খেলাধুলা

দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

মারিয়া রহমান মে ১৪, ২০২৬
২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত
২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে নিউজিল্যান্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অল হোয়াইটসরা, যেখানে নেতৃত্বের ভার উঠেছে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস উডের কাঁধে।

অকল্যান্ডের এডেন পার্কে বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের প্রধান কোচ ড্যারেন বেজলি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন। ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ড ২০১০ সালের পর প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে খেলবে।

২০১০ বিশ্বকাপে মাত্র ১৮ বছর বয়সে নিউজিল্যান্ড দলে ছিলেন ক্রিস উড। দক্ষিণ আফ্রিকার সেই আসরে তিনি ছিলেন দলের সবচেয়ে কম বয়সী ফুটবলার। সেবার স্লোভাকিয়া, ইতালি ও প্যারাগুয়ের বিপক্ষে তিনটি ড্র করে অপরাজিত থেকেই টুর্নামেন্ট শেষ করেছিল নিউজিল্যান্ড। এখন সেই তরুণ উডই দলের নেতা।


স্টিভ সামনার ও রায়ান নেলসনের পর তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন উড। ২০১০ বিশ্বকাপ খেলা আরেক সদস্য টমি স্মিথও জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে। অর্থাৎ, ১৬ বছর আগের সেই অভিযানের দুই মুখ আবারও ফিরছেন বিশ্বমঞ্চে।

বর্তমানে নটিংহ্যাম ফরেস্টের হয়ে খেলছেন ক্রিস উড। ইনজুরির কারণে কিছু ম্যাচ মিস করলেও চলতি মৌসুমে ১৯ ম্যাচে ছয় গোল করেছেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে যে একাদশ মাঠে নেমেছিল, তাদের সবাইকেই রাখা হয়েছে স্কোয়াডে। সেই ম্যাচে গোল করা মাইকেল বক্সাল, কোস্তা বারবারুসেস ও এলাইজা জাস্টও আছেন দলে।

এবারের স্কোয়াডে বিদেশভিত্তিক খেলোয়াড়ের সংখ্যাও নজর কাড়ছে। ২৬ জনের মধ্যে ১৫ জনই নিউজিল্যান্ড ও এ-লিগের বাইরে বিভিন্ন দেশে খেলেন। ২০১০ বিশ্বকাপ স্কোয়াডে এই সংখ্যা ছিল মাত্র নয়, যা দেশটির ফুটবলের আন্তর্জাতিক বিকাশেরই প্রতিফলন।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে পড়েছে নিউজিল্যান্ড। ১৬ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২২ জুন মিশরের মুখোমুখি হবে অল হোয়াইটসরা, আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন প্রতিপক্ষ বেলজিয়াম।

বিশ্বকাপ চলাকালীন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থান করবে দলটি। টুর্নামেন্ট শুরুর আগে ফ্লোরিডায় হাইতি ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:

ম্যাক্স ক্রোকম্ব, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

ডিফেন্ডার:

টাইলার বিনডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাচে, ফ্রান্সিস ডি ভ্রিস, ক্যালান এলিয়ট, টিম পেইন, নান্দো পিনাকার, টমি স্মিথ, ফিন সুরম্যান।

মিডফিল্ডার:

ল্যাকলান বেলিস, জো বেল, ম্যাট গারবেট, বেন ওল্ড, অ্যালেক্স রুফার, সারপ্রিত সিং, মার্কো স্টামেনিচ, রায়ান থমাস।

ফরোয়ার্ড:

কোস্তা বারবারুসেস, এলাই জাস্ট, ক্যালাম ম্যাককাওয়াট, জেসি র‌্যান্ডাল, বেন ওয়েইন, ক্রিস উড।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
প্রতীকী ছবি : সংগৃহীত
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে প্রবেশ করছে সৌদি আরব

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আইপিএল-পিএসএলের মতো এসব টুর্নামেন্টে দেখা যায় টাকার ছড়াছড়ি। এবার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশ সৌদি আরব। চলতি বছরের অক্টোবরেই দেশটিতে শুরু হতে যাচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ডিউনস লিগ টি-টোয়েন্টি’। টুর্নামেন্টটির অনুমোদন দিয়েছে সৌদি আরাবিয়া ক্রিকেট ফেডারেশন (এসএসি‌এফ)। জানা গেছে, এই লিগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়াদের নিয়ে হলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয় থাকা বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশ নেবেন। গত পাঁচ বছরে ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগের মাধ্যমে আলোচনায় এসেছে সৌদি আরব। অর্থনীতিকে বহুমুখী করতে ফুটবল, টেনিস ও বক্সিংয়ে বড় বড় আয়োজন করেছে তেলসমৃদ্ধ দেশটি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই গুঞ্জন ছিল সৌদি আরব ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় টি-টোয়েন্টি লিগ চালু করতে পারে। এমনকি গত বছর অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গ্র্যান্ড স্ল্যাম ধাঁচের বৈশ্বিক টি-টোয়েন্টি সার্কিটে সৌদির বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। ছয় দল নিয়ে আয়োজিত হবে ডিউনস টি-টোয়েন্টি লিগ। জেদ্দার কাছের শহর তাইফে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে যৌথভাবে লিগটি আয়োজন করা হচ্ছে। এ ছাড়া দুটি ট্যালেন্ট এজেন্সি; ইউনিক স্পোর্টস গ্রুপ এবং প্রলিথিক এই প্রকল্পে যুক্ত রয়েছে। ইউনিক স্পোর্টস গ্রুপের সঙ্গে আছেন জোফরা আর্চার, আর প্রোলিথিকের সঙ্গে কাজ করেন অভিষেক শর্মা। লিগটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। লিগটিতে সর্বোচ্চ চারজন এমন ক্রিকেটার খেলতে পারবেন, যারা গত দুই বছরের মধ্যে পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। শীর্ষ খেলোয়াড়দের পারিশ্রমিক এক লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলেও জানা গেছে।

মারিয়া রহমান মে ১৪, ২০২৬
২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

ছবি : সংগৃহীত

আবারও লিগ চ্যাম্পিয়ন পিএসজি

ছবি : সংগৃহীত
মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি

আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে দ্রুততম সময়ে ১০০ গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়ার পর এবার জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এফসি সিনসিনাতির মাঠে ৩-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় তুলে নেয় মিয়ামি। বৃহস্পতিবারের (১৪ মে) ম্যাচে মেসি চাইলে হ্যাটট্রিকও পেতে পারতেন। ম্যাচের শেষ দিকে তার নেওয়া শট পোস্টে লেগে প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢোকে। শুরুতে সেটিকে মেসির গোল হিসেবে ধরা হলেও পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা দেয় এমএলএস কর্তৃপক্ষ। ফলে অল্পের জন্য ৬১তম ক্যারিয়ার হ্যাটট্রিক হাতছাড়া হয় বিশ্বকাপজয়ী এই তারকার। চলতি মৌসুমে এটি তৃতীয় ম্যাচ, যেখানে তিনটি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। এখন পর্যন্ত এমএলএসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। টপ স্কোরারের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯১০ এবং অ্যাসিস্ট ৪১১টি। টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার মিয়ামি। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা সফরকারীরা ১৭টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিনসিনাতি ১০টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৩টি। ম্যাচে প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ২৪তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। তবে ৪১তম মিনিটে কেভিন ডেনকির পেনাল্টি গোলে সমতায় ফেরে সিনসিনাতি। দ্বিতীয়ার্ধের শুরুতে পাভেল বুচার গোল করে স্বাগতিকদের এগিয়ে নিলেও ছয় মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত শটে আবার সমতা ফেরান মেসি।   ৬৪তম মিনিটে এভান্ডারের দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় সিনসিনাতি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। মাতেও সিলভেট্টির গোলে সমতা ফেরানোর পর সেট-পিস পরিস্থিতিতে জার্মান বারতেরামে গোল করে দলকে এগিয়ে দেন। শেষদিকে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢুকলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩। যদিও পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে রেকর্ড করা হয়। এখন পর্যন্ত এমএলএসের নিয়মিত মৌসুমে ৬৫ ম্যাচে মেসির গোল ৬১টি, সঙ্গে রয়েছে ৪২টি অ্যাসিস্ট।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ১৪, ২০২৬
ছবি : সংগৃহীত

ইতালিয়ান কাপ জিতে ইন্টার মিলানের মৌসুমে দ্বিতীয় শিরোপা

সারা টেলর। সংগৃহীত ছবি

ইতিহাস গড়ে ইংল্যান্ড দলে ফিল্ডিং কোচ হলেন সাবেক নারী ক্রিকেটার

ছবি : সংগৃহীত

৫০ ওভারে ৮২২ রান! প্রতিপক্ষ গুটিয়ে গেল মাত্র ২৮ রানে

বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ঘিরে ট্রেন ও বাস ভাড়া কমানোর ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলে সব কিছুর দাম আকাশচুম্বী। স্টেডিয়ামে যাতায়াত নিয়ে তৈরি হওয়া বিতর্ক কিছুটা প্রশমিত হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে ট্রেন ও বাসের টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিক সিদ্ধান্তে ম্যানহাটন থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের টিকিটের দাম ধরা হয়েছিল ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা)। নতুন ঘোষণায় তা কমিয়ে ৯৮ ডলার করা হয়েছে।   অন্যদিকে, শাটল বাসের ভাড়া ৮০ ডলার থেকে কমিয়ে মাত্র ২০ ডলার নির্ধারণ করা হয়েছে। অথচ সাধারণ সময়ে এই রুটে যাতায়াতের খরচ মাত্র ১২.৯০ ডলার। ইংল্যান্ডের ফুটবল সমর্থক সমিতির নেতা থমাস কনক্যানন এই আকাশচুম্বী ভাড়াকে ‘অস্বাভাবিক’ বলে কঠোর সমালোচনা করেছিলেন। মূলত কাতার বা রাশিয়া বিশ্বকাপে যাতায়াত সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে থাকলেও যুক্তরাষ্ট্রে এমন চড়া মূল্য ভক্তদের ক্ষুব্ধ করে তোলে। নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল স্পষ্ট জানিয়েছিলেন যে, ফিফা ভর্তুকি না দিলে স্থানীয় করদাতাদের অর্থ এই খাতে খরচ করা হবে না। তবে শেষ পর্যন্ত বাণিজ্যিক স্পনসরশিপের সহায়তায় করদাতাদের ওপর চাপ না বাড়িয়েই ভাড়া কমানো সম্ভব হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানিয়েছেন, যাতায়াত ভাড়া যেন সবার নাগালে থাকে তাই বাসের ভাড়া ৭৫ শতাংশ কমানো হয়েছে। এছাড়া নিউ ইয়র্কবাসীদের জন্য ২০ শতাংশ টিকিট সংরক্ষিত রাখা হবে। নিউ জার্সিতে ভাড়া কমলেও বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে যাতায়াত করতে ভক্তদের পকেট থেকে গুনতে হবে স্বাভাবিকের চেয়ে ৩০০ শতাংশ বেশি অর্থ। সেখানে ২০ ডলারের টিকিট বিক্রি হচ্ছে ৮০ ডলারে। তবে ফিলডেলফিয়া কর্তৃপক্ষ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা জানিয়েছে, বিশ্বকাপের সময়ও তাদের যাতায়াত ভাড়া বর্তমানের মতোই (২.৯০ ডলার) থাকবে। অন্যদিকে কানসাস সিটিতে বাসের রিটার্ন টিকিট পাওয়া যাবে ১৫ ডলারে। ভাড়ার এই তারতম্য সবচেয়ে বেশি ভোগাবে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সমর্থকদের। আগামী ২৩ জুন ফক্সবরোতে ইংল্যান্ডের ম্যাচ ঘানার বিপক্ষে এবং ২৭ জুন মেটলাইফ স্টেডিয়ামে তারা লড়বে পানামার সাথে। অন্যদিকে স্কটল্যান্ড তাদের ১৩ জুনের (হাইতি) এবং ১৯ জুনের (মরক্কো) দুটি ম্যাচই খেলবে ফক্সবরোতে।

মোঃ ইমরান হোসেন মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ দলে জায়গা পেতে লড়তে হবে নেইমারকে - আনচেলত্তি

ছবি : সংগৃহীত

ভালভের্দে-চুয়ামেনির উত্তপ্ত ঘটনার খবর ফাঁস, ক্ষুব্ধ রেয়াল সভাপতি

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে ইতিহাস গড়ার অপেক্ষায় সোরিয়া

0 Comments