খেলাধুলা

বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

মো: দেলোয়ার হোসাইন মার্চ ০৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আরও একবার তীরে এসে তরী ডুবল নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজীর গড়ল ভারত। ফাইনালে আজ প্রথমে ব্যাট করে ভারত তোলে বিশাল ২৫৫ রান। এরপর নিউজিল্যান্ডকে গুটিয়ে দেয় মাত্র ১৫৯ রানে। শুরু থেকে শেষ পর্যন্ত একপেশে খেলেই জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।

 

এই জয়ের মধ্য দিয়ে একসঙ্গে পাঁচটি বড় রেকর্ড গড়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা আগে কখনো হয়নি। প্রথম রেকর্ডটা সবচেয়ে বড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনবার জেতা প্রথম দল এখন ভারত। এর আগে তারা শিরোপা জিতেছিল ২০০৭ এবং ২০২৪ সালে। এবারও ট্রফি জিতে নতুন ইতিহাস লিখল দলটি। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে শিরোপা জিতেছিল।

 

দ্বিতীয়ত, টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কোনো দল টানা দুই আসরে শিরোপা জিততে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটের অস্থিরতা এমনই যে চ্যাম্পিয়নরা পরের আসরে সাধারণত সেমিফাইনালের বেশি যেতে পারেনি। কিন্তু ভারত সেই ধারা ভেঙে দিয়েছে। ২০২৪ সালে শিরোপা জয়ের পর ২০২৬ সালেও ট্রফি ধরে রেখে প্রথমবারের মতো টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে তারা।

 

তৃতীয়ত, নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল এখন ভারত। এর আগে অনেক দেশ নিজ দেশে টুর্নামেন্ট আয়োজন করলেও কেউ শিরোপা তুলতে পারেনি। সেরা সাফল্য ছিল রানার্সআপ, ২০১২ সালে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ফাইনাল খেলেও জিততে পারেনি। ভারত সেই অপেক্ষা শেষ করল। ঘরের মাঠে ফাইনাল জিতে নতুন এক অধ্যায় লিখল তারা। মজার বিষয়, নিজেদের মাঠে বিশ্বকাপ জয়ের ইতিহাস ভারত আগেও লিখেছিল। ২০১১ সালে একদিনের বিশ্বকাপও জিতেছিল তারা নিজেদের দেশেই।

 

চতুর্থ রেকর্ডটা হলো সব ফরম্যাট মিলিয়ে এখন পাঁচটি বিশ্বকাপ জয়ী প্রথম এশীয়‍ার দল ভারত। তাদের আছে দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ অবশ্য অস্ট্রেলিয়ার। তারা মোট সাতবার বিশ্বকাপ জিতেছে। ছয়টি একদিনের আর একটি টি-টোয়েন্টি। এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের আছে দুটি করে বিশ্বকাপ।

 

পঞ্চম রেকর্ডটাও বিরল। টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয়ী প্রথম দল এখন ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আজ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও নিজেদের শোকেসে তুলল টিম ইন্ডিয়া। অর্থাৎ টানা তিন বছর ধরে বড় তিনটি টুর্নামেন্ট জিতে ক্রিকেটে নিজেদের দাপট অব্যাহত রাখল ভারত।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
নিউক্যাসলের মাঠে কঠিন চ্যালেঞ্জ দেখছেন বার্সেলোনা মিডফিল্ডার

লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মাঠে জিততে ঘাম ছুটে গেছে বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের মাঠেও কাজটা কঠিন হবে বলে মনে করছেন ফের্মিন লোপেস। তবে সেই পরীক্ষায় উতরে যাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সেলোনার এই মিডফিল্ডার।   বিলবাওয়ের সান মামেসে শনিবার লিগ ম্যাচটি ১-০ গোলে জেতে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন লামিনে ইয়ামাল।   চোটের কারণে বেশ কয়েকজন ফুটবলারকে হারানো বার্সেলোনা গোটা ম্যাচে গোলের জন্য সাতটি শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে।   তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় খুশি লোপেস। দ্বিতীয়ার্ধে বদলি নামা ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বললেন, নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে খেলার জন্য ভালো প্রস্তুতি ছিল এই ম্যাচ।   শেষের দিকে আমাদের কিছুটা ভুগতে হয়েছে। তবে আমার মনে হয়, শেষ মুহূর্তে আমরা খুব ভালোভাবে রক্ষণ সামলেছি। এই জয়ে আমি খুবই খুশি। আমরা জানি, আমাদের (পয়েন্ট টেবিলে) এগিয়ে থাকাটা ধরে রাখতে হবে এবং আগের দিন রেয়াল মাদ্রিদ জেতায় আমাদের জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেটাই করেছি এবং আমরা রোমাঞ্চিত। এখন আমাদের মনোযোগ মঙ্গলবারের দিকে।   জয়ের পর আমরা ভালো মনোভাব নিয়ে যাচ্ছি। আমরা এটাও জানি, এখানে যে ম্যাচটি খেলেছি, তার মতোই একটা ম্যাচ আমরা খেলব খুব কঠিন স্টেডিয়ামে, শারীরিকভাবে খুব শক্তিশালী দলের বিপক্ষে। আশা করি, আমরা দারুণ পারফরম্যান্স দেখাতে পারব, আমাদের সহজাত খেলা খেলব এবং জিতব।   চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় নিউক্যাসলের মাঠে খেলবে বার্সেলোনা।   লা লিগায় ২৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।

মো: দেলোয়ার হোসাইন মার্চ ০৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

ছবি: সংগৃহীত

সবাই বলছিল তুমি বড় ম্যাচ জেতাতে যাচ্ছ : অভিষেক

টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয়দের উচ্ছ্বাস। ছবি: আইসিসি

ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

নিউজিল্যান্ডকে নিয়ে ছেলেখেলার পর আবারও চ্যাম্পিয়ন ভারত

  ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের নীল সমুদ্রে অস্ট্রেলিয়ার হলুদ উৎসব দেখতে হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সেই রাতে কেঁদেছেন কোটি কোটি ভারতীয়।  সেই আহমেদাবাদে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালটা তাই ভারতের জন্য ছিল শাপমোচনের। সেই কাজ হেসেখেলে, অনায়াসে করে ফেলল সূর্যকুমার যাদবের দল।   নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস হেরে ২৫৫ রানের পর্বত গড়েছিল ভারত। কিউই বোলারদের বেধড়ক পিটিয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবেরা।  জবাবে যশপ্রীত বুমরার ইয়র্কার ও স্লোয়ারে দিশেহারা হয়ে ১ ওভার বাকি থাকতেই ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।   এ জয়ে আরো কিছু অনন্য কীর্তি গড়ল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হলো তারা। প্রথম দল হিসেবে নিজেদের মাটিতে ফাইনাল জিতে শিরোপাও ধরে রাখল। 

মারিয়া রহমান মার্চ ০৮, ২০২৬ 0
ছবি : ক্রিকইনফো

ঝড় তুলে ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

১৬০ কোটি টাকার প্রাইজমানি : আজ জিতলেই মিলবে ৩৬.৫৭ কোটি

ছবি : সংগৃহীত

২৫৪ বছরে প্রথমবার, অবিশ্বাস্য কীর্তি গড়লেন এই বোলার

ছবি : সংগৃহীত
ফাইনালের টিকিট যেন সোনার হরিণ! হোটেল ভাড়াও আকাশচুম্বি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লড়বে এই দুই দল। ফাইনালের আগে রোমাঞ্চের পারদ উঠেছে চরমে। মাঠের খেলার বাইরে টিকিট বিক্রি ও হোটেল ভাড়া বাড়ছে লাফিয়ে।   নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ১ লাখ। ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখতে আগ্রহী বেশিরভাগ মানুষ। ফলে টিকিট যেন এখন সোনার হরিণ। সেইসঙ্গে হোটেল ভাড়াও রীতিমতো আকাশচুম্বী। এই সুযোগ কাজে লাগাচ্ছে কালোবাজারিরা। টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ গুণ বেশি দামে দর্শকরা কিনছেন টিকিট।   জানা যায়, টিকিট পুনরায় বিক্রির জন্য নির্দিষ্ট কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। এ প্রসঙ্গে এই চক্রের এক সদস্য বলেন, ‘সিরিয়াস হলেই কেবল আপনাকে সেখানে যুক্ত করা হবে। আর অগ্রিম অর্থ দিতে হয় যাতে ক্রেতারা সিদ্ধান্ত বদলাতে না পারে।’   আহমেদাবাদে চড়া মূল্যে টিকিট বিক্রির অভিযোগে একজন আটক করেছে পুলিশ। এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেবারও আহমেদাবাদের এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। তখন একইরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অনেকেই।   দিল্লীর একজন বাসিন্দা জানিয়েছেন, ‘এমন পরিস্থিতি আমাদের জন্য নতুন নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও অত্যাধিক মূল্যে টিকিট কিনতে হয়েছিল আমাদের।   টিকেটের এমন উচ্চমূল্য সাধারণ সমর্থকদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। কারণে এত দাম দিয়ে টিকিট কিনতে পারছেন না তারা। পাশাপাশি থাকছে প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকি। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) জানায়, স্টেডিয়ামের বাইরে কী ঘটছে তাদের কোনো ধারণা নেই। জিসিএ এর সচিব আনিল প্যাটেল বলেন, ‘টিকিট বুকিং হয় কেবল বুকমাইশো অ্যাপের মাধ্যমে। ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনো ফিজিক্যাল টিকেট বিক্রি করে না।’   শুধু টিকিটই নয়, আহমেদাবাদে হোটেল ভাড়া বেড়েছে ১০ গুণ পর্যন্ত। উচ্চমূল্যের হলেও স্টেডিয়ামের কাছের হোটেলগুলো পরিপূর্ণ হয়ে গেছে। মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ে এবং গান্ধীনগরের সাধারণ হোটেলগুলোর ভাড়া যেখানে সাধারণত ৪ হাজার রুপি থাকে, সেগুলো এখন ৪০ হাজার রুপি ভাড়া চাইছে। এ প্রসঙ্গে এক হোটেল মালিক বলেন, ‘এটাই আমাদের লাভ করার সেরা সময়। কারণ অনেক মানুষ ম্যাচটি দেখতে এখানে আসছে।আরেকজন হোটেল মালিকের মতে, ভারত ফাইনালে জায়গা পাওয়ার কারণেই টিকিটের মূল্য বহুগুন বেড়ে গেছে। অন্যতায়, মানুষের এত ভিড় হতো না।

মো: দেলোয়ার হোসাইন মার্চ ০৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

রেকর্ড ৭২ হাজার দর্শকের সামনে মেসির গোল ‘৮৯৯’

ছবি : সংগৃহীত

ভারতকে ১১ গোলে হারিয়ে শেষ আটে জাপান

ছবি : সংগৃহীত

আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

0 Comments