বিশ্ব

নিখোঁজ অভিবাসীদের খুঁজে বের করতে মেক্সিকো সরকারের প্রতি স্বজনদের আহ্বান

জান্নাতুল ফেরদৌস জেমি মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে নিখোঁজ হওয়া অভিবাসীদের সন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার রাজধানী মেক্সিকো সিটির জোকালো চত্বরে তারা সমবেত হয়ে সরকারের প্রতি এ দাবি জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মাদক-সংক্রান্ত সহিংসতাকে কেন্দ্র করে মেক্সিকো বর্তমানে ভয়াবহ নিখোঁজ সংকটের মুখোমুখি। এ পরিস্থিতিতে দেশটির ভেতর দিয়ে যাতায়াতকারী বহু অভিবাসীও নিখোঁজ হয়েছেন।

হন্ডুরাস, কিউবা, কলম্বিয়া ও ইকুয়েডরের কয়েকটি পরিবারের সদস্যরা এ সমাবেশের আয়োজন করেন। তারা মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী চিয়াপাস অঙ্গরাজ্য এবং মেক্সিকো সিটিতে নিখোঁজ স্বজনদের সন্ধানে গিয়েছিলেন।

গত এপ্রিল মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে মেক্সিকোর নিখোঁজ সংকটকে এতটাই ভয়াবহ বলা হয় যে, একে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়।

এছাড়া সোমবার আন্তঃআমেরিকান মানবাধিকার আদালতের এক প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হতে পারে।

মেক্সিকো সরকারের তথ্য অনুযায়ী, ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন।

তবে এই পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করেন কিউবার নাগরিক অ্যালিসিয়া সান্তোস তোরেস। তার ছেলে হোর্হে আলেহান্দ্রো লোসাদা সান্তোস ২০২৪ সালে চিয়াপাসে নিখোঁজ হন।

সমাবেশে তিনি বলেন, ‘সরকারের দেওয়া এই হিসাব নিয়ে আমার গভীর সন্দেহ রয়েছে। আমি এটি মোটেও বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, যদি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম সত্যিই লাতিন আমেরিকার মায়েদের কথায় গুরুত্ব দিতেন, তাহলে তিনি শুনতেন এবং বুঝতেন যে এখানে উপস্থিত আমাদের সবার সন্তান মেক্সিকোতে নিখোঁজ হয়েছে।

তিনি বলেন, ‘দক্ষিণ সীমান্ত অনেক অভিবাসীর জন্য মৃত্যুর করিডরে পরিণত হয়েছে।’

পরিবারগুলোর অভিযোগ, তাদের অনেক স্বজন ২০২৪ সালের ২১ ডিসেম্বর চিয়াপাস থেকে উত্তরমুখী একটি নৌযাত্রায় নিখোঁজ হন। ওই নৌকায় ৪০ জনের বেশি অভিবাসী ছিলেন।

এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি।

তাদের দাবি, স্থানীয় বাসিন্দারা অপরাধী চক্রের ভয়ে পুলিশের কাছে তথ্য দিতে সাহস পান না।

নৌকা থেকে নিখোঁজ হওয়া নিজের ভাই রিকার্দো হার্নান্দেজ বারাহোনাকে খুঁজতে আসা হন্ডুরাসের নাগরিক অস্কার এনরিক হার্নান্দেজ এএফপি’কে বলেন, ‘আমরা বুঝেছি মানুষ ভীত। প্রতিশোধের আশঙ্কায় কেউ কিছু বলতে চায় না।’

তিনি অভিযোগ করেন, প্রসিকিউটরদের নিষ্ক্রিয়তা তারা বুঝতে পারছেন না। তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তদন্তেও আগ্রহ দেখাচ্ছেন না।

অস্কার বলেন, ‘সবচেয়ে কষ্ট হবে খালি হাতে নিজের দেশে ফিরে যাওয়া।’

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি: সংগৃহীত
রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতেই ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে চাই: ট্রাম্প

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার জন্য একটি কৌশল মাত্র, বাস্তব নিরাপত্তা বা কৌশলগত প্রয়োজনের কারণে নয় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ইসরাইল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার বিষয়টিকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরার পর তিনি এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত চীন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে বলেন, ‘আসলে, এটা পেলে আমার ভালোই লাগবে। তবে আমার মনে হয়, অন্য যেকোনো কিছুর চেয়ে এটি  রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার এবং এটি অনেকটা রাজনৈতিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ।’ এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক উপাদান দেশটির ভেতর থেকে সরিয়ে নেওয়া না হলে সংঘাত শেষ হবে না। নেতানিয়াহু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটি থেকে বের করে আনতে হবে।’ উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প

ছবি: সংগৃহীত

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরীর ৬ যাত্রী অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে রাখা হবে

ছবি: সংগৃহীত

নিখোঁজ অভিবাসীদের খুঁজে বের করতে মেক্সিকো সরকারের প্রতি স্বজনদের আহ্বান

ছবি: সংগৃহীত
গত ১ সপ্তাহে হাইতিতে গ্যাং সংঘর্ষে নিহত ৭৮, আহত ৬৬ : জাতিসংঘ

হাইতির রাজধানীর উপকণ্ঠে বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে গত ৯ মে থেকে অন্তত ৭৮ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সাধারণ নাগরিক ১০ জন। হাইতিতে অবস্থিত জাতিসংঘ কার্যালয় (বিনুহ বা বিআইএনইউএইচ) বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিনুহ জানায়, ৯ মে থেকে দেশটির সিতে সোলেই ও ক্রোয়া-দে-বুকেতে বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ৭৮ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী এবং একজন কিশোরীসহ মোট ১০ জন সাধারণ নাগরিক বাকীরা গ্যাং সদস্য। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হাইতি দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতায় বিপর্যস্ত। গত দুই বছরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সংঘর্ষের কারণে গত সপ্তাহে প্রায় ৫ হাজার ৩০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।  অনেক পরিবার এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় আটকা পড়ে আছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর। একটি হাসপাতাল এবং ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ) পরিচালিত একটি চিকিৎসাকেন্দ্র তাদের কার্যক্রম স্থগিত করে কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে। সরিয়ে নেওয়ার আগে এমএসএফ জানায়, মাত্র ১২ ঘণ্টার মধ্যে হাসপাতালে ৪০ জন গুলিবিদ্ধ রোগী চিকিৎসা নিতে আসেন। জাতিসংঘ আরও জানায়, এর আগে মার্চ ও এপ্রিল মাসে একই এলাকায় সহিংসতায় প্রায় ৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। বিনুহ জানায়, ৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সিতে সোলেই ও ক্রোয়া-দে-বুকেতে অন্তত ৩০৫ জন নিহত এবং ২৭৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৩ জন সাধারণ নাগরিক, যার মধ্যে ১৭ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। বাকি নিহতরা গ্যাং সদস্য। হাইতিতে একটি নতুন বহুজাতিক গ্যাংবিরোধী বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা অর্থ ও সম্পদের সংকটে থাকা আগের সহায়তা মিশনের স্থলাভিষিক্ত হবে। তবে এখন পর্যন্ত মাত্র ৪০০ জন চাদীয় সেনা পোর্ট-অ-প্রিন্সে পৌঁছেছে। নতুন বাহিনী বৃহস্পতিবার জানায়, তাদের কমান্ডার হিসেবে মঙ্গোলিয়ার জেনারেল এরদেনেবাত বাতসুরি দায়িত্ব গ্রহণ করেছেন।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২১, আহত ৪৫

ছবি : সংগৃহীত

ধৈর্যের শেষ সীমায় ট্রাম্প, ইরানকে দ্রুত চুক্তির আহ্বান

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

ছবি : সংগৃহীত
ইরান প্রশ্নে চুপচাপ ট্রাম্প-শি, শেষ হলো প্রথম দফার বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দুই দিনের শীর্ষ বৈঠকের প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ইরান ইস্যুতে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।   চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ২০১৭ সালের পর প্রথমবার চীন সফরে গিয়ে ট্রাম্পকে পূর্ণ রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সামরিক গার্ড অব অনার, কামান স্যালুট এবং দুই দেশের পতাকা হাতে শিশুদের উপস্থিতি ছিল। বৈঠকের শুরুতে শি জিনপিং বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা থেকে লাভবান হবে, আর সংঘাত থেকে ক্ষতিগ্রস্ত হবে।’ জবাবে ট্রাম্প দুই নেতার সম্পর্ককে চমৎকার উল্লেখ করে বলেন, দুই দেশের সম্পর্ক ‘আগের চেয়ে আরও ভালো হবে।’ চীনা গণমাধ্যমের তথ্যমতে, শি জিনপিং তাইওয়ান ইস্যুকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে ভুল সিদ্ধান্ত সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। বাণিজ্য আলোচনা, তবে চুক্তি হয়নি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য প্রতিনিধিদের সাম্প্রতিক বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান শি। তবে বৃহস্পতিবারের বৈঠক শেষে কোনো বড় বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সয়াবিন, গরুর মাংস ও উড়োজাহাজ কেনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে একটি ‘বোর্ড অব ট্রেড’ গঠনের কথাও বিবেচনায় রয়েছে। ইরান ইস্যুতে নীরবতা ইরান যুদ্ধই এই শীর্ষ বৈঠক ছয় সপ্তাহ পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হলেও বৈঠকের শুরুতে দুই নেতা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের দাবি, ওয়াশিংটন চেয়েছিল বেইজিং তেহরানের ওপর চাপ প্রয়োগ করুক। তবে চীন সফরের আগে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ব্যবসায়ী প্রতিনিধিদলও সঙ্গে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে বড় মার্কিন কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও বেইজিং গেছেন। তাদের মধ্যে ছিলেন ইলন মাস্ক, টিম কুক, জেনসেন হুয়াংও অন্যান্য ব্যবসায়ী নেতা। চীনা প্রেসিডেন্ট তাদের সঙ্গে আলাদা বৈঠকে বলেন, চীনের দরজা আরও উন্মুক্ত হবে এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য এখানে আরও বড় সুযোগ তৈরি হবে। দুই নেতার মধ্যে শুক্রবার আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তথ্যসূত্র : শাফাক নিউজ

মোঃ ইমরান হোসেন মে ১৫, ২০২৬
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মার্কিন লক্ষ্যবস্তুতে ইরান-সমর্থিত গোষ্ঠীর ৩৫০ হামলা : সেন্টকম

ছবি : সংগৃহীত

ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে প্রাণ গেল ১১১ জনের

0 Comments