ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হয়েছে। এতে শুধু প্রাণহানিই নয়, শত শত কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জামও ধ্বংস হচ্ছে।
কয়েকটি ইরানি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহৎ রাডার ব্যবস্থা AN/FPS-132 ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে। নিখুঁত আঘাতে প্রায় ১১০ কোটি ডলার মূল্যের এই রাডার স্থাপনাটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়।