আন্তর্জাতিক

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসরায়েল

মো: দেলোয়ার হোসাইন জুলাই ০১, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজায় গণহত্যা, লেবাননে আগ্রাসন এবং ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চরম কূটনৈতিক বিচ্ছিন্নতা ও বিশ্বজুড়ে তৈরি হওয়া তীব্র ক্ষোভের মুখে নিজেদের অস্তিত্ব জাহির করতে এবং স্বীকৃতি পেতে এখন বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দিকে ঝুঁকছে ইসরায়েল।

 

এই কৌশলের অংশ হিসেবে ইসরায়েলের সর্বশেষ নতুন মিত্র হয়ে উঠেছে বসনিয়ার সার্ব-নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল রিপাবলিকা স্রেপস্কা। বিশ্লেষকরা জানিয়েছেন, মূলত ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ঐক্য নস্যাৎ করতেই ইসরায়েল এই ধরনের বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে।

 

সম্প্রতি বসনিয়ার ত্রিদলীয় প্রেসিডেন্সির সার্ব সদস্য জেলকা সভিজানোভিচ ইসরায়েলে সপ্তাহব্যাপী এক সফর শেষ করেছেন। সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআরের মতো শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে এই বৈঠকটি তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছে। বৈঠকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সভিজানোভিচ বসনিয়ার প্রেসিডেন্সির সদস্য হওয়া সত্ত্বেও তার পাশে বসনিয়ার কোনও জাতীয় পতাকা ছিল না। এর পরিবর্তে নেতানিয়াহুর পাশে স্থান পেয়েছে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল রিপাবলিকা স্রেপস্কার পতাকা।

 

ইসরায়েলের অপর এক নতুন মিত্র সোমালিল্যান্ড-এর মতো স্রেপস্কাও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছে। সভিজানোভিচের দল অ্যালায়েন্স অব ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল ডেমোক্র্যাটস খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটিকে বসনিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য জোরালো প্রচারণা চালাচ্ছে, যা বসনিয়ার মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক। এই বৈঠকের প্রতিক্রিয়ায় বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন এবং বসনিয়ার সার্বভৌমত্বের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগে ইসরায়েলকে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন।

 

কিংস কলেজ লন্ডনের ওয়ার স্টাডিজ বিভাগের শিক্ষক ভুক ভুকসানোভিচ বলেন, রিপাবলিকা স্রেপস্কার নেতৃত্ব হিসাব কষে দেখেছে যে এই মুহূর্তে তাদের ইসরায়েলের মতো শক্তিশালী অংশীদার প্রয়োজন। তারা ইসরায়েল এবং তার লবিস্ট গ্রুপগুলোকে মার্কিন হোয়াইট হাউসে প্রবেশের পথ হিসেবে মনে করে।

 

ভুকসানোভিচ আরও বলেন, ইসরায়েল ইউরোপে এমন নতুন বন্ধু খুঁজছে যারা ফিলিস্তিন ইস্যুতে ইউরোপের ঐক্যকে দুর্বল করতে পারে। গাজা, লেবানন ও ইরান ইস্যুতে বিশ্ববাসী ইসরায়েলের ওপর ক্ষুব্ধ। তাই তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা পুরোপুরি বিচ্ছিন্ন নয়।

 

গত বছরের বড়দিনের সময় ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

 

সূত্র: মিডল ইস্ট আই

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

আন্তর্জাতিক

আরও দেখুন
ছবি: সংগৃহীত
আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র অনড় থাকবে: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা সফল না হলেও যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে থাকবে। তিনি জানান, ওয়াশিংটন অবশ্যই চায় আলোচনা সফল হোক, তবে আলোচনা ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের তুলনায় অনেক বেশি শক্ত থাকবে।   ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরান কোনো ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জবাব দেবে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন।   ভ্যান্স আরও বলেন, চলমান আলোচনার মাধ্যমে যদি একটি দীর্ঘমেয়াদি সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে ইরান স্থায়ীভাবে পরিবর্তিত হবে।   এর আগে ভাইস প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে এসেছে এবং ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।

মো: দেলোয়ার হোসাইন জুলাই ০১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের আমন্ত্রণ পেয়েও খামেনির জানাজায় কেন যাচ্ছেন না মোদি?

ছবি: সংগৃহীত

ভারত-চীনের সহযোগিতায় এ শতাব্দীকে এশিয়ার শতাব্দী করতে চাই: চীনা কূটনীতিক

ছবি: সংগৃহীত

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসরায়েল

ছবি: সংগৃহীত
সমঝোতা লঙ্ঘন হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের কোনো শর্ত লঙ্ঘন করলে ইরান তাৎক্ষণিক ও উপযুক্ত জবাব দেবে বলে সতর্ক করেছে তেহরান।   মঙ্গলবার (৩০ জুন) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, সমঝোতার শর্ত ভঙ্গের কোনো ঘটনা ঘটলে ইরান নীরব থাকবে না এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে।   তার ভাষায়, ইরানের ওপর যেকোনো ধরনের হামলার জবাব দ্রুত দেওয়া হবে। দেশের সশস্ত্র বাহিনী অতীতেও তা প্রমাণ করেছে এবং ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে একই অবস্থান বজায় থাকবে।   এদিকে কাতারের রাজধানী দোহায় একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অবস্থান করলেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তাদের দাবি, তারা মূলত কাতারি কর্তৃপক্ষের সঙ্গে জব্দ করা ইরানি অর্থ ছাড়ের বিষয় নিয়ে আলোচনা করতে সেখানে গেছেন।   ইসমাইল বাঘেই আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয়, তবে সেটি সমঝোতা স্মারকের প্রথম ধারা লঙ্ঘনের শামিল হবে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ওয়াশিংটনকে এর পরিণতির মুখোমুখি হতে হবে।   উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০ দিনের একটি সমঝোতা হয়। ওই সমঝোতার আওতায় উভয় দেশ স্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সম্মত হয়। তবে এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটায় সমঝোতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।   সূত্র: এএফপি

আক্তারুজ্জামান জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বেপজা অর্থনৈতিক অঞ্চলে জুতা কারখানা গড়বে ইতালি-আয়ারল্যান্ডের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনা গুলিতে নিহত

ছবি : সংগৃহীত

আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের

ছবি : সংগৃহীত
যৌন নির্যাতন মামলায় ট্রাম্পের আবেদন খারিজ করল সর্বোচ্চ আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন এবং ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে যে মামলা করেছেন মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল, তা বাতিলের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী টিম। তবে সর্বোচ্চ আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন।   এ বিষয়ে আবেদন করে সর্বোচ্চ আদালতে যে পিটিশন জমা দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা। গতকাল সেই পিটিশন নাকচ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। কেন পিটিশন নাকচ করা হলো— সে সংক্রান্ত কোনো ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দেননি।   মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন ২০১৯ সালে। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ১৯৯৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্পের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি।   মামলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেন জেন ক্যারল।   ২০২৩ সালের মে মাসে মামলার রায় প্রদান করেন নিম্ন আদালত। সেই রায়ে জয়ী হন জেন ক্যারোল।   নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে (হাইকোর্ট) পিটিশন দেন ট্রাম্পের আইনজীবীরা। ফেডারেল আদালত নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন।   তারপর ২০২৫ সালে এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেন ট্রাম্পের আইনজীবীরা। গতকাল সেই আপিল খারিজের মাধ্যমে কার্যত ফেডারেল ও নিম্ন আদালতকেই অনুসরণ করলেন সর্বোচ্চ আদালত।   সূত্র : আনাদোলু এজেন্সি

মো: দেলোয়ার হোসাইন জুন ৩০, ২০২৬
ছবি : সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রক্সি বাহিনী কীভাবে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে

ছবি : সংগৃহীত

চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

ছবি : সংগৃহীত

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগের জবাব দিল চীন

0 Comments