারা ওই জায়গায় খুবই শক্তিশালী। বিশেষ করে ডেক্লান রাইস। জানি না, তিনি খেলবেন কিনা।’  পানামা গ্রুপের দুই ম্যাচেই হেরেছে। তবে ক্রোয়েশিয়া ও ঘানার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে তারা। পানামা কোচের মতে, ইংল্যান্ড ম্যাচটা আরও কঠিন হবে। কারণ গ্রুপের সেরা দল তারা। তিনি চাইবেন, তার দল সর্বোচ্চটা দিয়ে লড়াই করুক। ইংল্যান্ডের জন্য ম্যাচটা সহজ হতে দেবেন না তারা।

মারিয়া রহমান জুন ২৭, ২০২৬
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের চোখ এবার বিশ্বকাপের একক আয়োজক হওয়া

ছবি : রয়টার্স

‘আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়’: ইরানের অধিনায়ক

ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী: বদলে দিচ্ছেন বাংলাদেশের ফুটবলের গল্প

ছবি: সংগৃহীত
ড্রয়ে আটকে ইরান, নকআউটে উঠতে এখন তাকিয়ে অন্য ম্যাচের ফলাফলের দিকে

বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সরাসরি নকআউট পর্বে ওঠার সুযোগ হারিয়েছে ইরান। তবে তাদের শেষ ৩২-এ খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি। এখন অন্য গ্রুপের কয়েকটি ম্যাচের ফলের ওপর নির্ভর করছে পারস্যের প্রতিনিধিদের ভাগ্য।   সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর ম্যাচ শেষে তিন খেলায় ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ইরান। একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। আর ৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে মিসর।   ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিসর। পঞ্চম মিনিটে মাহমুদ সাবের গোল করে দলকে লিড এনে দেন। এরপর ১১ মিনিটে পেনাল্টি পেলেও ইরানের হয়ে মেহেদি তারেমির নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক আহমেদ শোবেন।   তবে হতাশ না হয়ে দ্রুতই ম্যাচে ফিরে আসে ইরান। ১৪ মিনিটে মিলাদ মোহাম্মাদির শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে জাল খুঁজে নেন রামিন রেজায়ান। চলতি বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল।   দ্বিতীয়ার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ৫৭ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।   শেষদিকে নাটকীয়তা চরমে ওঠে। যোগ করা সময়ে ইরান বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর সাইয়েদ এজাতোলাহির শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে এলে জয় থেকে বঞ্চিত হয় ইরান।   এখন নকআউটে জায়গা করে নিতে হলে ইরানকে অন্য ম্যাচগুলোর ফলের অপেক্ষায় থাকতে হবে। ঘানা যদি ক্রোয়েশিয়াকে হারায়, ডিআর কঙ্গো যদি উজবেকিস্তানকে হারাতে ব্যর্থ হয়, অথবা অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে যেকোনো একটি দল জয় পায়, তাহলে শেষ ৩২-এর টিকিট পেতে পারে ইরান।   বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেললেও স্বাগতিক দেশে অবস্থান না করে যাতায়াতের মধ্যেই ম্যাচ খেলেছে দলটি। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারিয়েও শেষ পর্যন্ত সরাসরি নকআউটে উঠতে না পারায় ভাগ্যকেই দোষ দিতে হচ্ছে ইরানকে।

আক্তারুজ্জামান জুন ২৭, ২০২৬
ছবি : সংগৃহীত

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক জাগানো কেপ ভার্দে

ছবি : সংগৃহীত

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ছবি : সংগৃহীত

দেম্বেলের হ্যাটট্রিকে গ্রুপসেরা ফ্রান্স, নরওয়ের প্রতিপক্ষ আইভরিকোস্ট

ছবি: সংগৃহীত
পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপে

বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতার অনন্য রেকর্ড রয়েছে পেলের। তার মত কিংবদন্তিকে গোল ও অ্যাসিস্ট সংখ্যায় টপকে যাওয়ার অনন্য রেকর্ড গড়লেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।   নরওয়ের বিপক্ষে দুই এসিস্ট করেছেন এমবাপে। আর এতেই তিনি ইতিহাসে নাম লেখালেন। বিশ্বকাপ ইতিহাসে মোট গোল ও এসিস্ট করার তালিকায় এমবাপে এখন দ্বিতীয়। তার গোল ১৬টি ও অ্যাসিস্ট সংখ্যা ৪টি সহ মোট ২০টি। পেলের সেখানে ১৯টি।   সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের রেকর্ড নিজের দখলে রেখেছেন মেসি। মেসির গোলসংখ্যা ১৮ টি ও অ্যাসিস্ট ৯টিসহ মোট ২৭টি গোল ও অ্যাসিস্ট রয়েছে।

মো: দেলোয়ার হোসাইন জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও ব্রাজিল-আর্জেন্টিনা কেন তৃতীয় দল পেল না?

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় উল্লাসে মেতে উঠেন ইকুয়েডরের সমর্থকরা। ছবি : সংগৃহীত

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

পর্তুগাল শুধু রোনালদোর ওপর নির্ভরশীল নয়

0 Comments