বিশ্ব

শাবক দত্তক নিয়েছে মেরু ভালুক মা

জান্নাতুল ফেরদৌস জেমি ডিসেম্বর ১৭, ২০২৫

কানাডার গবেষকরা মেরু ভালুকের বিরল দত্তক গ্রহণের একটি ঘটনা পর্যবেক্ষণ করেছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্য পরিবেশে একটি স্ত্রী মেরু ভালুক নিজের গর্ভের নয় এমন একটি শাবকের যত্ন নিচ্ছে।

মন্ট্রিয়াল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কানাডার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিজ্ঞানী ইভান রিচার্ডসন বলেন, মেরু ভালুকের মধ্যে শাবক দত্তক নেওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে, গত ৪৫ বছরে আমাদের গবেষণা এলাকায় এ ধরনের ১৩টি ঘটনা নথিভুক্ত করেছি।

ম্যানিটোবার চার্চিল এলাকায় ওয়েস্টার্ন হাডসন বে বরাবর বার্ষিক মেরু ভালুকের অভিবাসনের সময় দত্তক নেওয়া শাবকের যত্ন নিতে থাকা একটি ভালুকের সেই দৃশ্য ধারণ করা হয়। 

এলাকাটি ‘বিশ্বের মেরু ভালুকের রাজধানী’ নামে পরিচিত।

গবেষকরা এর আগে বসন্তকালে ওই মা ভালুকটির মুখোমুখি হন, যখন সে তার প্রসূতি গুহা ছেড়ে বের হচ্ছিল। তখন তার সঙ্গে ছিল মাত্র একটি শাবক, যার কানে ট্যাগ লাগানো ছিল।

এএফপিকে রিচার্ডসন জানান,  কয়েক সপ্তাহ আগে গবেষকরা একই মা ভালুকের দেখা পান। তবে, এবার তার সঙ্গে ছিল দ্বিতীয় একটি শাবক, যার কানে কোনো ট্যাগ ছিল না।

তিনি আরও বলেন, পরে তথ্য পর্যালোচনা করে, আমরা বুঝতে পারি যে—ওই মা ভালুক একটি দ্বিতীয় শাবক দত্তক নিয়েছে।

গবেষকদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, বরফে ঢাকা বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করছে দুই শাবক, আর তাদের পেছনে পায়চারি করছে মা ভালুক। 

একটি দৃশ্যে দেখা যায়, একটি শাবক তাড়াহুড়ো করে অন্যদের সঙ্গে যোগ দিচ্ছে।

দুই শাবকের বয়স বর্তমানে ১০ থেকে ১১ মাস এবং তারা সম্ভবত প্রায় আড়াই বছর বয়স পর্যন্ত মায়ের সঙ্গেই থাকবে।

গবেষকদের কাছে এখনো দত্তক নেওয়া শাবকটিকে জন্ম দেওয়া মায়ের পরিণতি সম্পর্কে কোনো তথ্য নেই।

তবে রিচার্ডসনের মতে, মাতৃত্বসুলভ সুরক্ষা পাওয়া শাবকটির প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

তিনি আরও বলেন, এটা সত্যিই একটি হৃদয়ছোঁয়া ঘটনা যে স্ত্রী ভালুকটি শাবকটির দেখভাল করছে এবং এতে শাবকটির বেঁচে থাকার একটি সুযোগ তৈরি হয়েছে।

রিচার্ডসন বলেন, এই স্ত্রী মেরু ভালুকগুলো অসাধারণ মা। তারা স্বভাবগতভাবেই সন্তান লালন-পালনের জন্য প্রস্তুত থাকে। যদি কোনো একা শাবক কান্নাকাটি করতে করতে ঘুরে বেড়ায়, তারা স্বতঃস্ফূর্তভাবে তাকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে নেয়।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

ছবি: সংগৃহীত
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, আতঙ্কে ঘরছাড়া মানুষ

তুরস্কের পূর্বাঞ্চলের মালাতিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এ তথ্য জানিয়েছে। এএফএডির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়ার বাত্তালগাজি জেলায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫৯ কিলোমিটার গভীরে। খবর আনাদোলু এজেন্সির। ভূমিকম্পের কম্পন পাশের এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও সানলিউরফা প্রদেশেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফএডি। তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী মুরাত কুরুম সামাজিক যোগাযোগমাধ্যম এনসোস্যালে এক বার্তায় বলেন, ‘বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। তবে আমরা সব ধরনের তথ্য ও প্রতিবেদন মূল্যায়ন করছি।’

মোঃ ইমরান হোসেন জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে হামলা তীব্র করতে ইসরায়েলে আরও মার্কিন রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

যেকোনো সময় ইসরায়েলে অ্যাটাক, হিজবুল্লাহকে প্রস্তুত থাকার নির্দেশ ইরানের

ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ওয়াটার সাপ্লাই বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

ছবি: সংগৃহীত
নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগে একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের আপার ইস্ট সাইড এলাকায় লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত ৬৭ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।   শুক্রবার নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   লিজিওনেয়ার্স রোগ লিজিওনেলা ব্যাকটেরিয়ার কারণে হওয়া এক ধরনের গুরুতর ফুসফুসের সংক্রমণ। এ রোগে মৃত্যুর হার প্রায় ৯ শতাংশ।   বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি বা বাতাসে ভাসমান অতি ক্ষুদ্র পানিকণার মাধ্যমে এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। তবে একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির মধ্যে এ রোগ ছড়ায় না।   স্বাস্থ্য বিভাগ জ্বর, কাঁপুনি, পেশিতে ব্যথা বা কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।   এদিকে পানির নমুনা পরীক্ষায় লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ার পর কর্তৃপক্ষ অন্তত ৭৬টি ভবনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে। এসব ভবনের মধ্যে নিউইয়র্কের বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের একটি ভবনও রয়েছে।   উল্লেখ্য, ১৯৭৬ সালে ফিলাডেলফিয়ার একটি হোটেলে প্রথম বড় আকারে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সে সময় আমেরিকান লিজিয়ন নামের সাবেক সেনাসদস্যদের একটি সম্মেলনে অংশ নেওয়া ৩৪ জন মারা যান। পরে সেই ঘটনার নাম অনুসারেই রোগটির নাম রাখা হয় ‘লিজিওনেয়ার্স রোগ’।

মোঃ ইমরান হোসেন জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্দি পালানো ঠেকাতে এবার কারাগারে কুমির রাখছে ইসরায়েল

লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ছবি: সংগৃহীত

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু আবার ক্ষমতায় এলে দেশ ছাড়ার ভাবনায় এক-চতুর্থাংশ ইসরায়েলি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন নির্বাচনে পুনরায় জয়ী হয়ে ক্ষমতায় ফিরলে দেশটির প্রায় ২৩ শতাংশ নাগরিক নিজেরা দেশ ত্যাগ করার কথা ভাবছেন। শনিবার (১৮ জুলাই) ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল ১২-এর একটি নতুন জনমত জরিপের বরাতে মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে। প্রকাশিত ওই সমীক্ষার তথ্য অনুযায়ী দেশের অন্য ৬৮ শতাংশ নাগরিক জানিয়েছেন যে তারা এই মুহূর্তে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না এবং অবশিষ্ট উত্তরদাতারা এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। নেতানিয়াহুর নতুন সম্ভাব্য শাসনকাল নিয়ে নাগরিকদের এই বড় অংশের নেতিবাচক মনোভাবের বিষয়টি মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এই জনমত জরিপে আরও দেখা গেছে যে দেশটির প্রায় ৬৭ শতাংশ নাগরিক চলতি সপ্তাহে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের পাস করা বিতর্কিত নতুন আইনের তীব্র বিরোধিতা করেছেন। বিতর্কিত এই নতুন আইনের মাধ্যমে তাওরাত অধ্যায়নকে আধা-সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এবং একই সাথে সামরিক সেবা বা সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এড়ানো কট্টর অর্থোডক্স ইসরায়েলিদের গ্রেপ্তার হওয়া থেকে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেশের সাধারণ জনগণের মাত্র ২১ শতাংশ এই ধর্মীয় ও সামরিক ছাড় সংক্রান্ত নতুন আইনি পদক্ষেপের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন এবং বাকি অংশ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসরায়েলের বর্তমান জোট সরকারের এই বিতর্কিত পদক্ষেপের কারণেই মূলত সাধারণ নাগরিকদের একাংশের মধ্যে দেশ ছাড়ার তীব্র প্রবণতা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। সূত্র: মিডল ইস্ট আই

মারিয়া রহমান জুলাই ১৮, ২০২৬
সংগৃহীত ছবি

ইরানের ১০ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি জর্ডানের

ছবি: সংগৃহীত

হরমুজে মাইন বিস্ফোরণে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার কোটি কোটি গাছ ধ্বংস করেছে এশিয়ার বিটল

0 Comments